Welcome to Basic Seba for unlimited helpful videos

Join our Telegram channel for unlimited important documents

Follow our Facebook page for all important information

WhatsApp:


Basic Seba

কষ্ট করে ভিডিও বানালাম, চ্যালেঞ্জ কমপ্লিট করলাম। নির্ধারিত সময়ে ৩ লাখের জায়গায় ৩২ লাখ+ ভিউস অর্জন করলাম। তবুও কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট পেলাম। ফেসবুকের মতে আমার পেইজে অথেনটিক জিনিসপত্রের অভাব। অরিজিনালিটি ইম্প্রুভ করতে বলা হচ্ছে।
নিজের ভয়েস দিয়ে স্ক্রিনরেকর্ডিং ইনফরমেটিভ ভিডিও তাও কাজ হলো না। আর শত শত মানুষ এআই কন্টেন্ট মেইক করে মনিটাইজেশন পেয়ে গেল। মনে হচ্ছে ফেসবুকে আর টিকে থাকা যাবে না।
এখন আপনারাই বলেন কি করা উচিত 🤷‍♂️

1 week ago | [YT] | 1

Basic Seba

নামজারি আবেদন নামঞ্জুর: কারণ ও সমাধান

ওয়ারিশ সম্পত্তির নামজারি আবেদন করার ক্ষেত্রে যদি বন্টননামা দলিল না থাকে সেক্ষেত্রে সকল ওয়ারিশগণের একসাথে আবেদন করতে হবে। আর যদি কয়েকজন ওয়ারিশ তাদের হিস্যা নামজারি করতে চায় তাহলে অবশ্যই ছোলেনামা বা বন্টনপত্র দলিল লাগবে।

বন্টননামা দলিল ছাড়া যদি কয়েকজন ওয়ারিশ দাগে দাগেও তাদের হিস্যা নামজারিতে করতে যায়, তাহলে নিচের ছবির মতোই তাদের আবেদন নামঞ্জুর হয়ে যাবে।

#নামজারি #বন্টননামা #ওয়ারিশসম্পত্তি

2 weeks ago | [YT] | 6

Basic Seba

বাহ বাহ খুব ভালো

নামজারি আবেদন ফি/নোটিশ জারি ফি সহ সকল LSG payment এর ক্ষেত্রে কোন সমস্যায় পড়লে ২ ঘন্টা ২০ মিনিট অপেক্ষা করতে হবে। এটা এখন তারা বলেই দিছে। আশা করা যায় এখন থেকে আরও টাকা গচ্চা যাবে না।

#নামজারি #এচালান #খাজনা

2 weeks ago | [YT] | 3

Basic Seba

রেকর্ডীয় মালিক যদি নিজ অংশ নামজারি করতে চায়, তাহলে ”কিভাবে মালিকানা অর্জন করেছেন” এখান থেকে “উত্তরাধিকার” এই অপশনটি সিলেক্ট করতে হবে।
আবেদনকারী/গ্রহীতার তথ্য হিসেবে রেকর্ডীয় মালিকের তথ্যটি দিতে হবে।
”ওয়ারিশের সনদ সংযুক্ত করুন” এখানে আরএস/বিআরএস রেকর্ডের স্ক্যান কপি সংযুক্ত করে দিলেই হবে।
এই পদ্ধতিতে যেকোনো রেকর্ডীয় মালিক তার অংশটুকু নিয়ে আলাদা নামজারি আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে খতিয়ানে যেভাবে হিস্যা রয়েছে, ঠিক সেভাবেই আবেদন করতে হবে
#নামজারি #খারিজ #mutation

3 weeks ago | [YT] | 8

Basic Seba

নামজারির আবেদন করার সময় বিভিন্ন ক্ষেত্রে “কিভাবে মালিকানা অর্জন করেছেন” যেটা সিলেক্ট করবেন 👇
● ক্রয়= সাফ কবলা, দানপত্র দলিলের মাধ্যমে মালিকানা অর্জন করলে
● উত্তরাধিকার= উত্তরাধিকার সূত্রে বাবা-মা/দাদা/নানা ইত্যাদির কাছ থেকে পেয়ে থাকলে (ওয়ারিশ মূলে)
● হেবা= হেবার ঘোষণা দলিলের মাধ্যমে মালিকানা অর্জন করলে
● বন্দোবস্ত= সরকারের কাছ থেকে বন্দোবস্ত পাওয়া জমির মালিক হলে
● ডিক্রি= ডিক্রি/আদালতের রায়ের মাধ্যমে মালিক হলে
● এওয়াজ/বিনিময়= এওয়াজ/বিনিময় দলিলের মাধ্যমে মালিকানা পেলে
➜ ছোলেনামা বা বন্টনপত্র দলিল থাকলে সাধারণত ”উত্তরাধিকার” সিলেক্ট করলেই হয়। তবে যদি ওয়ারিশ সম্পত্তি না হয় সেক্ষেত্র “ক্রয়” এটাও সিলেক্ট করা যাবে #BasicSeba
➜ একাধিক সূত্রে মালিকানা অর্জিত হলে একাধিক অপশন সিলেক্ট করে আবেদন করা যাবে। যেমন: “ক্রয় + উত্তরাধিকার + হেবা”
#নামজারি #খারিজ #মিউটেশন

3 weeks ago | [YT] | 7

Basic Seba

খাজনা পরিশোধ করার পরেও যারা দাখিলা পাচ্ছেন না ⤵️

1 month ago | [YT] | 3

Basic Seba

এ চালানে সরাসরি যুক্ত করা হলো “সাব-রেজিস্ট্রার অফিসের জমা” নামে নতুন একটি অপশন।

এখন থেকে এই অপশনের প্রবেশ করে (স্থানীয় সরকার কর বাদে) দলিল রেজিস্ট্রির সকল খরচ একসাথে প্রদান করা যাবে। দলিল রেজিস্ট্রি ফি, উৎসে কর, দান কর, স্ট্যাম্প শুল্ক, মূসক ইত্যাদি সকল খরচ এক অপশন থেকেই এ চালানে পরিশোধ করা যাবে।

বিঃদ্রঃ শুধুমাত্র স্থানীয় সরকার কর আগের নিয়মেই পরিশোধ করতে হবে।

#ভূমিসেবা #এচালান #acschallan

1 month ago | [YT] | 9

Basic Seba

land.gov.bd ওয়েবসাইটে এনআইডি যাচাই করার সময় যদি "এনআইডি ইতিমধ্যে বিদ্যমান আছে" দেখায়, তাহলে কী করবেন?

এমন বার্তা দেখানোর অর্থ হলো, আপনি যে এনআইডি দিয়ে যাচাই করার চেষ্টা করছেন, সেটি ইতোমধ্যে অন্য একটি মোবাইল নম্বরে নিবন্ধিত land.gov.bd অ্যাকাউন্টে যাচাই করা হয়েছে। অনেকেই এই সমস্যার সম্মুখীন হন।

এই সমস্যার দুটি সমাধান ⤵️

১। "আপনি কি এই NID ব্যবহার করতে চান?" অপশনে "হ্যাঁ" ক্লিক করুন।

এরপর এনআইডি কার্ডের সামনের ও পেছনের ছবিটি আপলোড করুন (২য় ছবি)।
তবে মনে রাখবেন, যে নতুন মোবাইল নম্বরে এনআইডিটি পুনরায় ব্যবহার করবেন, সেই মোবাইল নম্বরটি অবশ্যই এই এনআইডি দিয়ে নিবন্ধিত থাকতে হবে। অন্যথায় ৩য় ছবির মতো বার্তা দেখাবে এবং আপনার আবেদনটি বাতিল হয়ে যাবে।

২। এনআইডি পুনরায় ব্যবহার করতে না চাইলে
যে মোবাইল নম্বরে আগে এনআইডিটি যাচাই করা হয়েছিল, সেটি খুঁজে বের করতে হবে।
এজন্য আপনার ইউনিয়ন বা পৌরসভা পর্যায়ের ভূমি অফিসে যোগাযোগ করুন। সেখানে এনআইডি নম্বর প্রদান করলে তারা আগে কোন মোবাইল নম্বরে এনআইডিটি যাচাই করা হয়েছিল, তা দেখে দিতে পারবেন। এরপর সেই অ্যাকাউন্ট ব্যবহার করেই পুনরায় লগইন করতে পারবেন।

এমন সমস্যায় পড়ে অনেকেই নতুন করে অ্যাকাউন্ট খুলতে বা অপ্রয়োজনীয়ভাবে এনআইডি পরিবর্তনের চেষ্টা করেন। অথচ সঠিক নিয়ম জানলে কয়েক মিনিটেই সমস্যার সমাধান করা সম্ভব।

1 month ago | [YT] | 10

Basic Seba

২০২৬–২৭ করবর্ষে একজন সাধারণ ব্যক্তির করমুক্ত আয়সীমা ৪,০০,০০০ টাকা। অর্থাৎ, কোনো সাধারণ ব্যক্তির করযোগ্য আয় ৪,০০,০০০ টাকা বা তার কম হলে তাকে কোনো আয়কর পরিশোধ করতে হবে না। মহিলা করদাতাদের ক্ষেত্রে করমুক্ত আয়সীমা ৪,৫০,০০০ টাকা।

ইতোমধ্যে ২০২৬–২৭ করবর্ষের অনলাইন আয়কর রিটার্ন দাখিলের কার্যক্রম চালু হয়েছে।

⛔ যাদের TIN (টিআইএন) রয়েছে এবং আইন অনুযায়ী রিটার্ন দাখিল বাধ্যতামূলক, তাদের নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিতে হবে। কোনো ব্যক্তির করযোগ্য আয় ৪,০০,০০০ টাকা বা তার কম হলেও, যদি তার জন্য রিটার্ন দাখিল বাধ্যতামূলক হয়, তাহলে আয়, ব্যয় ও সম্পদের তথ্য উল্লেখ করে শূন্য (Nil) রিটার্ন দাখিল করতে হবে।

#আয়কর #ট্যাক্স #IncomeTax

1 month ago | [YT] | 4