অডিওতে কবিতারা

চুল্লির ভেতরে শুয়ে মনে পড়বে বাংলা কবিতা
এমন রোমাঞ্চকর ঘটনা জীবনে আগে ঘটেনি কখনও
যখন ঘটবে , টের পাব না , তবুও মুখে বাংলা কবিতা ....
-- তন্ময় ভট্টাচার্য


অডিওতে কবিতারা

দিনটা ছিল ১৯৪১ সনের সেই ঝরো ঝরো অথচ মূক বাইশে শ্রাবণ ,রবি অস্তমিত ... এমন নয় যে অকাল মৃত্যু, এমন নয় যে অপ্রত্যাশিত, তবু সেই মুহুর্তে কঠিন মাটি ফেটে গিয়ে গহ্বর খুলে গেল - রবীন্দ্রনাথ নেই । অঝোর বর্ষণ তখন আর শুধু বাইরের প্রকৃতিতে নেই । সেই জলধারা ঠাঁই নিয়েছে ঘরে ঘরে, টলমল মনের পর মনে।পরিবেশ যখন স্নাত, স্নিগ্ধ ; তখন বহ্নিমান চিতা জ্বলছিল গঙ্গার কোলে ...
আজ ৮৩ টা বছর পেরিয়ে আবার বাইশে শ্রাবণ । একইরকম ভাবে বাইরের প্রকৃতি ম্লান । হয়তো অঝোরে বৃষ্টি নামবে । টেবিলের ওপর চোখে পড়ল তাঁর সঞ্চয়িতা কাব্য । সেই মানুষটা তো মরণকেই জীবনের শেষ ভাবেননি । জীবনের কোন প্রভাতে দাঁড়িয়ে মৃত্যুকে অমৃতের স্বরূপ বলেই আহ্বান করেছিলেন ...


https://youtu.be/AoMv_VuSUQE?si=wZh-B...

1 year ago | [YT] | 16

অডিওতে কবিতারা

৫২ সালের ভাষা আন্দোলনের প্রেক্ষিতে লেখা একটি কবিতা ,
কবিতাটি পাঠ করেছিলাম অনেকদিন আগে । ছেলের জন্য ডালের বড়ি শুকিয়ে অপেক্ষারত এক ' মা ' ; কিন্তু সেই ছেলে ফিরল লাশ হয়ে । মাতৃভাষার মানরক্ষা করতে গিয়ে প্রাণ দিয়েছে সে ......
"মা গো ওরা বলে "
আবু জাফর ওবায়দুল্লাহ।
-- আজ আরো একবার শোনার অনুরোধ রইলো ।

https://youtu.be/pPvpyM2cTSw?si=8vo6A...

1 year ago (edited) | [YT] | 32