পথেপ্রান্তে চ্যানেলটিতে আপনাকে স্বাগতম৷ ষড়ঋতুর দেশ বাংলাদেশ৷ আর এই দেশের পথে প্রান্তের অপরূপ সৌন্দর্যকে আপনাদের মাঝে তুলে ধরাই এই চ্যানেলটির একমাত্র উদ্দেশ্য৷
চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন৷ প্রত্যেকটি ভিডিও বা চলচ্চিত্র শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং একটি লাইক দিবেন৷
ধন্যবাদান্তে...
পথে প্রান্তরে৷
For Sponsored By Gmail...
পথে, প্রান্তরে: "নির্ঝর"
পথের দৃশ্য 🌿
4 weeks ago |[YT] | 1
View 0 replies
পথে, প্রান্তরে: "নির্ঝর"
শুভ সকাল বন্ধুরা 🌿
পথে, প্রান্তরে: "নির্ঝর"
1 month ago |[YT] | 0
View 0 replies
পথে, প্রান্তরে: "নির্ঝর"
শুভ অপরাহ্ন 🌿
সূর্যাস্তের আগমুহূর্তে উত্তরবঙ্গের পথে প্রান্তরে!
1 month ago |[YT] | 0
View 0 replies
পথে, প্রান্তরে: "নির্ঝর"
🚴♂️ ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি 💚
রাজধানী ঢাকার ৪১৬ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘হৃদয়ে ঢাকা ৪১৬’ উৎসবের অংশ হিসেবে অনুষ্ঠিত হলো ‘ঢাকা হেরিটেজ সাইকেল র্যালি’।
১৪ আগস্ট ২০২৬, শুক্রবার সকালে ঢাকা গেট থেকে শুরু হয়ে ঢাকার বিভিন্ন ঐতিহাসিক সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি শেষ হয় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবন প্রাঙ্গণে।
ঢাকার ইতিহাস, ঐতিহ্য ও পরিবেশের প্রতি ভালোবাসার বার্তা নিয়ে আয়োজিত এই র্যালিতে অংশ নেন অসংখ্য সাইক্লিস্ট। 🚴♂️
গাজীপুর থেকে সাইকেল চালিয়ে এই আয়োজনে অংশ নেওয়ার সুযোগটাও ছিল আমাদের জন্য বিশেষ এক অভিজ্ঞতা। ঢাকার ব্যস্ত রাজপথে একসঙ্গে এত সাইকেল—সত্যিই চোখে পড়ার মতো দৃশ্য।
সাইকেল শুধু বাহন নয়, এটি সুস্থতা, সচেতনতা ও পরিবেশবান্ধব ভবিষ্যতের প্রতীক। 💚
📸 ঢাকা হেরিটেজ সাইকেল র্যালির কিছু মুহূর্ত—পথে, প্রান্তরে: "নির্ঝর"
#ঢাকা৪১৬ #হৃদয়ে_ঢাকা৪১৬ #ঢাকা_হেরিটেজ_সাইকেল #DhakaHeritage #Cycling #Dhaka #BCR #পথেপ্রান্তরেনির্ঝর
2 months ago |[YT] | 1
View 0 replies
পথে, প্রান্তরে: "নির্ঝর"
🚴♂️ আজ একটু ভবঘুরে হয়ে গেলাম… 🌸
আজ দুপুরে হঠাৎ করেই ভবঘুরে হয়ে গিয়েছিলাম।
কোনো নির্দিষ্ট গন্তব্য নেই, কোনো পরিকল্পনাও নেই—শুধু দুই চাকার বাহনে চেপে প্যাডেল মারতে মারতে বেরিয়ে পড়লাম।
চলতে চলতে পৌঁছে গেলাম ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের রাজেন্দ্রপুর চৌরাস্তার কাছাকাছি। সেখানে গিয়ে যা দেখলাম, সত্যিই অবাক হয়ে গেলাম! 🌸
হাইওয়ের পাশজুড়ে ফুটে থাকা ফুরুস ফুলের সৌন্দর্য যেন পুরো পথটাকেই বদলে দিয়েছে। মনে হলো, ব্যস্ত মহাসড়কটাও প্রকৃতির ছোঁয়ায় নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। 💚
আর আমি তো একজন প্রকৃতিপ্রেমী।
তাই আজ যখন আমার নিজের কোনো গন্তব্যের পরিকল্পনাই ছিল না, তখন মনে হলো—হয়তো প্রকৃতিই আমাকে নিজের কাছে ডেকে এনেছে। 🍃
রাস্তাটির পাশেই ছিল ভাওয়াল জাতীয় উদ্যান। প্রকৃতির একেবারে দরজায় গিয়ে কি আর ফিরে আসা যায়?
তাই সেখানেও ঢুঁ মারলাম। সবুজের মাঝে কিছুটা সময় কাটালাম, প্রকৃতিকে খুব কাছ থেকে অনুভব করলাম, আর চারপাশের সতেজতায় যেন নিজেকেও একটু শুদ্ধ করে নিলাম। 🌿
এরপর যখন ঘড়ির কাঁটা দুপুর পেরিয়ে বিকেলের দিকে এগিয়ে গেল, আর পেটের ভেতর ক্ষুধার আন্দোলনটা তীব্র হতে শুরু করল—তখন প্রকৃতিকে বিদায় জানিয়ে ফিরতেই হলো। 😄
প্রতিদিনের অভ্যাসের দুপুরের খাবার আজ একটু বিলম্বে, বিকেলেই বাড়িতে বসে খেতে হলো।
আজকের এই ছোট্ট ভবঘুরে যাত্রায় প্রকৃতির যে সৌন্দর্য দেখেছি, তার কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করেছি। 📸
আগামীকাল অবশ্যই আপনাদেরও দেখাবো।
আজ এতটুকুই।
প্রকৃতির টানে, পথের গল্পে—আবার দেখা হবে। 💚🌿
#ভবঘুরে #ফুরুসফুল #প্রকৃতিপ্রেমী #ভাওয়ালজাতীয়উদ্যান #রাজেন্দ্রপুর #সাইকেলভ্রমণ #প্রকৃতিরটানে #পথেপ্রান্তরে #নির্ঝর
2 months ago |[YT] | 2
View 0 replies
পথে, প্রান্তরে: "নির্ঝর"
জাগ্রত চৌরঙ্গী
জাগ্রত চৌরঙ্গী বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রথম স্মারক ভাস্কর্য, যা গাজীপুর চান্দনা চৌরাস্তায় অবস্থিত। ১৯৭১ সালের ১৯শে মার্চ পাকবাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধের শহীদদের স্মরণে ১৯৭৩ সালে নির্মিত এই ভাস্কর্যটি শিল্পী আব্দুর রাজ্জাকের স্থপতি। এটি এক হাতে গ্রেনেড ও অন্য হাতে রাইফেলধারী একজন মুক্তিযোদ্ধার বীরত্বগাঁথা ফুটিয়ে তোলে৷
জাগ্রত চৌরঙ্গী সম্পর্কে মূল তথ্য:
অবস্থান: চান্দনা চৌরাস্তা, গাজীপুর৷
নির্মাতা ও স্থপতি: ভাস্কর আব্দুর রাজ্জাক (সহযোগী হামিদুজ্জামান খান)৷
নির্মাণকাল: ১৯৭৩ সাল৷
তাৎপর্য: ১৯৭১ সালের ১৯শে মার্চ গাজীপুরে শহীদ হুরমত আলীসহ অন্যান্য শহীদদের স্মরণে এটি নির্মিত, যা প্রথম সশস্ত্র প্রতিরোধের প্রতীক৷
বর্তমান অবস্থা:
ঐতিহাসিক গুরুত্ব থাকলেও বর্তমানে ভাস্কর্যটি সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে অরক্ষিত হয়ে পড়েছে এবং এর আশেপাশের পরিবেশ দূষিত হচ্ছে৷
ঐতিহাসিক প্রেক্ষাপট:
১৯৭১ সালের ১৯শে মার্চ গাজীপুরে জয়দেবপুরের সাধারণ জনতা ও প্রতিরোধ যোদ্ধারা পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন, যা ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের অন্যতম প্রথম বীরত্বপূর্ণ ঘটনা৷
ভাস্কর্যের সাথে আমার প্রথম ছবি৷ আগে গাজীপুর চৌরাস্তার নাম মনে হলেই ভাস্কর্যটির কথা মনে হতো এবং গাজীপুর চৌরাস্তা গেলেই ভাস্কর্যটির দেখা পেতাম৷ এখন চারিদিকে ফ্লাইওভার হওয়ায় ভাস্কর্যের আর তেমন দেখা পাওয়া যায় না৷ নিচ দিয়ে হেঁটে গেলে চোখে পড়ে৷ তবে চারিদিকে ময়লা-আবর্জনা৷
6 months ago |[YT] | 6
View 0 replies
পথে, প্রান্তরে: "নির্ঝর"
“জান দিয়েছে, দেয়নি তবু
বাংলা ভাষার মান।
নির্ভয়ে তাই গাইতে পারি
এমন ভাষার গান।”
💞আমার ভাষা বাংলা ভাষা💕
🌻অমর একুশে ফেব্রুয়ারি🌹
8 months ago |[YT] | 1
View 0 replies
পথে, প্রান্তরে: "নির্ঝর"
🌿 সবাই রেডি তো!
🎥 আগামীকাল (৩১ অক্টোবর, ২০২৫ইং) সন্ধ্যা ৭ টায় আসছে আমাদের নতুন ভ্লগ —
✨ হিমালয় কন্যা পঞ্চগড়ের পথে ✨
🌻তেতুলিয়া-বাংলাবান্ধা (বাংলাদেশ🇧🇩 - ভারত🇮🇳) সীমান্ত ভ্রমণ
🚶♂️ BGB🇧🇩 – BSF🇮🇳 প্যারেড ও কাঞ্চনজঙ্ঘা🏔️ দর্শন
তাই আর দেরি না করে চোখ রাখুন —
👉 পথে, প্রান্তরে: "নির্ঝর" ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে!
🔗 নিচে লিংক দেওয়া হলো —
🎬 YouTube চ্যানেল: youtube.com/@patheprantare02?si=rElKxpHo_0Sr-20J
📘 Facebook পেজ: www.facebook.com/share/1WDpvdbXCU/
আর হ্যাঁ বন্ধুগণ,
যদি এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই করে ফেলুন ✅
এবং ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকুন ❤️
ধন্যবাদ সবাইকে ভালোবাসার জন্য 🙏
#পথে_প্রান্তরে_নির্ঝর #ভ্রমণ #তেতুলিয়া #বাংলাবান্ধা #পঞ্চগড় #কাঞ্চনজঙ্ঘা
11 months ago |[YT] | 2
View 0 replies
পথে, প্রান্তরে: "নির্ঝর"
✨ সবাই প্রস্তুত তো?
আজ বিকাল ৫টায় আসছে নতুন ভ্লগ! 🎥
🌊 স্পিড বোট ও ফেরীতে পদ্মা–যমুনার মোহনা পারাপারের রোমাঞ্চকর যাত্রা!
এ এক ভিন্ন অভিজ্ঞতা, এক নতুন অ্যাডভেঞ্চার। 🚤
👉 তাই আজ বিকেল ৫টায় চোখ রাখুন আমাদের চ্যানেলে।
মিস করবেন না! 😉
1 year ago (edited) |[YT] | 2
View 0 replies
পথে, প্রান্তরে: "নির্ঝর"
🚆✨ আজ বিকেল ৫টায় আসছে নতুন ট্রেন ভ্লগ!
দিনাজপুর থেকে জয়দেবপুরের দীর্ঘ রেলভ্রমণের প্রতিটি মুহূর্ত থাকছে আমার ক্যামেরায় বন্দী –
যাত্রা শুরু থেকে স্টেশন, পথঘাট, ট্রেনের ভিতর-বাহির আর চারপাশের প্রকৃতির অপরূপ দৃশ্য সবই পাবেন আজকের ব্লগে।
👉 ইউটিউবে দেখতে হলে সাবস্ক্রাইব করুন – youtube.com/@patheprantare02
👉 ফেসবুকে পাশে থাকুন – www.facebook.com/share/1M4mhRRuTi/
সবাই রেডি তো ভ্রমণের আনন্দ উপভোগ করতে? 😍🚆🌿
#TrainJourney #DinajpurToJoydebpur #পথে_প্রান্তরে_নির্ঝর #Vlog
1 year ago |[YT] | 3
View 0 replies
Load more