Dr Manas Chakrabarti | Women's Health

Reliable unbiased information to uplift and enrich Women's Health. Over many years pearls of wisdom were confined within the reams of Medicine. Time has come to spread the knowledge for the very Women who wanted to know the truth, always.

Disclaimer: These media are not peer-reviewed. Information from here should never replace personalized clinical judgment from your doctor and hospital. The main purpose of this page is to grow unbiased information for Women's Health and Women's Cancer.




Dr Manas Chakrabarti | Women's Health

মেনোপজের আগে যে সময় মহিলাদের পিরিয়ড হয়, সে সময় ওভারিতে সিস্ট আসা বেশ কমন। তবে, মেনোপজের পরে ওভারিয়ান সিস্ট আসাটা অপ্রত্যাশিত। কারণ সে সময়ে গাইনোকোলজিক্যাল অর্গানগুলোর ঘুমিয়ে পড়ার কথা। সে সময় ওভারিতে আর কোনও অ্যাক্টিভিটি চলার কথা নয়। তাই মেনোপজের পরে ওভারিতে সিস্টের ট্রিটমেন্ট, মেনোপজের আগে হওয়া ওভারিয়ান সিস্ট ট্রিটমেন্ট থেকে সম্পূর্ণ আলাদা।

বলতে পারেন একটা স্ট্র্যাটেজি চেঞ্জ। সিস্ট মেনোপজের আগে এলে আমরা একভাবে ট্রিটমেন্ট করি, সেই একই সাইজের সিস্ট মেনোপজের পরে এলে তার ট্রিটমেন্ট অনেক সময় সম্পূর্ণ আলাদা হয়ে যায়।

আগে বোঝা দরকার এটা কেন। তাই আপনাকে জানতে হবে মেনোপজের সময় সিস্টের স্ট্র্যাটেজিতে কত পরিবর্তন দরকার — ডায়াগনোসিস, ট্রিটমেন্ট এবং সাধারণত ট্রিটমেন্ট কেন ভুল রাস্তায় হাঁটে।

শুধু সিম্পটমের উপর ভরসা করে ওভারিয়ান সিস্ট ডায়াগনোসিস করা যাবে না। এটুকু মনে রাখলে অনেক বিপদ এড়ানো যায়।

আর্টিকেলের পুরোটা, লিংকে

8 hours ago | [YT] | 3

Dr Manas Chakrabarti | Women's Health

একজন রোগী হাসছেন, চা খাচ্ছেন, কথা বলছেন। পরিবার ভাবছে সব ঠিকঠাক। দুই ঘণ্টা পরে সব ভেঙে পড়ল।
এই ঘটনা বারবার হয় হাসপাতালে। আর বারবার এড়ানো যায় একটা সাধারণ সিস্টেম দিয়ে, যার নাম Early Warning Score (EWS)।

🩺 Blood pressure, pulse, breathing rate, temperature, আর consciousness, এই পাঁচটা সাধারণ parameter-এর score যখন একসাথে দেখা হয় structured ভাবে, তখন patient crash হওয়ার অনেক আগেই শরীর ফিসফিসিয়ে warning দেয়।

1997 সালে Dr Morgan এবং তাঁর colleagues England-এ এই পদ্ধতি প্রথম publish করেন। তারপর থেকে এটা Modified Early Warning Score (MEWS), এবং এখন National Early Warning Score 2 (NEWS2) হয়ে England-এর প্রতিটি hospital-এ mandatory।

📌 Obstetric patients এবং নতুন মায়েদের জন্যও আলাদা Obstetric Early Warning Score আছে, যা gynae এবং maternity care-এ life-saving।

ভারতবর্ষে এখনো এই system সব জায়গায় নেই। কারণটা technology-র অভাব নয়, awareness এবং institutional will-এর অভাব।

আপনি বা আপনার পরিবারের কেউ হাসপাতালে ভর্তি হলে শুধু একটা প্রশ্ন করুন:
"Early Warning Score monitor করা হচ্ছে কি ?"

🔔 এই একটা প্রশ্ন hospital staff-কে সচেতন করতে পারে। আর লক্ষ মানুষ জানলে সিস্টেম নিজে থেকেই বদলাবে।
এই বিষয়ে বিস্তারিত আমার নতুন video-তে আছে। Link comment-এ।

1 week ago | [YT] | 11

Dr Manas Chakrabarti | Women's Health

পেট ব্যথা, ইরেগুলার পিরিয়ড, ওভারিয়ান সিস্ট নিয়ে ডাক্তার দেখালেন, ওষুধ খেলেন, কিছুদিন ভালো থাকলেন, তারপর আবার সেই একই সমস্যা? The real problem is not the symptom. The real problem is treating the symptom without ever asking WHY it happened.

Most women I see have already done the right thing: they saw a doctor, took the medicine, felt better.

And then, months or years later, they're back. Often with a bigger problem.

🔍 This is the single most common mistake in gynaecological care: treating symptoms without ever finding out why those symptoms appeared.

পেট ব্যথা, ওভারিয়ান সিস্ট, ইরেগুলার ব্লিডিং — none of these are random. They are the surface of something deeper. And 2026 medicine gives us the tools to look deeper, if we choose to use them.

That's why I teach what I call the Triple A Strategy:

✅ A1 — Acknowledge the symptom (and know which ones deserve urgent attention)
✅ A2 — Ask for the root cause (because bleeding stops, but why it started matters more)
✅ A3 — Act on personalised treatment (because your body's needs are not your neighbour's needs)

📊 Some numbers worth knowing: Global PCOS burden increased by 28% between 1990 and 2021. 1 in 2 women with endometriosis faces fertility-related challenges. And with the right strategy, gynaecological cancer risk can be reduced by 40 to 50%.

These are not small numbers. These are reasons to pay attention before a problem becomes a crisis.

🩺 This strategy works for PCOS, endometriosis, ovarian cysts, menopausal health, and gynaecological cancer awareness. One framework. Applicable across a lifetime of women's health.


Share this post with one woman in your family who needs to hear it. That might be the most useful thing you do today.

👉 Full video with all details: in the comment

2 weeks ago | [YT] | 9

Dr Manas Chakrabarti | Women's Health

গুগলে "মেনোপজ আর ক্যান্সার" লিখে সার্চ করলে যা আসে, তা পড়ে বেশিরভাগ মহিলা ভয় পান। অ্যালগরিদম ভয় বিক্রি করে, বিজ্ঞান নয়। তাই আজ সেই কথাটাই সরাসরি বলছি। 🔬

মেনোপজ থেকে ক্যান্সার হয়নি। কোনওদিন হবেও না।

এই কথা কোনও সান্ত্বনা নয়। ২৬ বছরের ক্লিনিক্যাল প্র্যাকটিস আর আন্তর্জাতিক গবেষণা থেকে বলছি। এটাই এভিডেন্স।

তাহলে মেনোপজের পরে কিছু ক্যান্সারের সংখ্যা কেন বাড়ে? কারণটা মেনোপজ নয়, কারণটা বয়স। মেডিক্যাল সায়েন্সে একটা পরিভাষা আছে, লাইফ টাইম এক্সপোজার। বয়স যত বাড়ে, হরমোনের এক্সপোজার, পরিবেশের রাসায়নিকের এক্সপোজার, খাবারে লুকিয়ে থাকা এস্ট্রোজেনের এক্সপোজার, সব মিলিয়ে শরীরের ওপর চাপটা বাড়তে থাকে। মেনোপজ সেই বছরগুলোর সাথে মিলে যায় বলেই অভিযোগটা তার ওপর পড়ে। অভিযুক্ত কিন্তু সে নয়। 📖

আসলে যে তিনটি জিনিস নীরবে ঝুঁকি বাড়ায়, তা হল বাড়তি ওজন (কারণ প্রতিটি ফ্যাট সেল থেকে তৈরি হচ্ছে অতিরিক্ত এস্ট্রোজেন), বছরের পর বছর Pap Smear না করানো, আর ফ্যামিলিতে ব্রেস্ট বা ওভারিয়ান ক্যান্সারের হিস্ট্রি থাকলেও ডাক্তারের সঙ্গে কথা না বলা।

এবার একটা সংখ্যা মাথায় রাখুন। গবেষণা বলছে, ৪০ থেকে ৫০ শতাংশ ক্যান্সার প্রতিরোধযোগ্য। এই সংখ্যাটা সত্যিকারের, গবেষণানির্ভর, আর গভীরভাবে আশার কথা। 💡

মেনোপজের পরে যে লক্ষণগুলো দেখলে দেরি না করে ডাক্তার দেখাবেন। যেকোনো ব্লিডিং, অকারণ ভ্যাজাইনাল ডিসচার্জ, আর বারবার ফিরে আসা ভালভার চুলকুনি, এই তিনটি লক্ষণ কখনও অবহেলা করবেন না।

জানলেই কিন্তু সমাধান হয় না। কিন্তু জানলে ভয়টা যায়, আর সঠিক সিদ্ধান্তটা নেওয়া সহজ হয়।

3 weeks ago (edited) | [YT] | 9

Dr Manas Chakrabarti | Women's Health

শুনেছেন HPV ভ্যাকসিন নিলে নাকি সন্তান হয় না? এই একটা গুজব এখন পর্যন্ত কত মহিলার জীবন থেকে ভ্যাকসিনের সুরক্ষা কেড়ে নিয়েছে তার হিসেব নেই।

🔬 বিজ্ঞান কী বলে?

WHO-র Global Advisory Committee on Vaccine Safety (GACVS) এবং Gardasil 9-এর উপর পরিচালিত বহু গবেষণা একটাই কথা বলে: HPV ভ্যাকসিন infertility তৈরি করে না। বরং HPV infection নিজেই পুরুষের semen quality-কে প্রভাবিত করতে পারে, তাই সঠিক বয়সে ভ্যাকসিন নেওয়া দম্পতি দুজনেরই উপকারে আসে।

📌 আরও একটা জরুরি কথা:

ভ্যাকসিন নিয়েছেন মানে Pap smear বন্ধ নয়। Non-HPV-linked cervical cancer আছে, যা ভ্যাকসিন ঠেকাতে পারে না। ২৫ থেকে ৬৫ বছর বয়সের মহিলাদের প্রতি ৫ বছরে একবার Pap smear + HPV co-test করানো এখনো জরুরি। এটা সারা পৃথিবীর evidence-based guideline।

💬 এই ভিডিওতে একে একে দেখেছি:

➡ HPV পজিটিভ মানেই কি ক্যান্সার?
➡ HPV কি কোনো symptom ছাড়াই থাকে?
➡ একবার HPV চলে গেলে কি আর আসে না?
➡ HPV ইনফেকশন কি কারো চরিত্রের প্রমাণ?

এই প্রশ্নগুলোর উত্তর অনেকেই জানেন না, আর সেই না-জানাটাই সবচেয়ে বড় বিপদ।

ভিডিওর লিঙ্ক নীচে

4 weeks ago | [YT] | 5

Dr Manas Chakrabarti | Women's Health

পিরিয়ড হওয়ার কথা নয়, তবু হচ্ছে? 🩸 বা, হঠাৎ ছিঁটে ফোঁটা একটু স্পটিং? সবার আগে মাথায় আসে একটাই কথা — ক্যান্সার?
৩০,০০০ মহিলার উপর আন্তর্জাতিক গবেষণা বলছে, এই ধরনের bleeding-এ ১০০ জনের মধ্যে ৯৯ জনেরই কারণ সম্পূর্ণ চিকিৎসাযোগ্য।
ভয়টা স্বাভাবিক। কিন্তু ভয় পেয়ে বসে থাকলেই তবেই বিপদ — সাহস করে এগিয়ে গেলে নয়। দুটো পিরিয়ডের মাঝে এই unexpected bleeding-কে বলে intermenstrual bleeding বা spotting। এটি একটি symptom — কোনো diagnosis নয়। 🔍
আজ আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড হলো PALM-COEIN framework — FIGO-র তৈরি, ২০১৮ সালে আপডেট হওয়া, বিশ্বজুড়ে আন্তর্জাতিক মানের gynecologist-দের ব্যবহার করা একটি পদ্ধতি। Polyp, Adenomyosis, Fibroid, Malignancy, Coagulopathy, Ovulatory dysfunction, Endometrial issues, Iatrogenic causes — এই কারণগুলো ধাপে ধাপে খুঁজে বার করলে ঠিকঠাক চিকিৎসা সম্ভব।
ভারতে ইংল্যান্ডের তুলনায় ৪০ গুণ বেশি hysterectomy হয়। অথচ সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিলে বেশিরভাগ ক্ষেত্রে hysterectomy এড়ানো সম্ভব। ✅
কখন ডাক্তারের কাছে যাবেন? বয়স ৪০-এর বেশি, ওজন বেশি, diabetes, PCOS, বা family history থাকলে— প্রথমবার spotting হলেই যান। অন্যদের ক্ষেত্রে পরপর তিন cycle হলে অবশ্যই। আপনার বা আপনার কাছের কেউ কি এই সমস্যায় পড়েছেন? নিচে জানান — বা প্রশ্ন থাকলে comment করুন। 💬

1 month ago | [YT] | 7

Dr Manas Chakrabarti | Women's Health

রোজ রোদে বেরোচ্ছেন। তবুও ভিটামিন ডি নেই শরীরে। 🌞
এটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব। ভারতবর্ষে প্রায় সব মহিলার শরীরেই ভিটামিন ডির অভাব আছে। ইংল্যান্ডে প্রতি দুজনে একজন। আমেরিকায় প্রতি দশজনে চারজন। এবং এই একটা অভাব আপনার PCOS-এর পিরিয়ড সমস্যাকে জটিল করছে, ফাইব্রয়েড বাড়াচ্ছে এবং সার্ভিক্সের প্রি-ক্যান্সার স্টেজের চিকিৎসাকে কম কার্যকর করে দিচ্ছে।
কেন হচ্ছে এরকম 🔬
আমাদের ত্বকে মেলানিন আছে, যেটা জিনের ক্ষতি আটকায়। কিন্তু সেই মেলানিনই ভিটামিন ডি তৈরির জন্য দরকারি UVB রশ্মির পথও অনেকটা আটকে দেয়। তার ওপর সানস্ক্রিন ব্যবহার বেড়েছে, আউটডোর সময় কমেছে। ফলে ত্বকের ভিটামিন ডি কারখানা বন্ধ হয়ে বসে আছে। 2023 সালে Johns Hopkins-এর systematic review এবং 2014-র একটি meta-analysis বারবার এই একই তথ্য দিচ্ছে: যাদের ফাইব্রয়েড আছে, তারা ভিটামিন ডির ঘাটতি সারালে ৩০ শতাংশ পর্যন্ত ভালো ফল পাচ্ছেন।
একটাই অনুরোধ। 🩺
ভিটামিন ডি কোনও জাদু নয়। এটা আপনার বর্তমান চিকিৎসাকে আরও কার্যকর করার একটা প্রমাণিত হাতিয়ার। PCOS, ফাইব্রয়েড বা এন্ডোমেট্রিওসিস থাকলে আজই একবার ভিটামিন ডির মাত্রা পরীক্ষা করিয়ে নিন। অভাব থাকলে ডাক্তারের পরামর্শে সাপ্লিমেন্ট শুরু করুন। আর যদি সম্ভব হয়, দিনের কিছুটা সময় হাত, পা, ঘাড় খোলা রেখে হালকা রোদে থাকুন, তারপর সানস্ক্রিন লাগান।

1 month ago | [YT] | 9

Dr Manas Chakrabarti | Women's Health

পেটে গ্যাস হচ্ছে ভেবে বছরখানেক পেটের ডাক্তার দেখালেন। তারপর ধরা পড়ল ওভারিয়ান ক্যান্সার। এ একজন দুজনের গল্প নয় — প্রায় প্রতিটি ওভারিয়ান ক্যান্সার পেশেন্টের গল্প।

গবেষণা বলছে, ১০০ জনের মধ্যে ৮৬ জন ওভারিয়ান ক্যান্সার পেশেন্ট ঠিক এইভাবে মাসের পর মাস ভুল দরজায় কড়া নেড়েছেন।

এক সময় ধারণা ছিল ওভারিয়ান ক্যান্সার আসে নিঃশব্দে। তবে আজ বিজ্ঞান জানে ওভারিয়ান ক্যান্সারের সিম্পটম আসে গ্যাস-অ্যাসিডের ছদ্মবেশে।

সেসব যেহেতু প্রাথমিকভাবে গাইনোকোলজিক্যাল সিম্পটম নয়, তাই পেশেন্টরা ডাক্তারের কাছে ৬ মাস থেকে দেড় বছর দেরিতে আসেন। গাইনি ডাক্তারের কাছে আসার বদলে যান মেডিসিন, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট বা চেস্ট স্পেশালিস্টের কাছে। গাইনোকোলজিক্যাল ক্যান্সারগুলোর মধ্যে যে ক্যান্সারে পেশেন্টরা সবচেয়ে বেশি দেরি করে ডাক্তারের কাছে আসেন, তা হল ওভারিয়ান ক্যান্সার।

কোন কোন সিম্পটম সম্বন্ধে আপনাকে ওয়াকিবহাল থাকতে হবে, কতদিন সেসব সিম্পটম চললে ডাক্তারের কাছে যাওয়া দরকার, ডাক্তারের কাছে গিয়ে কীভাবে আপনি সিম্পটমের ব্যাপারে ধাপে ধাপে কথা বলবেন, আর কোন ধরনের মহিলাদের এ ব্যাপারে সাধারণের থেকে একটু বেশি সতর্কতা প্রয়োজন — আজকের আর্টিকেলে সেগুলো।

1 month ago | [YT] | 18

Dr Manas Chakrabarti | Women's Health

পিরিয়ডের সমস্যা মানেই কি অপারেশন? 🩺
ভারতে প্রতি বছর ইংল্যান্ডের তুলনায় ৪০ গুণ বেশি হিস্টেরেক্টমি হয়, একই ধরনের সমস্যার জন্য। অথচ গবেষণা বলছে, সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে ১০০ জনের মধ্যে ৬৪ জনের এই অপারেশনের প্রয়োজনই হয় না।
মিরেনা (LNG-IUS) সেই বিকল্প চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ অংশ। 💡
এটি একটি ছোট্ট হরমোনাল ডিভাইস যা সরাসরি ইউটেরাসের ভেতরে কাজ করে, মুখে খাওয়া পিলের মাত্র ১/৭৫০ ভাগ হরমোন ব্যবহার করে। ফলে সিস্টেমিক সাইড এফেক্ট অনেকটাই কম। হেভি ব্লিডিং, অ্যাডিনোমায়োসিস, এন্ডোমেট্রিওসিস, এন্ডোমেট্রিয়াল হাইপারপ্লাসিয়া, ফাইব্রয়েড সংক্রান্ত ব্লিডিং, সব ক্ষেত্রেই উল্লেখযোগ্য ভূমিকা রাখছে মিরেনা।
আরও আশ্চর্যের বিষয় হল, মলিকুলার স্তরে কাজ করে মিরেনা এন্ডোমেট্রিয়াল ক্যান্সারের ঝুঁকিও কমিয়ে দেয়। 🔬
তবে মিরেনা কি সবার জন্য উপযুক্ত? কখন দরকার হয় হিস্টেরোস্কোপি? শুরুতে কোন সাইড এফেক্টগুলো হতে পারে? এই প্রশ্নগুলোর এভিডেন্স বেসড উত্তর নিয়েই এই ভিডিও তৈরি।

আপনার বা আপনার পরিচিত কারো কি মিরেনা সম্পর্কে কোনো প্রশ্ন আছে? নিচে কমেন্টে জানান।

1 month ago | [YT] | 9

Dr Manas Chakrabarti | Women's Health

দুজন মহিলার একই ধরনের ওভারিয়ান সিস্ট, একই শহরে থাকেন, একই মানের হাসপাতালে চিকিৎসা পেতে পারেন, অথচ একজন সুস্থ হয়ে রাজস্থান বেড়াতে যাচ্ছেন, আর অন্যজন আজ হুইলচেয়ারে গৃহবন্দি। 🧐
পার্থক্যটা ডাক্তারের দক্ষতায় নয়। পার্থক্যটা ডাক্তারের সাথে কথা বলে বাড়িতে ফিরে পেশেন্টের নেওয়া সিদ্ধান্তে।
গাইনোকোলজিতে এমন কিছু প্যাটার্ন বারবার দেখা যায় যেগুলো সঠিক সময়ে জানলে চিকিৎসার ফলাফল আমূল বদলে যেত। যেমন, ৪০ বছরের পর অনিয়মিত রক্তপাতকে "এমনিই হয়" বলে এড়িয়ে যাওয়া মানে ইউটেরাসের ভেতরের সমস্যাকে সময় দেওয়া। আবার মেনোপজ নিশ্চিত করতে FSH বা AMH ব্লাড টেস্ট করানো, এই পদ্ধতিটি এতটাই অবৈজ্ঞানিক যে ইংল্যান্ডের MRCOG পরীক্ষায় কোনো ডাক্তার এভাবে উত্তর দিলে তৎক্ষণাৎ ফেল করিয়ে দেওয়া হয়। 💡
হরমোনের ওষুধ খেয়ে ব্লিডিং কন্ট্রোল হয়ে গেলে স্বস্তির নিঃশ্বাস ফেলার আগে একটা সামান্য LFT ব্লাড টেস্ট করান। কারণ কিছু হরমোন নীরবে লিভার ড্যামেজ করে দিতে পারে, এবং সেটা টের পাওয়া যায় না যতদিন না দেরি হয়ে যায়।
অ্যানিমিয়ার চিকিৎসায় শুধু হিমোগ্লোবিন বাড়ানোই লক্ষ্য নয়। বারবার অ্যানিমিয়া হলে Serum Iron টেস্ট করানো জরুরি, Ferritin নয়, কারণ Ferritin একটি acute phase protein যার মাত্রা যেকোনো ইনফেকশনে ওঠানামা করে এবং সঠিক তথ্য দেয় না।

সেসব কথা বলার দিন আজ শেষ হয়ে গেছে। আমি তো ডাক্তারির ড-ও জানি না। আমি কী করে নিজের সিদ্ধান্ত নেব। আজকাল নিতে হলে নিজেকে-ই স্বাস্থ্য নিয়ে পড়াশোনা করতে হবে। কারণ ভাল থাকার মূলমন্ত্র শেখায়নি আপনার স্কুল বা কলেজ।

গাইনোকোলজিতে যে ভুলগুলো পেশেন্টরা আকছার করেন, সে নিয়ে বানিয়েছি গাইনোকোলজির ভুল সিদ্ধান্তের সিরিজ। আজকে এই সিরিজের প্রথম পার্টে ন’খানা, খুব সাধারণ ভুল থেকে এড়িয়ে, নিজের জন্য সঠিক চিকিৎসা নির্বাচন করার কয়েকটা সুনির্দিষ্ট রাস্তা।

আপনার বা আপনার পরিচিত কারো কি এরকম কোনো অভিজ্ঞতা আছে যেখানে সঠিক তথ্য জানলে চিকিৎসার পথটা সহজ হতো? কমেন্টে জানান।

2 months ago | [YT] | 8