I am Mousumi, a travel vloger, nature lover and explorer. Love to visit different places of India and try to taste their own cuisine also. Writing n anchoring is my another passion. Till this date published three books of mine. Besides all, as a home maker love to cook fusion and special dishes also.
Amar Storyline
শিবরাত্রির পুণ্য তিথিতে ঘুরে আসি চলুন কুমায়ুনের আদি শিবভূমি বৈজনাথ ও বাগনাথ মন্দিরে। পুরানে উল্লেখ আছে কুমায়ুনের এই বৈজনাথ উপত্যকাতেই বিবাহ হয় শিব পার্বতীর। মন্দিরের গায়ে খোদিত আছে সেই চিত্র যা এক বিরল দৃশ্য। আর দেবাদিদেব মহাদেবকে দেবতাদের শল্য চিকিৎসক হিসেবে কেন ভাবা হয় তার বিষয়েও বলা আছে নবম থেকে ত্রয়োদশ শতকের এই মন্দির সমূহের ভিডিওটিতে। আছে সপ্তম থেকে ত্রয়োদশ শতকের তৈরি বাগনাথ মন্দির বাগনাথ জেলার সরযূ ও গোমতীর সঙ্গমস্থলে। ইতিহাস আর পুরানে উল্লিখিত এই প্রাচীন শিবভূমি ঘুরে আসতে পারেন আজ মহা শিবরাত্রির দিনে নীচের লিঙ্কে ক্লিক করে....
https://youtu.be/g49kmZAcm_M
হর হর মহাদেব 🙏🙏
5 days ago | [YT] | 5
View 7 replies
Amar Storyline
My Best Friend, my all time Supporter and the most powerful Critic . Yesterday evening at Nandan .... ❤️💖🥰😘
Happy valentines day ❤️💐
6 days ago (edited) | [YT] | 9
View 6 replies
Amar Storyline
রাত ঠিক আটটায় আমার সাথে চলুন শান্তিনিকেতন। চ্যানেলে আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে নতুন ভিডিও একেবারে অন্যরকম একটা ট্যুরপ্ল্যান নিয়ে.... 😊
https://youtu.be/CsY5rYZw26o
সকলের সুবিধের জন্য লিঙ্কটা দিয়ে রাখলাম 👆
1 week ago (edited) | [YT] | 5
View 8 replies
Amar Storyline
নেদারল্যান্ডস নামটা শুনলেই বিশ্বকাপ ফুটবলের কথা মনে পড়ে যায় আমাদের। ইওরোপের এই দেশটা যে এতোটাই সুন্দর তা আগে জানা ছিলোনা। রাজধানী আমস্টারডাম শহর জুড়ে অজস্র খাল বা ক্যানাল জায়গাটিকে যেন আল্পনার মত জড়িয়ে রেখেছে। রঙবেরঙের বাড়িগুলো গায়ে গা লাগিয়ে দাঁড়িয়ে গল্প শোনাচ্ছে চারশো বছর আগের। শহরের মাঝেই সাপের মত এঁকেবেঁকে চলে গেছে কোথাও রাস্তার পাশে ট্রাম লাইন তো কোথাও ট্রেন লাইন। ও দেশে অসম্ভব জনপ্রিয় সাইকেলের নির্দিষ্ট লেন ধরে ছোটো বড় সবাই চলেছে নিজের মত। সব মিলিয়ে কী ভীষণ সুন্দর...! যদি না দেখে থাকেন তো নীচের লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন অপূর্ব এই রূপকথার দেশটাকে। আর যারা দেখেছেন তাদের জন্যেও আরেকবার ....❤️💖
https://youtu.be/6rpqKpgFzPg
1 week ago | [YT] | 6
View 5 replies
Amar Storyline
Good Morning my lovely friends... 💐
অনেকদিন পরে আবার আসতে চলেছে ইওরোপ সিরিজ। এবার গল্প শোনাবো আর ঘুরে দেখাবো সেঙ্গেইন এরিয়ার প্রথম দেশ নেদারল্যান্ডসের। যাকে রূপকথার দেশ বললেও কম বলা হয়না! আর বিশেষ করে আপনারা, যারা অপেক্ষায় আছেন তাদের জানাই আর মাত্র কয়েক ঘন্টা পর রাত ঠিক আটটায় (8 pm) নিয়ে আসছি আজকের ইওরোপ ট্যুরের পরবর্তী ভিডিও। সঙ্গে থাকবেন। আর আনকোরা নতুন এই দেশটি কেমন লাগলো অবশ্যই জানাবেন...😊
https://youtu.be/0ZKP2kUITQ4
জাহাজে লন্ডন থেকে নেদারল্যান্ডস আসার ভিডিওটা আরেকবার 👆
2 weeks ago (edited) | [YT] | 5
View 6 replies
Amar Storyline
গতকাল ৪৯তম আন্তর্জাতিক বইমেলা প্রাঙ্গণে মেয়ের সাথে ❤️🥰
2 weeks ago | [YT] | 10
View 3 replies
Amar Storyline
গতকাল (৩০শে জানুয়ারি) আমার জন্মদিনের কিছু টুকরো মুহূর্ত আমার ইউটিউব বন্ধুদের সাথে শেয়ার করে নিলাম। সকলের শুভেচ্ছা নিয়ে এগিয়ে চলুক আমার এই জার্নি.... 🙂
3 weeks ago (edited) | [YT] | 21
View 18 replies
Amar Storyline
সুপ্রভাত।
গতকালই মন্দারমনি ট্রিপের দ্বিতীয় পর্ব দীঘা ঘোরার গল্প নিয়ে ভিডিও এসে গেছে চ্যানেলে। আছে নতুন আকর্ষণ জগন্নাথ মন্দিরের সমস্ত খুঁটিনাটি। এছাড়াও আছে দীঘার নতুন কিছু সুন্দর স্পটের সমস্ত তথ্য। যারা আমার চ্যানেলের বন্ধু, নোটিফিকেশন পান তো? লিঙ্কটা দিয়ে রাখলাম....
https://youtu.be/QV0KBNrscFk
3 weeks ago | [YT] | 1
View 0 replies
Amar Storyline
শুভ বিবাহ বার্ষিকী সোনা (সুমেধা)... অভিরূপ আর তুই খুব ভালো থাকিস দুজনে। প্রাণভরা ভালোবাসা আর শুভেচ্ছা রইলো। ❤️❤️❤️
4 weeks ago | [YT] | 13
View 8 replies
Amar Storyline
Good morning friends... কেমন আছেন সবাই? আবার একটা উইকেন্ড ট্রিপের গল্প নিয়ে ভিডিও চলে এসেছে কাল #Amar_Storyline চ্যানেলে। এবারের গল্প মন্দারমনিতে হোটেল সোনার বাংলায় কাটানো দারুণ একটা অভিজ্ঞতা নিয়ে। সাথে হোটেলের নিজস্ব সমুদ্র সৈকতের সৌন্দর্য। নীচে লিঙ্ক দিয়ে রাখলাম.... দেখে নিতে পারেন সময় মতো 😊
https://youtu.be/Jw2P4paoJZU
1 month ago (edited) | [YT] | 6
View 7 replies
Load more