এই চ্যানেল নিবেদিত হয়েছে প্রয়াত গীতিকবি ও সাধক বাউল মোঃসোনা মিয়ার অমূল্য সৃষ্টি সংরক্ষণ ও প্রচারের উদ্দেশ্যে। বাংলার মাটিতে জন্ম নেওয়া এই সাধকের গান বহন করে লোকজ ঐতিহ্য, সুফি দর্শন আর মরমি সাধনার অনন্য সুর। তাঁর রচনাগুলো সাধারণ জীবন, প্রেম ও আধ্যাত্মিকতার গভীর উপলব্ধির সাক্ষ্য।

সোনা সংগীত সুরের এমন একটি ধারা, যেখানে হৃদয়ের যন্ত্রণা, মানুষের প্রতি ভালোবাসা আর সৃষ্টিকর্তার সঙ্গে মেলবন্ধনের আকাঙ্ক্ষায় মিলেমিশে গড়ে তোলে অমলিন গীত। এখানে থাকবে সোনা মিয়ার লিখিত গান, বিভিন্ন পরিবেশনা। সেই সঙ্গে থাকবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রেরণা হয়ে ওঠার মতো সংগীতের ভাণ্ডার। যা আপনাকে ফিরিয়ে নেবে মাটির গভীর টানে, যেখানে খুঁজে পাওয়া যায় আত্মার প্রশান্তি।

আমাদের উদ্দেশ্য সোনা মিয়ার জীবনদর্শন ও সঙ্গীতভাবনা তুলে ধরা, যাতে বাংলা লোকসংগীতের এই অমূল্য সম্পদ চাপা পড়ে না।