Nivedita Bhanja Chowdhury

ছোটবেলা থেকে দেখেছি ,সঠিক শব্দ চয়ন খুব- ই গুরুত্বপূর্ণ । আমি আর আমার দিদি যখন এক - ই দুষ্টুমি করে ধরা পড়ে যেতাম ,দেখতাম ,বাবার কাছে যথাযথ শব্দ চয়ন করে দোষ স্বীকার করে আমি তুলনামূলক কম বকা খেতাম ।আবার যখন প্রতিপক্ষর বয়স কিংবা শক্তি বেশি হতো ,তখন তাকে করতে জব্দ কাজে লাগাতাম সেই শব্দ !
কথা বলতে ,বন্ধু করতে ,অপরের মনের কথা অনুভব করতে ,ভীষণ ভালো লাগে . একসময় ভেবেছিলাম ,পৃথিবীতে আমার অনেক পরিচিত থাকবে , অনেক অনেক ....তখন সোশ্যাল মিডিয়া কিছু ছিল না ।
জীবনের মাঝামাঝি চলে এসেছি ।এতদিনের "সুপ্ত বাসনা ","ইচ্ছে " পূরণ করার একটা চেষ্টা তো অন্তত করি .....
বন্ধু তুমি সাথে থেকো ।
বন্ধু হাওয়ার ,মনের কথা বলার ,অনুভূতি ভাগ করে নেয়ার এটি একটি জায়গা মাত্র।

Subscribe and join me on this poetic journey. Let’s celebrate the magic of Bengali literature together!

#banglakobitarecitation #bengalipoetryperformance #banglaabrittichannel #bengaliliteratureandpoems