আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, "আঁধারে মিলবে আলো " ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম।
#তলাবুল ই'লমে ফারিদাতুন আ'লা কুল্লি মুসলিমিনা ওয়াল মুসলিমাতুন।
অর্থ: ইসলামের জ্ঞান অন্বেষণ করা প্রত্যেক মুসলিম নর/নারীর উপর ফরজ।
#
আমাদের লক্ষ্য আপনাদেরকে সহজ ভাষায় কার্যকর দিক নির্দেশনা প্রদান করা যা আপনাকে ডিজিটাল জার্নিতে এগিয়ে নিয়ে যাবে নতুন কিছু শেখার জন্য
আঁধারে মিলবে আলো এ-র সাথেই থাকুন এবং আপনার অন লাইন জার্নি তে এগিয়ে যান।
আলহামদুলিল্লাহ আঁধারে মিলবে আলো চ্যানেলটি পরিপূর্ণ সহিহ আকিদা ভিত্তিক একটি ইসলামিক অনলাইন মিডিয়া
ইসলামের সহিহ জ্ঞান সবার মাঝে ছড়িয়ে দিয়ে দুনিয়া ও আখেরাতের কল্যাণ হাসিল করায় আমাদের মূল লক্ষ্য
মহান আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের সহীহ জ্ঞান প্রচার এবং তা পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন আমিন
পরিপূর্ণ সহিহ আকিদা ভিত্তিক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সকলের প্রতি বিশেষ অনুরোধ রইলো
আল্লাহ সকলকে উত্তম প্রতিদান দান করুন আমীন।
youtube.com/@SumsunnaharSuma-i5r
ইমেল: sumsunnahar270@gmail.com
ইসলামী শিক্ষা
নৈতিকতা ধর্মীয় মূল্যবোধ
ইসলামিক উপদেশ
আঁধারে মিলবে আলো
📌 বিপদও এক ধরনের নিয়ামত।
কারণ সুখের দিনে সবাই পাশে থাকে,
কিন্তু দুঃসময়ে বোঝা যায়—
কে সত্যিকারের আপন,
কে শুধু নামের বন্ধু,
কে শুধু পরিচিত মুখ।
বিপদ মানুষকে ভাঙে না,
বরং মানুষ চেনার চোখ খুলে দেয়।
প্রতিবেশী চেনায়, বন্ধুত্ব চেনায়,
চিরচেনা মানুষগুলোর আসল রূপ দেখায়।
তাই সব কষ্টই অভিশাপ নয়—
কিছু কষ্ট আসে শিক্ষা হয়ে,
আর কিছু বিপদ আসে নিয়ামত হয়ে।
#জীবনের_শিক্ষা #বিপদও_নিয়ামত #বাস্তবতা #মানুষ_চেনার_সময় #দুঃসময়
1 hour ago | [YT] | 0
View 0 replies
আঁধারে মিলবে আলো
📌ফেব্রুয়ারি মানেই শহীদের রক্তে লেখা ইতিহাস,
মায়ের ভাষার জন্য অমর একুশ। 🇧🇩
1 day ago | [YT] | 1
View 0 replies
আঁধারে মিলবে আলো
✅শেষ তৃতীয়াংশ রাত (তাহাজ্জুদের সময়)
রাসূল ﷺ বলেছেন:
প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা নিকটবর্তী আসমানে অবতরণ করেন এবং বলেন—
“কে আমাকে ডাকবে, আমি তার ডাকে সাড়া দেব;
কে আমার কাছে চাইবে, আমি তাকে দেব।”
— Sahih al-Bukhari
— Sahih Muslim
👉 সেহরির আগে এই সময় দোয়া করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
2 days ago | [YT] | 1
View 0 replies
আঁধারে মিলবে আলো
🌙 রমজানের প্রথম সকাল, প্রথম সেহরি 🌙
আজ ভোরটা অন্যরকম…
ঘুম ভাঙার শব্দে নেই কোনো বিরক্তি, আছে এক প্রশান্তি।
মসজিদের মুয়াজ্জিন ডাকছেন— “উঠুন, সেহরির সময় হয়ে গেছে…”
চোখ মেলে দেখি, ঘরজুড়ে এক নীরব পবিত্রতা।
প্রথম সেহরি মানেই—
নতুন শুরু,
গুনাহ মাফের আশা,
আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার এক সুযোগ।
টেবিলে হয়তো খুব বেশি আয়োজন নেই,
কিন্তু মনে আছে হাজারো দোয়া—
“হে আল্লাহ, এই রমজান যেনো আমার জীবনের মোড় ঘুরিয়ে দেয়।”
আজকের এই প্রথম সকাল আমাদের মনে করিয়ে দেয়—
জীবনটা ক্ষণস্থায়ী,
কিন্তু আমল হতে পারে চিরস্থায়ী।
রমজানের প্রথম সেহরি শুধু খাবার নয়,
এটা নিয়ত ঠিক করার সময়,
হৃদয় পরিষ্কার করার সময়,
আর আল্লাহর সাথে সম্পর্কটা নতুন করে গড়ার সময়।
🤲 হে আল্লাহ,
এই রমজান আমাদের সবার জন্য হেদায়েত, রহমত আর মাগফিরাতের মাস বানিয়ে দিন।
আমাদের প্রথম সেহরির দোয়া যেনো শেষ পর্যন্ত কবুল হয়। আমিন।
3 days ago | [YT] | 2
View 0 replies
আঁধারে মিলবে আলো
শুনে রাখো—
এই দুনিয়ায় সুযোগ কাউকে উপহার দেওয়া হয় না।
সুযোগ ছিনিয়ে নিতে হয়।
ইসলাম আমাদের দুর্বল হতে শেখায় না—
শেখায় দৃঢ় হতে, চেষ্টা করতে, বারবার উঠে দাঁড়াতে।
পথ কঠিন?
ভালো!
কঠিন পথই শক্ত মানুষ তৈরি করে।
কেউ সম্মান দেবে—এই আশায় বসে থেকো না।
এমন কাজ করো—
যাতে সম্মান নিজেই তোমাকে খুঁজে নেয়।
শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাও—
কারণ হাল ছেড়ে দেওয়া মুমিনের পরিচয় না।
4 days ago | [YT] | 2
View 0 replies
আঁধারে মিলবে আলো
👉এই রমজানে নিজের আমল বাড়িয়ে নিন — কারণ এ মাসই পরিবর্তনের সেরা সুযোগ। 🌙
• নামাজে নিয়মিত হোন
• কুরআন তিলাওয়াত বাড়ান
• বেশি বেশি দোয়া করুন
• গীবত ও খারাপ কাজ থেকে দূরে থাকুন
• দান–সদকা করুন
• ক্ষমা করুন এবং ক্ষমা চান
ছোট ছোট আমলও আল্লাহর কাছে অনেক মূল্যবান। আজ থেকেই শুরু হোক বদলে যাওয়ার যাত্রা।🕊️🤍
5 days ago | [YT] | 1
View 0 replies
আঁধারে মিলবে আলো
👉দান শুধু একটি অভ্যাস নয়—এটা ইবাদত।
কিন্তু ইবাদতের সেরা রূপ হলো—
মানুষের কষ্ট লাঘব করা।
মাজারে দান করলে সওয়াবের আশা থাকে,
কিন্তু হাসপাতালে দান করলে—
একটি জীবন ফিরে পেতে পারে শ্বাস।
একজন অসুস্থ মানুষের ওষুধ,
একজন দরিদ্র রোগীর অপারেশন—
হয়তো আপনার ছোট দানেই সম্ভব।
মৃতের জন্য দোয়া করুন,
জীবিতের জন্য পাশে দাঁড়ান।
এটাই মানবতা, এটাই প্রকৃত দান।
🕊️ দান হোক জীবনের জন্য।
#ইসলামিকবার্তা #দানসদকা #মানবতা #জীবনবাঁচান #সহানুভূতি #সওয়াব #মানুষেরপাশে #সচেতনতা
6 days ago | [YT] | 2
View 0 replies
আঁধারে মিলবে আলো
“শুধু সফল মানুষের গল্প পড়লে তুমি বাহবা পাবে।
কিন্তু ব্যর্থ মানুষের গল্প পড়লে—
তুমি পথ খুঁজে পাবে।
কারণ সাফল্য শেখায় ফল,
ব্যর্থতা শেখায় পদ্ধতি।”
1 week ago | [YT] | 1
View 0 replies
আঁধারে মিলবে আলো
আমি এখনও দোয়ার দরজায় দাঁড়িয়ে আছি…
চোখে পানি, মনে ভরসা নিয়ে।
শুধু সেই দিনের অপেক্ষা—
যেদিন “ইনশাআল্লাহ” শব্দটা বদলে যাবে
কান্নাভেজা “আলহামদুলিল্লাহ”-তে।
1 week ago | [YT] | 2
View 0 replies
আঁধারে মিলবে আলো
🥀🌾বিএনপি জোটকে অভিনন্দন ও শুভকামনা।
দেশের জন্য হোক কল্যাণকর পথচলা।🌾🎉🎊❤️🩹
1 week ago | [YT] | 3
View 0 replies
Load more