নমস্কার আমি অন্তরা। বর্তমানে পাহাড়ে থাকি। এই চ্যানেল টি খোলার উদ্দেশ্য হলো তোমাদের জীবনে এক ফালি পাহাড় আর সাথে অনেক খানি পসিটিভিটি দেওয়ার। নিজেকে কি ভাবে ভালোবাসা যায় সেই সব কিছুই আমি আমার ভিডিও তে দেখাবো। জীবনে ঝড় আসবে কিন্তু থেমে না থেকে কি ভাবে এগিয়ে যাবে সামনের দিকে আমি আমার ভিডিও তে সে সব কিছুই তুলে ধরবো।
তোমাদের সকলের ভালোবাসা ও আশীর্বাদ কাম্য। ❤️🌻
Antara Dey
আজ রাত 8:00PM আসছে VIDEO, তোমাদের প্রশ্নের উত্তর নিয়ে।
2 days ago | [YT] | 756
View 42 replies
Antara Dey
দয়া করে কারোর বউয়ের প্রথম স্থানে বসাবেন না,
এটা আমার কাছে অহংকারের নয় বরং অপমানের আর লজ্জার।
আমার পরিচয় আমার নামেই হোক, কারোর প্রাক্তনের তকমা নিয়ে বাঁচার কিংবা স্বীকৃতি বিহীন এমন পুরুষের প্রথম স্ত্রী হওয়ার আমার কোনো ইচ্ছা, প্রবৃত্তি ও রুচি কোনোটাই নেই। লড়াই টা আত্মসম্মানের।
আমি সেদিনও বলেছিলাম আজও বলছি আমার এই স্বাবলম্বীর লড়াই তে আমাকে হারিয়ে দেবেন না।
আমি জানি আমার রানিরা এটা বুঝবে তারাও চাইবে না তাদের দিদি, বোন, বান্ধবী এই লড়াই টা হেরে যাক।❤️🌻
1 week ago (edited) | [YT] | 1,543
View 113 replies
Antara Dey
লেখাটা পুরোটা পড়ার অনুরোধ করলাম এই প্রথমবার।
পাহাড়ে এসেছি আর থাকা শুরু করেছি দেখতে দেখতে দেড় বছর হয়ে গেলো, আর এই দেড় বছরে আমি পাহাড় কে যেভাবে চিনতাম ঘুরতে যাওয়ার সুবাধে আজ তার বিকল্প হয়েছে। ঘুরতে যাওয়া পাহাড় একরকম আর পাহাড় কে পাহাড়ে থেকে জীবন যাপন করা অন্যরকম। তাই এই কদিন পাহাড়ে থেকে সম্পূর্ণ যা শিখেছি সেটা তোমাদের সাথে ভাগ করে নিচ্ছি যদিও একান্তই ব্যক্তিগত অনুভূতি।
পাহাড় আমাকে থামতে শিখিয়েছে, অনেক ধীর ও স্থির করেছে, পাহাড়ের সিঁড়ি যেমন একটার পর একটা চলে আসে আর দীর্ঘ যাবৎ যখন সেই সিঁড়ি তে চলাফেরা করে পায়ের ব্যথা নিয়ে ফিরেছি ঠিক মতো বসতে গেলে কান্না পেতো পা ভাজ করতে পারতাম না তখন কান্না পেতো তারপর যেই ঘুম টা আসতো চোখ খুলে দেখতাম ভোর। আজ বুঝি পাহাড় আমাকে মন থেকে না শারীরিক ভাবেও শক্ত করছে, আমার আস্থামা আছে কিন্তু এই দেড় বছরে ভুলে গেছি কবে টান উঠেছে। শীত কাতুরে মানুষ আজ খুব ঠান্ডা না পড়লে জ্যাকেট পরে না। আর রইলো বাকি লাইফ স্টাইল মানে জীবন যাপন এখানে সন্ধ্যা ৬টা কে অনেকে রাত বলে আর ৮টার মধ্যে আমি যেখানে থাকি সবাই ঘুমিয়ে পরে কোনো দোকান পাট খোলা পাবে না আর ৯টা বাজলে সবাই বিছানায়। ভোর ৪টে তে সবার হয়ে যায়। আমি এখানে আসার পরে ভুলে গেছি শেষ রাত ১১টা কবে দেখেছি, অথচ সকাল ৫টা থেকে ৬টা বাজলে আমাকে বিছানায় থাকতে দেয় না এমনি ঘুম ভেঙে যায়। শহরে যে ডার্ক সার্কল পরে ছিল চোখের তলায় আজ নেই। এতো গুলো কাজ করি কারণ আমি শান্তি তে থাকি। কেনো লিখছি এই কথা গুলো ভাবছো নিশ্চই তোমরা।
বলছি.....
আমি চাই তোমাদের কে দুদিন পাহাড়ি জীবন দিতে, আমি চাই তোমরা দুদিন ভালো ভাবে ঘুমাও, আমি চাই তোমরা শান্তি খুঁজে পাও । আমি চাই তোমাদের পাহাড়ে নিজের বাড়ি অনুভব করাতে,আমি চাই আমার কাছে এসে তোমরা থাকো, থামো, হিল হও, কথা বলি, জানি একে ওপর কে চিনি সর্বোপরি নিজেকে চেনো । জানি সবার কাজ আছে তার মাঝে কি দুদিন বার করা যায় না? ক্যালেন্ডার নিয়ে সাইড সিন্ ভিসিট না করে শুধু পাহাড়ি জীবন উপহার দিতে চাই, বলছি শহরে ও হেক্টিক সিডিউলে বাঁধা পরা আর পাহাড়েও অমন ভাবে ক্যালেন্ডার নিয়ে ঘুরে বেড়ানো এতে মন কি সত্যিই শান্তি পায়? শান্ত হয়? জানি সাময়িক। তাই বলছি আমি যেই প্ল্যান টা ভেবেছি একবার এসো শুধু নিজের জন্য। অনেকে তো বলো পাহাড়ে থাকার ইচ্ছা কিন্তু উপায় নেই, তাদের কে বলছি এসো একবার আশাহত হবে না। উপরি তোমাদের জন্য যা যা আমি ভেবেছি কেউ এমন ভাবে তোমাদের পাহাড়ে রাখবে না। এটুকুই বলতে পারি।
3 months ago | [YT] | 167
View 26 replies
Antara Dey
গেছিলাম সিকিমের একটা সুন্দর জায়গায়, আজ রাত ৮ টায় আসছে তার পার্ট ২ ব্লগ।
আর সাথে তোমাদের করা প্রশ্নের উত্তর ও দিয়েছি, দেখতে ভুলো না কিন্তু।
3 months ago | [YT] | 128
View 6 replies
Antara Dey
মাঝে মাঝে নিজেকে ফুল কিনে দিতে ভালো লাগে, এটা নিজের প্রতি নিজেকে প্রতিশ্রুতি দেওয়া যে জীবনের যেকোনো পরিস্থিতিতে এই ভাবেই হাসতে হবে আর ফুলের মতন সৌরভ ছড়িয়ে যেতে হবে, নিজেকে ভালোবেসে যেতে হবে আর ফুলের পাঁপড়ির মতন নরম মনকে আগলে যেতে হবে।
দিন শেষে তুমি তোমারি এটা বুঝিয়ে যেতে হবে। ❤️🌻
3 months ago | [YT] | 177
View 22 replies
Antara Dey
তোমাদের সকলের ভালোবাসায় আজ ৩০০০ পরিবার সম্পূর্ণ হয়েছে, কাল পর্যন্ত ভাবিনি আমি ইউটুব করবো, কনটেন্ট বানাবো তোমাদের উৎসাহে এই এক মাস হতে চললো আমি ভিডিও বানাচ্ছি। যারা শুরু দিয়ে পাশে ছিলে আছো ভালোবাসা দিয়ে যাচ্ছ সাহস জোগাচ্ছ তাদের অনেক ভালোবাসা, আর এই উপলক্ষে আমি QnA ভিডিও বানাবো ঠিক করেছি তাই তোমাদের প্রশ্ন এই কমেন্ট বক্সে করো, আশা করছি আমি সম্পূর্ণ উত্তর দেবো।
4 months ago | [YT] | 98
View 17 replies
Antara Dey
Waffle is love! ❤️
4 months ago | [YT] | 83
View 0 replies
Antara Dey
পরম্পরা, প্রতিষ্ঠা, অনুশাসন
এই ভাবেই চলতে থাকুক।
Chak de India 🇮🇳
4 months ago | [YT] | 28
View 0 replies
Antara Dey
কোনো একদিন ভেবেছিলাম জানো এই যে মাথার ওপর ইহহা বড়ো এক নীলিমা সেখানে বিলীন হয়ে যাবো। কারণ.....
আমাকে যাদের মনে রাখার কথা ছিল তারা কেউ আর পাশ ফিরেও তাকাইনি। এই পৃথিবী তে শুধু ভয় পেয়েছি আমি অবহেলা কে, আর দেখো সবাই ফেলে রেখে চলে গেলেও সেই কেবল আমাকে আঁকড়ে ধরে রেখেছে ।
থাকার কথা কি কারোর ছিল? তবুও যে থেকে গেছে অবশিষ্ট রা।
এই যে দুঃখ গুলো বাড়ির জানালার কার্নিসে দীর্ঘদিন যাবৎ জমেছে মাঝে মাঝে দেখেও এড়িয়ে চলে যাই , অবহেলা থেকে গেলেও উপেক্ষা করে যাই , অবশিষ্ট দের নিয়ে যে বাসা বেঁধে আছি, আজকাল আর এগুলো প্রকাশ করিনা, প্রকাশ করলেই বরং দুর্বল হয়ে পড়বো, তার চেয়ে বরং সবটা বুঁকের মাঝে লুকিয়ে যে চওড়া হাসিখানি দি আর নিজের অনুভূতি গুলো কে যে ফাঁকি দিচ্ছি, তাদের যে নিঃশব্দে বাঁচিয়ে রাখছি , এর জন্য জীবন আমাকে কয়েক ধাপ এগিয়ে নিয়ে গেছে , এখন আমি কয়েকগুন শক্তিশালী।
জানো তো উপলব্ধি জমাচ্ছি যেদিন ভরে যাবে সেদিন না হয় নীলিমা তে বিলীন হয়ে যাবো, এখন সামনে ধুঁ ধুঁ প্রান্তর যেখানে ঠিক ভুলের থেকেও বড়ো একটা স্বাধীনতা আছে যা আমাকে পালাতে দেয়নি।
4 months ago | [YT] | 99
View 21 replies
Antara Dey
সিকিমের একটা হিডেন প্লেস নিয়ে আজকের ব্লগ টা, দারুন জায়গায় টা। নতুন হয়েছে এই পার্ক টা জাস্ট চোখের সামনে।
আজকে এই বিষয় এই ব্লগ, link কমেন্ট এ দিলাম যাও গিয়ে দেখে এসো।
https://youtu.be/unXd9XO8zYA?si=pbqar...
4 months ago | [YT] | 6
View 0 replies
Load more