SONAR TARI সোনার তরী

বাঙ্গালীর মাছ ভাতের পরেই কবিতার প্রতি সহজাত টান।আর খুঁটি পুজা তো কবেই হয়ে গেছে চর্চাপদ থেকে রবীর কলমে।আমরা সেই মহাযজ্ঞের আগুনে কেবল ঘৃতাহুতি দিয়ে চলেছি।আমাদের এই প্রচেষ্টা উপকরন জোগানোর আয়োজন মাত্র।
কবিতার প্রতি সকলের যে সহজাত আকর্ষন রয়েছে সেটাকেই লালন করা আমাদের অভিপ্রায়।
কবিতা তো আর শেখানো যায় না আর পাঁচটা শিক্ষনীয় বিষয়ের মতো।তবুও কিছু চর্চার উপকরনসহ ভিত্তিপ্রস্তর প্রয়োজন যেটা সঠিক সময়ে অনুধ্যান করতে পারলে হয়ত কবিতাকে আবৃত্তিকারের কন্ঠস্থ করা যেতে পারে।আমরা কেবল সেটাই করতে চাই,তারই প্রচেষ্টায় আমাদের এই সোনার তরী চ্যানেল।পাশে থাকুন,সঙ্গে থাকুন।ধন্যবাদ।