Plateau Of Spirits

A You Tube Channel Which
1.Visits So Called Haunted Places Including Historical To Find Out If There Is Really Any Paranormal Activities Going On As Said & To Analyse It Scientifically To The Common People & 2.Visits Lesser Known Places So That Common People Can Know It's Significance.In Short Our You Tube Channel Is A Different Type Of Travel Related You Tube Channel With Some Special Distinctive Features.In This Age Of Science We Till Date Is Doing One After Another Expedition Without The Help Of Any Type Of Scientific Instruments In Bare Hand & We Hope To Continue It In Future.The You Tube Channel Is Being Operated From Kolkata & South 24 Parganas Distict Of West Bengal,India Respectively In Two Different Languages English And Bengali By Two Left Minded People Whose Profession Is Full Time Service In Kolkata In Private Sector.For Trade Enquiries Please Contact : Rosan Laskar 81676 49687 Or Aniruddha Ghosh 90075 42735 Immediately Or You May Soon E.Mail Us At : ani_104@rediffmail.com


Plateau Of Spirits

ভারতবর্ষের যে শিল্প নগরীতে একসময় নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে ডেনমার্ক থেকে আনা মেশিন দিয়ে সিমেন্ট কারখানার উদ্বোধন হয়েছিলো ১৯৩৮ সালে আর স্কটল্যান্ড থেকে আনা মেশিন দিয়ে রাজেন্দ্র প্রসাদ উদ্বোধন করেছিলেন ৯ রকমের কাগজ তৈরি করা কাগজ কলের ১৯৩৯ সালে যে শিল্প নগরীতে ছিলো চিনি কল,ডালডা ফ্যাক্টরি,কেমিক্যাল কারখানা,প্রাইভেট জীবন বীমা কোম্পানি,ছিলো প্রাইভেট এয়ারপোর্ট,প্রাইভেট ব্যাংক,ছিলো নিজস্ব বিশাল পাওয়ার প্ল্যান্ট,ছিলো কারখানার সঙ্গে কারখানার এবং বাইরের দুনিয়ার সঙ্গে কারখানার যোগাযোগ করার জন্যে ট্রেন লাইন,ছিলো বিশাল হেড অফিস।যে শিল্প নগরীতে একসময় প্রায় ২৫,০০০ লোক কাজ করতো সরাসরি এবং উপরোক্ত বিশাল আকারের শিল্প গুলির অনুসারী শিল্পে আরও প্রায় ৭৫,০০০ লোক যেখানে ছিলো শ্রমিকদের পরিবারের জন্যে হাসপাতাল,স্কুল,কলেজ,ক্যান্টিন সহ অন্যান্য সমস্ত রকমের সুবিধা সেই ২০০ + একর জমির ওপর শিল্প নগরী আজ সম্পূর্ণভাবে পরিত্যক্ত।কিন্তু কেনো ? রেল জমি অধিগ্রহন করে কারখানা করবে বলেও করতে পারলো না এক রহস্যময় কারনে।যে শিল্প পতি এই সমস্ত কারখানা করেছিলেন তার নাম তো একটা সময়ে টাটা আর বিড়লার সঙ্গে উচ্চারিত হতো।তিনি কোথায় তার বংশধর কোথায়?আমার ফেসবুক পোস্টে কিছু ইঙ্গিত দিয়েছি মাত্র ইতিমধ্যেই।আগামী ফেব্রুয়ারি ২০২৬ এ আমাদের ইউ টিউব চ্যানেল যাচ্ছে এই পরিত্যক্ত শিল্প নগরীতে বাংলা ভাষায় ইউ টিউবে প্রথম ভিডিও করার জন্যে অনেক আইনি জটিলতাকে পার করে।আগে আমরা বাংলা ভাষায় প্রথম ভারতের বুকে শের গড় কেল্লা থেকে কটক শহরের গোড়া কবর ভিডিও আপলোড করেছি আমাদের ইউ টিউব চ্যানেলে।এবারে এই পরিত্যক্ত বিশাল শিল্প নগরী।নজরে রাখুন আমাদের ইউ টিউব চ্যানেল ‪@PlateauOfSpirits‬

9 months ago | [YT] | 43

Plateau Of Spirits

Hello Viewers & Subscribers Of ‪@PlateauOfSpirits‬

1 year ago | [YT] | 69

Plateau Of Spirits

‪@PlateauOfSpirits‬​ ইউ টিউব চ্যানেলের Rosan Laskar গতকাল রাতে কাজ থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে বাইক দুর্ঘটনায় পড়ে পার্ক সার্কাস ৭ পয়েন্ট ক্রসিং এ।প্রশাসনের লোকজন ওকে রাস্তা থেকে তুলে পার্ক সার্কাসে চিত্তরঞ্জন হাসপাতালে ভর্তি করে।আগামীকাল ওর অপারেশন।ওর খুব দ্রুত সুস্থতা কামনা করি।

1 year ago (edited) | [YT] | 75

Plateau Of Spirits

‪@PlateauOfSpirits‬​​ ইউ টিউব চ্যানেলের পক্ষ্য থেকে সবাইকে জানাই শুভ নববর্ষ।সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।সাবস্ক্রাইব করুন আমাদের ইউ টিউব চ্যানেল এবং দেখতে থাকুন। আমাদের ভিডিওর লিঙ্ক বিভিন্ন প্রচার মাধ্যমে শেযার করে অন্যকেও দেখার এবং তাদের মূল্যবান মতামত জানাবার সুযোগ করে দিন।আপনাদের সকলের মূল্যবান মতামত জানার আশায় আমরা রইলাম।

1 year ago (edited) | [YT] | 83

Plateau Of Spirits

কেল্লার আরও অনেক নাম ছিলো শত্রুকে ধোঁকা দেবার জন্যে কিন্তু কালের নিয়মে সমস্ত নাম বিলীন হয়ে গিয়ে আপাতত দুটি নামে এই কেল্লা পরিচিত সাধারন মানুষের কাছে।একটি নাম শের গড়।অপরটি বাদল গড়।যদিও এই বিশাল কেল্লায় সাধারন মানুষের আনাগোনা খুব কম।বিষাক্ত রাসেল ভাইপার,ইন্ডিয়ান ক্রেট,কাঁকড়াবিছেতে এই কেল্লা ভর্তি।শোনা যায় শের শাহ সাপ পুষতেন তার রত্ন ভান্ডার পাহাড়া দেবার জন্যে।তার মৃত্যুর পরও সেই সকল সাপ আজও বংশানুক্রমিক ভাবে কেল্লায় রয়ে গেছে।কে এই অদ্ভুত কেল্লা বিহারের সাসারামে মাটি থেকে প্রায় ৮০০ ফুট ওপরে কৈমুর পাহাড়ের ওপর তৈরি করেছিলো সেটা আজ ঠিক করে জানা না গেলেও ১৫৪০ থেকে ১৫৪৫ পর্যন্ত শের শাহ সুরি বা ফরিদ খান যে স্বপরিবারে এখান থেকে যে তার সাম্রাজ্য বিস্তার করেছিলেন এটা আজ স্বীকৃতি লাভ করেছে।আমরা আজ থেকে প্রায় ২ বছর আগে এই কেল্লায় প্রথম পা রেখেছিলাম দিনের বেলায় এবং পরবর্তীকালে ইউ টিউবে বেশ কয়েকটি পর্বে এই কেল্লা নিয়ে ভিডিও আপলোড করি।কিছু অবাঙালি ছেলে এই কেল্লা নিয়ে হিন্দি এবং ইংরেজি ভাষায় তাদের নিজের নিজের ইউ টিউব চ্যানেলে ভিডিও আপলোড করলেও আমরাই প্রথম ইউ টিউব চ্যানেল যারা বাংলা ভাষায় ইউ টিউবে এই কেল্লা নিয়ে ভিডিও আপলোড করি। এ এমন এক রহস্যময় কেল্লা যা মুঘল এবং ব্রিটিশরা তাদের দীর্ঘ শাসনকালে এই কেল্লার দিকে ফিরেও চায়নি একবারের জন্যেও।ভয়ে এবং আতঙ্কে।আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া এই কেল্লা কোনও এক অজানা কারনে অধিগ্রহন করে নি।কেল্লা আজ একেবারে প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়েছে।সম্ভবত এই কেল্লা আজ ভারতবর্ষের বুকে সবথেকে পুরানো আন্ডারগ্রাউন্ড কেল্লা যা দুর্গাবতী নদীর পাড়ে অবস্থিত।এই বিশাল ও ভয়ঙ্কর কেল্লা থেকেই শের শাহ আজকের পাটনা এবং সাসারাম শহর প্রথম পুনঃ গঠনের কথা ঘোষনা করেন।শের শাহ এই দেশে প্রথম মুদ্রা ব্যাবস্থা এবং ডাক ব্যাবস্থা প্রচলন করেন এই কেল্লা থেকেই।এই কেল্লা ছিলো এই দেশের বুকে প্রথম টাকশাল।এখানেই তৈরি করা হতো সেই যুগের মুদ্রা।এখানেই শেষ নয়।এই কেল্লায় বসে শের শাহ ভারতের সব থেকে লম্বা রাস্তা এবং এশিয়া মহাদেশের সব থেকে পুরানো রাস্তা জি টি রোড বা গ্র্যান্ড ট্রাঙ্ক রোড তৈরির পরিকল্পনা করেছিলেন।এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোড ধরে সড়ক পথে বাংলাদেশের টেকনাফ থেকে আফগানিস্থানের কাবুল পর্যন্ত আপনি চলে যেতে পারবেন ভারতের মধ্যে দিয়ে।তবে এই শের গড় বা বাদল গড় কেল্লাকে ঘিরে অনেক কাহিনী আজও লোকের মুখে মুখে ঘুড়ে বেড়ায়।তাদের মধ্যে একটি উল্লেখযোগ্য কাহিনী হলো এই যে কেল্লার ভেতরে লুকিয়ে রাখা যাবতীয় গুপ্ত ধনের দেখভাল করতে শের শাহ নিশুতি রাতে ঘোড়ায় চেপে এই কেল্লার ভেতরে এদিকে ওদিকে ঘুরে বেড়ায়।কিন্তু নিশুতি রাতে আপনি কাউকে দেখতে পাবেন না।পরদিন সকালে মাটিতে কিন্তু দেখতে পাবেন অদ্ভুতভাবে ঘোড়ার পায়ের পদচিহ্ন।নিশুতি রাতে শুনতে পাবেন ঘোড়ার ডাক কেল্লার ভেতরেই হয়তো আপনার খুব কাছেই কিংবা খানিকটা দূরে আপনার থেকে।গল্প আরও আছে।দিনে দুপুরে জঙ্গলে ঘেরা এবং জঙ্গলে ভরা কেল্লার ভেতরে আপনি শুনতে পাবেন কারা যেনো আপনার খুব কাছেই বেশ জোরে কথা বলছে,হাসছে আবার নিজেদের মধ্যে ঝগড়া করছে।তাদের কোনো কথা আপনি বুঝবেন না।অস্পষ্ট আওয়াজ।কিন্তু আপনি সেই আওয়াজ ধরে
এগিয়ে যান।কাউকে দেখবেন না।কিন্তু শুনবেন আওয়াজ এবার আসছে অন্য কোনো জায়গা থেকে।কিন্তু সেখানেও কেউ নেই।আপনি একটা সময় বিভ্রান্ত হয়ে যাবেন।একটা সময় ক্লান্ত হয়ে পড়বেন।বৃহস্পতিবার ২২/০৮/২০২৪ তারিখে আমরাই পশ্চিম বঙ্গ থেকে প্রথম ইউ টিউব চ্যানেল হতে চলেছি যারা এই কেল্লায় নিশুতি রাতে অভিযান চালাবো। নিজেরা দেখবো এবং পরবর্তীকালে আমাদের ইউ টিউব চ্যানেলে ভিডিও আপলোড দিয়ে আপনাদেরকে দেখাবো এই কেল্লা নিশুতি রাতে দেখতে লাগে কেমন।জানার চেষ্টা করবো এবং আপনাদেরকে জানাবো গল্প যা সেখানকার মানুষেরা মুখে বলে সেগুলো সত্যি না মিথ্যা।চেষ্টা করবো শের শাহ সুরির কেল্লার ভেতরে লুকিয়ে রাখা ধনসম্পদের যদি কোনো ছিটেফোঁটা পাওয়া যায়।‪@PlateauOfSpirits‬​​​​​​​​​​

2 years ago (edited) | [YT] | 106

Plateau Of Spirits

আগামীকাল ভিডিও আসছে সেই ভয়ঙ্কর ভানগড় ফোর্ট নিয়ে ‪@PlateauOfSpirits‬​

2 years ago (edited) | [YT] | 110

Plateau Of Spirits

প্রশাসনের চোখে ধুলো দিয়ে এশিয়া মহাদেশের বৃহত্তম হেভি ইঞ্জিনিয়ারিং কারখানা জেশপ ইন্ডিয়া লিমিটেডের অন্দরমহল বন্ধ হয়ে যাবার পর আজ কেমন আছে সেই নিয়ে একটি প্রতিবেদন খুব তাড়াতাড়ি আমাদের ইউ টিউব চ্যানেল @youtube.com/@PlateauOfSpirits?si=TJaUpAabLox1adaS নিয়ে আসছি।দেখতে থাকুন সেই না দেখা রত্নভান্ডার।

2 years ago | [YT] | 113

Plateau Of Spirits

প্রিয় দর্শকবৃন্দ,সবাইকে বিজয়ার প্রীতি,শুভেচ্ছা এবং ভালোবাসা।পশ্চিম বঙ্গে ১০৮ টি করে শিব মন্দির আছে ৩ জায়গায়।কালনা,পূর্ব বর্ধমান এবং মলুটী।কালনার শিব মন্দির আমরা আগেই আপনাদের দেখিয়েছি।এবার নিয়ে আসছি আপনাদের সামনে পূর্ব বর্ধমানের শিব মন্দির।আশাকরি আমাদের ইউ টিউব চ্যানেলে আগের ভিডিওগুলোর মতন এই ভিডিওটিও আপনাদের সকলের ভালো লাগবে। @youtube.com/@PlateauOfSpirits?si=TJaUpAabLox1adaS

2 years ago (edited) | [YT] | 126

Plateau Of Spirits

আমার প্রিয় দর্শকবৃন্দ : আগেই জানিয়েছিলাম আবারও জানাচ্ছি খুব তাড়াতাড়ি আপনাদের সকলের কাছে নিয়ে আসতে চলেছি প্রাচীন ও রহস্যময় রাখাল রাজা মন্দির নিয়ে প্রথম নৈশ কালীন অভিযানের ভিডিও।ভিডিওটি দিনের আলো দেখবে আমাদের এই ইউ টিউব চ্যানেলে যা হতে চলেছে ইউ টিউবে প্রথম ভিডিও।ইউ টিউবে প্রচুর ভিডিও আপলোড করা হয়েছে এই মন্দির নিয়ে কিন্তু সেগুলি সব দিনের।কেনো রাখাল রাজা মন্দিরে সন্ধার পর কেউ যায় না,কেনো সেখানে রাত্রিবাস করা যায় না আর সন্ধার পর গেলে কিংবা রাত্রিবাস করলে কি হয় জানাবো সেই প্রশ্নর উত্তর।রহস্যে আর রোমাঞ্চে ভরপুর এক ভিডিও @youtube.com/@PlateauOfSpirits?si=TJaUpAabLox1adaS

2 years ago (edited) | [YT] | 124

Plateau Of Spirits

@youtube.com/@PlateauOfSpirits?si=Nhc4UVNUFzU3r62h নৈশকালীন অভিযান করবে খুব তাড়াতাড়ি এবং ইউ টিউবে সেই ভিডিও আপলোড করবে প্রথমবার।জানবো আর জানাবো আমরা সকলকে সত্যি এই বিখ্যাত প্রাচীন রাখাল রাজার মন্দিরে রাত্রিবাস করলে কি হয় কেনো আজও সন্ধার পর কোনো মানুষ আর মন্দিরে যায় না।গুগল এবং ইউ টিউবে প্রচুর ছবি এবং ভিডিও এই মন্দিরকে কেন্দ্র করে আপলোড করা হয়েছে কিন্তু সেগুলো সব দিনের।কিন্তু এই মন্দিরের নৈশ কালীন কোনো ছবি আর ভিডিও নেই।কোথাও নেই।রোমাঞ্চ আর রহস্য পাশাপাশি একসাথে থাকবে এই ভিডিওতে।আগের মতই সম্পূর্ণ খালি হাতেই আমরা এই অভিযান করবো।নিজেরা দেখে দেখাবো আপনাদেরকে কি গোপন রহস্য লুকিয়ে আছে এই মন্দিরের ভেতরে।ভালো থাকবেন সবাই।

3 years ago | [YT] | 116