Shilalipi / শিলালিপি

আমার নতুন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি নিজে একজন গ্রন্থকীট। বই আমার খুব ভালোবাসার জায়গা। ঠিক আমার মত আপনাদের মধ্যে অনেকেই আছেন যাদের বই অত্যন্ত ভালোবাসার বিষয়। কিন্তু আজকের এই গতিময় জীবনে সব সময় আমরা বই পড়বার সময় বার করতে পারি না। তাই আমাদের এই ভালোবাসার জায়গাটা একদমই উপেক্ষিত থেকে যায়। তাই এই audiobook ।
আমার প্রচুর বইয়ের সম্ভার আছে, যা আমি আমার ব্যক্তিগত পছন্দকে মাথায় রেখে তৈরি করেছি। কিন্তু আজ তারা ধূলায় মলিন। তাই আমি ঠিক করেছি আমার এই অমূল্য সম্পদ, আমি আপনাদের কাছে পৌছে দেব আমার পাঠের মাধ্যমে। আমার এই চেষ্টাকে সফল হতে সাহায্য করুন। আপনাদের ভালোবাসা, আগ্রহ আমার একান্ত কাম্য। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আপনারা আমার এই মূল্যবান সম্পদ যা আমি জমিয়েছি তাতে আপনাদের আগ্রহ প্রকাশ করেছেন। পাশে থাকবেন।

এখানে ভিন্ন স্বাদের বই পাওয়া যায়।