বুজলাম না তাণ্ডব টিম কী নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে? এদিকে Full HD মুভি লিক হয়ে গেলো, তারা এখনো টের পায়নি?
তান্ডব
এই প্রথম কোনো মুভির পাইরেসি হওয়াতে দুঃখ পেলাম সদ্য ঈদে মুক্তি পাওয়া তান্ডব নিয়ে দেশের আনাচেকানাচে যেই ভাবে তান্ডব চলতাছে এর আগে এমন কোনো মুভি তান্ডব চালাতে পারেনি মনে হয়। খুব আগ্রহ ছিলো তান্ডব দেখার ঢাকা এবং চট্টগ্রামের সিনেপ্লেক্সের টিকেট পাইনি। টানা লাস্ট চার পাঁচদিনে অনলাইনে সব টিকিট বিক্রি হয়ে গেছে। অতি আগ্রহ থাকায় সিংগেল স্কিনে এক হলে গিয়ে মুভিটা দেখছিলাম, স্কিন এবং সাউন্ড সিস্টেম এতো বাজে ছিলো যা মুভির দেখার পর নিজের কাছেই খারাপ লেগে ছিলো। তান্ডব এমন একটা মুভি যেটা হাই কোয়ালিটি তে না দেখলে কোনো ফিল পাওয়া যাবেনা। এরপর ভাবছিলাম ঢাকা গেলে এই মুভি সিনেপ্লেক্সে আবার দেখবো কিন্তু সিনেপ্লেক্সে দেখার আগেই এখন দেখলাম হাই কোয়ালিটির ফাইল সাইটে পাওয়া যাচ্ছে অথচ হলে এখনো ফুল হাউজ প্রতি টা শো চলছে কিন্তু কারা এমন পাইরেসি করে টিম ম্যাটদের লসে ফেলে দিচ্ছে। তারচেয়ে বড় কথা আগামীতে যারা এমন বিগ বাজেটের মুভি করবে তারা তো আশাহত হবে, সাহস হারাবে। এটা খুবই দুঃখজনক বাংলা সিনেমার জন্য |