Folk Desk — The Only Digital Home of Bengal's Folk Life
Rural Bengal's vanishing stories, forgotten folk deities, and untold lives of the soil — what mainstream media never covers, we tell it.
(#BengaliCulture #FolkTraditions )
📌 What You'll Find Here:
🔹 Rare tales of folk deities and rural beliefs
🔹 Vanishing rituals, festivals, and living traditions
🔹 Real life stories of Bengal's people of the earth
🔔 Subscribe + Hit the Bell — Hear the people's stories first.
📬 folkdesk@gmail.com
🌐 FolkDesk.blogspot.com | lalpecha.in
The people's words — in the people's voice.
Bengali Folk Culture | Rural Bengal | Folk Deity | Village Life India | Lok Sanskriti
#FolkCulture #RuralBengal #FolkDeity #VillageLife #FolkDesk #FolkBelief #RuralIndia #FolkNews #HiddenBengal #BengaliHeritage
Folk Desk
পোস্ট ৪ — মধুগাছিপাড়া বারোয়ারি।
💪 নিজেদের পরিচয় রক্ষায় গড়া পুজো!
━━━━━━━━━━━━━━━━━━━━━━
মধুগাছিপাড়া বারোয়ারি — বীরনগর
━━━━━━━━━━━━━━━━━━━━━━
বুদ্ধ পূর্ণিমার আলোয়
বীরনগরের মধুগাছিপাড়ায় আজ
মায়ের পুজোয় মেতেছেন ভক্তরা 🙏
━━━━━━━━━━━━━━━━━━━━━━
📖 এই পুজোর গল্প একটু আলাদা
━━━━━━━━━━━━━━━━━━━━━━
বেলেডাঙাপাড়ায় অন্য সম্প্রদায়ের মানুষ
বাড়তে থাকায় 'দুলে' বা দুর্লভ সম্প্রদায়ের
হাত থেকে পুজোর কর্তৃত্ব চলে যায়।
তখন তারা বীরনগর ২ নং প্ল্যাটফর্মের কাছে
মধুগাছিপাড়ায় প্রতিষ্ঠা করলেন —
আরেকটি মহিষমর্দিনীর পুজো! 🔥
━━━━━━━━━━━━━━━━━━━━━━
বড় আড়ম্বর নেই।
নেই জাঁকজমক।
তবে আছে গভীর ভক্তি ❤️
এখন ছোট পাকা মণ্ডপ নির্মাণও চলছে।
এই পুজো শুধু উৎসব নয় —
এটি একটি সম্প্রদায়ের
আত্মপরিচয়ের লড়াইয়ের গল্প। 🌟
━━━━━━━━━━━━━━━━━━━━━━
📍 বীরনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ
🎬 ভিডিওতে দেখতে চান?
▶️ YouTube-এ ভিডিও দেখুন। — FolkDeak চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেল বাটন চেপে রাখুন। ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে পৌঁছে যাবে নোটিফিকেশন আপনার কাছে।
(Folk desk by Raju Biswas)
━━━━━━━━━━━━━━━━━━━━━━
#বীরনগর #মধুগাছিপাড়া #দুর্লভসম্প্রদায়
#বুদ্ধপূর্ণিমা2025 #উলাইচণ্ডী
#FolkDeak #বাংলারলোকসংস্কৃতি #নদীয়া
3 days ago | [YT] | 5
View 1 reply
Folk Desk
পোস্ট ৩ — বেলেডাঙাপাড়া বারোয়ারি।
🌸 যারা প্রতিমা বহন করতেন,
তারাই গড়লেন নিজেদের পুজো! 🌸
━━━━━━━━━━━━━━━━━━━━━━
বেলেডাঙাপাড়া বারোয়ারি — বীরনগর
━━━━━━━━━━━━━━━━━━━━━━
বুদ্ধ পূর্ণিমায় বীরনগরের বেলেডাঙাপাড়ায়
আজও জ্বলছে মায়ের প্রদীপ 🪔
━━━━━━━━━━━━━━━━━━━━━━
💔 এই পুজোর পেছনে আছে
এক মর্মস্পর্শী ইতিহাস
━━━━━━━━━━━━━━━━━━━━━━
উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার দুই বারোয়ারিতে
'দুলে' সম্প্রদায় —
যারা প্রতিমা বহন করতেন —
তারা ছিলেন অচ্ছুৎ। 😔
নিজেদের পুজোর আকাঙ্ক্ষায়
তারা জমিদারের কাছে আবেদন করলেন।
মুখোপাধ্যায় জমিদাররা জমি ও অর্থ দিলেন —
শুরু হলো বেলেডাঙাপাড়া বারোয়ারি! 🙌
━━━━━━━━━━━━━━━━━━━━━━
এখানেও পূজিত হন মা মহিষমর্দিনী।
আজ ছোট পাকা দালান মন্দিরে
ভক্তিভরে চলে পুজো —
জাঁকজমক নেই, আছে আন্তরিক আরাধনা ❤️
━━━━━━━━━━━━━━━━━━━━━━
📍 বীরনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ
🎬 ভিডিওতে দেখতে চান?
▶️ YouTube- দেখুন।— FolkDeak সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন। আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আপনার কাছে।
(FolkDeak by Raju Biswas)
━━━━━━━━━━━━━━━━━━━━━━
#বীরনগর #বেলেডাঙাপাড়া #দুলেসম্প্রদায়
#বুদ্ধপূর্ণিমা2025 #লোকউৎসব
#FolkDeak #বাংলারইতিহাস #নদীয়া
3 days ago | [YT] | 7
View 0 replies
Folk Desk
পোস্ট ২ — দক্ষিণপাড়া বারোয়ারি।
🔱 অভিমান থেকে জন্ম নিল এক মহাউৎসব! 🔱
━━━━━━━━━━━━━━━━━━━━━━
দক্ষিণপাড়া বারোয়ারি — বীরনগর, নদীয়া
━━━━━━━━━━━━━━━━━━━━━━
বুদ্ধ পূর্ণিমার এই পবিত্র দিনে
বীরনগরের দক্ষিণপাড়ায় চলছে
মহিষমর্দিনীর আরাধনা 🙏
━━━━━━━━━━━━━━━━━━━━━━
😮 গল্পটা শুনলে অবাক হবেন!
━━━━━━━━━━━━━━━━━━━━━━
১৭৬৩ সালে উত্তরপাড়ার বারোয়ারি উৎসবে
দক্ষিণপাড়ার অভিজাতরা আমন্ত্রণ পাননি।
সেই অভিমান থেকেই —
পরের বছর ১৭৬৪ সালে শুরু হয়
দক্ষিণপাড়া বারোয়ারি! 🔥
এখানে পূজিত হন —
✨ দশভুজা, ত্রিনয়ণী মহিষমর্দিনী
✨ সিংহের উপর আসীন, মহিষাসুর বধরত
━━━━━━━━━━━━━━━━━━━━━━
একসময় দুই পাড়ার মধ্যে
অনুষ্ঠান নিয়ে চলত তীব্র প্রতিযোগিতা!
সারা বাংলা থেকে পুজোর অর্থ সংগ্রহ
করতেন পাণ্ডারা।
আজ সর্বসাধারণের চাঁদায় হয় এই পুজো 🪔
━━━━━━━━━━━━━━━━━━━━━━
📍 বীরনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ
🎬 ভিডিওতে দেখতে চান?
▶️ YouTube-এ দেখুন। — FolkDeak সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে।
(FolkDeak by Raju Biswas)
━━━━━━━━━━━━━━━━━━━━━━
#বীরনগর #দক্ষিণপাড়াবারোয়ারি #মহিষমর্দিনী
#বুদ্ধপূর্ণিমা2025 #উলাইচণ্ডী #নদীয়া
#FolkDeak #বাংলারইতিহাস #BengalFestival
3 days ago | [YT] | 7
View 0 replies
Folk Desk
পোস্ট ১ — উত্তরপাড়া বারোয়ারি।
বীরনগরের সবচেয়ে প্রাচীন বারোয়ারি — উত্তরপাড়া 🙏
আজ বুদ্ধ পূর্ণিমা।
বীরনগরে উলাই চণ্ডীর মেলার সাথে সাথে
উত্তরপাড়াতেও জ্বলে উঠছে ভক্তির আলো 🪔
━━━━━━━━━━━━━━━━━━━━━━
📜 ইতিহাস জানেন কি?
━━━━━━━━━━━━━━━━━━━━━━
১৭৬৩ খ্রিস্টাব্দে মুখোপাধ্যায় জমিদারদের
উদ্যোগে শুরু হয়েছিল এই বারোয়ারি —
বীরনগরের প্রথম বারোয়ারি পুজো।
এখানে পূজিত হন —
✨ অষ্টভুজা, ত্রিনয়ণী বিরাট বিন্ধ্যবাসিনী মাতা
✨ জয়া ও বিজয়া সমেত, সিংহের উপর আসীন
একসময় এই পুজোয় হতো মহিষ বলি।
পুজোর কয়দিন দিনরাত চলত —
খেমটা 🎶 ঢপ 🥁 বাইনাচ 💃 তরজা 🎭 যাত্রা
দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পীরা আসতেন এখানে।
━━━━━━━━━━━━━━━━━━━━━━
🎡 আজও বারোয়ারি মাঠে বসে বিশাল মেলা
প্রায় ১৫ দিন ধরে —
নাগরদোলা • খাবারের দোকান • বাউল • কীর্তন
উৎসবের আমেজ একই আছে! 🎉
━━━━━━━━━━━━━━━━━━━━━━
📍 বীরনগর, নদীয়া, পশ্চিমবঙ্গ
🎬 ভিডিওতে দেখতে চান ?
▶️ YouTube-এ দেখুন ভিডিও তে (আছে)— FolkDeak .
সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখুন। পোস্ট করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে।
(folkdesk by Raju Biswas )
━━━━━━━━━━━━━━━━━━━━━━
#বীরনগর #উলাইচণ্ডী #বুদ্ধপূর্ণিমা2025
#উত্তরপাড়াবারোয়ারি #নদীয়া #বাংলারপুজো
#FolkDeak #লোকসংস্কৃতি #WestBengalFestival
3 days ago | [YT] | 2
View 0 replies
Folk Desk
আজ নাশেরকুলিতে নীল পূজার বিশেষ আয়োজন — “বাহান্ন পাগল (৫২ পাগল)”। এখানে চড়ক বা গাজন হয় না। এই বিরল লোকসংস্কৃতিই পালিত হয়। নদিয়া জেলায় অত্যন্ত বিরল—বর্তমানে নাশেরকুলি (বাগাডাঙ্গা) ও বর্ধমানেই সীমাবদ্ধ। সম্ভবত এখানে এটাই শেষ প্রজন্ম।
🕔 সময়: বিকাল ৫টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট
📍 ল্যান্ডমার্ক: নাশেরকুলি নেতাজি বিদ্যালয়
🚉 নিকটবর্তী স্টেশন: নব রায়নগর হল্ট।(NBRN)
📞 যোগাযোগ: ৯৪৭৬৩২৫৬৭২(আমার)
সাংবাদিক ও লোকসংস্কৃতিপ্রেমীদের আন্তরিক আমন্ত্রণ।
3 weeks ago | [YT] | 3
View 0 replies
Folk Desk
3 weeks ago | [YT] | 2
View 0 replies
Folk Desk
কামাখ্যা মন্দিরে রামনবমী উপলক্ষে বৈষ্ণব ও শাক্ত উভয় সম্প্রদায়ের ভক্তরা একত্রিত হন। রামনবমীর মধ্যাহ্ন পূজা (রামের জন্মক্ষণ) শেষ হওয়ার পর শুরু হয় ঘট/কলশ শোভাযাত্রা।
1 month ago | [YT] | 5
View 0 replies
Folk Desk
📢 WBSSC GROUP D 2026 Exam Update
আজকের পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নপত্র PDF এবং সম্ভাব্য উত্তর দেখে নিন।
আপনার কত নম্বর হতে পারে এখনই মিলিয়ে দেখুন।
⚠️ কোন প্রশ্নগুলো বিতর্কিত (Controversial) হয়েছে সেটাও বিস্তারিত দেওয়া আছে।
👇 এখনই দেখুন
https://targetgroupstudy.blogspot.com/2026/03/WBSSC-Group-D-Question-Paper-PDF-Download.html
📚 Target Group Study
🔁 এই পোস্টটি বন্ধুদের গ্রুপে শেয়ার করুন যাতে সবাই প্রশ্নপত্র ও উত্তর মিলিয়ে নিতে পারে (এটা আমাদের নতুন পরিষেবা)
1 month ago | [YT] | 2
View 0 replies
Folk Desk
🎥 লাইভ সম্প্রচার – লোক Logy
📍 স্থান: দেবগ্রাম মিউজিয়াম, নদীয়া
🗓 তারিখ: ২৮ ডিসেম্বর ২০২৫
⏰ সময়: সকাল ১১টা থেকে
📚 ইতিহাসপ্রেমী, গবেষক ও সংস্কৃতি অনুরাগীদের জন্য এক অনন্য সুযোগ—
দেবলগড়ের হারিয়ে যাওয়া অতীতকে নতুন করে জানার ও অনুভব করার।
👉 সবাইকে আমন্ত্রণ। লাইভে যুক্ত থাকুন, ইতিহাসের সঙ্গে যুক্ত হোন।
#দেবলগড় #অনুলিয়া #প্রাচীনসভ্যতা #লোকলগি #ইতিহাস #প্রত্নতত্ত্ব #Debalgarh #LiveHistory #BengalHeritage
4 months ago (edited) | [YT] | 6
View 0 replies
Folk Desk
🌊 মাকাল বা মাখাল ঠাকুর — বাংলার মৎস্যজীবীদের লৌকিক দেবতা।🐟 মাকাল ঠাকুরের কোনো মানুষের আকৃতির (anthropomorphic) মূর্তি পাওয়া যায় না। বরং, মাটির তৈরি ছোট একটি বা একসঙ্গে দুইটি স্তূপ (বেদী/প্রতীক)-ই দেবতার প্রতীক হিসেবে পূজিত হয়।🔗 বিস্তারিত জানতে পড়ুন এখানে: https://www.lalpecha.in/2025/12/makal-thakur-lok-devta-bangla-fisherman-god.html.html
4 months ago | [YT] | 4
View 0 replies
Load more