Dr. Azad Analysis

প্রিয় দর্শক-শ্রোতা-শুভানুধ্যায়ী ভাই, বোন ও বন্ধুরা।

আসসালামু আলাইকুম/আদাব।

রাজনৈতিক বক্তব্য দেয়ার জন্য দরকার ইতিহাস, সময় এবং ঘটনা সমূহের আদি অন্ত জানা। এসবের মাধ্যম হিসেবে পৃথিবীর বহু দেশে ইউটিউব চ্যানেলগুলো আজ সমাদৃত। দু:খের বিষয়, আমাদের দেশে অনেক ইউটিউব চ্যানেল আছে যারা তাদের চ্যানেল ব্যবহার করে আপনাদের কাছে ভুল তথ্য, বিভিন্ন অপতথ্য, প্রপাগান্ডা ছড়ানো তথ্য, ব্ল্যাকমেইল করার মত তথ্য প্রচার করে।

আমার এই Dr. Azad Analysis চ্যানেলটি কখনও কোনো ধরনের অপতথ্য প্রচার করবে না। আমি প্রতিটি বিষয়ের লজিক্যাল উপস্থাপন করব এবং সর্বদা মানসম্মত কনটেন্ট উপহার দিব। সেজন্য সমসাময়িক রাজনীতি, চলমান ইস্যু, পাহাড় হতে সমতল সকল লেভেলের তৃণমুল জনগনের না বলা বিষয়, দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, উন্নয়ন ভাবনা এবং জনকল্যানমুখী বিষয়াদি তুলে ধরার জন্যই এ চ্যানেল সর্বদা কাজ করবে।

প্রতিটি কনটেন্টে আপনার লাইক, কমেন্টস (নেগেটিভ হলেও) আমায় নতুন কনটেন্ট তৈরিতে উৎসাহ যুগাবে।

আমার কথা শুনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবার জন্য শুভ কমানা।