কুমিল্লা সীমান্তে দুইটি বিদেশি পি*স্তল, ম্যাগাজিন-গু*লি জব্দ
কুমিল্লা সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল দুটি ম্যাগাজিন ও গুলিসহ বেশকিছু আগ্নেয়াস্ত্র জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (৩ নভেম্বর) কুমিল্লা ১০ ব্যাটালিয়নের অধীনস্থ ভারত সীমান্তবর্তী যশপুর বিওপির একটি বিশেষ টহল দল সদর দক্ষিণ উপজেলার ধনপুর মাঠ এলাকায় এ অভিযান পরিচালনা করে। সীমান্ত শূন্যরেখা থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের ভেতরে এ অভিযান চালানো হয়।
সোমবার দুপুরে বিজিবি ১০ ব্যাটালিয়ানে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অভিযানে সীমান্ত এলাকা থেকে দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন, দুই রাউন্ড গুলি ও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র ও মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
তিনি বলেন, এর আগে থেকেই আমাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুমিল্লা সীমান্ত দিয়ে পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধ পথে অস্ত্র প্রবেশের সম্ভাবনা রয়েছে। এসব অস্ত্র দেশে অস্থিতিশীলতা ও অরাজকতা সৃষ্টির জন্য ব্যবহার হতে পারে। আজকের অভিযান মূলত মাদকবিরোধী ছিল। তবে অভিযান চলাকালে দেখা যায়, মাদকের আড়ালে অস্ত্র চোরাচালানের কার্যক্রমও চলছে। বর্তমানে সীমান্তে চোরাচালান রোধে আগের চেয়ে আমাদের কাছে অনেক বেশি তথ্য ও গোয়েন্দা সহযোগিতা রয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে যাত্রীবাহী বাসে অভিনব কায়দায় পাচারকালে ২৮ বোতল বিদেশি ম*দ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার গভীর রাতে উপজেলার চান্দুরা বাইপাস এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২৫ ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল চান্দুরা বাইপাস এলাকায় অবস্থান নেয়। এ সময় সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে রাত আড়াইটার দিকে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে বাসের লাগেজ বক্সে স্থাপিত কম্প্রেসার (সিএনজি বোতল) মেশিনের ভেতরে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৮ বোতল বিদেশি ম*দ উদ্ধার করা হয়।
সীমান্তে ১ কোটি ৩১ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে ও মোটরসাইকেল জব্দ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় ময়মনসিংহের ৩৯ বিজিবির অধীনস্থ রামচন্দ্রকুড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা ১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের ২ হাজার ৫৭২ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে ও ১টি মোটরসাইকেল জব্দ করেছে। বুধবার বিকেলে উপজেলার মায়াঘাসি সীমান্ত এলাকা থেকে এসব মালামাল জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, নালিতাবাড়ী উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের সীমান্তবর্তী মায়াঘাসি এলাকা দিয়ে চোরাকারবারিরা বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে মোটরসাইকেলযোগে ১ কোটি ৩১ লাখ টাকা মূল্যের ২ হাজার ৫৭২ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে পাচার করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় রামচন্দ্রকুড়া বিওপির টহলরত বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে ২ হাজার ৫৭২ পিস ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ করে। একই সাথে চোরাকাজে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। জব্দকৃত মোবাইল ডিসপ্লের আনুমানিক মূল্য ১ কোটি ৩১ লাখ টাকা। এদিকে, বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মোবাইল ডিসপ্লে ও মোটরসাইকেল রেখে দৌড়ে পালিয়ে যায়। পরে মোবাইল ডিসপ্লে ও মোটরসাইকেল জব্দ করে বিজিবি সদস্যরা।
বান্দরবানের থানচিতে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ক্যাচুপাড়া এলাকায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮বিজিবি)। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ক্যাম্পেইন পরিচালিত হয়। মেডিকেল ক্যাম্পে মোট ৮৪ জন স্থানীয় বাসিন্দাকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ ও চিকিৎসা সহায়ক সামগ্রী প্রদান করা হয়। ৩৮ বিজিবি জানায়, থানচি ও আশপাশের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা এখনো উন্নত চিকিৎসা সেবা থেকে অনেকটাই বঞ্চিত। এই বাস্তবতায় ৩৮ বিজিবি নিয়মিতভাবে এসব এলাকায় মানবিক ও কল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
সুনামগঞ্জে বিজিবির বিশেষ যৌথ অভিযানে শহরতলীর হালুয়াঘাট থেকে ৫৫ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, যৌথ অভিযানে ৩৩৩ পিস ভারতীয় শাড়ি ও ১২৯০ পিস কসমেটিকস জব্দ করা হয়েছে। অভিযানে শান্তিগঞ্জ সেনাক্যাম্পের ক্যাপ্টেন জামিল ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।
রাঙামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। ৭ আগস্ট ২০২৫ তারিখ সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ বগাখালী বিওপি’র টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী মন চন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়।
বিজিবি নিউজ
বিজিবি
6 months ago | [YT] | 2
View 0 replies
বিজিবি নিউজ
বিজিবি
6 months ago | [YT] | 0

বিজিবি ও সেনাবাহিনী
6 months ago | [YT] | 0
View 0 replies
বিজিবি নিউজ
সীমান্তে অনুপ্রবেশ করায় বিজিবির কাছে ভারতীয় বিএসএফ'র দুঃখ প্রকাশ
6 months ago | [YT] | 0
View 0 replies
বিজিবি নিউজ
অভিনব কায়দায় ম*দ পাচার, জব্দ করলো বিজিবি

9 months ago | [YT] | 2
View 0 replies
বিজিবি নিউজ
দুর্গম থানচিতে বিজিবির বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প
বান্দরবানের থানচিতে দরিদ্র ও অসহায় মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ক্যাচুপাড়া এলাকায় এ স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন পরিচালনা করে বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮বিজিবি)। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ক্যাম্পেইন পরিচালিত হয়। মেডিকেল ক্যাম্পে মোট ৮৪ জন স্থানীয় বাসিন্দাকে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা, ওষুধ ও চিকিৎসা সহায়ক সামগ্রী প্রদান করা হয়। ৩৮ বিজিবি জানায়, থানচি ও আশপাশের সীমান্তবর্তী দুর্গম পাহাড়ি এলাকা এখনো উন্নত চিকিৎসা সেবা থেকে অনেকটাই বঞ্চিত। এই বাস্তবতায় ৩৮ বিজিবি নিয়মিতভাবে এসব এলাকায় মানবিক ও কল্যাণমূলক স্বাস্থ্যসেবা কার্যক্রম পরিচালনা করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
9 months ago | [YT] | 0
View 0 replies
বিজিবি নিউজ
সুনামগঞ্জে যৌথ অভিযানে অর্ধকোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
সুনামগঞ্জে বিজিবির বিশেষ যৌথ অভিযানে শহরতলীর হালুয়াঘাট থেকে ৫৫ লাখ ৫২ হাজার টাকার ভারতীয় শাড়ি ও কসমেটিকস জব্দ করা হয়েছে। বিজিবি জানিয়েছে, যৌথ অভিযানে ৩৩৩ পিস ভারতীয় শাড়ি ও ১২৯০ পিস কসমেটিকস জব্দ করা হয়েছে। অভিযানে শান্তিগঞ্জ সেনাক্যাম্পের ক্যাপ্টেন জামিল ও বিজিবির সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক মো. রফিকুল ইসলামসহ সেনাবাহিনী ও বিজিবি সদস্যরা অংশগ্রহণ করেন।
9 months ago | [YT] | 3
View 1 reply
বিজিবি নিউজ
রাঙামাটি সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিক আটক
রাঙামাটির জুড়াছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ মন চন্দ্র চাকমা (২২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। ৭ আগস্ট ২০২৫ তারিখ সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ বগাখালী বিওপি’র টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে বিজিবি টহলদল অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী মন চন্দ্র চাকমা নামের এক ভারতীয় নাগরিককে আটক করতে সক্ষম হয়।
#বিজিবি #BGB #borderGuard #BGBNEWS #BGBDG #বিজিবিডিজি #বাংলাদেশ #বর্ডার #সীমান্ত #বিজিবিনিউজ #bordernews
9 months ago | [YT] | 0
View 0 replies
Load more