Welcome to MOSLEH UDDIN TAWHID
This is the official YouTube channel of sheikh MOSLEH UDDIN TAWHID.
This channel amis to promote the true essence of islam and shariah.
You can connect with us by leaving your questions in the comment section:
Objectives of this channel:
1. To speed up the Da'wah Activities ( Islamic preaching) in online platform
2. educate the audience more about the balanced approach of islam
3. To raise mass awareness about the beauty of Islamic teachings
We believe that the comments we are producing will help millions of people to
understand islam properly InshaAllah.
MOSLEH UDDIN TAWHID
এপস্টেইন ফাইলস আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে, বাহ্যিক চাকচিক্য আর প্রযুক্তির চরম শিখরে পৌঁছেও মানুষ যদি আল্লাহর ভয় (তাকওয়া) হারায়, তবে সে বনের পশুর চেয়েও হিংস্র ও নিকৃষ্ট হতে পারে। পশ্চিমা বিশ্ব যে মানবাধিকার আর নারী স্বাধীনতার বুলি আউড়ে বিশ্বকে শাসন করতে চায়, তাদের সেই সাজানো ড্রয়িংরুমের নিচেই চাপা পড়ে আছে হাজার হাজার অবুঝ শিশুর আর্তনাদ।
পশ্চিমা সংস্কৃতি যে 'ব্যক্তিস্বাধীনতা'র জয়গান গায়, তা আসলে মানুষকে প্রবৃত্তির দাসে পরিণত করার এক সুক্ষ্ম ষড়যন্ত্র। যখন কোনো সমাজে হালাল-হারামের বালাই থাকে না এবং ভোগই হয় জীবনের একমাত্র লক্ষ্য, তখন সেই সমাজ শিশুদের শরীর নিয়েও ব্যবসা করতে দ্বিধা করে না। জেফরি এপস্টেইন, বিল ক্লিনটন, ডোনাল্ড ট্রাম্প বা বিল গেটসের মতো ব্যক্তিদের নাম এই তালিকায় আসা প্রমাণ করে যে—শিক্ষা, অর্থ বা ক্ষমতা কাউকেই প্রকৃত মানুষ বানাতে পারে না, যদি না তার হৃদয়ে স্রষ্টার জবাবদিহিতার ভয় থাকে।
2 months ago | [YT] | 0
View 0 replies
MOSLEH UDDIN TAWHID
গভীর রাতে আতশবাজির বিকট শব্দে ঘুম ভেঙে সন্ত্রস্ত হবে শিশুরা, ছটফট করবে হার্টের রোগী ও পাখিরা—এ কেমন সভ্য সমাজ? এই অনাচারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ আওয়াজ তুলতে হবে।
অল্প কিছু অমানুষের কাছে গোটা দেশ জিম্মি হয়ে থাকতে পারে না। থার্টিফার্স্ট নাইট উদযাপনের নামে এই উচ্ছৃঙ্খলা আইন করে নিষিদ্ধ করা হোক। এই অনাচার ও উচ্ছৃঙ্খলার বিরুদ্ধে পাড়ায় মহল্লায় উদ্যোগ নেওয়া হোক।
4 months ago | [YT] | 0
View 0 replies
MOSLEH UDDIN TAWHID
আমাদের প্রজন্মের জন্য রাজনৈতিক আলোর দিশারী ছিলেন খালেদা জিয়া। তাঁর কণ্ঠেই উচ্চারিত হতো বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার সবচেয়ে সরল, অথচ সবচেয়ে শক্তিশালী বয়ান।
১৯৯১ সালের ঐতিহাসিক বিজয়ের আগে তার সর্বশেষ নির্বাচনি সভায় দেয়া তাঁর একটি বক্তৃতা পরদিন দেশের প্রায় সব পত্রিকার শিরোনামে পরিণত হয়েছিল—“ওদের হাতে গোলামীর জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।”
বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতা কখনও দেশের সম্মিলিত ভয় এবং স্বপ্নকে এত গভীরভাবে, এত সহজে ভাষা দিতে পারেননি।
আমাদের জাতির সবচেয়ে প্রাথমিক এবং সবচেয়ে প্রকট রাজনৈতিক শঙ্কা—ভারত তাকে একদিন মিথিক্যাল ‘অখণ্ড ভারত’-এর অংশ বানিয়ে ফেলবে। হয়তো তা হবে আক্ষরিক অর্থে, নয়তো রেটোরিক্সে। শেখ হাসিনার শাসনামলে আমরা এই আশঙ্কারই এক ‘ড্রেস রিহার্সাল’ প্রত্যক্ষ করেছি।
বিএনপির প্রধান রাজনৈতিক শক্তিই ছিলো খালেদা জিয়ার পরিচ্ছন্ন রাজনৈতিক দৃষ্টি। এই প্রশ্নে তিনি ছিলেন পাহাড়ের মতো অটল, সময়ের ঝড়েও অবিচল।
আমি বিশ্বাস করি—তার দল কখনোই তাঁর নেতৃত্বের যোগ্য ছিল না। ক্ষমতালোভী সিভিল-মিলিটারি আমলাতন্ত্র আর অলিগার্কদের হাতে তাঁর দল কলুষিত হয়েছে। তাঁর সততা আর বলিষ্ঠতাকে ব্যবহার করেছে কেবল নিজেদের স্বার্থ রক্ষায়, আর ক্ষমতার আস্বাদ পেতে।
উনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সাথে সাথেই তাঁর দল আত্মসমর্পণ করেছে ভারতের অখণ্ড ভারতবাদী প্রভাব ও স্বার্থের কাছে। একসময় যাঁর নাম শুনেই ভারত অস্বস্তিতে ভুগতো, আজ তাঁর পুত্রকে দেশে ফিরতে দেখে আনন্দিত হয়, তার উপরে ভরসা রাখে।
তবু, খালেদা জিয়া থাকবেন আমাদের রাজনৈতিক আকাশের ধ্রুবতারা হয়ে। আমরা আবারও তাকাবো তাঁর দিকেই, রাজনৈতিক পথনির্দেশ পেতে। রাজনৈতিক দিকচেতনা হারালে, আমরা স্মরণ করব—এই মহাপ্রাণ, এই মহীয়সী নেতৃত্বের অটলতা।
এই বিদায় অশ্রু দিয়ে নয়। এই বিদায় জানাতে হয় বুকভরা গর্ব নিয়ে। আমরা আমাদের তারুণ্যের কমান্ডারকে বিদায় জানাই, শ্রদ্ধায় আর গর্বে।
অসীমের পথে আপনার অনন্ত যাত্রা শুভ হোক, কমান্ডার।
4 months ago | [YT] | 4
View 0 replies
MOSLEH UDDIN TAWHID
শূন্য থেকে শুরু করে আজ আমরা ১০০০ জনের একটি সুন্দর পরিবার! 👣🚀
প্রতিটি সাবস্ক্রাইব, প্রতিটি লাইক আর প্রতিটি কমেন্ট আমাকে কাজ করার নতুন শক্তি দেয়। আপনাদের এই বিশ্বাস ধরে রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের যাত্রা তো কেবল শুরু!
জাজাকাল্লাহ খাইরান। (আল্লাহ আপনাদের কল্যাণ করুন)। 🙏✨
#1kFamily #YouTubeJourney #Success
4 months ago | [YT] | 6
View 1 reply
MOSLEH UDDIN TAWHID
কাজ করো মানুষ একদিন মুল্যায়ন করবেই।
4 months ago | [YT] | 3
View 0 replies
MOSLEH UDDIN TAWHID
নীরবতা হলো শব্দের অনুপস্থিতি, এক ধরনের শূন্যতা যা আমাদের চারপাশকে ঘিরে রাখে। প্রথম দৃষ্টিতে একে নিছক একটি ফাঁকা স্থান মনে হতে পারে, যেখানে কোনো শব্দ, কোলাহল বা আওয়াজ নেই। কিন্তু গভীরভাবে দেখলে বোঝা যায়, নীরবতা তার নিজের মধ্যেই এক বিশাল ভাষা ধারণ করে। এটি এক এমন পরিবেশ, যেখানে মন শান্ত হয় এবং ভেতরের কণ্ঠস্বরটি স্পষ্ট হয়ে ওঠে।
5 months ago | [YT] | 3
View 0 replies
MOSLEH UDDIN TAWHID
কুরআন তেলাওয়াত মানুষ মহামানবে পরিনত করে♥️
9 months ago | [YT] | 1
View 0 replies
MOSLEH UDDIN TAWHID
যত দিন যাচ্ছে, থার্টি ফার্স্ট নাইটের উন্মত্ততা ততই বাড়ছে। ডিজে পার্টি, অবাধ যৌ*না*চার এবং মদপানের সাথে যুক্ত হয়েছে বিকট শব্দের আত*শবা*জি, পট*কা ফোটানো ও ফানুস ওড়ানোর অপ*সংস্কৃতি।
গত বছর থার্টি ফার্স্ট নাইটে তিনটি মর্মান্তিক ঘটনা ঘটে। উল্লাসকারীদের পটকার আওয়াজ একটি নিষ্পাপ শিশুর জীবন কে*ড়ে নেয়। ফানুস-সৃষ্ট আগুনে সর্বস্ব দিয়ে গড়ে তোলা একজন দরিদ্র নারীর প্লাস্টিক কারখানা সম্পূর্ণ ভস্ম হয়ে যায় এবং ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, পটকার বিকট শব্দে ভয় পেয়ে একঝাঁক পাখি একটি বাসার ড্রয়িংরুমে ঢুকে ক্রমাগত চিৎকার করে ডানা ঝাপটাচ্ছে।
পাখি প্রকৃতির শোভা৷ সবুজ গাছের ডালে ডালে পাখিরা কলরব করবে, এটাই সৃষ্টির নিয়ম ও সৌন্দর্য। অথচ উৎসবের নামে অযৌক্তিক এই উন্মাদনার কারণে আমাদের পরিবেশ ও প্রাণীবৈচিত্র্য ধ্বং*স হচ্ছে।
নতুন বছরের আগমন যদি আনন্দের কারণ হয়, তবে পুরনো বছরের বিদায় বেদনার কারণ হওয়া উচিত। নববর্ষে যারা আনন্দ উদযাপন করে, হারিয়ে ফেলা বছরটির জন্য তারা কি কখনো বেদনা অনুভব করে?
মানুষকে আল্লাহ বিবেক দিয়ে সৃষ্টি করেছেন। বিবেকসম্পন্ন মানুষের পাশবিক উন্মাদনায় পাখিরা যদি আতঙ্কে ডানা ঝাপটায়, রাস্তার কুকুর যদি দিগ্বিদিক ছোটাছুটি করে ভয়ে, গরিবের মাথাগোঁজার আশ্রয় যদি ছাই হয় ফানুসের আ*গুনে, পট*কার বিকট শব্দ যদি খালি করে মায়ের কোল, তবে মানুষ তোমার শ্রেষ্ঠত্ব রইল কোথায়!
2 years ago | [YT] | 1
View 0 replies
MOSLEH UDDIN TAWHID
বিকেলের গোধূলির রং এর সঙ্গে আমার ভালোবাসা
2 years ago | [YT] | 6
View 0 replies
MOSLEH UDDIN TAWHID
2 years ago | [YT] | 2
View 0 replies
Load more