ExpansionSalmanshah

ExpansionSalmanshah


ExpansionSalmanshah

প্রিয় সালমান শাহ্ ভক্ত বৃন্দ ও সচেতন সুশীলসমাজ
আজ মহামান্য আদালতের নির্দেশে
আসামি ডন এর পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন।

#SalmanShah
#Salmanshahrespect
#ExpansionSalmanshah

5 hours ago | [YT] | 315

ExpansionSalmanshah

সালমান শাহ্ ছিলো ৯০ দশকের আবেগ,
ভালোবাসা আর না পাওয়ার গল্প।
#SalmanShah
#Salmanshahrespect #ExpansionSalmanshah

1 day ago | [YT] | 611

ExpansionSalmanshah

চিত্রনায়ক সালমান শাহ্ মামলার ত দ ন্ত কা রী কর্মকর্তা
পু লি শে র অ প রা ধ ত দ ন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক মো. জিয়াউল মোর্শেদকে হঠাৎ করেই পরিবর্তন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম।

আলমগীর কুমকুম বলেন, রহস্যজনকভাবে মা ম লা র
ত দ ন্ত ক র্ম ক র্তা কে পরিবর্তন করা হয়েছে। শুধু তাই নয় এর আগে সিআইডি প্রধানকেএ পরিবর্তন করা হয়। কিন্তু একজন ত দ ন্ত ক র্ম ক র্তা যখন একটি মা ম লা নিয়ে কাজ শুরু করেন মোটামুটি অনেকটা পথ অতিক্রম করার পর তাকে পরিবর্তন করে দেয়া হয়। এটা কেমন আ ই ন? আবার নতুন কেউ এসে শুরু থেকে শুরু করেন। হঠাৎ করে দেখা যায় কিছুদিনপর তিনিও পরিবর্তন। এভাবে একটা
মা ম লা বছরের পর বছর নিয়ে যাওয়া হয় কৌশলে
মা ম লা র মেরিট নষ্ট করে দেয়া হয়।

সালমানের মামা সরকারের কাছে দাবি করেন, কোনো
মা ম লা র ত দ ন্ত ক র্ম ক র্তা দায়িত্ব পালনকালে যেন বদলি বা ওই কাজ থেকে অব্যহতি না দেয়া হয়। হাতে থাকা সমস্ত মা ম লা শেষ করার পর তাকে পরিবর্তন করা হোক। তাহলে অনেকাংশে সাধারণ মানুষের হয়রানি কমবে এবং মা ম লা র গতিও থাকবে।

পরিবর্তনের বিষয়ে ত দ ন্ত ক র্ম ক র্তা জিয়াউল মোর্শেদকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি!

#সামিরা #সালমানশাহ #ডন #নিলাচৌধুরী
#ExpansionSalmanshah

5 days ago | [YT] | 525

ExpansionSalmanshah

১০০ কোটির প্রস্তাব এলে যা বলেছিলেন সালমান শাহর মা নীলা চৌধুরী

ঢালিউডের জনপ্রিয় অভিনেতা সালমান শাহর মৃত্যুর প্রায় তিন দশক পেরিয়ে গেলেও তার মৃত্যুরহস্য নিয়ে আলোচনা থামেনি। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তার মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড—এ নিয়ে দীর্ঘদিন ধরে বিতর্ক চলছে।

সম্প্রতি সালমান শাহ্ হত্যা মামলার অন্যতম আসামি ডন গ্রেপ্তার হওয়ার পর বিষয়টি আবারও আলোচনায় এসেছে। এরই মধ্যে লন্ডনে বাঙালি প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে সালমান শাহর মা নীলা চৌধুরী ছেলের মৃত্যুর পর তাকে দেওয়া কথিত প্রলোভন ও হুমকির বিষয়ে বিস্ফোরক দাবি করেছেন।

লন্ডনে সংবাদ সম্মেলনে নীলা চৌধুরী বলেন, সালমানের মৃত্যুর পর মামলা নিয়ে আর না বাড়াবাড়ি করার বিনিময়ে তাকে ১০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল।

নীলা চৌধুরী বলেন, ‘১৯৯৬ সালের নভেম্বর কিংবা ডিসেম্বর মাসে জাতীয় পার্টির তৎকালীন একজন মন্ত্রী, যিনি আজিজ মোহাম্মদের বন্ধু ছিলেন, আমার বাসায় এসেছিলেন। তার নাম বলতে চাই না। মনে হয় তিনি এখন আর বেঁচে নেই। ওই ব্যক্তির দেওয়া প্রস্তাবের কথা উল্লেখ করে নীলা চৌধুরী বলেন, তিনি আমাকে বলেছিলেন— ভাবি আপনাকে ১০০ কোটি টাকা দেওয়া হবে। এসব নিয়ে আর বাড়াবাড়ি করবেন না। আপনার বয়স হয়ে যাচ্ছে, এই টাকাগুলো খরচ করেন। আমি তাকে বলেছিলাম— ভাই, আমি ১০০ কোটি টাকা চাই না, আমার ছেলেটাকে এনে দেন।’

সালমানের মায়ের দাবি, তিনি তার ছেলের মৃত্যুর পর শুধু অর্থের প্রস্তাবই নয়, বিভিন্ন সময় তাকে হুমকিও দেওয়া হয়েছিল। তবে কোনো প্রলোভন বা হুমকিই তাকে ছেলের মৃত্যুর সত্য উদ্ঘাটনের দাবি থেকে সরাতে পারেনি।

সালমান শাহর সাবেক স্ত্রী ও মামলার অন্যতম আসামি সামিরার বিরুদ্ধেও অভিযোগ তোলেন নীলা চৌধুরী। তিনি বলেন, ‘সামিরা দোষী। ও খুনি। ওর বিচার চাই। খুনি না হলে ও পালাবে কেন?’

সামিরার শাস্তি চেয়ে তিনি বলেন, আমি শুনেছি সামিরা পালিয়ে ভারতের এলাহাবাদ অথবা হায়দরাবাদে গেছে। ভারত থেকে সালমান শাহর এক ভক্ত আমাকে জানিয়েছে— ‘সে নিশ্চিত হয়ে বলেছে সামিরা ভারতে পালিয়ে গেছে।’

তবে সামিরার বিরুদ্ধে করা এসব অভিযোগের বিষয়ে তার বক্তব্য বা দাবির স্বাধীন সত্যতা সংবাদ সম্মেলনে উপস্থাপিত হয়নি।

এদিকে অভিনেত্রী শাবনূরের সঙ্গে সালমান শাহর সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের আলোচনার বিষয়েও বক্তব্য দেন নীলা চৌধুরী। তার দাবি, শাবনূরের সঙ্গে সালমানের কোনো প্রেমের সম্পর্ক ছিল না। সালমান তাকে নিজের বোনের মতো দেখতেন এবং সহযোগিতা করতেন।

নীলা চৌধুরী বলেন, সালমানের কোনো বোন ছিল না। তাই শাবনূরকে তিনি বোনের মতো স্নেহ করতেন। শাবনূর তার ছেলের ওপর নির্ভরশীল ছিলেন এবং সালমান তাকে সহযোগিতা করার চেষ্টা করতেন বলেও দাবি করেন তিনি।



#SalmanShah
#Salmanshahrespect #ExpansionSalmanshah

6 days ago | [YT] | 346

ExpansionSalmanshah

কুমকুম মামা কিভাবে তার ভাগ্নের হত্যার আলামত যত্ন করে রাখছে দেখুন!
#SalmanShah

6 days ago | [YT] | 241

ExpansionSalmanshah

নব্বই দশকের রোমান্স, স্টাইল আর স্বপ্নের রাজপুত্র—যার নাম সালমান শাহ্। তিনি শুধু এক নাম নন, আমাদের আবেগের এক অবিরাম, অন্তহীন অনুভূতি। ❤️
#সালমানশাহ্ #অমরনায়ক #BanglaCinema
#SalmanShah #Salmanshahrespect #ExpansionSalmanshah

1 week ago | [YT] | 1,394

ExpansionSalmanshah

সালমান শাহ্ এর সহকারী আবুলকে গ্রেফতার করলেই সালমান হত্যার সব জট খুলে যাবে দাবী সালমান ভক্তদের নায়ক সালমান হত্যার সেই কালো রাত ১৯৯৬ সালের ৬ই সেপ্টেম্বর। উপস্হিত ছিলো সালমান শাহর সহকারী আবুল - উপস্থিত ছিলো কাজের বুয়া মনোয়ারা এবং ডলি।
কারন এই ডলি মনোয়ারা কে সালমানের খালা শ্বাশুড়ী দিয়েছিলেন।

যখন সালমানের স্ত্রী সামিরা তার মা নীলা চৌধুরীর সঙ্গে ঝগড়া করে আলাদা হয়েছিলেন- কারন সামিরা রান্না করতে জানে না।

আবার সালমান শাহর মৃত্যুর পর এই দুই এখনও একজন সামিরার বাসায় আরেকজন তার খালার বাসায় কাজ করছেন। আর আবুল তার গ্রামের বাড়ী ঢাকার নবাবগন্জে অবস্স্স্থান করছেন।

সালমান শাহর ভক্তদের দাবী এই ৩ জনকে ধরলেই সালমান শাহ্ হত্যার সব মুটিভ বেরিয়ে আসবে- কারন তারা সেই কালো রাতে স্বশরীরে উপস্থিত ছিলো।

স্টীল ছবিতে সালমানের সঙ্গে তার সহকারী আবুল এবং কাজের বুয়া মনোয়ারা

সালমান শাহ'র সহকারী আবুল এবং বাসার গৃহকর্মী মনোয়ারাকে জিজ্ঞাসাবাদ করা হলে হয়তো অনেক অমীমাংসিত প্রশ্নের উত্তর পাওয়া যেতে পারে।

আমার প্রশ্ন হলো....

আবুল ও মনোয়ারার ঠিকানা কিছু সালমান ভক্ত এবং সালমান পরিবারের সদস্যরা জানেন। এমনকি কিছু ভক্ত তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ ও করেছেন, যা ফেসবুকের বিভিন্ন পোস্ট ও ভিডিওতে দেখতে পেয়েছি। এমন তো নয় যে তারা কোথায় আছেন, তা একেবারেই জানা যাচ্ছে না বা তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

তাহলে এখনও কি সময় হয়নি আবুল ও মনোয়ারাকে এনে যথাযথভাবে জিজ্ঞাসাবাদ করার?

নাকি এর পেছনে এমন কোনো বিষয় রয়েছে, যা এখনও আমাদের অজানা?

#Wewantjusticeforsalmanshah

1 week ago (edited) | [YT] | 417

ExpansionSalmanshah

আইনের শাসন সবার জন্য সমান হওয়া উচিত। ঢালিউডের রাজপুত্র সালমান শাহ্-র রহস্যজনক মৃত্যুর ঘটনার সত্যিকারের ন্যায়বিচার পাওয়া পরিবারের পাশাপাশি পুরো দেশবাসীর অধিকার। সততা ও স্বচ্ছতার সাথে এই হত্যাকাণ্ডের চূড়ান্ত বিচার সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি।
#JusticeForSalmanShah #RealJustice #ForeverKing
#Salmanshahrespect
#ExpansionSalmanshah

1 week ago | [YT] | 263

ExpansionSalmanshah

সালমান শাহ্ আমার সঙ্গে অনেকগুলো ছবিতে কাজ করেছে।

সালমান শাহ'র কথা মনে পড়লে মন খারাপ হয়ে যায়। "

ভক্তরা সালমানের জন্য এখনও কান্না করে। "

অভিনেতা: আহমেদ শরীফ

#SalmanShah
#Salmanshahrespect
#ExpansionSalmanshah

1 week ago | [YT] | 499

ExpansionSalmanshah

সালমান বলেছিলেন, 'মরারও সময় নেই আম্মা', ছেলের শেষ কথা আজও কাঁদায় মা নীলা চৌধুরীকে

#SalmanShah
#ExpansionSalmanshah
#Salmanshahrespect

1 week ago | [YT] | 455