সবার জন্য বাংলা স্কুল

বাংলা সাহিত্যকে অত্যন্ত সহজ ভাবে সকলের মাঝে ছড়িয়ে দেওয়া এবং বাংলা ব্যাকরণের জটিল জটিল সব বিষয়কে অত্যন্ত সাবলীল ভাবে সবার মাঝে পৌঁছে দেওয়াই এই চ্যানেলের উদ্দেশ্য।

প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সকল ক্লাসের "বাংলা" সিলেবাসের পড়াশোনা (কবিতা/গল্প/প্রবন্ধ/উপন্যাস/নাটক)'র যাবতীয় ভিডিও ক্লাস এখানে পাবেন। পরীক্ষার ভালো প্রস্তুতির জন্য আপনার প্রয়োজনীয় ক্লাসগুলো একবার দেখে নিন, প্লেলিস্টে সবগুলো ক্লাস সুন্দর ভাবে সাজানো আছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ে বাংলা বিষয়ের উপর যারা স্নাতক/স্নাতকোত্তর করছেন, তারাও স্নাতক প্রথম বর্ষ থেকে স্নাতকোত্তর পর্যন্ত প্রতিটা কোর্সের বিস্তারিত পড়াশোনা এখানে পাবেন।

এছাড়াও এখানে 'বাংলা ভাষা ও সাহিত্য' বিভাগের বিভিন্ন বিষয়কে বিভিন্ন ভিডিওর মাধ্যমে হাতে-কলমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

যারা অডিও সাহিত্য ভালোবাসেন তাদের জন্যও বিভিন্ন গল্প/ কবিতা/ নাটক ইত্যাদি পাঠ করে এখানে দেওয়া হবে।

যারা বাংলা বুঝতে চান, বাংলা শিখতে ও জানতে চান- এই চ্যানেলটি তাদের জন্য। বাংলাদেশের সকল শিক্ষার্থী ও সাহিত্য পিপাসুদের জন্য এই চ্যানেলটি হোক একমাত্র সঙ্গী।