Tanmoy Mitra is an art practitioner based in Bangladesh, working through an interdisciplinary approach to visual art across diverse forms. His practice is shaped by an engagement with thought, emotion, and critical reflection.

His work draws upon postmodern, philosophical, historical, cultural, social, and political perspectives. Rather than adhering to a fixed medium or style, he allows concepts to determine form, evolving through memory, lived experience, and observation.

Resisting confinement within any single ‘ism’ or tradition, he transforms thoughts and experiences into a distinct visual language. This channel documents his ongoing artistic practice through painting, artist books, and process-based explorations.

Original artworks and prints are available on Saatchi Art. You can also explore more work on his website.



Tanmoy Mitra

7 Year Memories - 3

#painting #artwork #tanmoymitra

1 year ago | [YT] | 0

Tanmoy Mitra

7 Year Memories - 2

#painting #artwork #tanmoymitra

1 year ago | [YT] | 0

Tanmoy Mitra

7 Year Memories - 1

#painting #artwork #tanmoymitra

1 year ago | [YT] | 0

Tanmoy Mitra

মানুষ প্রেমে পড়লে প্রপোজ কেন করে এটাই এখন পর্যন্ত আমার মাথায় আসলো না। প্রেমের মধ্যে ভালোবাসার টান দ্বিপাক্ষিক হলে তো অটোমেটিক্যালি সেটা একসেপ্টেড হয়ে যাবে, আর টান দ্বিপাক্ষিক না হলে বাংলাদেশের আদালতের মতো মামলা চলমান থাকবে বা ঝুলে থাকবে। কিন্তু সেটা প্রপোজ করে বলে বুঝানোর কি আছে?

এটাকে তো এভাবেও বলা যায় যে- যারা ভালোবাসা দিয়ে ভালোবাসা বুঝাতে পারে না, তারাই কেবলমাত্র ভালোবাসার কথা মুখে বলে বুঝায়, যেটার নাম নাকি আবার প্রপোজ। আরে ভাই ভালোবাসা তো কোনো বিজনেস-ডিল না যে প্রপোজ করলাম, আর সেটা একসেপ্টেড হলেই দুইজনকে প্রকৃতপক্ষে জোড়া লাগিয়ে দেয়া সম্ভব।

বরং আমি দেখি প্রপোজের মাধ্যমে তৈরি হওয়া ডিল-ভালোবাসা বা কমিটেড প্রেমের কিছু খারাপ প্রতিক্রিয়া আছে। যেমন- মনে করেন দুইজন মানুষের প্রেমের টান অতটা গভীর না, কিন্তু এই অবস্থায় একজন প্রপোজ করলো, অন্যজন কিছুদিন কনফিউশনে ভুগল, এরপর পুরোপুরি ক্লিয়ার না হয়েই তারা একটা ডিলে চলে গেলো। এই ডিলটা কিন্তু অনেকটা এরেইঞ্জ ম্যারেইজ এর মতোই, যেটা কাগজে কলমে বা চুক্তিতে ঠিকঠাক কিন্তু রিয়েলিটিতে‌ পুরাই ভিন্ন।

তাই এ সম্পর্কিত আমার মতামত হচ্ছে- ভালোবাসা হচ্ছে অনেকটা এ্যাবস্ট্রাক্ট পেইন্টিং বা এ্যাবস্ট্রাক্ট আর্ট এর মতো, যেখানে পোস্টার এর ভাষার মতো সরাসরি কোনো দাবিদাওয়ার কথা লেখা থাকবে না। কিন্তু মেটাফোরিক্যালি ভাবের প্রকাশ থাকবে, যে ভাব অনুভব করতে পারলেই কেবলমাত্র ভালোবাসাকে উদ্ধার করা সম্ভব হবে, অনুভব করতে না পারলে সম্ভব হবে না। বলা যায় এটাই ভালোবাসার এক রকম রিয়েল বা পিওর ফর্ম।

আর বিজনেস-ডিল দিয়ে বিজনেস টিকিয়ে রাখা গেলেও, ভালোবাসার কোনো ডিল বা চুক্তি দিয়ে আসলে ভালোবাসা টিকিয়ে রাখা যায় না। ভালোবাসা টিকিকে রাখতে হয় কেবলমাত্র ভালোবাসার জোরেই।

তাই ভালোবাসা ঠিক না রেখে শুধুমাত্র এসব ডিল কিংবা কমিটমেন্ট নিয়ে বেশি হায় হুতাশ করা আসলে শুধু শুধু এগুলোকে বেশি রোমান্টিসাইজ করা ছাড়া কিছুই না। যেমন- বিয়ে সম্পর্কিত কোনো কাগজপত্রে সাইন করে যত বড় কমিটমেন্ট কিংবা ডিলেই আপনি আবদ্ধ হন না কেন, বিয়ের পরে যদি তাদের মধ্যে ভালোবাসা না থাকে, তাহলে বিয়ের চুক্তি যদি কাগজের পরিবর্তে পাথরে লিখেও করে থাকেন সেই পাথর আপনার বিয়ে টিকিয়ে রাখতে পারবে না।

#love #philosophy #thoughts #proposal #tanmoymitra

2 years ago | [YT] | 0

Tanmoy Mitra

ফেসবুকে মডার্ন আর্ট প্র্যাকটিসের ছবি আপলোড করেও দেখেছি, পোস্ট-মডার্ন আর্ট প্র্যাকটিসের ছবি আপলোড করেও দেখেছি, কন্টেম্পোরারি আর্ট প্র্যাকটিসের ছবি আপলোড করেও দেখেছি; পাবলিক বেশি রিয়েক্ট করে শুধু আমার রিয়েলিস্টিক আর্ট প্র্যাকটিসের ছবিতে, যেগুলোকে আমি নিজে আসলে আর্টওয়ার্ক হিসেবে মনেই করি না। 😂

এই অডিয়েন্স নিয়ে আমি কই যাই? এদেরকে আমি কিভাবে বুঝাবো যে- কোনো কিছু হুবহু নিজের মস্তিস্কে ধারণ করে ক্যানভাসে কিংবা কাগজে সেটা হুবহু পেস্ট করার দক্ষতা প্রদর্শন করা আসলে একজন আর্টিস্ট এর কাজ না, ওইটা ক্যামেরা এবং প্রিন্টিং মেশিন এর কাজ!


আর্টিস্ট এর কাজ হচ্ছে- আইডিয়া নিয়ে ভাবা এবং সেই আইডিয়া অনুযায়ী কিছু একটা করা যা মানুষের মনে নতুন ভাবনা তৈরি করবে, যে ভাবনা সমাজ, রাষ্ট্র, কিংবা পৃথিবীর কোনো না কোনো কাজে আসবে। এগুলো ছাড়া আসলে আর্ট এর খুব একটা প্রয়োজনীয়তা নাই।


যারা বলেন যে তারা সমাজ রাষ্ট্র বাদ দিয়ে শুধুমাত্র নিজের ইচ্ছা এবং ভালোলাগা থেকে প্রকৃতিকে দিনের পর দিন কপি করে যাচ্ছেন, তারা আসলে একটু বেশিই রোমান্টিক। ক্রিটিক্যালি দেখলে প্রকৃতিকে হবহু কপি করতে আসলে খুব একটা মাথা খাটাতে হয় না, বরং মস্তিষ্কে আরামবোধ হয়।


কিন্তু নিজেকে প্রশ্ন করে, নিজের মস্তিস্কের আরামের বিরুদ্ধে গিয়ে নতুন কিছু ভাবার মধ্যে নিজের মাথা কাজে লাগানোর এক ধরনের ব্যাপার আছে, যেটা মস্তিষ্ককে আরামে রাখা মানুষদের জন্য হয়তো একটু অস্বস্তিকর। সেই অস্বস্তি কাটাতেই হয়তো প্রকৃতিকে হুবহু কপি করা।


কিন্তু আমার অনুধাবন হচ্ছে- এই অস্বস্তিকর পর্যায়ের মধ্য দিয়ে যেতে যেতে আপনি যদি অস্বস্তি কাটিয়ে উঠতে পারেন, তখন সেই অস্বস্তিই হতে পারে আপনার জন্য নেশা কিংবা এক ধরনের ফিল্টার যে ফিল্টার দিয়ে অনুপ্রবেশ করলে পুরো জগতটাই হয়তো আপনার কাছে অন্যরকম মনে হবে এবং দেখার দৃষ্টিভঙ্গিও অনেকটা পাল্টে যাবে।


#art #arttalk #artcriticism #philosophy #visualart #modernart #postmodernart #contemporaryart #conceptualart #realism #artist #tanmoymitra

2 years ago | [YT] | 0

Tanmoy Mitra

ইউটিউবে সংসদের এক ভিডিওতে দেখলাম স্পীকার এক সংসদ সদস্যকে বক্তব্য রাখার জন্য ৫ মিনিট সময় দিলেন। ভিডিও টেনে টেনে হিসেব করে দেখলাম ৫ মিনিট এর মধ্যে ৪ মিনিট ২৫ সেকেন্ড তিনি ব্যয় করেছেন বিভিন্ন ব্যক্তিদের স্মরণ করতে, ধন্যবাদ দিতে এবং কৃতজ্ঞতা প্রকাশ করতে। বাকি ৩৫ সেকেন্ডে তিনি তার এলাকার কথা কতটাই বা বলতে পারবেন? তাও পরবর্তীতে স্পীকার ১ মিনিট সময় বাড়িয়ে দিলেন বলে কিছুটা বলতে পারলেন।

দেশ বরেণ্য ব্যক্তিদের স্মরণ করা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কাউকে ধন্যবাদ দেয়া এবং কারো প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা নিয়েও আমার কোনো এলার্জি নাই। আমার কথা হলো- এগুলো তো পার্সোনালি কিংবা ফেসবুক-টুইটার এর মতো সোশ্যাল মিডিয়াতেই একটা স্ট্যাটাস দিয়ে জানানো সম্ভব। সংসদে এসব বলে সময়‌ নষ্ট করার কি আছে?

সংসদে সবাই যদি একটু আজাইরা কথা কম বলে শুধুমাত্র প্রয়োজনীয় কথা বলতো, তাহলে আজ মানুষের সময়ের মূল্য বেশি থাকতো আর তেলের দাম কম থাকতো। কিন্তু উল্টোটা হয়ে যাওয়ার কারণে আজ মানুষের সময়ের দাম কম, তেলের দাম বেশি।

2 years ago (edited) | [YT] | 0

Tanmoy Mitra

ভিন্ন মত, ভিন্ন চিন্তাধারা এবং নানা ভিন্নতার কারণে দুনিয়ার মানুষের মধ্যে যত সমস্যা তার বেশিরভাগই একে অপরকে না বোঝার কারণে। মাথা গরম করে বা ধৈর্যহীন হয়ে অল্পতেই লাফালাফি না করে একটু মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলে দেখবেন বেশিরভাগ সমস্যা ততক্ষণ পর্যন্তই সমস্যা যতক্ষণ পর্যন্ত সমস্যাগুলো শুধুমাত্র নিজের সুবিধাজনক জায়গায় থেকে ভাবা হয়, এবং নিজের সুবিধার কথা চিন্তা করে ভাবা হয়।


নিজেকে অন্যের জায়গায় বসিয়ে ভাবুন, দেখবেন অনেক জটিল সমস্যাও সমাধান হয়ে গেছে। তখন হয়তো কোনো সমস্যা নিয়ে প্রশ্ন তোলার জায়গাও খুঁজে পাবেন না। বরং তখন চোখে পড়বে অন্যরা আপনার জন্য কতকিছু ছাড় দিয়ে যাচ্ছে যেসব ছাড় আপনি তাদের জায়গায় থাকলে কখনোই দিতেন না।


#Thoughts #TanmoyMitra

2 years ago | [YT] | 0

Tanmoy Mitra

তৃণমূল বিএনপির ১৩৫ জন প্রার্থীর মধ্যে ১ জনও জিততে না পারায় তাদের জন্য ১৩৫ বালতি সমবেদনা। আর ইনুর জন্যও কিছুটা সমবেদনা!

আর জাতীয় পার্টির কথা না হয় না-ই বললাম। তবে জাতীয়ভাবে নানা সময় নানা বিনোদন দেয়ার জন্য তাদেরকে ধন্যবাদ দেয়া যায়!

আশাকরি ইতিহাস তোমাদের সবাইকে মনে রাখবে!

#election #bangladesh #election2024

2 years ago | [YT] | 0

Tanmoy Mitra

আজকের নির্বাচনে আঙ্গুলে কালি লাগিয়ে যারা ভোট দিল, তারা আসলে ভোট দিল না। তারা নিজেদের আঙ্গুলকে কলঙ্কিত করলো। তাদের কালির দাগ উঠে গেলেও হয়তো কলঙ্কের দাগ থেকে যাবে।

#বাংলাদেশেরনির্বাচন #কলঙ্কেরদাগ #ভোট #নির্বাচন #vote #Election2024 #Bangladesh #tanmoymitra

2 years ago | [YT] | 0