সব মানুষই চায় জীবনে সফল হতে । কিন্তু সবাই সফল হতে পারেন না । এমন কি জ্ঞান , বুদ্ধি , বিদ্যা ও সম্ভাবনা থাকা সত্ত্বেও বেশিরভাগ মানুষ সফলতার শিখরে পৌঁছতে পারেন না । এর অন্যতম কারণ হল বেশিরভাগ মানুষ নিজেই জানেন না তার ভেতরে কতটা সম্ভাবনা আছে বা তিনি কী করতে পারেন । আর বাকি কারণ হল চেষ্টা , আত্মবিশ্বাস, ধৈর্য , সাফল্যের জন্য ক্ষুধা ইত্যাদির অভাব । কিন্তু মনীষীরা যুগ যুগ ধ’রে মানুষকে তাদের বাণী , অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে সাফল্যের মূল মন্ত্রগুলি শোনাতেই চেয়েছেন । যার ফলে নানাভাবে উদ্দীপ্ত হয়ে মানুষ নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারেন ।