Educational creativity

This channel focus on Educational creativity, Educational news, exam preparation(TET or others), School students work etc.
Also motivational topic

First video uploaded- July, 2025


Educational creativity

#CTET_Important..এই ধারণা পরিষ্কার রাখুন প্রশ্ন পাবেন..

*1. Anecdotal Records - বাম দিকের ছবিটা - ঘটনার ডায়েরি*

মনে করো তুমি বাগানে বাচ্চাদের গাছ লাগাতে দিয়েছো। রিয়া মাটি খুঁড়ছে, আরিফ জল দিচ্ছে। এই ছোট্ট গুরুত্বপূর্ণ ঘটনাটা দেখে তুমি সাথে সাথে খাতায় লিখে রাখলে - তারিখ 12 Sept, সময় 10:30 AM, ঘটনা - রিয়া সাহায্য করলো।

এটাই Anecdotal।

- কখন লেখে? ঘটনা ঘটার সাথে সাথে, মাঠে বসেই
- কি লেখে? ছোট, বর্ণনামূলক গল্পের মতো - কে কি করলো
- CTET এ কিভাবে চিনবে? প্রশ্নে থাকবে - *important incident + descriptive note + observe on the spot*

*2. Portfolio - ডান দিকের ছবিটা - কাজের ফাইল*

মনে করো একটা বাচ্চার এক বছরের সব কাজ একটা ফোল্ডারে জমালে - তার আঁকা সূর্য, প্রজাপতি, গাছের অংশ প্রজেক্ট, Worksheet। এটা 1 দিনের নয়, সারা বছরের জমা।

এটাই Portfolio।

- কখন বানায়? সারা বছর ধরে আস্তে আস্তে
- কি থাকে? বাচ্চার আঁকা, লেখা, প্রজেক্ট, ছবি
- CTET এ কিভাবে চিনবে? প্রশ্নে থাকবে - *collection of work, growth over time, all activities*

9 hours ago | [YT] | 2

Educational creativity

🔴 #CTET_STET এখান থেকে একটি প্রশ্ন আসবেই। আমি য়ে সমস্ত টপিক থেকে প্রশ্ন আসবে সেইগুলো নিয়ে আলোচনা করব...কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন...

স্তর ১: পূর্ব-প্রচলিত স্তর (Pre-conventional) - ছোট বাচ্চাদের মধ্যে দেখা যায়

ধাপ ১: আনুগত্য ও শাস্তি
প্রেরণা: শাস্তি এড়ানো
উদাহরণ: বাচ্চা চকলেট চুরি করবে না, কারণ বাবা মারবে। ভালো-মন্দের বিচার নয়, ভয়ের জন্য করছে না।

ধাপ ২: স্বার্থ
প্রেরণা: নিজের লাভ বা পুরস্কার
উদাহরণ: আমি তোমাকে খাতা দেব, তুমি আমাকে পেন দেবে। মানে লেনদেনের মানসিকতা।

স্তর ২: প্রচলিত স্তর (Conventional) - কিশোর বয়সে, বেশিরভাগ মানুষ এই স্তরেই থাকে

ধাপ ৩: ভালো ছেলে বা ভালো মেয়ে
প্রেরণা: সবার প্রিয় হওয়া, প্রশংসা পাওয়া
উদাহরণ: বন্ধুকে টিফিন ভাগ দিয়ে দিলাম যাতে সবাই আমাকে ভালো বলে।

ধাপ ৪: আইন ও শৃঙ্খলা
প্রেরণা: সমাজের নিয়ম বজায় রাখা
উদাহরণ: রাস্তায় কেউ না দেখলেও লাল বাতিতে দাঁড়িয়ে থাকা, কারণ এটাই নিয়ম।

স্তর ৩: উত্তর-প্রচলিত স্তর (Post-conventional) - খুব কম মানুষ এই স্তরে যায়

ধাপ ৫: সামাজিক চুক্তি
প্রেরণা: ন্যায়, গণতান্ত্রিক চুক্তি
উদাহরণ: কোনো আইন যদি অন্যায় হয়, তাহলে সেটা পরিবর্তন করা উচিত যাতে সবার অধিকার রক্ষা পায়।

ধাপ ৬: সর্বজনীন নীতি
প্রেরণা: মানবতা, বিবেক
উদাহরণ: গান্ধীজি বা নেতাজির মতো মানুষরা অন্যায় আইনের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, নিজের জীবনের ঝুঁকি নিয়েও। কারণ তাদের কাছে মানবতা আইনের চেয়ে বড়।

মনে রাখার সহজ সূত্র:
শাস্তির ভয় থেকে শুরু → লোক কী বলবে → নিজের বিবেক

1 day ago | [YT] | 11

Educational creativity

🖋️ #ctet_tet একটি প্রশ্ন এখান থেকে আসে প্রতিবছর..Concept পরিষ্কার করুন..

Cephalocaudal vs Proximodistal নীতি

1. Cephalocaudal Principle (সেফালো-কডাল নীতি)
মানে: Cephalo মানে মাথা, Caudal মানে লেজ বা পা। অর্থাৎ বিকাশ মাথা থেকে পায়ের দিকে যায়। উপর থেকে নিচে।

কিভাবে মনে রাখবে: বাচ্চা প্রথমে মাথা তুলতে শেখে, তারপর ঘাড়, তারপর বুক দিয়ে বসা, তারপর হামাগুড়ি, সবশেষে পা দিয়ে হাঁটা।

ক্রম: মাথা - ঘাড় - বুক ও হাত - পা

পরীক্ষার ট্রিক: যদি প্রশ্নে থাকে শিশু হাঁটার আগে বসতে শেখে বা প্রথমে মাথার নিয়ন্ত্রণ আসে - তাহলেই Cephalocaudal।

2. Proximodistal Principle (প্রক্সিমো-ডিস্টাল নীতি)
মানে: Proximo মানে কেন্দ্র বা কাছের অংশ, Distal মানে দূরের অংশ। অর্থাৎ বিকাশ শরীরের কেন্দ্র থেকে বাইরের দিকে যায়। ভিতর থেকে বাইরে।

কিভাবে মনে রাখবে: বাচ্চা প্রথমে কাঁধ নাড়াতে পারে, তারপর কনুই, তারপর কব্জি, সবশেষে আঙুল দিয়ে ছোট জিনিস ধরতে পারে।

ক্রম: কাঁধ - বাহু ও কনুই - হাত ও কব্জি - আঙুল

পরীক্ষার ট্রিক: যদি প্রশ্নে থাকে শিশু আঙুল দিয়ে ধরার আগে পুরো হাত দিয়ে জিনিস আঁকড়ে ধরে বা কাঁধ থেকে আঙুলের দিকে বিকাশ - তাহলেই Proximodistal।

মূল পার্থক্য এক লাইনে:
Cephalocaudal = উপর থেকে নিচে (Head to Toe)
Proximodistal = ভিতর থেকে বাইরে (Center to Fingers)

1 day ago | [YT] | 15

Educational creativity

🖋️🖋️বিকাশ ভবন থেকে প্রাইমারি ইন্টারভিউ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট।

1️⃣ নোটিশ প্রকাশ হতে এখনও কিছুটা সময় লাগবে। পুজোর আগেও নোটিশ প্রকাশ হতে পারে, আবার পুজোর পরেও হতে পারে।

2️⃣ ইন্টারভিউ শুরু হবে পুজোর পরেই বলে জানানো হয়েছে।

3️⃣ ৭% সংরক্ষণ/নিয়মটি প্রযোজ্য হবে। তাই ৮২–৮৯ নম্বর প্রাপ্তদের ক্ষেত্রে ঠিক কী হবে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

4️⃣ রিভাইজড ভ্যাকেন্সি ১৩,৪২১-এর উপরে রয়েছে। এর উপর ৭% প্রযোজ্য হবে। ফলে UR-এর ভ্যাকেন্সি বাড়বে এবং সর্বমোট ভ্যাকেন্সিও আরও বাড়তে পারে।

5️⃣ ২২টি DPSCs থেকে আরও ভ্যাকেন্সি বিকাশ ভবনে পাঠানো হবে। ফলে সর্বমোট ভ্যাকেন্সির সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

6️⃣ বিকাশ ভবন থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরেই পর্ষদ নোটিশ প্রকাশ করবে।

7️⃣ প্রেসিডেন্ট না থাকায় উপরমহলে যোগাযোগ ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিছুটা সমস্যা হচ্ছে, যার ফলে কাজের গতি ধীর রয়েছে।

8️⃣ সবমিলিয়ে, নোটিশ পুজোর আগেও হতে পারে, আবার পুজোর পরেও হতে পারে। আপাতত অপেক্ষা করতে বলা হয়েছে।

Collected..

1 week ago | [YT] | 23

Educational creativity

🖋️🖋️প্রাথমিকের ৩২০০০ অন্য একটি মামলা বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুানানি ছিল আজ। মামলা সঠিক বেঞ্চে পাঠিয়ে দিলেন বিচারপতি..Letter Serve থেকে যেসব নিয়মকানুন আছে মানতে বললেন...এইটুকুই...

1 week ago | [YT] | 27

Educational creativity

🖋️🖋️প্রাথমিকের ৩২০০০ অন্য একটি মামলা বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চে শুানানি ছিল আজ। মামলা সঠিক বেঞ্চে পাঠিয়ে দিলেন বিচারপতি..Letter Serve থেকে যেসব নিয়মকানুন আছে মানতে বললেন...এইটুকুই...

1 week ago | [YT] | 10

Educational creativity

আজ সুপ্রিম কোর্টে ৫ টি SSC মামলার শুনানি। Extension,OBC প্রভৃতি..চোখ থাকবে সুপ্রিম কোর্টে.. Live Share করা হবে..

1 week ago | [YT] | 42

Educational creativity

🖋️Regarding #CTET--

📌 In-service & Fresher সবাই আবদেন করতে পারবেন।

📌 1 years Deled হলেও আবেদন করুন। কারণ রাজ্য টেট হলেও একই যোগ্যতা। 1 years Deled কোর্সের মান্যতা দিয়েছে।

📌 CTET বা TET পরীক্ষা দেওয়ার জন্য কোনো NOC লাগে না। কারণ টেট ও নিয়োগ দুটি ভিন্ন জিনিস। CTET স্কোর বাড়ানোর জন্য প্রতিবার দেওয়া য়ায়।

📌 ইংরেজিতে ও হিন্দিতে প্রশ্ন হয়।

📌 বাংলা বলতে ৩০ নং প্রথম ভাষা হিসাবে বাংলা থাকে।

📌 গত বছরেগুলোর প্রশ্ন-উত্তর ভালো করে উত্তর ব্যাখ্যাসহ দেখলে ভালো স্কোর করা যায়।

📌 ইংরেজি বুঝতে পারলে WBTET এর থেকে একটু হলেও সহজ মনে হবে।

✔️✔️ আজ এইটুকু পরের দিন বই থেকে শুরু করে বাকিটা বলব...

2 weeks ago | [YT] | 13

Educational creativity

🖋️Surplus Transfer Biological Age মামলার আপডেট।

🖋️ পিটিশনারদের পক্ষে সুবীর স্যানাল, বিকাশ স্যার, অভ্রোতোষ মজুমদার স্যার, সুদীপ্ত দাশগুপ্ত ও সামিম স্যার বলেছেন আজ। পরবর্তী তারিখ অভ্রতোষ আরও বলবেন। শুক্রবার পরবর্তী তারিখ শুনানির। Interim Order 3rd September পর্যন্ত জারি থাকল অর্থাৎ 3rd September পর্যন্ত কোনো ট্রান্সফার করা যাবে না...

2 weeks ago | [YT] | 28

Educational creativity

🖋️ #SSC_OBC Category Edit Option ২৫.০৮.২০২৬ থেকে ৩১.০৮.২০২৬ পর্যন্ত খোলা থাকবে।

🖋️প্রার্থীদের প্রথমে লগইন করে 'এডিট' অপশনটি বেছে নিতে হবে।

🖋️এরপর তাকে ড্রপ-ডাউন মেনু থেকে ক্যাটাগরি নির্বাচন করতে হবে।

🖋️তারপর, ড্রপ-ডাউন মেনু থেকে ক্যাটাগরি বেছে নেওয়ার পর উপলব্ধ হওয়া আলাদা টেক্সট বক্সে প্রার্থীদের তার সাব-ক্যাটাগরি (ওবিসি-র ক্ষেত্রে), প্রযোজ্য সার্টিফিকেট নম্বর এবং ইস্যুকারী কর্তৃপক্ষের নাম উল্লেখ করতে হবে।

🖋️যদি কোনো প্রার্থী নির্ধারিত সময়সীমার (৩১.০৮.২০২৬) মধ্যে তাঁর ওবিসি উপ-বিভাগ / বিভাগের বিবরণ উল্লেখ করতে ব্যর্থ হন, তবে তাঁর প্রার্থিতা স্বয়ংক্রিয়ভাবে অসংরক্ষিত (সাধারণ) বিভাগের অধীনে বিবেচিত হবে। কোনো অবস্থাতেই পরবর্তী কোনো আবেদন বা সময় বাড়ানোর অনুরোধ গ্রহণ করা হবে না।

2 weeks ago | [YT] | 42