বন্ধুরা আসসালামু আলাইকুম,
পৃথিবীতে যার জন্ম হয়েছে,তার বাঁচার জন্য বিভিন্ন উপার্জনের পথ বা উপায় অবলম্বন করতে।আর পথে চলতে গিয়ে আমরা অস্বাভাবিক পরিমাণ স্বার্থপর হয়ে যাই।জীবনে নিজে বেঁচে থাকাটাই মূখ্য হয়।আমার বেচে থাকার পথকে টিকিয়ে রাখতে কার কি ক্ষতি হয় বা কে মারা যায় তার দিকে একবারও দৃষ্টি জ্ঞাপন করি না।
যদিও আমরা সব সময় দাবি করি,আমরা সৃষ্টির সেরা জীব।কিন্তু আমাদের কার্যকলাপ তার কতটুকু সত্যতা প্রমাণ করে,তা আমাদের বিবেক ঠিকই জানে।
সৃষ্টির সেরা হতে,সৃষ্টির সেবার বিকল্প কিছু নাই।তাই আমাদের উচিত এই সৃষ্টি জগতের কোন ক্ষতি যেন আমাদের দ্বারা না হয় তার দিকে দৃষ্টি দেওয়া।
আর এর জন্য আমাদের নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার করার বিকল্প কিছু নাই।
জলবায়ু পরিবর্তন বিরূপ প্রভাবের হাত থেকে নবায়নযোগ্য জ্বালানিই কেবল রক্ষা করতে পারে। তাই আমি সবাইকে অনুরোধ করবো সৌর শক্তি ব্যবহারের জন্য।যাতে আপনার ও আমার পরবর্তী জেনারেশন একটা বসবাসযোগ্য পৃথিবীতে জীবন-যাপন করতে পারে