১) অবসেশন কাটাতে সবার আগে নিজেকে বোঝান এটা ভালবাসা নয়, এটা ভয়। এটা এক হয়ে যাওয়ার ভয়। আপনি ভালবাসার থেকেও বেশি ভয় পান।
২) নিজেকে চাপ দেবেন না। সঙ্গে সঙ্গে কিচ্ছু হয় না। ধীরে ধীরে নিজের অবসেশন কাটাতে হবে।
৩) নিজেকে সময় দিন। নিজের জন্য সময় তুলে রাখুন। নিজেকে টার্গেট দিন, যে এই সময়টুকু আমি সেই মানুষটার কথা ভাববো না। এভাবে ধীরে ধীরে সময়ের পরিমাণ বাড়াতে থাকুন।
৪) নিজের পরিধি বাড়ান। নিজের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বাড়ান। বেশিক্ষণ বাড়িতে থাকবেন না যখনই সময় পাবেন ঘুরে আসুন।
৫) মানুষটির সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করুন বারবার তার প্রোফাইল স্টক করা , তাকে মেসেজ করা, ফোন করা বন্ধ করুন।
৬) ক্রিয়েটিভিটি বাড়ান যেটা ভাল লাগে , গান হোক, কবিতা হোক সেটা নিয়ে সময় কাটান।
৭) নিজেকে নতুন ভাবে তৈরি করুন। নিজেকে তৈরি করার কোনও বয়স হয় না। নিজেকে মনের মতো করে বদলে ফেলুন।
৮) অগোছালো সাজে থাকবেন না। সব সময় সেজেগুজে থাকুন।
৯) সারাক্ষণ নিজেকে জোর করবেন না। নিজের উপর বিশ্বাস হারাবেন না।
বিন্দু মাত্র ইচ্ছে নেই নিজেকে কারোর কাছে সঠিক প্রমান করার আমি জানি আমি কি,ঠিক কত টা সহ্য ক্ষমতা থাকলে মানুষ হাসি ধরে রাখতে পারে। আমি দিন শেষে আয়নার সামনে দাঁড়াতে পারি। তাই আমার কিছু পাওয়ার বা হারানোর নেই কাউকে দোষ দেবার ও নেই,আমি সফলতা অর্জন করলে সেটাই আমার পাওয়া হবে। ❤️ উপকার করো কিন্তু ঠিক ততটাই করো যতটা করলে তোমার ক্ষতি হবে না। আসলে আমরা যত সহজ হবো ওরা আমাদের ঠিক ততটাই সহজলভ্য ভেবে নেবে। #collected
Maitreyee Halder
Plz eta mone rakhben
1 day ago | [YT] | 2
View 0 replies
Maitreyee Halder
এরকম দিন সহজে আসে না মশাই বুঝলেন,
একটু খেয়াল করলেই দেখবেন,
আজকের রোদে একটা অন্যরকম তেজ আছে।
আবার বাতাসের শিরশিরানিটাতেও
কোথায় যেন একটা স্নিগ্ধ মাতৃস্নেহ মিশে আছে।
ক্যালেন্ডারের পাতায় আজ এক মহাজাগতিক সমাপতন।
একই আকাশতলে আজ বাজে দুই ভিন্ন সুর।
একদিকে বীণার তারে
বেজে ওঠা সৃষ্টির কোমল রাগিণী,
অন্যদিকে দিগন্ত চিরে ভেসে আসা
এক হার না মানা যোদ্ধার হুঙ্কার, “দিল্লি চলো!”
আজ ‘চেতনা’র পুজো।
আজ ‘স্পর্ধা’রও জন্মদিন।
ছোটবেলা থেকেই আমরা
সকালবেলায় স্নান সেরে,
পুষ্পাঞ্জলি দিয়েছি
শ্বেতবস্ত্রধারিণী মায়ের পায়ে।
তিনি আমাদের শিখিয়েছেন,
অন্ধকারকে ভয় না পেয়ে
তাকে জ্ঞানের আলো দিয়ে চিনতে হয়।
তিনি আমাদের হাতে তুলে দিয়েছেন
ভাবনার অস্ত্র, যুক্তি, বুদ্ধি আর বোধ।
আর ঠিক সেই ভাবনার জগতেই
প্রবেশ করেছেন আরেকজন মহানায়ক।
যিনি শিখিয়েছেন,
শুধু ভাবতে জানলেই হবে না,
সেই ভাবনাকে রক্ষা করার মতো
মেরুদণ্ডটাও থাকতে হবে টানটান।
মা সরস্বতী যদি হন
আমাদের ‘মগজাস্ত্র’,
তবে নেতাজি হলেন
আমাদের ‘শিরদাঁড়া’।
একজন আমাদের শেখান,
মাথা নত করে বিনয়ী হতে।
অন্যজন শেখান
অন্যায়ের সামনে মাথা উঁচু করে
চোখে চোখ রাখতে।
বাঙালির সৌভাগ্য দেখুন!
আমাদের ইতিহাসের একদিকে
যেমন রবীন্দ্রনাথ ঠাকুরের গান আছে,
তেমনি অন্যদিকে
সুভাষ চন্দ্র বসুর তলোয়ারও আছে।
আমরা সেই জাতি,
যারা এক হাতে তুলি ধরতে জানে,
আবার প্রয়োজনে অন্য হাতে
ব*ন্দু*ক ধরতেও তাদের হাত কাঁপে না।
আজকের এই পবিত্র দিনে
আমাদের প্রার্থনা শুধু এটুকুই হোক,
আমাদের মেধা যেন
কখনো ভীরু না হয়।
আর আমাদের সাহস যেন
কখনো উদ্ধত না হয়।
জ্ঞান আর সাহসের
যুগলবন্দীই তো আসল জীবন।
যে জাতি ভাবতে জানে, আর যে জাতি ভয়কে জয় করতে পারে,
পৃথিবীর কোনো শক্তি তাদের দমাতে পারে না।
মাথা নত হোক জ্ঞানের বেদিতে,
আর স্যালুট থাকুক নায়কের চরণে।
প্রণাম মা।
জয় হিন্দ। 🙏🏻❤️
#saraswatipuja
#NetajiJayanti
#quote
#TheBengaliSoul
#JaiHind
চিত্র এবং লেখার ঋণ - RudraX
4 weeks ago | [YT] | 6
View 2 replies
Maitreyee Halder
ফোটোটা যতটা ঝকঝকে বাস্তবটা নয়। যে মানুষ অপশন সিলেক্ট করে দেয় সে নারী বা পুরুষ যাই হোক মানুষই নয়। আর আজ দেবলীনার মা ও কষ্ট পাচ্ছেন মেয়ের জন্য। কিন্তু আজ তিনি বলছেন যে ওনার জামাই প্রবাহ দেবলীনাকে মারধোর করত। ফোন না ধরল ভয় লাগতো। এতদিন কেন চুপ ছিলেন এটাই প্রশ্ন?আপনার মেয়ে ইনকাম করে। সে আপনার বোঝা না তাহলে কেন তাকে সব জেনে বুঝে ঐ রকম একটা পরিবেশে রাখলেন? যদি সংসারটা টিকে যায় এই আশায়? লোকে কি বলবে এই ভয়ে? মেয়েটার জীবনটাই শেষ হতে বসেছিল। মেয়েটার কিছু হলে তখন লোক, সমাজ এরা কি আপনার মেয়েকে ফিরিয়ে দিতো?আর এই যে শো অফ আমরা খুব হ্যাপি কাপল এগুলো দেখানোর কি খুব দরকার?এই সমাজ আমায় খাওয়াবে না, পরাবে না তয় সমাজকে আমি পাত্তা দিই না।এই যে মেয়েদের মা বাবারা ভাবেন যে বড় চাকরি, ডক্টর, পাইলট, প্রফেসর, ইঞ্জিনিয়ার হলেই সে ভালো এটা ভুল। একচুয়ালি তারা এই ডক্টর, পাইলট, প্রফেসর, ইঞ্জিনিয়ার এই ট্যাগগুলোর সাথেই মেয়েটার বিয়ে দিয়ে দ্যান বলে আমি মনে করি।
আর তারপর একটু মানিয়ে নে, ওরকম একটু আধটু হয় এই চিরন্তন বাণী চলে এসেছে আর চলে আসছে। সময় আছে এখনও মা বাবাদের ধ্যান ধারণা বদলানো উচিত।আর রইল দেবলীনার কথা আবার কামব্যাক করো জীবন তোমায় আর একটা সুযোগ দিয়েছে সেটার সঠিক ব্যবহার করো আর প্রতিটা মুহূর্ত হ্যালো আমি এখানে যাচ্ছি, এই করছি দেখানোর জন্য না। অনেক শুভকামনা রইলো।be strong .
© মৈত্রেয়ী
4 weeks ago | [YT] | 6
View 0 replies
Maitreyee Halder
Jay Shree Bajrangbali 🙏🏻❤️
1 month ago | [YT] | 3
View 0 replies
Maitreyee Halder
Wish everyone a very happy new year in advance
1 month ago | [YT] | 2
View 4 replies
Maitreyee Halder
খুব সুন্দর মিষ্টি একটা পোষ্ট
1 month ago | [YT] | 2
View 0 replies
Maitreyee Halder
1 month ago | [YT] | 2
View 1 reply
Maitreyee Halder
১) অবসেশন কাটাতে সবার আগে নিজেকে বোঝান এটা ভালবাসা নয়, এটা ভয়। এটা এক হয়ে যাওয়ার ভয়। আপনি ভালবাসার থেকেও বেশি ভয় পান।
২) নিজেকে চাপ দেবেন না। সঙ্গে সঙ্গে কিচ্ছু হয় না। ধীরে ধীরে নিজের অবসেশন কাটাতে হবে।
৩) নিজেকে সময় দিন। নিজের জন্য সময় তুলে রাখুন। নিজেকে টার্গেট দিন, যে এই সময়টুকু আমি সেই মানুষটার কথা ভাববো না। এভাবে ধীরে ধীরে সময়ের পরিমাণ বাড়াতে থাকুন।
৪) নিজের পরিধি বাড়ান। নিজের বন্ধুবান্ধব আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ বাড়ান। বেশিক্ষণ বাড়িতে থাকবেন না যখনই সময় পাবেন ঘুরে আসুন।
৫) মানুষটির সঙ্গে দূরত্ব তৈরি করার চেষ্টা করুন বারবার তার প্রোফাইল স্টক করা , তাকে মেসেজ করা, ফোন করা বন্ধ করুন।
৬) ক্রিয়েটিভিটি বাড়ান যেটা ভাল লাগে , গান হোক, কবিতা হোক সেটা নিয়ে সময় কাটান।
৭) নিজেকে নতুন ভাবে তৈরি করুন। নিজেকে তৈরি করার কোনও বয়স হয় না। নিজেকে মনের মতো করে বদলে ফেলুন।
৮) অগোছালো সাজে থাকবেন না। সব সময় সেজেগুজে থাকুন।
৯) সারাক্ষণ নিজেকে জোর করবেন না। নিজের উপর বিশ্বাস হারাবেন না।
১০) নিজেকে বোঝান একা এসেছিলেন একাই যেতে হবে, প্রতিটা মানুষই পৃথিবীর কোনও না কোনও সময় একা হয়ে যান তাই একা হওয়াতে কোনও ভয় নেই, এটা একটা এক্সপেরিয়েন্স মাত্র, কখনও না কখনও এর সম্মুখীন হতেই হবে, তাই পালিয়ে লাভ নেই ... সামলানো শিখতেই হবে। ©️ অনুলেখা
1 month ago | [YT] | 4
View 0 replies
Maitreyee Halder
যীশুর একান্ন পীঠের এক পীঠ পার্কস্ট্রিট সেজে উঠেছে যীশু পুজোর প্রাক্কালে।
1 month ago | [YT] | 3
View 0 replies
Maitreyee Halder
বিন্দু মাত্র ইচ্ছে নেই নিজেকে কারোর কাছে সঠিক প্রমান করার আমি জানি আমি কি,ঠিক কত টা সহ্য ক্ষমতা থাকলে মানুষ হাসি ধরে রাখতে পারে। আমি দিন শেষে আয়নার সামনে দাঁড়াতে পারি। তাই আমার কিছু পাওয়ার বা হারানোর নেই কাউকে দোষ দেবার ও নেই,আমি সফলতা অর্জন করলে সেটাই আমার পাওয়া হবে। ❤️ উপকার করো কিন্তু ঠিক ততটাই করো যতটা করলে তোমার ক্ষতি হবে না। আসলে আমরা যত সহজ হবো ওরা আমাদের ঠিক ততটাই সহজলভ্য ভেবে নেবে।
#collected
1 month ago | [YT] | 2
View 0 replies
Load more