Moumita Kundu Official

তুমি কতোবার ভেঙেছো, তা কেউ দেখবে না।
তোমার ভেতর কতোটা ক্ষত, তা কেউ উপলব্ধি করতে পারবে না।
তুমি কতোটা অসহায়, তা কেউ বোঝার চেষ্টা করবে না।
কারণ এখন তুমি ব্যর্থ- শুধুই একটা গল্প।
আর ব্যর্থতার গল্প কতোটা হৃদয়বিদারক, তাতে কারো কিছু যায় আসে না, কিছু ম্যাটার করে না।
ম্যাটার করে ভাঙচুর শেষে তুমি কতোটা শক্ত, দেওয়ালে পিঠ ঠেকে গিয়েও তোমার ঘুরে দাঁড়ানোর গল্প, পড়ে যাওয়ার পরেও উঠে দাঁড়ানোর গল্প, আর কতোটা পথ পেরোতে কতোটা সফল হলে সেই গল্প।

মনে রেখো সফলতার গল্প সকলকে আকৃষ্ট করে। তুমি সফল হলে তবেই মানুষ তোমার ব্যর্থতার গল্প শুনবে, তোমায় স্বান্তনা দেবে- তোমার জন্য কষ্ট পাবে। তার আগে কেউ তোমায় তোয়াক্কা করবে না।

সকলকে অনেক ভালোবাসা আর শুভকামনা জানালাম।
শুভরাত্রি।🌸

4 months ago | [YT] | 17