MUHAMMAD NEZAM UDDIN

মোহাম্মাদ নিজাম উদ্দিন তুরস্কের ইস্তাম্বুলে অবস্থিত মারমারা বিশ্ববিদ্যালয়ের ইসলামি ল ডিপার্টমেন্টে পিএইচডি গবেষক। ২০১৭ সালে অটোমানদের প্রথম রাজধানী ঐতিহাসিক বুরসা শহরে অবস্থিত বুরসা উলুদা বিশ্ববিদ্যালয়ে ২য় মাস্টার্স করার উদ্দেশ্যে সরকারি স্কলারশিপ নিয়ে তুরস্কে আগমন করি। ২০২০ সালে মাস্টার্সের থিসিস শেষ করার পূর্বেই পিএইচডি স্কলারশিপের জন্য চুড়ান্ত মনোনীত হই। ইতোপূর্বে বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০১৬ সালে মাস্টার্স এবং ২০১৫ সালে অনার্স শেষ করেছি।

২০১৯ সাল থেকে অনলাইন বিজনেসের সাথে জড়িত। ব্যক্তিগত জীবনে ব্যবসা করতে এসে যে সকল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। সে সকল বিষয়ে অভিজ্ঞতা শেয়ার করা। ই কমার্স, ডিজিটাল মার্কেটিং এ অর্জিত অভিজ্ঞতা শেয়ার করা। এছাড়াও এশিয়া এবং ইউরোপ মহাদেশের মিলনস্থল তুরস্ক, ওসমানীয় সালাতান এবং পরবর্তীতে অটোমান খিলাফতের মূল ভুমি। তুরস্কে অবস্থানকালে তুরস্কের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আমার অভিজ্ঞতা শেয়ার করা এবং তুর্কি ভাষা ও সংস্কৃতি সবার সাথে শেয়ার করার উদ্দেশ্যে এই চ্যানেল।