Welcome to Bengal Scoop on YouTube. A Digital Media Platform, aims to provide audiences with accurate and timely news coverage of Bengali Folk Theatre/Drama Jatra Pala & Bengali Entertainment as well as rich audiovisual Content.
#jatrapala #যাত্রাপালা #jatraagana #jatrapalavideo #Bengal_Scoop #Entertainment #jatrapalagaan #jatra_update #jatra_podcast #jatra_interview #banglar_jatrapala #jatraentertainmet #jatra_Lovers #যাত্রাপালাগান # #kolkata_jatrapala #banglajatra #Jatrakhabor #jatranews #যাত্রাগান #jatra
Bengal Scoop
নানা পাটেকরের প্রয়াণে শোকস্তব্ধ গোটা বলিউড। ৭৫ বছর বয়সে হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই বর্ষীয়ান অভিনেতা। হিন্দি ও মারাঠি সিনেমায় তাঁর অসামান্য অভিনয়, শক্তিশালী সংলাপ ও স্বতন্ত্র ব্যক্তিত্ব তাঁকে দর্শকের মনে চিরস্মরণীয় করে রাখবে। তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বলিউডের বহু তারকা ও বিশিষ্ট ব্যক্তিত্ব। তাঁর আত্মার শান্তি কামনা করি।
#NanaPatekar #bollywood #highlights #follower
6 days ago |[YT] | 13
View 0 replies
Bengal Scoop
আপনার একাউন্টে কি এখনো অন্নপূর্ণা যোজনার টাকা ঢোকেনি? অগাস্টের প্রথম সপ্তাহ পেরিয়ে যাওয়ার পরও একাউন্টে টাকা না ঢোকায় কপালে চিন্তার ভাজ? দুশ্চিন্তার আর কোন কারণ নেই। এবার অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
আগস্ট মাসে এখনো অবধি যাদের একাউন্টে টাকা ঢোকেনি, তাঁদের চিন্তার কোন কারণ নেই। আগামী ১৭ই অগাস্টের মধ্যে সকলের একাউন্টে টাকা ঢুকে যাবে এমন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মাসে একটু দেরি হলেও, পরবর্তী মাস থেকে যতদিন পর্যন্ত বিজেপি সরকার পশ্চিমবঙ্গে থাকছে, ততদিন পর্যন্ত প্রতিমাসের দ্বিতীয় সপ্তাহে মহিলাদের একাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকে যাবে বলে জানান তিনি।
#SuvenduAdhikari #AnnapurnaYojana #highlights #follower #BJPGovernment
2 months ago |[YT] | 4,532
View 92 replies
Bengal Scoop
কলকাতার রাস্তায় এবার পড়লো সুদীপ বন্দ্যোপাধ্যায় নামে পোস্টার। “বেইমান আর চোরটা, নয়না দিদির বরটা।” আর সেই পোস্টারে প্রচারকের নামের জায়গায় রয়েছে তাপস, কুনাল। যা নিয়ে রাজ্য রাজনীতিতে বেশি হইচই পড়ে গিয়েছে।
বিধানসভা নির্বাচনে তৃণমূলের শোচনীয় পরাজয়ের পর তৃণমূল সাংসদদের বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়। সেখানে ২০ জন বিদ্রোহী সাংসদের মধ্যে দলনেতা হিসাবে বেছে নেওয়া হয়েছিল বর্ষীয়ান রাজনীতিক সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। আর এই বিদ্রোহী নতুন দলটা পরে এনসিপিআই-তে যোগ দেন এবং বিজেপির নেতৃত্বাধীন শাসকজোট এনডিএ-কে সমর্থন করতে শুরু করে। এই ঘটনার পর থেকেই সেই বিরোধী তৃণমূলদেরকে নানান রকম ভাবে কটাক্ষের শিকার হতে হয়েছে। আর এবার দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে এক বিতর্কিত পোস্টার।
যদিও এই পোস্টারে থাকা কুনাল এবং তাপস এই নাম দুটোর সঙ্গে কুনাল ঘোষ এবং তাপস রায়ের নামের মিল থাকলেও এই দুজন রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে কথা বলে জানা গিয়েছে, তাঁরা এই পোস্টার সম্পর্কে কিছুই জানেন না। তবে পোস্টারে লেখা বক্তব্যকে তাঁরা সমর্থন করেন।
#SudipBandyopadhyay #KunalGhosh #taposroy #bjp #TMC #WestBengal #highlight #follower
2 months ago |[YT] | 4
View 1 reply
Bengal Scoop
সম্প্রতি ২০২৬ সালে বিশ্বের সবচেয়ে আনন্দে থাকা বা খুশির শহরের তালিকা প্রকাশ করেছে টাইম আউট ম্যাগাজিন। আর সেই তালিকায় ব্রিটেনের বাথ শহর, পানামা-র পানামা সিটি, মেক্সিকোর গুয়াদালাজারার সঙ্গে জায়গা করে নিয়েছে আমাদের ভারতবর্ষের একটি শহর। এই তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে রাজস্থানের জয়পুর সিটি। ১৭২৭ সালে মহারাজা সোওয়াই দ্বিতীয় জয় সিং-র তৈরি এই গোলাপি শহরই বর্তমানে বিশ্বের খুশির শহরের তালিকায় ষষ্ঠ স্থানে জায়গা করে নিয়েছে।
#rajasthan #jaipur #jaipurcity #happiestcity #highlights #follower #india #world
2 months ago |[YT] | 6
View 0 replies
Bengal Scoop
এবার বিদেশের মতো সুবিধা মিলবে আমাদের পশ্চিমবাংলাতেও। রাস্তাঘাটের যানজট কমাতে বড় পদক্ষেপ নিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী অর্জুন সিং। এবার যাতায়াতের ক্ষেত্রে ব্যবহার করা হবে জল পথকেও। চালু হবে ওয়াটার ট্যাক্সি। ব্যারাকপুর বাবুঘাট মেটিয়াব্রুজ রুটে খুব শীঘ্রই চালু হবে এই ওয়াটার ট্যাক্সি। যার ফলে নিত্যযাত্রীদের যানজটের ভোগান্তি থেকে কিছুটা হলেও মুক্তি মিলবে।
#arjunsingh #BJPGovernment #watertaxi #highlights #follower #WestBengal
2 months ago |[YT] | 5
View 0 replies
Bengal Scoop
আপনার জীবনের শারীরিক সমস্যা কি আপনি যোগব্যায়ামের মাধ্যমে সমাধান করতে চান? কিংবা যোগব্যায়ামের মাধ্যমে নিজের শরীরকে সুস্থ রাখতে চান? তাহলে আজকের এই পডকাস্টটি শুধুমাত্র আপনার জন্য। আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছিলাম যোগ প্রশিক্ষক গোপাল রায়কে। তাঁর থেকে জেনে নিন আপনার জীবনের সমাধানের উপায়। সম্পূর্ণ ভিডিওটি দেখতে চোখ রাখুন আমাদের ইউটিউব চ্যানেলে।
#gopalroy #yogainspiration #yoga #yogatherapy #yogatutorial #yogateachertraining #podcast #highlights #follower @gopalon
2 months ago (edited) |[YT] | 9
View 0 replies
Bengal Scoop
দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট তৃণমূল ছেড়ে এবার ঋতব্রত তৃণমূলের হাত ধরলেন মদন মিত্র। এবার মিত্রহীন মমতা।
#MadanMitra #TMC #highlights
2 months ago |[YT] | 1
View 1 reply
Bengal Scoop
হকারদের জন্য সুখবর। এবার স্টেশনেই দিতে পারবেন দোকান। সুযোগ দিচ্ছে সরকার।
রাজ্যে নতুন সরকার আসার পর দেখা গিয়েছিল বিভিন্ন স্টেশন থেকে হকার উচ্ছেদ অভিযান চলেছিল। যার ফলে হকারদের মধ্যে সরকারের প্রতি একটা আক্রোশ তৈরি হয়েছিল। কিন্তু সমস্ত তর্ক বিতর্ককে পাশে রেখে, এবার হকারদের জন্য এক খুশির খবর দিল রেল কর্তৃপক্ষ।
পূর্ব রেলের শিয়ালদহ শাখার বিশেষ উদ্যোগে এবং কেন্দ্রীয় সরকারের এক স্টেশন এক পণ্য প্রকল্পের ভিত্তিতে এই সুযোগ পাবেন হকাররা। চলবে না কোন পুঁজিপতিদের দাদাগিরি। সমাজের পিছিয়ে পড়া মানুষজন, ক্ষুদ্র শিল্পের সঙ্গে যুক্ত মানুষজন এই সুবিধা নিতে পারবেন। তারা তাঁদের নিজেদের কাজ রেল স্টেশনের সঙ্গে যুক্ত করতে পারবেন। আর সেই কারণে নামমাত্র রেজিস্ট্রেশন রাখা হয়েছে মাত্র ২ হাজার টাকা, তাও আবার ৩০ দিনের জন্য। সেই হিসাবে ৯০ দিনের জন্য স্টল ফি নেওয়া হবে মাত্র ৬ হাজার টাকা। তবে এই সুবিধা নিতে চাইলে আগামী ২৮ শে জুলাই দুপুর ৩ টের মধ্যে আবেদন করতে হবে। সংশ্লিষ্ট স্টেশন ম্যানেজারের দপ্তরে গিয়ে জমা দিতে হবে ফর্ম এবং সমস্ত প্রয়োজনীয় নথিপত্র। যারা স্টেশনে স্টল দেওয়ার জন্য নির্বাচিত হবেন, তাঁদের জন্য লাইট, পাখা আর সেইসঙ্গে স্টল তৈরির ব্যবস্থা করবে রেল কর্তৃপক্ষ। এমনকি একটা নির্দিষ্ট সীমা অবধি বিনামূল্যে বিদ্যুৎ খরচেরও ব্যবস্থা থাকছে। এইভাবেই আপনি রেলের দেওয়া শিয়ালদহ ডিভিশনে ৮৪ টি স্টেশনের মধ্যে যে কোন একটিতে নিজের ব্যবসা করতে পারবেন।
#hawker #hawkerstall #highlight
3 months ago |[YT] | 6
View 1 reply
Bengal Scoop
নতুন ভাবে সেজে উঠছে আসল তৃণমূল। ঋতব্রত তৃণমূলের ছাত্র পরিষদের মাথায় এবার কোহিনুর মজুমদার এবং সভাপতি হলেন সুদীপ রাহা।
#TMC #highlight #follower
3 months ago |[YT] | 1
View 0 replies
Bengal Scoop
বিগত সরকারের আমলে চালু করা হয়েছিল কন্যাশ্রী প্রকল্প। যে প্রকল্পের আওতায় মেয়েদের শিক্ষা ব্যবস্থাকে আরো মজবুত করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। বলা হয়েছিল এই কন্যাশ্রী প্রকল্পের আওতায় পড়াশুনারত মেয়েদের ১৮ বছর অতিক্রম হলেই তাকে উচ্চশিক্ষার জন্য ২৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে। তবে অবশ্যই সেই মেয়েটিকে অবিবাহিত থাকতে হবে। তবেই কন্যাশ্রী প্রকল্পের আওতায় এককালীন ২৫ হাজার টাকা অনুদান পাবে। তবে এখন দেখা যাচ্ছে বর্তমান বিজেপি সরকার ক্ষমতায় আসার পর, এই কন্যাশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা দ্বিগুণ করে ৫০ হাজার টাকা করে দেওয়া হয়েছে। এবার থেকে কন্যাশ্রী প্রকল্পের আওতায় পাঠরত মেয়েরা এককালীন ৫০ হাজার টাকা অনুদান পাবে। এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
#SuvenduAdhikari #Kannyashree #highlights
3 months ago |[YT] | 8
View 0 replies
Load more