Hello Friends Career Plus Youtube Channel এ আপনাদের সকল কে স্বাগত জানাই। বাংলায় চাকরির পরীক্ষার বিভিন্ন Help,Study Materials,Pdf,Information Etc পেতে অবশ্যই Career Plus Channel টি Subscribe করুন।।
আমরা আপনাদের সাহায্য করবো বিভিন্ন চাকরির পরীক্ষায় উত্তীর্ণ হতে।।
WBCS, WBPSC , WBSSC , WB POLICE RAILWAY , PSC, SSC , D.El.Ed , Primary Tet, Bank , Online Help, Videos etc.
Career Plus: West Bengal Educational Youtube Channel.
Career Plus.
#Career Plus
#Subscribe Now
Our Official Email Id👉 bgbhaskarjio@gmail.com
Telegram Channel Link👉 t.me/careerplus1
Career Plus
KOLKATA POLICE CONSTABLE PRELIMINARY RESULT OUT ☘️👇🏼
OFFICIAL CUT OFF ☘️
✅ Join Career Plus
Telegram Channel এ রেজাল্ট PDF দেওয়া আছে।
3 days ago |[YT] | 67
View 12 replies
Career Plus
✅ WBP কনস্টেবল চাকরি পাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় অনেকের আনন্দ-উচ্ছ্বাস দেখে কেউ কেউ বেশ খিল্লি করছেন!☘️
✅ অনেকে কমেন্ট করছেন, "পেয়েছিস তো একটা কনস্টেবলের চাকরি, এমন ভাব করছিস যেন WBCS বা UPSC পেয়ে গেছিস!"
✅ CAREER PLUS☘️
✅ তাদের উদ্দেশ্যে একটা কথাই বলার— দয়া করে কোনো চাকরিকে ছোট করে দেখবেন না। যে ছেলেটা বা মেয়েটা দিনরাত এক করে এই সাফল্য পেয়েছে, তার এবং তার পরিবারের কাছে এই চাকরিটাই তাদের UPSC, এটাই তাদের WBCS। একটা মধ্যবিত্ত পরিবারের কাছে মাসের শেষে একটা বাঁধা রোজগার আর সরকারি চাকরির নিশ্চয়তা যে কতটা দামি, সেটা অন্যের সাফল্য দেখে ট্রোল করা মানুষগুলো কোনোদিনও বুঝবে না।
✅ এখনকার দিনে কনস্টেবল হওয়া মুখের কথা নয়। প্রচুর ট্যালেন্টেড এবং উচ্চশিক্ষিত ছেলেমেয়েরা এই পরীক্ষায় বসছে, কম্পিটিশন এখন আকাশছোঁয়া। শুধু বইয়ে মুখ গুঁজে পড়াশোনা করলেই এই চাকরি পাওয়া যায় না; রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে মাঠের পর মাঠ দৌড়ে ঘাম ঝরিয়ে ফিজিক্যাল টেস্ট (Run) পাস করতে হয়। পড়াশোনা এবং শারীরিক পরিশ্রম— এই দুটোর এমন কঠিন লড়াইকে ছোট করার অধিকার কারও নেই।☘️
✅ Career Plus ☘️
✅ আর তোমরা যারা সদ্য WBP কনস্টেবলে সিলেক্টেড হয়েছো, তোমাদের জানাই অনেক অনেক অভিনন্দন! কে কি বললো বা ট্রোল করলো, তাতে একদম কান দেবে না। তোমরা নিজেদের যোগ্যতা আর পরিশ্রমে এই জায়গায় পৌঁছেছো। তোমাদের আনন্দ, তোমাদের সাকসেস স্টোরি, তোমাদের স্ট্রাগল— যত খুশি শেয়ার করো। তোমাদের এই জয় আর লড়াইয়ের গল্প দেখেই আগামী দিনে আরও দশটা সাধারণ ঘরের ছেলেমেয়ে লড়াই করার সাহস পাবে।
✅ যারা ট্রোল করছো তাদেরকে বলছি অন্যের সাফল্যে হাততালি দিতে শিখুন, দেখবেন নিজের সাফল্যের দিনেও হাততালি দেওয়ার মানুষের অভাব হবে না। সকলের জন্য শুভকামনা!
4 days ago |[YT] | 237
View 23 replies
Career Plus
✅ RAIL NTPC Graduation 06/2026 Exam Schedule - 4th week of December onwards (tentative)
✅ Join @CARRERPLUS ☘️
4 days ago |[YT] | 38
View 3 replies
Career Plus
WB PRB & WBPSC NEW NOTIFICATION ☘️
4 days ago |[YT] | 59
View 20 replies
Career Plus
📢 মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন 🙏
🔥 WBP CONSTABLE 2nd MERIT LIST প্রকাশ করুন!
📢 NON-JOINING POST পূরণ করে WAITING LIST প্রকাশের ব্যবস্থা করুন!
পশ্চিমবঙ্গের অসংখ্য যোগ্য চাকরিপ্রার্থী আজও আশায় বুক বেঁধে অপেক্ষা করে রয়েছেন। তাঁদের স্বপ্ন, পরিশ্রম ও ভবিষ্যতের কথা বিবেচনা করে আমাদের কয়েকটি ন্যায্য দাবি—
✅ ১. WBP Constable নিয়োগে শূন্য থাকা Non-Joining Post-গুলি পূরণ করার উদ্যোগ নেওয়া হোক।
✅ ২. যোগ্য অপেক্ষমাণ প্রার্থীদের সুযোগ দেওয়ার জন্য 2nd Merit List প্রকাশের বিষয়টি বিবেচনা করা হোক।
✅ ৩. নিয়ম ও নিয়োগবিধি অনুযায়ী Waiting List প্রকাশ করে যোগ্য প্রার্থীদের ন্যায্য সুযোগ দেওয়া হোক।
✅ ৪. সমস্ত শূন্যপদ ও Non-Joining Vacancy-এর বিষয়ে স্বচ্ছতা বজায় রেখে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হোক।
🙏 মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আন্তরিক আবেদন—
আমরা চাই না কোনও যোগ্য প্রার্থীর দীর্ঘদিনের পরিশ্রম ও স্বপ্ন অযথা অনিশ্চয়তার মধ্যে থাকুক। নিয়ম মেনে শূন্যপদ পূরণ করা হলে একদিকে যেমন যোগ্য প্রার্থীরা সুযোগ পাবেন, অন্যদিকে রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও প্রয়োজনীয় কর্মী পাওয়ার সুযোগ তৈরি হবে।
আমাদের দাবি, আমাদের আবেদন—যোগ্য প্রার্থীদের ন্যায্য সুযোগ দিন।
📣 WBP CONSTABLE 2nd MERIT LIST চাই!
📣 NON-JOINING POST পূরণ করতে হবে!
📣 WAITING CANDIDATES-দের ন্যায্য সুযোগ দিতে হবে!
🤝 আসুন, যোগ্য অপেক্ষমাণ প্রার্থীদের ন্যায্য দাবির সমর্থনে সকলে একসঙ্গে আওয়াজ তুলি।
এই আবেদনটি বেশি করে Share করুন, যাতে আমাদের দাবিগুলি আরও বেশি মানুষের কাছে পৌঁছায়।
6 days ago (edited) |[YT] | 86
View 12 replies
Career Plus
📢 পঞ্চায়েত নিয়োগের দায়িত্ব DLSC-কে দেওয়া হয়েছে বলে অনেকের আপত্তি! কিন্তু প্রশ্ন হলো, PSC কি ধোয়া তুলসী পাতা?
আমি ব্যক্তিগতভাবে খুশি যে পঞ্চায়েত নিয়োগের দায়িত্ব PSC-র পরিবর্তে DLSC-কে দেওয়া হয়েছে। তবে আমার বক্তব্য খুব পরিষ্কার—নিয়োগ কোন বোর্ডের মাধ্যমে হচ্ছে, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং সরকারের সদিচ্ছা।
অনেকে মনে করছেন, DLSC-র মাধ্যমে নিয়োগ হলে দুর্নীতি হবে। কিন্তু তাঁদের কাছে আমার প্রশ্ন, PSC-র মাধ্যমে নিয়োগ হলেই কি দুর্নীতির কোনও সম্ভাবনা থাকে না? PSC কি সমালোচনার ঊর্ধ্বে?
WBCS 2017, Food SI-র বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া এবং অন্যান্য পরীক্ষা নিয়ে যে অভিযোগ ও বিতর্ক হয়েছে, সেগুলিও তো উপেক্ষা করা যায় না। এই সমস্ত বিষয়ে অভিযোগের সত্যতা নির্দিষ্ট তদন্ত ও প্রমাণের ভিত্তিতেই বিচার করা উচিত। কোনও প্রতিষ্ঠানই প্রশ্নের ঊর্ধ্বে নয়।
✅ Join @CARRERPLUS ☘️
অন্যদিকে, ২০২৬ সালেও পরীক্ষার্থীদের মনে প্রশ্ন রয়েছে—PSC Clerkship 2023 এবং Miscellaneous পরীক্ষার মতো নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ আপডেট, শূন্যপদের তথ্য এবং ফলাফল নিয়ে এত দীর্ঘ অপেক্ষা কেন? পরীক্ষার্থীরা বছরের পর বছর প্রস্তুতি নেবেন, অথচ তাঁদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাবে—এটা কি কাম্য?
আমার বক্তব্য একটাই—বোর্ড নয়, স্বচ্ছতা জরুরি।
সরকারের সদিচ্ছা থাকলে এবং যথাযথ নজরদারি, মেধাভিত্তিক নির্বাচন, নিরপেক্ষ পরীক্ষা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে DLSC-র মাধ্যমেও স্বচ্ছ নিয়োগ সম্ভব।
আবার PSC-র মতো প্রতিষ্ঠানের কাছ থেকেও পরীক্ষার্থীদের স্বচ্ছতা, দ্রুততা এবং দায়িত্বশীলতা আশা করার অধিকার রয়েছে।
চাকরিপ্রার্থীরা কোনও বোর্ডের পক্ষে বা বিপক্ষে অন্ধভাবে দাঁড়াতে চান না। তাঁরা চান যোগ্যতার ভিত্তিতে নিয়োগ, দুর্নীতিমুক্ত পরীক্ষা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে ফলাফল।
✅ Join @CARRERPLUS ☘️
তাই কোনও বোর্ডের নাম দেখে আগাম সিদ্ধান্ত না নিয়ে, নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও কাজের ভিত্তিতে বিচার করুন।
চাকরিপ্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা বন্ধ হোক। স্বচ্ছ নিয়োগ চাই, জবাবদিহি চাই, সময়মতো ফলাফল চাই! ✊
✅ Join @CARRERPLUS ☘️
1 week ago |[YT] | 149
View 46 replies
Career Plus
WBPSC EDIT WINDOW OFFICIAL NOTICE আজ নতুন করে প্রকাশিত হয়েছে।
WBCS 2024 Edit Window ✅
PSC Miscellaneous Edit Window ✅
আবার Open Edit Window
1 week ago |[YT] | 132
View 27 replies
Career Plus
☘️👇🏼
1 week ago |[YT] | 4
View 0 replies
Career Plus
আজ থেকে শুরু হোক WBPSC MAIL CAMPAIGN.
শুধু আজকে নয়।
আজ, আগামীকাল অ পরশু দিন।
এই 3 দিন আমাদের Mail📩Campaign করতে হবে।☘️
3 দিন ই করবে। ☘️
কি কি Mail করবে Comment এ দেওয়া আছে। 👇🏼
Telegram Facebook Whatsapp এ ও দেওয়া আছে। ☘️
1 week ago |[YT] | 186
View 19 replies
Career Plus
✅ প্রিয় পরীক্ষার্থীরা,
আগামীকাল ৪ঠা অক্টোবর ২০২৬, আপনাদের বহুল প্রতীক্ষিত WBPSC Miscellaneous Preliminary Exam। CAREER PLUS ☘️পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অনেক অনেক শুভকামনা।
✅ Join @CARRERPLUS ☘️
☘️ দীর্ঘদিনের প্রস্তুতি ও আপনাদের অক্লান্ত পরিশ্রমকে কাজে লাগানোর চূড়ান্ত সময় উপস্থিত। পরীক্ষার হলে কয়েকটি বিষয় অবশ্যই মনে রাখবেন:
☘️ আত্মবিশ্বাস রাখুন: নিজের প্রস্তুতির ওপর সম্পূর্ণ ভরসা রাখুন এবং শান্ত থাকুন।
সময়কে ঠিকভাবে ব্যবহার করুন: সময়ের দিকে নজর রেখে প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করুন।
☘️ প্রশ্ন ভালো করে পড়ুন: তাড়াহুড়ো না করে উত্তর করার আগে প্রশ্নটি মনোযোগ দিয়ে পড়া অত্যন্ত জরুরি।
☘️ আপনার সর্বোচ্চটা দিন: মাথা ঠান্ডা রেখে বুদ্ধিমত্তার সাথে উত্তর করুন।
সর্বদা মনে রাখবেন, সঠিক প্রস্তুতি এবং আত্মবিশ্বাসের মেলবন্ধনেই আসে কাঙ্ক্ষিত সাফল্য (Preparation + Confidence = Success)। নিজেদের উপর বিশ্বাস হারাবেন না (You Can Do It!), সাফল্য অবশ্যই আসবে।
সকলকে জানাই BEST OF LUCK! ☘️আপনাদের পরীক্ষা খুব ভালো হোক। ☘️
✅ Join @CARRERPLUS ☘️
1 week ago |[YT] | 102
View 15 replies
Load more