Welcome to the 'Shakib Hasan' YouTube channel. Shakib Hasan is a poet, writer and political analyst. This channel has discussions on poetry, literature and political analysis for you. Thank you
' সাকিব হাসান ' ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। সাকিব হাসান একজন কবি, সাহিত্যিক ও রাজনৈতিক বিশ্লেষক। এই চ্যানেলে আপনার জন্য রয়েছে কবিতা, সাহিত্য এবং রাজনৈতিক পর্যালোচনা বিষয়ক আলাপচারিতা। ধন্যবাদ
◻️বরপুত্রের স্লোগান
শাসন করবে? - শোনবে না কেউ
পিষে মারবে? - চেষ্টা করে দেখতে পারো
তাবৎ সুখে ভড়কে না যাও, একটু–আধটু
নিজের প্রতি খেয়াল রেখো।
তোমার রক্তচক্ষুর ধার ধারি না
চেয়ে দ্যাখো, হালখাতায় জমিয়ে রাখা প্রতিশ্রুতি-
উতল হাওয়া বইছে আবার;
জোয়ার এলে প্লাবিত হবে
শহর, গ্রাম এবং তোমার স্বাদ বাড়ানো রঙিন বাড়ি।
ভাঙন যখন শুরু হবে ভেঙে যাবে,
থামিয়ে দেবার সাধ্য কার?
বুকের উপর বুট জুতা চেপে বসাও,
আমার পয়সায় কিনে আনা অস্ত্রশস্ত্র
আমাকেই আঙুল দেখাও!
ভাঙন যখন শুরু হবে ভেঙে যাবে,
আজ বা কাল।
সাকিব হাসান
৩০ সেপ্টেম্বর, ২০২৫
Shared 9 months ago
24 views
Shared 9 months ago
47 views
Shared 9 months ago
96 views
Shared 9 months ago
22 views