Dear Friends,
Thanks for your interest in the YouTube channel "Bhromon India" (ভ্রমণ ইন্ডিয়া).

This is my primary YouTube channel to share my travel vlog, and my experience with Indian life, and try to help people by providing useful information based on my experience. If you like this information, please thank me by subscribing to the channel or making a like or let me know by commenting.

In this channel you will get videos in the following categories:

1. Travel Guide and Travel Vlog
2. Jobs and Career related information and advice
3. Hospitals and Medical systems in Bangalore
4. Bangalore update
5. Moto Vlog


For any query/suggestion please email me at "bhro.india@gmail.com".

Find "Bhromon India" at
Website: bhromon.in


Thank you,
Bhromon India


Bhromon India

সত্যিই কি আমরা বিপদ আসার আগে সচেতন হই, নাকি চরম ক্ষতি হয়ে যাওয়ার পর আমাদের হুঁশ ফেরে?
ঠিক এক বছর আগে, একটা ভিডিওতে আমি সতর্ক করেছিলাম— E20 বা ইথানল ২০ পেট্রল আমাদের সাধের ২-৩ বছরের পুরনো গাড়ি-বাইকগুলোকে ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছে। তখন ভিডিওতে ভিউ ছিল সামান্য। ছোট চ্যানেলের কথা কে-ই বা শোনে! অনেকেই হয়তো ভেবেছিলেন, "লোকটা আজব বকছে, এসব আবার হয় নাকি!"
কিন্তু আজ? আজ গোটা সোশ্যাল মিডিয়া জুড়ে শুধু এই একটাই আলোচনা! চারদিকে একই হাহাকার।
ভাবতে অবাক লাগে, তাই না? যখন হিসেব কষে, প্রযুক্তি আর যুক্তি দিয়ে ভবিষ্যতের বিপদটা আগে থেকে দেখিয়েছিলাম, তখন সেটা কারও কানে পৌঁছায়নি। আজ সেটাই জ্বলন্ত বাস্তব। হয়তো এটাই নিয়ম— সত্যিটা আগে থেকে দেখতে পেলে অনেকেই আপনাকে পাগল ভাববে, কিন্তু সময় ঠিক প্রমাণ করে দেবে কে ঠিক ছিল।
তবে এখানেই কি শেষ? আপনাদের জন্য একটা বড় প্রশ্ন রেখে গেলাম— আজ যে ইথানল নিয়ে এত হইচই হচ্ছে, তার আসল ভয়াবহতা কি আমরা সত্যিই বুঝেছি?
আমার কথাটা আজ আবার মিলিয়ে নেবেন— আগামী শীতে বা ঠিক তার পরের শীতে যখন আপনার সাধের গাড়ি বা বাইকটা সকালবেলা আর স্টার্ট নেবে না, কিংবা মাঝরাস্তায় ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে থাকবে... তখন কাকে দোষ দেবেন?
সময় থাকতে আমরা কি সতর্ক হব, নাকি আবারও অনেক দেরি হয়ে যাবে?


ভিডিও লিঙ্ক : E20 Petrol is KILLING Your Car/Bike! #MyPetrolChoice / #MyPetrolMyChoice | Suman Biswas
https://youtu.be/wW640JKsN-o

6 hours ago (edited) | [YT] | 0

Bhromon India

কোভিড এর সময়ে প্রায় এক বছর পশ্চিমবঙ্গের গ্রামের বাড়িতে ছিলাম। লক ডাউন এর পরের শীতে পুরুলিয়া ঘুরতে গিয়েছিলাম। তখন সবে একটু-আধটু ভিডিও করছি। ভিডিওতে জ্ঞান তখন এমন যে একটা মাইক্রোফোন নিতে হয় তাও বুঝতাম না। যেমন পেরেছিলাম তেমন ভিডিও করেছিলাম। তবে যা ঘুরেছিলাম সেটা মনে পড়লে আজও মন খুশিতে ভরে যায়। ইচ্ছা হয় সুযোগ পেলেই আবার যাই। তখন সাবস্ক্রাইবার সংখ্যা হয়তো ১০০ ছুয়েছে বা তারও কম, ফলে ভিউ নগণ্য। কিন্তু তাতে কি আর ঘুরবার মজা কমে? আজ নিজেই সেই ভিডিও দেখে আবার সেই আনন্দের আস্বাদ নেবার চেষ্টা করছি 😊

youtube.com/playlist?list=PLA...

3 weeks ago | [YT] | 2

Bhromon India

আজ খবরে দেখলাম বারাসত থেকে বনগাঁ যশোর রোড বড় করবে। ফলাফল কয়েক হাজার দোকান ভাঙা ও কয়েক হাজার গাছ কাটা পড়বে। আপনি কি এটা সমর্থন করবেন?
আমার উত্তর, হ্যাঁ আমি এটা সমর্থন করব।

তবে ফুটপাথের হকার কি থাকা উচিত?
আমার উত্তর না। রাস্তা দখল করে থাকা দোকান / হকার তুলে দেয় উচিত। যদি তাদের জন্য পথচারী বা সাধারণ মানুষের অসুবিধা হয়।

তবে কেন হকার উচ্ছেদ এর বিরোধিতা করছি?
এই প্রশ্ন হয়তো ভাবছেন। আর এখানেই আসল ভাবনার বিষয়। কারণ সব সময় সব কিছু এক প্রশ্ন ও উত্তরে চলে না। হকার উচ্ছেদ এর নামে, যদি যারা রাস্তা আটকে রয়েছে শুধু তাদের তুলে দেয় তবে সেটা নিয়ে কোনও প্রশ্ন থাকে না। কিন্তু যারা হয়তো দোকান করছে রেল প্ল্যাটফর্মের রেলিং এর বাইরে, ফলে যাত্রীদের যাতায়াত এ কোনও অসুবিধা নেই। এবং রেলের সেসব জায়গার আপাতত প্রয়োজন নেই কারণ তেমন কোনও প্রকল্প নেই - তাহলে তাদের কেন তুলতে হবে? বিরোধিতা এখানেই।

যদি সরকারের কোনও পরিকল্পনা থাকে, বা এমন প্রয়োজন যেটা বৃহত্তর সুবিধা বা উন্নতির জন্য করবার দরকার, যেমন যশোর রোডের কথাই বলি। এটা একটা ন্যাশনাল তো বটেই একটা ইন্টারন্যাশনাল হাইওয়ে। এই রাস্তা দিয়ে প্রতিবছর প্রায় ১০,০০০ কোটির ব্যবসা হয় বাংলাদেশের সাথে। কিন্তু রাস্তা টা আজও ৫০/৬০ বছর পুরনো অবস্থায় পড়ে রয়েছে। সরু গলির মতো অবস্থা কিন্তু সেই রাস্তার গুরুত্ব এত বেশি। ফলে এটা নিঃসন্দেহে বড় করা দরকার। এবং এই জন্য যদি এই রাস্তা বড় করতে PWD নিজেদের জায়গা পুনরুদ্ধার করে বা করো ব্যক্তিগত জায়গা উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে অধিগ্রহণ করে ও হাজার টা গাছ কাটবার পরিবর্তে ৫০০০/১০,০০০ গাছ লাগিয়ে দেয় তবে সেটা সমর্থন যোগ্য।

কিন্তু বাস্তবে যেটা দেখছি রেলের লাইনের পাশের থেকে ১০০/১৫০ মিটার দূর পর্যন্ত সব কিছু ভেঙে দিচ্ছে, কারণ ওটা রেলের জায়গা। রেলের কি ওই জায়গায় কোনও পরিকল্পনা রয়েছে? উত্তর জানা নেই। যদি রেল বা সরকারের এখনই কোনও পরিকল্পনা না থাকে, তবে কেউ যদি সেসব আপাতত অপ্রয়োজনীয় জায়গায় দোকান করে বা গরিব মানুষ যাদের নিজেদের জমি কিনবার সামর্থ্য নেই তারা ঘর বেধে থাকে - ততদিন যতদিন পর্যন্ত যতদিন না রেলের সেটা প্রয়োজন হয়, তবে অসুবিধা কিসের?

বিরোধিতা ঠিক এখানেই। আশাকরি বিষয়টি বোঝাতে পেরেছি।

3 weeks ago | [YT] | 24

Bhromon India

হকার উচ্ছেদ নিয়ে ভিডিওতে বলেছিলাম, যদিও আমি আইন জানি না তবে সংবিধানের কিছু মৌলিক অধিকারের বিরুদ্ধে এই হকার উচ্ছেদ। একদম সেই পয়েন্ট ধরেই বিকাশ বাবু হকার উচ্ছেদ আপাতত থামিয়েছেন। আর আমার বিশ্বাস রেল আর উচ্ছেদ করতে পারবে না বা এভাবে পারবে না। এও হতে পারে রেলকে কিছু ক্ষেত্রে ক্ষতি পূরণ দিতে হতে পারে। কারণ এর পর হকাররা কেস করবে যে রেল নিজের জায়গার বাইরে গিয়ে উচ্ছেদ করেছে। কোনটা রেলের জায়গা আর কোনটা নয় এটা প্রতিটা ছোট ছোট জায়গা ধরে কেস হতে পারে আর সেক্ষেত্রে এই কেস অনেক লম্বা চলবে। হয়তো আগামী ৫/১০/২০ বছর। তার পরও যদি হকাররা হেরে যায় হয়ত কোর্ট জানতে চাইবে যে রেলের এই জমি নিয়ে পরিকল্পনা কি? কারণ রেল সরকারের অংশ আর সরকারের কাজ মানুষের রোজগার নিশ্চিত করা। ফলে আর উচ্ছেদ করতে পারবে বলে মনে হয় না। খবর লিঙ্ক কমেন্ট এ।

আমার ব্যক্তিগত মতামত যেভাবে হকার উচ্ছেদ চলছিল সেটা ঠিক নয়। কারণ মানুষ বাধ্য হয়ে এই জীবিকা বেছে নিয়েছে ফলে সরকার যদি তাদের জন্য কিছু না করতে পারে তবে তাদের জীবিকা ছিনিয়ে নিতে পারে না। আবারো ধন্যবাদ আমাদের দেশের সংবিধান ও সংবিধান রচিয়তা মহান মানুষদের। 🙏

হকার উচ্ছেদ নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করেছি। আমার মতামত জানিয়েছি। না দেখে থাকলে দেখবার অনুরোধ করব।

হকার উচ্ছেদ ও অনিবার্য বিপর্যয় | Hawker Eviction and Inevitable Disaster | Bhromon India
https://youtu.be/eYXBl4CRdnA

4 weeks ago (edited) | [YT] | 25

Bhromon India

কেন্দ্রীয় সরকারের SECC-২০১১ (Socio-Economic Caste Census) গাইডলাইন অনুযায়ী, আয়ুষ্মান ভারত প্রকল্পটি মূলত আর্থিকভাবে দুর্বল এবং পিছিয়ে পড়া মানুষের জন্য তৈরি করা হয়েছে। তাই বেশ কিছু নির্দিষ্ট মাপকাঠি রয়েছে, যার মধ্যে কোনো একটিতেও পড়লে একটি পরিবার এই প্রকল্পের (৭০ বছরের কম বয়সীদের জন্য) আওতা থেকে **স্বয়ংক্রিয়ভাবে বাদ (Automatically Excluded)** পড়ে যায়।
যেসব কারণে সাধারণ আয়ুষ্মান কার্ড পাওয়া যায় না, সেগুলি হলো:
* **যানবাহন:** পরিবারের কারও নামে দুই চাকা, তিন চাকা, চার চাকার মোটর গাড়ি বা যন্ত্রচালিত মাছ ধরার নৌকা থাকলে।
* **সরকারি চাকরি ও আয়:** পরিবারের কোনো সদস্য সরকারি চাকরিজীবী হলে অথবা পরিবারের কারও মাসিক আয় ১০,০০০ টাকার বেশি হলে।
* **ট্যাক্স:** পরিবারের কেউ আয়কর (Income Tax) বা প্রফেশনাল ট্যাক্স দিলে।
* **বাড়ি:** পাকা দেওয়াল ও পাকা ছাদ বিশিষ্ট ৩টি বা তার বেশি ঘরের নিজস্ব বাড়ি থাকলে।
* **বিলাসবহুল জিনিস:** বাড়িতে ফ্রিজ (Refrigerator) বা ল্যান্ডলাইন ফোন থাকলে।
* **কৃষি ও জমি:**
* যান্ত্রিক কৃষি সরঞ্জাম (যেমন- ট্রাক্টর) থাকলে।
* ৫০,০০০ টাকা বা তার বেশি লিমিট-যুক্ত কিষাণ ক্রেডিট কার্ড (Kisan Credit Card) থাকলে।
* সেচ সরঞ্জাম সহ ২.৫ একরের বেশি সেচযুক্ত জমি থাকলে, অথবা ৫ একর বা তার বেশি সেচযুক্ত জমি থাকলে।
* **ব্যবসা:** সরকার নিবন্ধিত কোনো অকৃষি ব্যবসা (Non-agricultural enterprise) থাকলে।
**একটি জরুরি বিষয় (৭০ ঊর্ধ্বদের জন্য):**
উপরের এই সমস্ত বিধিনিষেধ **শুধুমাত্র ৭০ বছরের কম বয়সীদের জন্য** প্রযোজ্য। আপনার বা আপনার পরিবারের কারও বয়স যদি ৭০ বছর বা তার বেশি হয়, তবে এই নিয়মগুলোর কোনোটিই খাটবে না। বাড়িতে ফ্রিজ, গাড়ি বা মাসিক আয় যাই থাকুক না কেন, ৭০ ঊর্ধ্ব প্রবীণরা নিশ্চিন্তে **'আয়ুষ্মান বয় বন্দনা কার্ড'** পাবেন।
আর যারা এই শর্তগুলোর কারণে আয়ুষ্মান তালিকা থেকে বাদ পড়ছেন, তারা আগের মতোই পশ্চিমবঙ্গ সরকারের **'স্বাস্থ্য সাথী'** কার্ডের সমস্ত সুবিধা ভোগ করতে পারবেন।
- Google

1 month ago | [YT] | 13

Bhromon India

ফুটবল ⚽️ বিশ্বকাপ জ্বরে পৃথিবী কাঁপছে। আপনি কি আছেন সেই দলে? রাত জেগে খেলা ⚽️ দেখবেন?

1 month ago | [YT] | 3

Bhromon India

একটা মজার প্রশ্ন মাথায় এলো। ধরুন আপনি কোনও ভাবে ২০ লাখ টাকা পেলেন। কিভাবে সেটা বড় নয়, হতে পারে লটারি হতে পারে আপনার পৈতৃক সূত্রে যে কোন ভাবে। প্রশ্ন হলো সেই টাকা আপনি কি করবেন?
নিচের অপশন এর বাইরে যদি কিছু মনে হয় বা যদি কিছু বলতে চান কমেন্ট এ জানাবেন।

1 month ago | [YT] | 2

Bhromon India

আপাতত স্বস্তি, সরকার না ভাবলেও অন্তত কোর্ট একটু ভেবেছে।
www.thewall.in/amp/west-bengal/jadavpur-hawker-evi…

1 month ago | [YT] | 9

Bhromon India

জানতে ইচ্ছা হলো আপনি কি ভাবছেন?

সরকার যেভাবে রাস্তা ও রেলের জমিতে অবৈধ্য দোকান, হকার, বস্তি উচ্ছেদ করছে আপনি কি এই কাজটাকে সমর্থন করছেন?

1 month ago | [YT] | 7

Bhromon India

GCC বনাম IT সার্ভিস কোম্পানি, আগামীকাল (26-May-2026) সন্ধ্যা ৭ টায় থাকছে এই ভিডিওটি।

1 month ago | [YT] | 20