Dr. Bashudeb Kumar Saha 

Dr. Bashudeb Kumar Saha, MBBS, BCS (Health), MS (ENT).
ENT Specialist & Head Neck Surgeon.
Chief consultant, Malleus ENT Specialized Hospital Limited,
24/1 (Lift 4), Shan Tower, Shantinagar, Dhaka-1217.
For serial contact this number: 09613 651020, 01324 254498, 01324 254499


Dr. Bashudeb Kumar Saha

ভাবুন তো, আপনি আপনার পরিবার—মা-বাবা, ভাই-বোন, সন্তান, বন্ধু-বান্ধব—সবার কাছ থেকে হাজার হাজার মাইল দূরে আছেন। ইচ্ছে থাকলেও কাছে যেতে পারছেন না, পাচ্ছেন না প্রিয় মানুষগুলোর আলিঙ্গন। জীবনের এমন মুহূর্তগুলো খুবই কঠিন, কিন্তু এটাই যেন বাস্তবতা।

বলছি আমাদের প্রবাসী ভাই-বোনদের কথা, যারা পরিবারের আপন মানুষগুলোর কাছ থেকে বহু দূরে থেকে জীবন কাটিয়ে দেন। মা-বাবা, ভাই-বোন ও সন্তানের সুখের কথা ভেবে নিজের সুখটাকেই বিসর্জন দেন। কখনো কখনো দুঃখ-কষ্ট, এমনকি কঠিন বিপদের সময়ও পাশে কাউকে পান না।

সম্প্রতি একজন সৌদি প্রবাসী ভাই গলার সামনে বিশাল একটি ক্যান্সারের টিউমার নিয়ে চিকিৎসার জন্য আমার কাছে আসেন। তাঁর কষ্টের কথাগুলো শুনে আমার খুবই খারাপ লেগেছিল। বারবার একটি কথাই মনে হচ্ছিল—এত বড় একটি বিপদের সময়ও তিনি কীভাবে ছুটি পেলেন না!

যাই হোক, সৃষ্টিকর্তা চাইলে মানুষের কোনো বাধাই মানুষকে বিপদে আটকে রাখতে পারে না। যখন জানতে পারলাম, ছুটি না পেয়ে জীবন বাঁচানোর জন্য ভাইটি শেষ পর্যন্ত একেবারেই দেশে চলে এসেছেন, তখন মনে হলো—এই মানুষটির পরিবারের কী হবে?

সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করলাম এবং সবার কাছে ভাইটির জন্য দোয়া চাইলাম—তিনি যেন দ্রুত সম্পূর্ণ সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেন এবং কর্মজীবন শুরু করতে পারেন। সৃষ্টিকর্তার কৃপায় সবার দোয়া ও আশীর্বাদে ভাইটি এখন সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন।

ভাইটির সুস্থ হয়ে ওঠার একটি ভিডিও দেখতে পারবেন আগামীকাল সকাল ১০টায়। রোগ ব্যাধী সম্পর্কে সচেতন হবেন। রোগের শুরুতেই চিকিৎসা নিবেন। সবাই তাঁর জন্য দোয়া করবেন। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।

Imagine being thousands of miles away from your entire family—your parents, siblings, children, and friends. Even when you want to be close to them, you cannot, and you cannot get the hugs of the people you love. Moments like these in life are incredibly difficult, yet this seems to be the reality for many.

I am talking about our expatriate brothers and sisters who spend their lives far away from their loved ones. Thinking about the happiness of their parents, siblings, and children, they sacrifice their own happiness. Sometimes, even during times of sorrow, hardship, or serious danger, they have no one by their side.

Recently, a Saudi expatriate brother came to me for treatment with a huge cancerous tumor at the front of his throat. Hearing about his suffering made me very sad. One question kept coming to my mind—how could he not have been granted leave even during such a serious crisis?

Anyway, when the Creator wills, no obstacle can keep a person trapped in danger. When I learned that, after not being granted leave, he eventually returned to Bangladesh to save his life, I began to wonder—what would happen to this man’s family?

I prayed to the Creator and asked everyone to pray for him, so that he could recover fully as soon as possible, return to his normal life, and resume his work. By the grace of the Creator, with everyone’s prayers and blessings, he is now gradually recovering.

You will be able to watch a video of his recovery tomorrow at 10:00 AM. Please be aware of diseases and seek treatment at the early stage of illness. Please keep him in your prayers.

Wishing everyone good health and well-being. Thank you, everyone.

#ডাঃবাসুদেবকুমারসাহা
#DrBashudebKumarSaha

4 days ago | [YT] | 469

Dr. Bashudeb Kumar Saha

টিউমার-মুক্ত স্বামীকে দেখে অঝোরে কাঁদলেন স্ত্রী
**********************************************
সৃষ্টিকর্তার কৃপা ও আপনাদের সকলের দোয়ায় প্রবাসী ভাইটি সুস্থ আছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা ভাইটির সুস্থতার জন্য দোয়া করেছেন পাশাপাশি আমাকে দোয়া ও ভালোবাসা দিয়ে অনুপ্রাণিত করে রেখেছেন। আপনাদের এই দোয়া ও ভালোবাসা নিয়েই আমি বেঁচে থাকতে চাই। আমি সবসময় চাই—আমার দেশের ও প্রবাসের মানুষগুলোকে রোগ-ব্যাধি সম্পর্কে জানাতে এবং সচেতন করতে। উদ্দেশ্য একটাই: সবাই সচেতন হয়ে সঠিক সময়ে নিকটস্থ চিকিৎসকের নিকট গিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যেন ভালো থাকেন; কেউ যেন অপচিকিৎসার শিকার না হয়।

আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি জনাব রুবেল ভাইয়ের প্রতি, যিনি সুদূর প্রবাস থেকেও আমার ভিডিও দেখে সচেতন হয়ে আমাকে ভালোবেসে আমার ওপর আস্থা ও বিশ্বাস রেখে আমার চিকিৎসা সেবা নিয়েছেন। আপনাদের দোয়া এবং সৃষ্টিকর্তার কৃপায় তিনি গলার সামনের একটি বিশাল টিউমার থেকে মুক্ত হয়েছেন। রুবেল ভাইয়ের এই ক্যানসার টিউমারটি অপসারণ করা ছিল আমার জন্য বড় এক চ্যালেঞ্জের কাজ। ওটির টেবিলে একজন সার্জনের স্নায়ুযুদ্ধ তার টিমমেট ছাড়া আর কেই বা দেখতে পারে!

সৃষ্টিকর্তার অশেষ কৃপায় অপারেশন শেষে যখন রুবেল ভাইয়ের পরিবারের কাছে জানালাম সেই অজানা কথা। মুহূর্তেই তৈরি হয় এক মায়াময় পরিবেশ। জানি অনেকেই অপেক্ষায় আছেন রুবেল ভাইয়ের আপডেট জানতে। কেমন আছেন তিনি অপারেশনের পর।
দেখবেন আগামীকাল সকাল ১০:০০ টায়। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।

By the grace of the Creator and with all of your prayers, our expatriate brother is doing well. I am grateful to all of you for praying for his recovery and for continuously inspiring me with your prayers and love. I want to keep living with this love and these prayers.

I always want to inform and raise awareness among people in our country and abroad about diseases and their treatment. The goal is simple: everyone should become aware, seek treatment from a nearby doctor at the right time, recover, and live a healthy life; no one should fall victim to improper treatment due to a lack of awareness.

I am grateful to Mr. Rubel, who, while living far away abroad, watched my videos, became aware of his condition, trusted and believed in me, and came to me for medical treatment. With your prayers and by the grace of the Creator, he has been freed from a large tumor at the front of his throat.

Removing this cancerous tumor from Rubel was a major challenge for me. In the operating room, who can truly witness the intense battle of a surgeon’s nerves except the members of his surgical team?

By the infinite grace of the Creator, after the operation, when I shared the unexpected news with Rubel’s family, a deeply emotional atmosphere was created in an instant. I know many of you are waiting for an update on Rubel and want to know how he is doing after the operation.

You will see the update tomorrow at 10:00 AM.

Wishing everyone good health and well-being. Thank you, everyone.

#ডাঃবাসুদেবকুমারসাহা
#DrBashudebKumarSaha

1 week ago | [YT] | 787

Dr. Bashudeb Kumar Saha

১২ ঘণ্টায় প্রায় ৩৬ লক্ষ মানুষ একজন প্রবাসী ভাইয়ের প্রবাসজীবনের শারীরিক কষ্ট সম্পর্কে জানতে পেরেছেন। আমার সঙ্গে তার একটি ভিডিও দেখে তারা তার সুস্থতার জন্য দোয়া করেছেন। আমি সবার প্রতি কৃতজ্ঞ যে আপনারা আমাকে অনেক ভালোবাসেন এবং আমার রোগীদের সুস্থতার জন্য দোয়া করেন। আমি সবসময় চাই রোগ-ব্যাধি সম্পর্কে আপনারা জানুন এবং ভয় না পেয়ে আপনার নিকটস্থ চিকিৎসকের কাছে গিয়েই চিকিৎসা নিন — যেমনটি নিয়েছেন প্রবাসী এই ভাইটি।

আপনাদের সকলের দোয়া এবং সৃষ্টিকর্তার কৃপায় আমি ও আমার টিম প্রায় ৮ ঘণ্টা সময় নিয়ে অস্ত্রোপচার সম্পন্ন করে ভাইটিকে টিউমার-মুক্ত করেছি। তারই একটি ভিডিও দেখবেন আগামীকাল বিকাল ৫:০০ টায়। আমি আমার টিমের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।

In 12 hours, approximately 3.6 million people learned about an expatriate brother’s physical suffering during his time abroad. They watched a video with me and prayed for his recovery. I am grateful to everyone for your love and for praying for my patients’ well-being. I always want you to learn about illnesses and, without fear, seek treatment from your nearest doctor — just as this expatriate brother did.

With everyone’s prayers and by God’s grace, my team and I completed an approximately eight-hour surgery and made the brother tumor-free. You will see a video of that tomorrow at 5:00 PM. I express my gratitude to all members of my team. Wishing everyone good health and well-being. Thank you, everyone.

#ডাঃবাসুদেবকুমারসাহা
#DrBashudebKumarSaha

1 week ago | [YT] | 691

Dr. Bashudeb Kumar Saha

একজন প্রবাসী ভাইয়ের কষ্টের কথাগুলো শুনলে হয়তো আপনারও খুব খারাপ লাগবে। পরিবারের মানুষের কথা ভেবে, একটু ভালো থাকার আশায় স্ত্রী-সন্তানের মায়া ত্যাগ করে গিয়েছিলেন সৌদি আরব। যাওয়ার ঠিক ৬ মাস পর গলার সামনে ছোট্ট একটি গোটা লক্ষ্য করেন। না জানার ফলে ভেবে নিয়েছিলেন এটি হয়তো টনসিল হবে; তাই বেশি গুরুত্ব দেননি। একটা সময় এটা বড় হতে লাগলো, তারপরও তিনি জানতে পারেননি আসলে এটা কী। সুস্থতার জন্য সৌদি আরবের চিকিৎসক দেখিয়েছিলেন কিন্তু কোনও লাভ হয়নি। অবশেষে সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার ভিডিও দেখে বুঝতে পারলেন রোগটি আসলে কী। চিকিৎসার জন্য দেশে আসতে চাইলেও মালিক তাকে ছুটি দেননি। প্রায় তিন বছর তাকে এভাবেই কাটাতে হয়েছিল। সময়ের সাথে সাথে টিউমারটি যখন বড় হতে লাগলো যন্ত্রণা সহ্য করতে না পেরে জীবন বাঁচাতে দেশে চলে আসেন। সকল পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করে আমরা তাকে পূর্ণ সুস্থ করতে চাই। ভাইটির জন্য সবাই দোয়া করবেন। তার একটি ভিডিও দেখবেন আগামীকাল বিকাল ৫:০০ টায়। আমি চাই আপনারা রোগ-ব্যাধি সম্পর্কে জানবেন এবং আপনার নিকটস্থ চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নেবেন; তবেই আমার ভিডিও করা সার্থক হবে। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।

Listening to the suffering of an expatriate brother may make you feel very sad. Thinking of his family and hoping for a slightly better life, he went to Saudi Arabia, sacrificing the love and care of his wife and children. Six months after his departure he noticed a small lump at the front of his throat. Not knowing what it was, he thought it might be tonsillitis and did not give it much importance. Over time it began to grow, yet he still did not learn what it actually was. He consulted doctors in Saudi Arabia for treatment, but nothing helped. Finally, after seeing one of my videos on social media, he realized what the disease really was. He wanted to return home for treatment, but his employer would not grant him leave. He had to endure this situation for nearly three years. As the tumor grew and he could no longer tolerate the pain, he came home to save his life. After completing all examinations and tests, we aim to fully restore his health. Please pray for him. You will see a video of him tomorrow at 5:00 PM. I want you to learn about illnesses and seek treatment from your nearest doctor; only then will my videos be worthwhile. Wishing everyone good health and well-being. Thank you, everyone.

#ডাঃবাসুদেবকুমারসাহা
#DrBashudebKumarsaha

2 weeks ago | [YT] | 564

Dr. Bashudeb Kumar Saha

হে আল্লাহ, তুমি আমার অর্ধেক হায়াত আমার স্ত্রীকে দিয়ে তাকে বাঁচিয়ে দাও। এটা কোনো গল্প বা কবিতার লাইন না, স্ত্রীকে বাঁচাতে একজন স্বামীর অগাধ ভালোবাসা। গলার পেছনে, ঘাড়ে এবং মাথা জুড়ে বিশাল বড় একটি টিউমারে আক্রান্ত একজন বোন যখন দিশেহারা হয়ে বাঁচার আশাই ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই তার স্বামীর হৃদয় থেকে স্ত্রীকে বাঁচাতে সৃষ্টিকর্তার নিকট এমন প্রার্থনা এলো। বোনটি কতটা জটিল টিউমারে আক্রান্ত হয়েছিল। কিভাবে সে সেই টিউমার থেকে মুক্ত হলো, এখন তিনি কেমন আছেন, তাই দেখবেন আগামীকাল সকাল ১০:০০ টায়। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।

“O Allah, give half of my lifespan to my wife and save her.” This is not a line from a story or a poem; it is the profound love of a husband who desperately wants to save his wife.

When a woman suffering from a huge tumor covering the back of her throat, neck, and head became helpless and had almost given up hope of living, such a heartfelt prayer came from her husband to the Creator, asking Him to save his wife.

You will see how complicated her tumor was, how she was freed from it, and how she is doing now, tomorrow at 10:00 AM.

Wishing everyone good health and well-being. Thank you, everyone.

#ডাঃবাসুদেবকুমারসাহা
#DrBashudebKumarSaha

2 weeks ago | [YT] | 626

Dr. Bashudeb Kumar Saha

প্রবাসী ভাইটি এক বুক কষ্ট, যন্ত্রণা এবং আশা নিয়ে এসেছিল আমার কাছে। আমি জেনেছিলাম তার কষ্টের কথা; ছোটবেলায় একটি অ্যাক্সিডেন্টের কারণে তার নাকের ভেতরের হাড় এবং বাইরে বাঁকা হয়ে গিয়েছিল। বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে না গিয়ে গ্রাম্য ডাক্তার ও হোমিওপ্যাথি ওষুধ খেয়ে সাময়িকভাবে সুস্থ হলেও পূর্ণ সুস্থতা পায়নি। এমন অবস্থায় তিনি বিদেশ গিয়ে বিপাকে পড়েছিলেন। ব্যথা ও অসহনীয় যন্ত্রণায় শুধুই দই ও জুস খেয়ে প্রায় তিন মাস কাটিয়েছেন তিনি। সুস্থ হওয়ার আশায় তিনি বিদেশে চিকিৎসকের কাছে গিয়েছিলেন, এবং তারা অপারেশনের সিদ্ধান্ত দিয়েছিল। কিন্তু সেখানে অপারেশন না করে সামাজিক মাধ্যমে চিকিৎসা সংক্রান্ত ভিডিও দেখে বাংলাদেশে চলে আসেন। আমি ও আমার টিমের প্লাস্টিক সার্জন ডাঃ সানি তার সফল অপারেশন সম্পন্ন করেছি। আমি সবসময় চাই রোগীরা রোগ-ব্যাধি ও তার চিকিৎসা সম্পর্কে জানুক এবং নিকটস্থ চিকিৎসকের কাছে গিয়ে চিকিৎসা নিয়ে সুস্থ হোন। আমাদের দেশের মানুষকে চিকিৎসার জন্য যেন বিদেশে যেতে না হয়—এটাই আমি চাই। অপারেশনের পর ভাইটি কেমন আছেন, তা দেখবেন আগামীকাল বিকেল ৫:০০ টায়।

সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।

The expatriate man came to me with a heart full of pain, suffering, and hope. I learned of his distress: in childhood an accident had left the bones inside and outside his nose crooked. Instead of seeing a specialist, he consulted a village doctor and took homeopathic medicines; although he got temporary relief, he did not make a full recovery. In that condition he went abroad and ran into trouble. In pain and unbearable suffering he survived for nearly three months eating only yogurt and juice. Hoping to get better, he consulted doctors abroad, and they recommended surgery. However, instead of having the operation there, he watched medical videos on social media and returned to Bangladesh. Dr. Sunny, our plastic surgeon, and I successfully completed his operation. I always want patients to be informed about illnesses and treatments and to visit their nearest doctor for proper care. I wish that the people of our country would not have to go abroad for treatment. You will see how he is doing after the operation tomorrow at 5:00 PM.

Wishing everyone good health and well-being. Thank you, everyone.

#ডাঃবাসুদেবকুমারসাহা
#DrBashudebKumarSaha

3 weeks ago | [YT] | 476

Dr. Bashudeb Kumar Saha

একটা কথা আমি সবসময় বিশ্বাস করি, যত দেখব তত শিখব। একটা সময় ছিল ছোট্ট একটা বিষয় নিজের অজানা থাকার কারণে অন্যের কাছে জানতে হতো। কিন্তু এখন সেটা অনেকটাই কমে গেছে কারণ মানুষ ঘরে বসেই অনেক কিছু জানতে এবং শিখতে পারছে।

বিশ্বায়নের এই যুগে অনেকের হাতেই রয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন। জানার, দেখার ও শোনার জন্য রয়েছে গুগলসহ বিভিন্ন মাধ্যম, যেগুলো ব্যবহার করে মানুষ নিজের অজানা অনেক কিছুই জানতে ও শিখতে পারছে। ফলে মানুষের জীবনযাত্রা সহজ হয়েছে।

রোগ-ব্যাধি নিয়ে আমি অনেক কিছু বলছি, লিখছি এবং দেখাচ্ছি। জানি না সেটা থেকে আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন। তবে আমি চাই আপনারা সচেতন হবেন, রোগ ও চিকিৎসা সম্পর্কে জানবেন। সঠিক সময়ে আপনি নিকটস্থ চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা নেবেন।

তাহলে হয়তো অনেক ছোট রোগ থেকে বড় সমস্যা হওয়া আগেই নিজেকে রক্ষা করতে পারবেন। আমার একজন সম্মানিত রোগী সামান্য কানপাকা রোগকে অবহেলা করে চিকিৎসা না নেওয়ার কারণে যে ক্ষতি হয়েছে, তা দেখাবো আগামীকাল বিকাল ৫:০০ টায়।

সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।

I always believe one thing: the more I see, the more I learn. There was a time when, because of not knowing even about small matters, you had to ask others to learn. But now that has decreased a lot because people can learn and find out many things while sitting at home.

In this age of globalization, many people have Android mobile phones. For learning, watching, and listening there are Google and various other media, which people use to discover and learn many things they did not know before. As a result, people’s lives have become easier.

I talk, write, and show a lot about illnesses and diseases. I don’t know how much you are benefiting from that. But I want you to be aware and to learn about illnesses and treatments. At the right time, turn to your nearest doctor and receive treatment.

That way you may be able to protect yourself before many minor illnesses become major problems. I will show tomorrow at 5:00 PM the harm caused when one of my respected patients neglected a minor ear problem and did not seek treatment.

Wishing everyone good health and well-being. Thank you, everyone.

#ডাঃবাসুদেবকুমারসাহা
#DrBashudebKumarSaha

3 weeks ago | [YT] | 381

Dr. Bashudeb Kumar Saha

চিকিৎসার আগের দৃশ্যটির চেয়ে পরের দৃশ্যটি দেখে অনেকেই খুশি হবেন। ভাইটিও তার জীবনে থাকা একটি অসুন্দর টিউমার থেকে মুক্তি পেয়ে খুশি হয়েছেন। বরাবরই মানুষ সৌন্দর্যপ্রিয়; কেউই চায় না তার শরীরে এমন কিছু থাকুক যা তাকে কোনো ক্ষতি না করলেও দেখতে অসুন্দর লাগে। সৌন্দর্য বৃদ্ধির জন্য অনেকেই চিকিৎসা নিতে বিদেশে চলে যান। আবার অর্থনৈতিক সমস্যার কারণে চিকিৎসা নিতে পারেন না এমনও অনেক মানুষ আছেন। কেউ কেউ আবার বছরের পর বছর মনে কষ্ট নিয়ে ঘরে বসে থাকেন। এমনও মানুষ আছেন যারা জানেন না যে আমাদের দেশে অনেক রোগের ভালো চিকিৎসা আছে। আমি সকলের প্রতি এই বার্তা দিতে চাই — শরীরের যেকোনো সমস্যা নিয়ে ঘরে বসে থাকবেন না। আপনি আপনার নিকটস্থ একজন চিকিৎসকের শরণাপন্ন হোন; তিনি আপনাকে একটি সঠিক পরামর্শ দেবেন। সৃষ্টিকর্তা চাইলে আপনি যেকোনো সমস্যার সমাধান পাবেন। আসুন আমরা সচেতন হই, রোগ-ব্যাধি ও চিকিৎসা সম্পর্কে নিজে জানি ও অন্যকে জানাই; তাহলেই হয়তো দেশের অনেক মানুষ উপকৃত হবে। ভাইটির অপারেশনের আগে এবং পরে একটি ভিডিও দেখবেন আগামীকাল বিকেল ৫:০০ টায়।
সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাইকে।

Many people will be happy to see the after-treatment scene compared with the before-treatment one. The man is also happy to have been freed from an unsightly tumor that had been part of his life. People have always loved beauty; no one wants something on their body that may not harm them but looks unpleasant. Many travel abroad for treatment to improve their appearance. There are also many who cannot afford treatment because of financial difficulties. Some remain at home for years, suffering in silence. There are even people who do not know that good treatment for many illnesses is available in our country.

My message to everyone is — do not stay at home because of any physical problem. Turn to your nearest doctor; they will give you proper advice. If God wills, you can find a solution to any problem. Let us become aware, learn about illnesses and treatments ourselves, and inform others; that way many people in the country may benefit. You will see a video of the man before and after his operation tomorrow at 5:00 PM. Wishing everyone good health and well-being. Thank you, everyone.

#ডাঃবাসুদেবকুমারসাহা
#DrBashudebKumarSaha

3 weeks ago | [YT] | 312

Dr. Bashudeb Kumar Saha

আখ খাওয়ার ক্ষতি ও উপকারিতা
*********************************
আখ বা গেন্ডারি একটি প্রাকৃতিক পানীয়, যা শরীরে দ্রুত শক্তি জোগায় এবং ক্লান্তি দূর করতে সাহায্য করে। এটি শরীরকে ঠান্ডা রাখে ও গরমে পানিশূন্যতা কমায়। আখের রস হজমশক্তি উন্নত করে এবং লিভারের কার্যকারিতা ভালো রাখতে সহায়তা করে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং শরীরকে সুরক্ষা দেয়। কোষ্ঠকাঠিন্য কমাতেও আখ কিছুটা সহায়ক। তবে ডায়াবেটিস রোগীদের এটি পরিমিতভাবে খাওয়া উচিত।

এত উপকারিতা থাকার পরও হতে পারে ক্ষতি, যখন আপনি সেটা অস্বাস্থ্যকরভাবে খাবেন। বিশেষ করে রাস্তাঘাটে প্রচণ্ড গরমে তৃষ্ণা মেটাতে দূষিত পানির বরফ মিশ্রিত বা স্যাকারিন মিশ্রিত আখের রস যখন খাবেন, তখন উপকারের চেয়ে ক্ষতি হওয়ার আশঙ্কা বেশি থাকে। তাই হাটে-বাজারে, দোকানে এবং ভ্যানগাড়িতে পাওয়া যায় আস্ত আখ। যেগুলো কিনে বাড়িতে নিয়ে ভালো পানি দিয়ে ধুয়ে চিবিয়ে খেতে পারলে আপনি অনেক বেশি উপকৃত হবেন।

একটু সুযোগ পেলেই আমি আমার নিজ গ্রামে যাই, বাল্যবন্ধুদের সাথে সময় কাটাই, আশেপাশের মানুষদের চিকিৎসা সেবা দেই। তারা ভালোবেসে আমাকে তাদের চাষ করা ফল, শাকসবজি প্রদান করে, যেটা আমার খুব ভালো লাগে। সম্প্রতি আমার স্ত্রী ও ছোট ভাইকে নিয়ে গিয়েছিলাম গ্রামের এক ভাইয়ের আখ খেতে। সেখান থেকে নিজ হাতে আমরা আখ কাটলাম, খেলাম। আখ নিয়ে অনেক মজা করলাম। তারই একটি ভিডিও দেখবেন আগামীকাল সকাল ১০:০০ টায়।

Sugarcane (akh or gendari) is a natural drink that quickly provides energy to the body and helps reduce fatigue. It keeps the body cool and helps prevent dehydration during hot weather. Sugarcane juice improves digestion and supports proper liver function. The antioxidants present in it help boost the immune system and protect the body. It is also somewhat helpful in relieving constipation. However, diabetic patients should consume it in moderation.

Despite these benefits, it can become harmful when consumed in an unhealthy way. Especially in extreme heat, when drinking sugarcane juice from roadside vendors mixed with contaminated ice or saccharin to quench thirst, the risk of harm is higher than the benefits. Therefore, sugarcane sold in markets, shops, and vans is often available as whole sticks. It is much better to buy it, wash it properly with clean water at home, and then chew it for greater health benefits.

Whenever I get a chance, I visit my native village, spend time with childhood friends, and provide medical services to people around me. They lovingly give me the fruits and vegetables they grow, which I really enjoy. Recently, I went to a village sugarcane field with my wife and younger brother. There, we cut sugarcane ourselves, ate it, and had a lot of fun with it. You will see the video of that tomorrow at 10:00 AM.

#ডাঃবাসুদেবকুমারসাহা
#DrBashudebKumarSaha

3 weeks ago | [YT] | 327

Dr. Bashudeb Kumar Saha

গলার সামনে প্রায় ২০ বছরের একটি টিউমার আর ১৫ বছরের নির্ঘুম যন্ত্রণা থেকে মুক্তি পেলেন একটি বোন। ইতিমধ্যে অনেকেই হয়তো তাকে দেখেছেন, তার সুস্থতার জন্য দোয়া ও আশীর্বাদ করেছেন। সৃষ্টিকর্তার কৃপায় ও সবার দোয়ায় বোনটি ভালো আছেন।

আপনারা অনেকেই হয়তো অধীর আগ্রহে আছেন তাকে দেখার জন্য। আমি সবসময় রোগব্যাধি নিয়ে ভিডিও বানাই এবং আপনারা আগ্রহ নিয়ে দেখেন; এতে আমি অনুপ্রাণিত হই। আমি চাই আপনারা সচেতন হবেন এবং ভয় না পেয়ে সঠিক সময়ে চিকিৎসা নিবেন।

স্বামীর ভালোবাসা আর নিজের সাহসিকতা দেখিয়ে ৬ষ্ঠ বারের মতো অপারেশন থিয়েটারে এসে একটি জটিল অপারেশনের মাধ্যমে যে মানুষটি এখন সুস্থ আছেন, তার ভিডিওটি দেখবেন আগামীকাল বিকাল ৫:০০ টায়। বোনটির পূর্ণ সুস্থতার জন্য সবাই দোয়া করবেন।

সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ধন্যবাদ।

A sister has been freed from a tumor at the front of her neck that had been there for nearly 20 years and from 15 years of sleepless suffering. Many of you may have already seen her and offered prayers and blessings for her recovery. By God’s grace and everyone’s prayers, she is doing well.

Many of you may be eagerly waiting to see her. I always make videos about illnesses, and your interested viewing inspires me. I want you to be aware and, without fear, seek treatment at the right time.

Showing her husband’s love and her own courage, the person who came to the operating theater for the sixth time and underwent a complex operation is now healthy. Watch her video tomorrow at 5:00 PM. Please pray for her full recovery.

Wishing everyone good health and well-being. Thank you.

#ডাঃবাসুদেবকুমারসাহা
#DrBashudebKumarSaha

3 weeks ago | [YT] | 376