নতুন মানুষ, নতুন পরিবেশ, নতুন সংস্কৃতি অসাধারণ খাওয়া দাওয়া এবং নতুন জায়গা উপভোগ করতে কার না ভালো লাগে।
ছোটবেলায় যখন আমার বাবাকে দেখতাম দেশের বাইরে যাওয়া-আশা করত তখন থেকেই আমিও স্বপ্ন দেখতাম।
আমি গ্যারান্টি দিয়ে বলছি, সবচেয়ে কম খরচে এবং সহজ উপায় তোমাদের এই বিদেশ ভ্রমণের স্বপ্ন পূরণে সাহায্য করতে পারি।

কম খরচে ভিসা , বিমান ভাড়া, হোটেল খরচ এবং খাওয়া দাওয়া। পাশাপাশি কেনাকাটার ব্যাপারটাও থাকছে। 𝐏𝐥𝐞𝐚𝐬𝐞 𝐛𝐞 𝐰𝐢𝐭𝐡 Burn The Maps.

হোটেল, রিসর্ট, গাড়ি ভাড়া, প্লেন ভাড়া এবং অন্যান্য খরচ সময়ের সাথে পরিবর্তিত হয় তাই চ্যানেলে প্রকাশিত তথ্য বর্তমানের সাথে সঙ্গতিপূর্ণ নাও হতে পারে। তাই আপনি কোথায় ভ্রমণের পরিকল্পনা করার আগে দয়া করে বর্তমান ভাড়া এবং খরচের তথ্য জেনে নিন।

🔴 * BE MY FRIEND *
✅ Instagram: www.instagram.com/mamun.c.joy/
✅ Facebook: www.facebook.com/BurnTheMaps0/
✅ GoogleMap: maps.app.goo.gl/J5ndZabNzbT5t3Dw7
✅ Burn The Maps - English : youtube.com/@burnthemaps-english

🔴 * SUPPORT ME*
✅ Patreon: patreon.com/Burnthemaps



Burn The Maps

৫ই আগস্ট ২০২৪। দীর্ঘ ২২ দিন রাজপথের এক রক্তক্ষয়ী ছাত্র-ছাত্রীর নেতৃত্বে সাধারণ জনগণের সক্রিয়তার এক স্বৈরশাসক ও তার অঙ্গ সংগঠন এর পতনের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করলো। 

আমরা যারা স্বাধীনতার কথা শুনে এসেছি তারা আজ প্রকৃত স্বাধীনতার স্বাদ পেলাম, নিঃসন্দেহে  এই প্রজন্মের বিশাল বড় একটা প্রাপ্তি। 

তবে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যেন এই আনন্দের দিনে হাজারো শহীদের কথা আমরা ভুলে না যাই। 

সেই মা-বাবার, ভাই-বোন বা পরিবার যারা তাদের আপনজনকে হারিয়েছেন, যাদের অবদান ছাড়া এই বিজয় সম্ভব ছিল না, তাদের পাশে দাঁড়াই। 

পূর্বের ইতিহাসে দেখেছি আমরা জাতি হিসেবে খুব সহজেই আনন্দ, প্রতিদান, অবদান, শোক ভুলে যেতে পারি, যা দেশে এবং দেশের বাইরে বহু জাগায় আমাদের অকৃতজ্ঞের তকমা দিয়েছে। 

এই প্রজন্মের সকলের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের ভুল বোঝার জন্য। আমি ভেবেছিলাম এই প্রজন্ম হয়তো সোশ্যাল মিডিয়া এবং মোবাইলের বাইরের জগত ছাড়া আর কিছু বোঝেনা। 

তারা সেটা ভুল প্রমাণ করেছে। এই প্রজন্মের প্রতি আমার প্রত্যাশা এখন অনেক বেড়ে গেছে। পাশাপাশি আপনাদের দায়িত্ব আরো বেড়েছে। 

শুধু এই কয়েকদিনের অন্যায় অবিচারের নয়, বিগত বছরগুলোতে যে পরিমাণ দুর্নীতি এবং অন্যায় করা হয়েছে সাধারণ মানুষ অথবা বিরোধী মতাদর্শের মানুষদের উপর, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। যেন পরবর্তীতে বাংলাদেশের কোনভাবে এ ধরনের অন্যায়ের অথবা দুর্নীতি করার মানসিকতা কারো মধ্যে না আসে। ছাত্রলীগের অনেকে ই তাদের প্রোফাইলের ছবি পরিবর্তন করছে, আইডি লক করছে। দুইদিন আখেও তাদের আপার হত্যাযজ্ঞে হাত মিলিয়েছে, সকলকেই বিচারের আওতায় আনতে হবে। 

আমি বিশ্বাস করি ইতিহাসের এই শিক্ষা, পরবর্তী সরকার, প্রশাসন এবং সমাজের উন্নয়নে সতর্কতা এবং দিকনির্দেশনায় বিশাল ভূমিকা পালন করবে।

দলমত নির্বিশেষে ন্যায় এবং সত্যকে স্বীকার করার মত সাহস প্রত্যেকের থাকা উচিত, তেমনি বিগত আওয়ামী লীগ সরকারের একটা কার্যকলাপে ধন্যবাদ না দিয়ে আমি পারছি না, তাদের দুর্নীতি এবং অন্যায়ের কারণে এক দল সত্যিকারের দেশ প্রেমিক তৈরি হয়েছে, যারা প্রতিনিয়তই দেশে অথবা দেশের বাইরে থেকে দেশের জন্য কাজ করে যাচ্ছে। 

এই তরুণ প্রজন্মের এখন প্রবীনদেরকে সাথে নিয়ে বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত একটি দেশ গড়ায় বড় চ্যালেঞ্জ। ৭১ রক্ত অনেকাংশেই মলিন করে দিয়েছেন একশ্রেণীর সুবিধা ভোগী মানুষ, ২৪ এর রক্ত বৃথা যাবে না, ইনশাল্লাহ। 

দেশ এবং দেশের বাইরে যেসব অপরাধী দুর্নীতিবাজরা লুকিয়ে আছে তাদেরকে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে। 

এখানে উন্নয়ন বলতে যেন শুধু মানুষের মৌলিক চাহিদাগুলোর বাস্তবায়ন কে বুঝানো হয়, স্বস্তি, শান্তি এবং নিরাপত্তা যেন স্মার্ট বাংলাদেশের মূল মন্ত্র হয়।ভ্রাতৃত্বের এক বন্ধনে যেভাবে এই স্বাধীনতা কে ছিনিয়ে আনা হয়েছে সেটা যেন চিরস্থায়ী হয়। 

সবাইকে স্বাধীনতার শুভেচ্ছা।

#Bangladesh #MamunChowdhury 

#IndependenceDay

1 year ago | [YT] | 6

Burn The Maps

Bringing new travel experiences and visa updates. #burnthemaps #travel #visaupdates #tour

2 years ago | [YT] | 7

Burn The Maps

💥বিভিন্ন জাতীয় সংবাদ মাধ্যমগুলোর সূত্র অনুযায়ী, 👉"পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত, বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন ভিসা প্রদান স্থগিত করেছে ওমান।🇴🇲"
#OmanVisaupdate #ওমান

2 years ago (edited) | [YT] | 7

Burn The Maps

Eid al-Adha is a day of faith and grace,
We thank Allah and share with our race,
We wish you peace and joy in every place. #EidMubarakEveryone #EidMubarakToAll #eidmubarak2023

3 years ago | [YT] | 5

Burn The Maps

পাসপোর্ট সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি। পূর্বের পাসপোর্ট এর সাথে এনআইডি আমিন থাকলে, পাসপোর্ট পেতে অতিরিক্ত সময় লাগবে।
.
.
.
#passport #epassport #bangladesh #dhaka #bangladeshi #bd #bangla #bengali #dhakadiaries

3 years ago | [YT] | 5

Burn The Maps

মালয়েশিয়ার মানবসম্পদমন্ত্রী ভি শিবকুমার শনিবার (১৮ মার্চ) এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, প্রথম ধাপে ৯ লাখ ৯৫ হাজার ২৯৬ জন শ্রমিককে মালয়েশিয়ায় কাজ করার অনুমোদন দেওয়া হয়েছে। নিয়োগকর্তারা যেন এখন সুষ্ঠুভাবে এসব শ্রমিকদের নিয়ে আসতে পারেন সে ব্যবস্থা করতেই সাময়িক সময়ের জন্য শ্রমিক নেওয়ার প্রক্রিয়া স্থগিত করা হয়েছে।
#মালয়েশিয়া #visaupdate #workvisa #burnthemaps

3 years ago | [YT] | 9