I am an architect by profession, I make videos for social awareness and for those people who are not aware of architecture profession.
I love to share knowledge and exchange ideas , In this channel you can learn about architectural rules, tips and tricks that may be related to Bangladesh context.
I love to travel so you may be also get some travel videos and some funny experience sharing story here.
If you love those video and find those helpful , please do subscribe the channel and give a thumbs up.
Use the Google Form Link for your inquiry : forms.gle/7TtVNUc1CZbX5Nkf8
Business email : myquestion2ar.niloy@gmail.com
Ar. Niloy
সুন্দর একটা বনসাই করার জন্য , একটা গাছের বাধা সৃষ্টিকারী অবাঞ্ছিত ডালের প্রচুর কাটাছেঁড়া করতে হয়, এই কাটা ছেড়ার কারণে গাছের শরীরে অসংখ্য ক্ষতের সৃষ্টি করে। দীর্ঘদিনের চলমান প্রক্রিয়ায় সময়ের সাথে সাথে সুন্দর একটা বনসাই সৃষ্টি হয় আর পুরাতন ক্ষত গুলো ধীরে ধীরে শুকিয়ে আসে।
মজার বিষয় বনসাই যখন তৈরি হয় পুরাতন এই ক্ষত গুলোই গাছের সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে, ক্ষত গুলোই গাছের পরিপক্কতার প্রমাণ দেয় এবং গাছটিকে দীর্ঘজীবী পুরাতন গাছের রুপ দেয়। ভালো বনসাই গাছের শরীরে এই পরিপক্ক চিহ্ন গুলোই গাছটির নান্দনিক এবং অর্থনৈতিক মূল্য বৃদ্ধিতে সহায়তা করে।
মানুষের জীবনটাও অনেকটা এরকম,জিবনের পথ চলায়, দিনে দিনে আসে পাশের অনেক মানুষ তার প্রয়োজনে বা অপ্রয়োজনে আপ্নার শরীরে , মনে ক্ষত দিয়ে যায়। মাঝেমধ্যে ক্ষত এত গভীর হয় মনে হয় যে জীবনটা তিক্ততায় নিঃশেষ হয়ে গেছে বা যাচ্ছে।
বনসাইচ চর্চা করতে গিয়ে জীবনে একটা জিনিস শিখলাম , মানুষের দেয়া এই ক্ষত গুলোকে সংরক্ষণ করে রাখতে হয়, সময়ের সাথে সাথে এই ক্ষত গুলোই জীবনে পথ চলতে গিয়ে আপ্নার পরিপক্কতার মেডেল হিসেবে গায়ে ঝুলে থাকে।
আজকে এই গাছটা রিপোর্টিং করলাম, রাজশাহী থেকে সংগ্রহ করা । গায়ে অসংখ্য ক্ষত , আশা করি সময়ের সাথে সাথে একদিন সে একটা সুন্দর পরিপক্ক বৃক্ষের রূপ ধারণ করবে।
স্থপতি নিলয়
১৭।০৪।২০২৬
#arniloy #bonsaitree #rooftopgarden #faicus
2 weeks ago (edited) | [YT] | 18
View 0 replies
Ar. Niloy
সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা ,১৭ বছর আগে আজকের দিনে Intigral design studio এর পথ চলা শুরু। দীর্ঘ এই পথ চলায় অসংখ্য শুভাকাঙ্ক্ষী এবং মানুষের ভালোবাসা আমরা পেয়েছি সামনে যাতে একইভাবে এগিয়ে যেতে পারি সেই দোয়া আর অনুপ্রেরণা সবার কাছ থেকে কামনা করছি।
নতুন বছর সবার জন্য আনন্দ আর শান্তির বার্তা নিয়ে আসুক এই কামনায় , শুভ নববর্ষ।
(এবারের নববর্ষের কার্ড আমাদের ছেলে লব্ধের ডিজাইন করা।)
#arniloy #IDS #integraldesignstudio Shamrose Afrin Mouli #ArNiloy Hasan Shahriar Khan
@top fans
2 weeks ago | [YT] | 11
View 1 reply
Ar. Niloy
4 weeks ago | [YT] | 16
View 1 reply
Ar. Niloy
বর্তমান ই-কমার্স এবং অনলাইনে্র যুগে, ওয়েবসাইট এবং ওয়েব ডেভেলপমেন্ট রিলেটেড বিষয়গুলোতে মানুষের ব্যাসিক জ্ঞান থাকা অত্যন্ত জরুরী। খুব সম্প্রতি ওয়েব সাইট নিয়ে একটা ব্যক্তিগত সমস্যায় পড়ার পর মনে হল এই বিষয়ে আসলে একেবারেই অজ্ঞ থাকায় বিভিন্ন সমস্যা ফেস করতে হচ্ছে।
এই দেশে কোন বিষয়ে আপনি যদি অজ্ঞ থাকেন , একেবারেই বেসিক জ্ঞান না থাকে, এই অজ্ঞতার জন্য আপনি পদে পদে বিপদে পড়বেন। আমার ইউটিউব চ্যানেলের উদ্দেশ্যই হলো স্থাপত্য নিয়ে মানুষকে ব্যাসিক জানানো ,এরপর মানুষ তার জ্ঞান বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নেবে।
যাই হোক, ওয়েবসাইট রিলেটেড তিক্ত অভিজ্ঞতা থেকে মনে হল, নিজেই বোকার মত কেন এই জিনিসটার অজ্ঞতা পুষে রেখেছি!! তাই টানা ৪৮ ঘন্টা ঘাটাঘাটি করে ডোমেনকে কেনা থেকে হস্টিং এবং ওয়েবসাইট ডিজাইন করে নিজের ব্যক্তিগত একটা সাইট তৈরি করলাম।যা বুজ্জলাম, AI এর এই যুগে এই কাজ এমন কোন রকেট সাইন্স না।
বিগেনার হিসাবে সাইট কেমন হলো আপনাদের মতামতের জন্য এখানে দিলাম....
www.arniloy.net
এই সাইট টা দিয়ে আমার সাথে আপনারা সরাসরি কানেক্ট করতে পারবেন ।
স্থপতি নিলয়
৩১.৩.২৬
#arniloy #integraldesignstudio #website
1 month ago (edited) | [YT] | 20
View 0 replies
Ar. Niloy
eid mubarak
1 month ago | [YT] | 12
View 1 reply
Ar. Niloy
দীর্ঘদিন পর এদেশের মানুষ তার নিজের ভোটাধিকার ফেরত পেয়েছে। আজকের নির্বাচনে যেই জয়লাভ করুক গণতান্ত্রিক রাষ্ট্রের সংখ্যাগরিষ্ঠ মানুষের ভোটের ম্যান্ডেড নিয়ে ক্ষমতায় আসতে যাচ্ছে।
আমার ফেসবুকে টাইমলাইনে কিছু আওয়ামী লীগের লোকজনকে দেখলাম ভোট বর্জনের আহবান করতে, ১৭ বছর আমাদের সাধারণ মানুষের উপরে জুলুম করে ভোটাধিকার হরণের মাধ্যমে ক্ষমতায় থাকার পরেও গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে তাদের অধিকার আছে এই আহ্বানের।
এর মধ্যে এক গ্রুপকে দেখলাম তারা ভোটকেন্দ্রে গিয়ে ব্যালটের নৌকা একে সেখানে সীল মেরেছে ,আরেক গ্রুপ জয় বাংলা লিখে সেখানে সিল মেরেছে।
গত আওয়ামী লীগ সরকারের শেষ নির্বাচনে ভোটকেন্দ্রে ভোট দিতে গিয়ে দেখি আমার ভোট আগের দেওয়া হয়ে গেছে, আংগুলে কোন কালির দাগ নেই দেখিয়ে আমি প্রতিবাদ করার পর আমাকে একজন বলল" দে দে ভাইরে একটা ভোট দিতে দে"!! সেদিন নিজেকে এত ছোট এবং নিম্ন শ্রেণীর একটা মানুষ মনে হয়েছিল যে ভাষায় প্রকাশ করতে পারবো না। রাষ্ট্র আমাকে কিছুই দিতে পারে না অন্তত উনি আমার একটা ভোটের অধিকার সেটাও দিবেনা !! ভয়ে কষ্টে কথাগুলো বলার সে সময় সাহসও জুটাতে পারছিলাম না....
দীর্ঘ সতের বছর পর নিজের ভোটাধিকার প্রয়োগ করতে গিয়ে এই গ্রুপ দের এই কর্মকান্ড দেখে মনে হচ্ছে ১৭ বছর সাধারণ মানুষের ভোটকেন্দ্রে যাওয়াকে বিরত রাখার পাপের প্রায়শ্চিত্ত হিসেবে, তারা হেঁটে অথবা রিক্সা ভাড়া খরচ করে ভোটকেন্দ্রে গিয়ে, ব্যালটে নিজেদের মার্কা একে সিল মেরে সেই পাপের প্রায়শ্চিত্ত করে আসছে।
জেই জিতুক সাধারণ মানুষ হিসাবে ইন্সাফের রাস্ট্র প্রতিষ্ঠিত হোক সেই কামনা করি। ভোট দেয়া আমাদের হক , আমাদের অধিকার , গনতান্ত্রিক রাষ্ট্রর নাগরিক হিসেবে আমাদের এই অধিকার যেন আর কেউ কখনো হরণ করতে না পারে।
এবারে নির্বাচনে বাংলাদেশ জিতুক ❤️
স্থপতি নিলয়।
১২.২.২৬
2 months ago | [YT] | 20
View 1 reply
Ar. Niloy
2 months ago | [YT] | 104
View 8 replies
Ar. Niloy
সাধারন মানুষের মতামত দেখতে চাই ,সেই অনুযায়ী সিদ্ধান্ত নিব......
2 months ago | [YT] | 13
View 7 replies
Ar. Niloy
অনেকদিন ধরেই তৌসিফ ওর প্রোগ্রামে যাওয়ার জন্য বলছিল, আমার ঢিলামি দেখে শেষমেশ নিজেই সদল বলে উপস্থিত ।
সেশনটা ইন্টারভিউ কম আড্ডা বেশি মনে হয়েছে ,খুব ইনজয় করেছি।
স্থপতি তৌসিফকে তার টিম সহ সবাইকে ধন্যবাদ।
Ar.Hasan Shahriar Khan (niloy)
Integral design studio
2 months ago | [YT] | 3
View 0 replies
Ar. Niloy
কে আসছে !! কি মনে হয় !!
2 months ago | [YT] | 24
View 12 replies
Load more