কোথাও যেন লাগলো ছোঁয়া
    তোমার আমার সুরের রেশে
    দিগন্তের ওই পারেতে
    দূর আকাশে মেঘের দেশে  |
    লাগিয়ে দিল আগুন সেথায়
    ফুরিয়ে যাওয়ার একটু আগে
    আমার তটেও সন্ধ্যা তখন
    সাজিয়ে আকাশ অস্তরাগে  ||