প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী। সোমবার লন্ডনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৭ বছর। ভারতের এই প্রাক্তন বাঁহাতি স্পিনার ৩৩টি টেস্ট এবং ১৫টি এক দিনের ম্যাচ খেলেছেন। ১৯৭৯ সালে দেশের হয়ে তাঁর অভিষেক হয়। ১৯৮৩ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। টেস্টে ১১৪টি এবং এক দিনের ক্রিকেটে ২২টি উইকেট রয়েছে তাঁর।
১৯৪৭ সালের ২২ ডিসেম্বর রাজকোটে জন্ম দোশীর। একটু দেরিতে ৩২ বছর বয়সে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। সেই টেস্টে প্রথম ইনিংসেই ১০৩ রানে ৬ উইকেট নেন। অভিষেক টেস্টেই ইনিংসে ৫ বা তার বেশি উইকেটে নেওয়ার কৃতিত্ত্ব মাত্র ৯ জন ভারতীয়ের আছে। দোশী তাঁদের মধ্যে এক জন। এরাপল্লি প্রসন্ন, ভাগবত চন্দ্রশেখর, শ্রীনিবাসরাঘবন বেঙ্কটরাঘবন এবং বিষান সিংহ বেদির পর ভারতীয় ক্রিকেটের স্পিন আক্রমণের দায়িত্ব সামলেছেন দোশী।
প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি বাংলা এবং সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ৮৯৮টি উইকেট রয়েছে।
Jana Gana Mana (জন গণ মন)
1 year ago | [YT] | 2
View 0 replies
Jana Gana Mana (জন গণ মন)
প্রয়াত হলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার দিলীপ দোশী। সোমবার লন্ডনে হৃদ্রোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৭ বছর।
ভারতের এই প্রাক্তন বাঁহাতি স্পিনার ৩৩টি টেস্ট এবং ১৫টি এক দিনের ম্যাচ খেলেছেন। ১৯৭৯ সালে দেশের হয়ে তাঁর অভিষেক হয়। ১৯৮৩ সালে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। টেস্টে ১১৪টি এবং এক দিনের ক্রিকেটে ২২টি উইকেট রয়েছে তাঁর।
১৯৪৭ সালের ২২ ডিসেম্বর রাজকোটে জন্ম দোশীর। একটু দেরিতে ৩২ বছর বয়সে চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্টে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। সেই টেস্টে প্রথম ইনিংসেই ১০৩ রানে ৬ উইকেট নেন। অভিষেক টেস্টেই ইনিংসে ৫ বা তার বেশি উইকেটে নেওয়ার কৃতিত্ত্ব মাত্র ৯ জন ভারতীয়ের আছে। দোশী তাঁদের মধ্যে এক জন। এরাপল্লি প্রসন্ন, ভাগবত চন্দ্রশেখর, শ্রীনিবাসরাঘবন বেঙ্কটরাঘবন এবং বিষান সিংহ বেদির পর ভারতীয় ক্রিকেটের স্পিন আক্রমণের দায়িত্ব সামলেছেন দোশী।
প্রথম শ্রেণির ক্রিকেটে তিনি বাংলা এবং সৌরাষ্ট্রের হয়ে খেলেছেন। ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলেছেন নটিংহ্যামশায়ার ও ওয়ারউইকশায়ারের হয়ে। সব মিলিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ৮৯৮টি উইকেট রয়েছে।
তথ্য : আনন্দবাজার পত্রিকা
1 year ago | [YT] | 2
View 0 replies