গল্প স্বল্প চ্যানেলে প্রতি সপ্তাহে ভিন্ন স্বাদের বাংলা গল্প শুনুন | অনেক বিখ্যাত লেখকের ভালো ভালো গল্প শোনানোর ইচ্ছা আছে | চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন |

'Golpo Solpo' channel contains several Bengali stories of different tastes. To listen Bengali audio stories every week, SUBSCRIBE to our channel. We hope we will read many good stories. Stay with us.


Our email golposolpo6@gmail.com


Golpo Solpo

2 years ago | [YT] | 4

Golpo Solpo

প্রখ্যাত সাহিত্যিক সমরেশ মজুমদারের প্রয়াণে আমরা শোকস্তব্ধ! সাহিত্য জগতের অপূরণীয় ক্ষতি। ওনার অসংখ্য চিরস্মরণীয় লেখা আবালবৃদ্ধবনিতা কে প্রভাবিত করেছে। সে সব লেখা সকলেরই জানা । আমাদের প্রভাবিত করেছিল " জীবন টাকে চেখে দেখুন" । সেই প্রভাব থেকেই এখনও জীবন টাকে চেখে দেখছি নানা ভাবে । এ উপদেশ আমাদের পাথেয়।

2 years ago | [YT] | 5

Golpo Solpo

শুরু করেছিলাম শুধু মাত্র ভালোবাসা থেকে। শেষে ভালোবাসার সাথে যুক্ত হয়েছিল দায়িত্বও। বহু দিনের অপেক্ষার অবসান ঘটিয়ে আজ কাজটা সুষ্ঠ ভাবে শেষ করতে পেরে বেশ হালকা লাগছে। কাজটি করতে গিয়ে আমরা খুব উপভোগ করেছি । ভবিষ্যতে আরও কিছু কালজয়ী উপন্যাস নিয়ে আসবে গল্পস্বল্প। এই প্রথম উপন্যাস অবলম্বনে আমাদের কাজ।
কথাশিল্পী শরৎচন্দ্র চট্টপাধ্যায়ের 'দত্তা' । নিচে full playlist এর লিংকটি দেওয়া রইলো। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম।
youtube.com/playlist?list=PLe...

3 years ago | [YT] | 9

Golpo Solpo

শীঘ্রই আসছে...

3 years ago | [YT] | 8

Golpo Solpo

খুব শীগ্রই আসছে....

3 years ago | [YT] | 11

Golpo Solpo

আশা করি সকলেই ভালো আছেন।
চলে এলাম গল্প প্রতিযোগীতা “কলমে তোমরা কণ্ঠে আমরা ৩” এর ফলাফল নিয়ে।
ফলাফল ঘোষণার আগে কিছু কথা বলে নেওয়া দরকার।
গত বারের মতন এবারেও একই সমস্যার সম্মুখীন হতে হলো আমাদের। আমাদের প্রতিযোগীতার শর্ত ছিল আপনার গল্পটি অপ্রকাশিত গল্প হতে হবে, সেই কারণেই প্রদীপ কুমার বিশ্বাসের 'তান্ত্রিকের পিশাচ' গল্পটিকে আমরা আমাদের এই প্রতিযোগীতা থেকে বাইরে রাখছি। আপনাদের কাছে আমাদের একান্ত অনুরোধ যদি নিচের তালিকা ভুক্ত কোনো গল্প আপনারা ইতিমধ্যে অন্য কোথাও প্রকাশ করে থাকেন তাহলে দয়া করে আমাদের জানাবেন, অন্যথায় আমরা একটি অযাচিত অপরাধ করে ফেলব যা আমাদের চ্যানেল ও আপনাদের reputation এর জন্য খুবই খারাপ। যদি গল্পটি প্রকাশ করে না থাকেন তাহলে দয়া করে অন্য কোথাও পাঠাবেন না।
আমাদের এই প্রতিযোগীতায় প্রত্যেক বিচারককে জানাই অসংখ্য ধন্যবাদ তাদের অমূল্য সময় ব্যবহার করে আমাদের প্রতিযোগীতাটিকে একটি সার্থক রূপ দিতে সাহায্য করার জন্য। বেশকিছু গল্পের মান এতটাই কাছাকাছি ছিল যে স্থান নির্ধারণ করা যথেষ্ট কঠিন হয়েছে বিচারকদের কাছে। বিচারকের প্রদত্ত নম্বরের গড় করে আমরা প্রথম তিনটি স্থানে ছয় জনকে বেছে নিতে বাধ্য হয়েছি ।
নির্বাচিত প্রথম ছয়টি গল্প হল
প্রথম:
ওগো বধু সুন্দরী ( অপরেশ পাল)
হত্যার নেপথ্যে ( সুতপা ভদ্র সরকার)
দ্বিতীয়:
রাজা বন্দী খেলা ( অঞ্জনা চট্টোপাধ্যায়)
দা ফ্লিপ বুক ( অভিজিৎ চক্রবর্তী)
তৃতীয়:
তৃপ্তি ( সুলগ্ন দাস)
জলের তলের আয়না ( রিয়া মিত্র)
এবারে আসি বিশেষ ভালোলাগার গল্পের কথায়। এই গল্পগুলি ও অত্যন্ত ভালো। খুবই সামান্য নম্বরের পার্থক্যে পুরস্কারের তালিকায় জায়গা করে নিতে পারেনি। আমাদের সিদ্ধান্ত অনুযায়ী এই গল্পগুলোর অডিও স্টোরি রূপে আমাদের চ্যানেলে প্রকাশ করা হবে।
বিশেষ ভালোলাগা গল্পগুলি
৭) রূপকথা নয় - অপরেশ পাল
৮) অতলান্তিক- আশিক মুন্সী
৯) কাঞ্চি – তন্ময় মুখার্জি
১০) অশরীরী সেবক – প্রদীপ কুমার বিশ্বাস
১১) ওটা ব্যক্তিগত – দেবজ্যোতি মিত্র
প্রত্যেক অংশগ্রহণকারীকে ইউটিউব চ্যানেল 'Golposolpo' এর পক্ষ থেকে শংসাপত্র দেওয়া হবে। প্রথম ছয়জন লেখক লেখিকার certificate এ তাদের প্রাপ্ত স্থানের উল্লেখ থাকবে। সপ্তম থেকে একাদশ স্থানাধিকারিরা পাবেন বিশেষ ভালোলাগার সার্টিফিকেট।
গতবারের মতো এবারেও আমাদের পছন্দের বই পুরস্কার হিসাবে আপনাদের ঠিকানায় পাঠানো হবে। তবে তার আগে আমরা যে consent ফর্ম আপনাদের ইমেলে পাঠাবো সার্টিফিকেটের সাথে, তা যথাযথ ভাবে পূরণ করে পাঠাতে হবে।
যারা এই প্রতিযোগীতায় ভালো ফল করতে পারেননি তাদের উদ্দেশ্যে বলব, হতাশ হবেন না আপনাদের প্রত্যেকের লেখনীই অত্যন্ত শক্তিশালী। আমাদের পরবর্তী প্রতিযোগীতায় হয়ত আপনি অনেক ভালো ফল করবেন। আপনাদের সকলের লেখনী আরো শক্তিশালী হোক। বাংলা ভাষা বিশ্ব সভায় শ্রেষ্ট আসন লাভ করুক আপনাদের হাত ধরে এই কামনা করে আজ বিদায় নিচ্ছি । সকলে খুব ভালো থাকুন । সুস্থ থাকুন।
ধন্যবাদ
গল্পসল্প

3 years ago (edited) | [YT] | 15

Golpo Solpo

নয়ন তোমারে পায় না দেখিতে
রয়েছ নয়নে নয়নে,
হৃদয় তোমারে পায় না জানিতে
হৃদয়ে রয়েছ গোপনে।

শীঘ্রই আসছে

3 years ago | [YT] | 20

Golpo Solpo

জেরুজালেম, ইহুদি, খ্রিষ্টান এবং ইসলাম ধর্মাবলম্বীদের একটি পবিত্র শহর। এই শহর জড়িয়ে আছে শত শত বছরের প্রাচীন ইতিহাসের সাথে। বহু ইতিহাস রচিত হয়েছে এই শহরের বুকে।
জেরুসালেম সাক্ষী আছে যীশু খ্রীষ্টের, খ্রিষ্ট ধর্ম প্রচার এবং ত্রুস বিদ্ধ হয়ে মৃত্যু বরণ করার ইতিহাসের। 'Via Dolorosa' অথবা 'Way of Suffering' তেমনি একটি রাস্তার নাম। যে রাস্তায় যীশু খ্রীষ্টের পায়ের ছাপ পড়েছিল, ঘাম ঝরেছিল। মৃত্যু দন্ড ঘোষিত হবার পরে ত্রুস কাঁধে নিয়ে তিনি নিজেই এই রাস্তা ধরে হেঁটে , পৌঁছেছিলেন 'golgotha' নামক একটি ছোট্ট টিলায় | সেখানেই তাঁকে ত্রুসে বিদ্ধ করা হয় পরবর্তীকালে সেই স্থানেই স্থাপিত হয়, Church of the Holy Sepulchre।
গল্প-স্বল্প চ্যানেলের 'জানা-অজানা' র হাত ধরে আমরা যদি জেরুজালেমের এই গুরুত্বপূর্ণ জায়গাটি একবার ঘুরে আসি তাহলে কেমন হয়? আপনারা কি সেই রাস্তায় হাঁটতে চান আমাদের সাথে?

3 years ago | [YT] | 23

Golpo Solpo

বহুদিনের ইচ্ছা সফল হতে চলেছে খুব শীঘ্রই .....কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অবিস্মরণীয় সৃষ্টি 'দত্তা' আসছে আমাদের চ্যানেল ‪@GolpoSolpo4u‬ এ ....এই বিশাল উদ্যোগে আমরা সাথে পেয়েছি ‪@addabuzzbengaliaudiostory‬‪@GolperFeriwala‬ চ্যানেল কে.....

3 years ago | [YT] | 37

Golpo Solpo

আজ আসছে back to back দু দুটি Thriller... ঠিক রাত 9টায়....গল্প দুটি শেষ অবধি শুনলে চমকে যাবেন নিশ্চিত...

3 years ago | [YT] | 42