ইরার আবৃত্তি মেলা

আমাকে তুমি অন্য কারো গল্প শুনাচ্ছ!
অথচ তোমাকে নিয়েই আমার যত গল্পগুচ্ছ।

আমাকে তুমি অন্য কারো গান শুনাচ্ছ
নির্জন নিশিতে এসে;
অথচ আমার হৃদমন্দিরে রোজ তোমার
গানের জলসা বসে।

আমাকে তুমি মন খারাপের বর্ণনা দিচ্ছ কান্না করে;
অথচ মন খারাপ রয়েছে আমার গোটা আকাশ ঘিরে।

_আল-হাসান রাকিব