সবাইকে হ্যালো! আমি বৃষ্টি। ✨
ছোটবেলা থেকেই আমার একটা অদ্ভুত নেশা ছিল...এক কোণে বই নিয়ে বসে থাকা। যখন অন্য বাচ্চারা বাইরে খেলত, আমি তখন হয়তো ফেলুদার সাথে কোনো রহস্য সমাধানে ব্যস্ত থাকতাম বা শরৎচন্দ্রের কোনো উপন্যাসে নিজেকে হারিয়ে ফেলতাম। এই বইয়ের নেশাটাই বড় হওয়ার সাথে সাথে আমার প্যাশন হয়ে দাঁড়িয়েছে।
পড়তে পড়তে মনে হলো, এই যে বইয়ের পাতায় পাতায় একেকটা আলাদা জগত, একেকটা রোমাঞ্চকর ইতিহাস...এগুলো একা না পড়ে আপনাদের সাথে শেয়ার করলে কেমন হয়?
সেই ভাবনা থেকেই এই চ্যানেলের শুরু। এখানে আমরা আড্ডা দেব প্রিয় সব বই, রোমাঞ্চকর ইতিহাস আর বুকিশ লাইফস্টাইল নিয়ে। 📖☕
যাঁরা মনে করেন একটা ভালো বই একঘেয়ে জীবনটাকে বদলে দিতে পারে, তাঁদের জন্যই এই চ্যানেল।
গল্পে গল্পে দেখা হবে প্রতিটি ভিডিওতে! 😊❤️
সুস্থ থাকুন, ভালো থাকুন, হ্যাপি রিডিং...
Shared 2 months ago
401 views
Shared 2 months ago
146 views
Shared 3 months ago
81 views