Hello Friends
Subscribe our official youtube channel to get all notifications from us.
Mahalaya audio juke Box is an unofficial channel of all the songs of latest Mythological events.
we only edit and compile them to juke boxes because copyright issue do not enable us to publish those events on social media.
So please enjoy these videos and please like the video,subscribe our channel and promote our contents.
Before using our videos,please take permission.
From August 04, 2025, We are available in Facebook. join our official Facebook group "Mahalaya Television Enthusiasts" to enjoy all elements of Mahalaya and other Mythological programs throughout the year
Mahalaya Audio Juke Box
প্রসঙ্গ - Star Jalsha Mahalaya 2026 Review
প্রথমেই সরাসরি বলে দিতে চাই, চ্যানেল নির্বিশেষে, আমরা AI এর এরকম জঘন্য use এর বিপক্ষে - যা দৃষ্টির দূষণ ঘটায়, আমরা তার শেষ অব্ধি প্রতিবাদ করে যাব।
● Positive Points - স্টার জলসার এবারের সবথেকে গুরুত্বপূর্ণ positive point হলো অসাধারণ কিছু গান বানানো। প্রায় বছর 7 পর স্টার জলসা অসাধারণ কিছু গান বানালো। সমস্ত credit ই শোভন গাঙ্গুলী, দেবজিৎ রায় ও শৈবাল বসুর প্রাপ্য। আর ধন্যবাদ বাকি যারা এই music arrangement এর সাথে যুক্ত। আত্মপরিচয় গান হোক বা তারার গান বা "কালি কোষে জন্ম নিলেন কৌশিকী কুমারী" বা মোহিনীর গান "মদমত্ত মনমুগ্ধ মোহিনী" - প্রতিটিই খুব উচ্চমানের কাজ। এই গানগুলির জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গীত পরিচালক কে। এবং জয়তী দির গানটি আলাদা করে দেওয়ার জন্য বিশেষ ধন্যবাদ ওনাকে। ধন্যবাদ Team Avyan কে আবার দুর্ধর্ষ Choreography র জন্য। শ্রীপর্ণা-স্নেহা-সুস্মিতা-হিয়া অপূর্ব কাজ করেছে। শুভশ্রী as পার্বতীর নাচটিও বেশ ভালো ছিল। অনেক সময় তো শ্রীপর্ণা কেই কৌশিকীর মোহিনী রূপ লাগছিল। নরকাসুর অভিনেতার অভিনয় যথেষ্ট পরিণত লেগেছে। আর ভালো লেগেছে এবারের পার্বতী, মোহিনী, কালিকা, কামাখ্যা, তারা look গুলি। প্রতিটিই খুব যত্ন নিয়ে বানানো। কৌশিকীর মোহিনী look টিও খুব সুন্দর ছিল, সুন্দর ছিল তারাপীঠের মা তারার look টি। ধন্যবাদ নীল সাহা ও অন্যান্য দের। আর বিশেষ ধন্যবাদ প্রাপ্য গবেষকের, যিনি কামাখ্যা কর্তৃক নরকাসুর বধ ঢুকিয়েছেন। এটির বিশেষ প্রয়োজন ছিল বলে আমি মনে করি।
● Negative Points - AI তো বললাম। এরপর সবথেকে নিন্দনীয় যে বিষয়টি তা হলো script ও চিত্রনাট্য। ভীষণ ই দুর্বল script, কোনও exciting moment নেই, dialogue এর কোনও আগামাথা নেই, যেন সিরিয়াল চলছে। কার্তিক নিজের মা কে চেনেনা, পার্বতী আবার অদ্ভুত ভাবে বলে "আমি তোর মা"। আর কৌশিকীর ওগুলো dialogue ? যেন মনে হচ্ছে রাজনৈতিক নেত্রী। অযথা চিৎকার। কামাখ্যার dialogue এর ও কোনও ছিরি-ছাদ নেই। উপরোক্ত যাদের নাচ যতো ভালো, তত জঘন্য চামুণ্ডা-কৌশিকী-মহিষমর্দিনী র নাচ। কোনও rhythm নেই, যেন মনে হচ্ছে ZB 25 দেখছি। এতো নোংরা নাচ। শুভশ্রী র expression, যুদ্ধ-Choreography নিয়ে নতুন উপলব্ধি তে উপনীত সলাম। এতে সহজেই প্রমাণিত হয় যে ওকে দিয়ে কাজ না করিয়ে নিলে ও খুব খুব average performance deliver করবে। তারাপীঠের মা তারা look টা কি just hype create করার জন্য ছিল ? মাত্র 1 second এর বেশি দেখানোই হয়নি। কিছু সাজ যতো ভালো হয়েছে, ততোধিক জঘন্য হয়েছে চামুণ্ডার সাজ। কালীর নাচ এমনিতে ভালো হলেও একটু কম speed হলে আরও graceful লাগত। একটু বেশি speed হয়ে গেছে। শিলাজিৎ বাবুর গানটি আমার মোটামুটি লেগেছে। সব থেকে জঘন্য লেগেছে 'উলঙ্গিনী নাচে' র DJ version, আমি এই বিকৃতি ভীষণ অপছন্দ করি। আর যেটা না বললে চলবেই না, জৈত্রী দের রীতিমত অপমান করেছে Star Jalsha এবং এবারের মহালয়ার director, producer রা। পুরো ZB র version এ ওনাদের record করা হয়, আর মহালয়ার দিন 95% voice over কেটে বাদ দেওয়া হয়। it is so insulting এবং আজ যদি জৈত্রী দির গলায় "গর্জ গর্জ' টা থাকত, তাহলে আজ এতোটা troll হয়তো হতোনা।
Rating - 5/10
1 day ago |[YT] | 410
View 134 replies
Mahalaya Audio Juke Box
প্রসঙ্গ :- Zee Bangla Mahalaya 2026 Review
লেখার আগে সরাসরি কিছু কথা বলে দিতে চাই।
আমি মহালয়ার Review দেওয়া শুরু করি 23 সাল থেকে। 2024 এর পর এই 26 এ আবার TV মহালয়ার Review দিচ্ছি। গতবছর বহু অনুরোধ এসেছিল Review দেওয়ার জন্য। আমি দিই নি। সঙ্গত কারণেই দিই নি। TV Mahalaya র fan হওয়ার দরুণ নোংরা গান থেকে বহু জঘন্য vfx আমি সহ্য করলেও সম্পূর্ণ AI VFX এর সমর্থন আমি কোনওদিন করিনি, করবোওনা। হ্যাঁ emphasis এর জন্য মানা যায়, কিন্তু 100% AI, এতো জঘন্য quality, তা নিন্দনীয়।
● Positive Points - বিগত বেশ কিছু বছরের মধ্যে এবার Zee তে যেটা পেলাম, যেটা আমার মনে হলো সব থেকে বেশি প্রয়োজন সবার আগে mention করা,সেটা হলো একটা proper script ও screenplay/চিত্রনাট্য। আমি এটা বলছিনা যে 23,24 এ script একদম খারাপ ছিল। কিন্তু এই দুই বছরের script দুটিতেই প্রচুর flaw ছিল এবং দর্শকদের টানা বসিয়ে রাখতে পারেনি। 23 এ মাঝের বেশ খানিকটা অংশে বেশ ঢিলেমি দেখা যায়, অন্যদিকে 24 এ বেশ অনেকটা অংশের script একদম compact, straight forward হলেও কিছু জায়গায় flaw ছিল। আর 25 কে আমি মহালয়া বলে ধরিই না। এবারের script আর চিত্রনাট্য অন্তত বহুলাংশেই ত্রুটি-বিচ্যুতিহীন ছিল, যা দর্শকদের bore করবেনা। গীতরচনায় এবার একটু পরিবর্তন এসেছে। 2022 এর পর আবার জী বাংলা মহালয়ার গীত রচনায় ফিরেছেন রঙ্গন চক্রবর্তী ও সৌরভ সাহা। কিছু গান যেমন রামায়ণের পালাগান, বিন্ধ্যবাসিনীর শিবস্তুতি, ভদ্রকালী-শিবদূতি-র
গান, হরগৌরীর যুগল নৃত্যের গান, মহিষাসুরমর্দিনীর অস্ত্রের গান, স্তোত্র গুলি তো অবশ্যই এবং সবশেষে থাকা জয়তী চক্রবর্তীর গানটি - এগুলো সবার মন জয় করতে বাধ্য। অন্তত 25 এর depression টা কাটলো। এর জন্য আরেকজনের ধন্যবাদ প্রাপ্য, তিনি হলেন উপালী চট্টোপাধ্যায়। Performance এর কথা আলাদা করে কী বলবো? প্রায় সবাই সবার সেরাটা দিয়েছে। আরাত্রিকা benchmark তৈরী করলো সেরা ভদ্রকালী হিসেবে, দেবাদৃতার কাজ ভীষণ ভালো হয়েছে। অঙ্কিতা যে সুযোগ পেলে ভালো কিছু deliver করবেই তা প্রমাণ হয়ে গেল। শ্বেতা-রুবেল যে বারবার নিজেদের প্রমাণ করে এসেছে তা নতুন করে বলার অপেক্ষা রাখেনা। অভিষেক-ঈশা-ধ্রুব কে নিয়ে আরেকটু বেশি expectations ছিল, তারা ঠিকঠাক কাজ করেছেন। কিন্তু unexpectedly ভালো করেছে তানিস্কা। অসম্ভব সুন্দর লাগছিল ওকে।
এবার যে জিনিসগুলোর প্রশংসা অবশ্যই করতে হয়, মহাদেবের ঊরুতে পার্বতীর বসা (এটি প্রায় 14 বছর পর জী বাংলাতে দেখানো হলো), রাবণ কর্তৃক শিবস্তুতি, শিবের চন্দ্রহাস খড়্গপ্রদান, শিবদূতি র তাণ্ডব, পার্বতী কর্তৃক রাম কে আশীর্বাদ এবং মহালক্ষ্মী ও ভদ্রকালী র proper আখ্যান। proper বললাম তার কারণ গতবছর স্টার জলসাতেও সেই এক story track ছিল এদের - সেই কোলাসুর বধ, সেই শিব - ভদ্রকালীর দ্বন্দ্ব। কিন্তু গতবার মহালক্ষ্মীর যুদ্ধের script কেমন দায়সারা ছিল এবং শিব-ভদ্রকালীর দ্বন্দ্বে তো প্রথমে শিবকে মারাত্মক উদ্ধত দেখানো হয় এবং পরে শক্তি কে highlight করতে শিব কে ছোট করা হয় - যার আমি ঘোর বিরোধী। এবারে তা একদমই হয়নি। রুবেল-আরাত্রিকা ভীষণ ভালো তাণ্ডব করেছে, এবং আরাত্রিকা নিজে স্বীয় ভাবে বলেছে সে কেন যেচে পরাজয় স্বীকার করেছে। এখানে পার্বতী ও ভদ্রকালীর মধ্যগগনে পাশাপাশি দাঁড়িয়ে থাকার দৃশ্যটি খুব তাৎপর্যপূর্ণ কারণ এর মাধ্যমে দুই মহাশক্তি যে সেই এক ব্রহ্মের প্রকাশ তা বোঝানো হয়েছে। এছাড়াও পার্বতী কর্তৃক রাম কে আশীর্বাদ অবশ্যই প্রশংসার দাবি রাখে। 'কৃত্তিবাস রামায়ণ' অনুযায়ী কাত্যায়নী দেবী, যিনিই শিবজায়া পার্বতী, রাম কে দেখা দিয়েছিলেন। আর সর্বোপরি আমি এগুলোর কথা বললাম কারণ আমাদের মনে রাখতে হবে, হাতে সময় 90 মিনিট। তাই এগুলো অবশ্যই প্রশংসার দাবি রাখে। রামের দেবী কে 'মা' সম্বোধন, মহিষাসুরমর্দিনীর আত্মপরিচয় - দুটোই খুব মনে দাগ কাটে।
Original voice থাকলেও unexpectedly সবাই ভালো করেছেন। Specially শ্বেতার original voice বেশ powerful লাগছিল।
Look নিয়ে আগেও বলেছি - ভদ্রকালী, শিবদূতী, মহালক্ষ্মী, সীতা র look ভীষণ ভালো হয়েছে। আর অসম্ভব ভালো হয়েছে Choreography, ভীষণ ভালো কিছু নাচ আমরা পেয়েছি এবারে যা রুবেল-শ্বেতা-আরাত্রিকা-তানিস্কা-অঙ্কিতার potential কে সামনে আনলো।
● Negative Points - AI তো বললাম। ঈশানী নাচ ভালো করলেও যুদ্ধের সময় expression এ গণ্ডগোল করেছে। পল্লবীর timing ভীষণ কম ছিল, এবং ওর নাচের সময় ও expression এর খামতি আমার চোখে পড়েছে। আর বিন্ধ্যবাসিনী নাচছে শিবস্তুতি তে ? আর কি গান ছিলনা ? আর ভদ্রকালী-রাবণ-বিন্ধ্যবাসিনী সবাই হরগৌরী কে 'প্রণাম পিতা, প্রণাম মাতা' কেন বলছে ? ভদ্রকালী কে মুণ্ডমালা, জবামালা দেওয়া উচিত ছিল। আর ঈশানী-পল্লবী র look নিয়ে আগেও বলেছি। অনেক বললো কিছু করা যেত। শ্বেতার blouse টাও full sleeve করার প্রয়োজন থাকেনি। শিবের look আরও ভালো করা যেত। আর এবারে VFX বাদে যেটা সব থেকে নিন্দনীয় তা হলো গানগুলো নষ্ট করা। জঘন্য সব SFX দিয়ে বহু গান নষ্ট করা হয়েছে। ভদ্রকালীর তাণ্ডব এতো low voice করা হয়েছে, যেন মনে হচ্ছে কালা হয়ে গেছি। কিছুই শোনা যাচ্ছেনা। অস্ত্রদানবিহীন মহিষাসুরমর্দিনী, জয়তী দির গান নেই - এসব আবার কী ? কটা মিনিট ই বা লাগতো ? এগুলো তো রীতিমত শিল্পীদের অপমান। হরগৌরীর যুগল নৃত্যের গানটা ওই reel এর অংশটা ছাড়া এক লাইন ও দেওয়া হয়নি। রাবণের শিবস্তুতি পুরো নষ্ট করেছে। জী যদি নিজেই নোংরা কাজকর্ম করে তাহলে আর কী বলা যাবে। আর মহালক্ষ্মীর গানের শুরুর অংশটি ভালো লাগেনি আমার, মধুরা দি কেও এবার বেশ দুর্বল লাগল। ভদ্রকালীর গানে কোনও ভারী কন্ঠস্বর হলে আরও ভালো হতো। এবার বেশ কিছু গানে পুরোনো সুর হতাশাজনক। আর শিবদূতির lyrics তো পুরো last year SJ ভদ্রকালীর copy paste বোঝাই গিয়েছিল।
● বিশেষ ধন্যবাদ - সবার আগে ধন্যবাদ জানাই Team Avyan কে দুর্ধর্ষ Choreography র জন্য। ধন্যবাদ Surinder Films, director শুভেন্দু চক্রবর্তী মহাশয় এবং Nairwita Ma'am কে, জী কে দিয়ে এতো ভালো কাজ করিয়ে নেওয়ার জন্য। অনুরোধ করবো আপনারা যেন পরেরবার ও থাকেন। গীতরচনার জন্য ধন্যবাদ রঙ্গন চক্রবর্তী কে, ধন্যবাদ সৌরভ সাহাকে গবেষণার জন্য। TV মহালয়া তে এই নিয়ে রামায়ণ মোট 11 বার দেখানো হলো। 90 মিনিটে গোটা রামায়ণ নামানো অসম্ভব। কিন্তু এর আগে স্টার জলসা 2015 তে প্রায় দুঘন্টা সময় পেয়েও তা কাজে লাগাতে পারেনি। রামায়ণ তুলনামূলক ভাবে Boring theme হলেও এতে বহু জিনিস দেখানোর আছে। 2020 র পর জী এটা approach করলো। যদিও 2020 তে প্রায় সব ভালো হলেও ভদ্রকালী না থাকা টা একটা major flaw ছিল। তাছাড়া script boring ও ছিল। কিন্তু এবারে Zee এর script fast, compact এবং সর্বোপরি স্কন্দমাতা ছাড়া সব দেবীদেরই কৃত্তিবাস 'রামায়ণ' থেকে নেওয়া হয়েছে। ভদ্রকালী দেবীকে রাখা অসংখ্য প্রশংসার দাবি রাখে। যাঁকে ছাড়া জী বাংলা মহালয়া ভাবা অসম্ভব, সেই উপালী দি কে গতবারের থেকে এবারে ভালো কাজ করার জন্য ধন্যবাদ। 2013 র উলুধ্বনি, "অশুভনাশিনী ত্রিনয়ণী" title track ভীষণ nostalgic করে তোলে। তবে এখানে একটা ব্যাপার। Surinder + সৌরভ সাহা যেই চ্যানেলেই যান না কেন, সেই সুদীপ মুখার্জীর voice আর সুধাধারা স্তোত্রম repeat হচ্ছে তো হচ্ছেই। স্কন্দমাতা না হয় নাই বললাম। আর যিনি এবারে ZBM তে না থেকেও আমাদের সবার মনে আছেন, সেই জৈত্রী দি, তাঁকে আমরা এবারে খুব miss করছি। প্রার্থনা করি পরেরবার তিনি যেন থাকেন।
Rating - 7/10
● কিছু উপদেশ - আমার চ্যানেলে থাকা যাদের এবারের জী বাংলা র মহালয়া ভালো লেগেছে, তাদের অনুরোধ করছি, Surinder Films Television এর facebook page ও Zee Bangla র Facebook page এ comment করা শুরু করুন যাতে জী বাংলা মহালয়া 2026 এর মহিষাসুরমর্দিনীর অস্ত্রদান, ভদ্রকালীর তাণ্ডব ও হরগৌরীর যুগল নৃত্যের গান তারা তাদের Facebook handle এ দ্রুত দেন এবং 2027 থেকে দয়া করে AI টা যেন একটু কম ব্যবহার করেন। আপনাদের AI ভালো না লাগলে অবশ্যই বলবেন সেটা। Nairwita Ma'am কেও DM করতে পারেন, তবে সবার জন্যই বলবো, ভালো করে বলবেন। আমরা দেখি অনেকে উৎসাহিত হয়ে রীতিমত কুরুচিকর করে হুমকি দেন, মৃত্যু কামনাও পর্যন্ত করেন। এসব করবেন না দয়া করে। ভালো করে অনুরোধ করুন। আর অনুরোধ করুন যাতে Surinder Films 2027 এও জী বাংলার মহালয়া প্রযোজনা করে। অসংখ্য ধন্যবাদ। শুভ রাত্রি 💙
3 days ago |[YT] | 698
View 249 replies
Mahalaya Audio Juke Box
|| শ্রীশ্রী দুর্গা সহায় ||
অবশেষে ঘনিয়ে এলো সেই বহু প্রতীক্ষিত মুহুর্ত, যার জন্য অপেক্ষা করে থাকে আপামর মহালয়াপ্রেমীরা। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ মহালয়া - পিতৃপক্ষের শেষ, মাতৃপক্ষের শুরু। আজকের দিনটি আপনাদের খুব ভালো কাটুক, এই কামনা করি।
শ্রীদুর্গা জয় তারা
ইতি Team Mahalaya Audio Juke Box ❤
5 days ago |[YT] | 1,294
View 303 replies
Mahalaya Audio Juke Box
দেবী মাহাত্ম্যের বর্ণনায় দেখুন "অশুভনাশিনী ত্রিনয়নী"
শুধুমাত্র জী বাংলায়...
#AshubhonashiniTrinayani #অশুভনাশিনীত্রিনয়নী #ZeeBanglamahalaya2k26 #MahalayaAudioJukeBox #RubelDas #AnkitaMullick #AbhishekBose #ZeeBangla #IshaaSaha
5 days ago |[YT] | 387
View 10 replies
Mahalaya Audio Juke Box
জয় জয় হে দুর্গা দুর্গতিনাশিনী
শৈলসুতা তুমি শিবানী
দেবী মাহাত্ম্যের বর্ণনায় দেখুন "অশুভনাশিনী ত্রিনয়নী"
শুধুমাত্র জী বাংলায়...
#AshubhonashiniTrinayani #অশুভনাশিনীত্রিনয়নী #ZeeBanglamahalaya2k26 #MahalayaAudioJukeBox #AnkitaMullick #ZeeBangla
5 days ago |[YT] | 271
View 16 replies
Mahalaya Audio Juke Box
মায়ের নানা রূপের একরূপ দেবী ভদ্রকালী!
দেবী মাহাত্ম্যের বর্ণনায় এই মহালয়ায় দেখুন "অশুভনাশিনী ত্রিনয়ণী", আগামী 10th October @ 5:00am, শুধুমাত্র #ZeeBangla-য় আর ZEE5 Bangla -এ।
#AshubhonashiniTrinayani #Mahalaya2026 #FBDurgaPuja #দুর্গাপুজো #DurgaPuja2026 #DurgaPujo2026 #Mahalaya2026Stills
5 days ago |[YT] | 181
View 4 replies
Mahalaya Audio Juke Box
মায়ের নানা রূপের একরূপ দেবী মহালক্ষ্মী!
দেবী মাহাত্ম্যের বর্ণনায় এই মহালয়ায় দেখুন "অশুভনাশিনী ত্রিনয়ণী", আগামী 10th October @ 5:00am, শুধুমাত্র #ZeeBangla-য় আর ZEE5 Bangla -এ।
#AshubhonashiniTrinayani #Mahalaya2026 #FBDurgaPuja #দুর্গাপুজো #DurgaPuja2026 #DurgaPujo2026 #Mahalaya2026Stills
#MahalayaAudioJukeBox
5 days ago |[YT] | 152
View 0 replies
Mahalaya Audio Juke Box
মায়ের নানা রূপের একরূপ দেবী বিন্ধ্যবাসিনী!
দেবী মাহাত্ম্যের বর্ণনায় এই মহালয়ায় দেখুন "অশুভনাশিনী ত্রিনয়ণী", আগামী 10th October @ 5:00am, শুধুমাত্র #ZeeBangla-য় আর ZEE5 Bangla -এ।
#AshubhonashiniTrinayani #Mahalaya2026 #FBDurgaPuja #দুর্গাপুজো #DurgaPuja2026 #DurgaPujo2026 #Mahalaya2026Stills
#MahalayaAudioJukeBox
5 days ago |[YT] | 295
View 7 replies
Mahalaya Audio Juke Box
ডাকিনী যোগিনী
শৃগালের বাহিনী
শিবদূতী দেবী ওই এলো রে
জটাধারী কন্যা শক্তি অনন্যা
সব অসুরে বুঝি খেলো রে
মায়ের নানা রূপের একরূপ দেবী শিবদূতী!
দেবী মাহাত্ম্যের বর্ণনায় এই মহালয়ায় দেখুন "অশুভনাশিনী ত্রিনয়ণী", আগামী 10th October @ 5:00am, শুধুমাত্র #ZeeBangla-য় আর ZEE5 Bangla -এ।
#AshubhonashiniTrinayani #Mahalaya2026 #FBDurgaPuja #দুর্গাপুজো #DurgaPuja2026 #DurgaPujo2026 #Mahalaya2026Stills
#MahalayaAudioJukeBox
5 days ago |[YT] | 161
View 0 replies
Mahalaya Audio Juke Box
"আমি আদ্যাশক্তি মহামায়া
আমি স্কন্দমাতা
কার্তিকেয়র অস্ত্র আমি
আমি জননী, পরিত্রাতা"
দেবী মাহাত্ম্যের বর্ণনায় দেখুন "অশুভনাশিনী ত্রিনয়নী"
শুধুমাত্র জী বাংলায়...
#AshubhonashiniTrinayani #অশুভনাশিনীত্রিনয়নী #ZeeBanglamahalaya2k26 #MahalayaAudioJukeBox #PallaviSharma #ZeeBangla
5 days ago |[YT] | 186
View 0 replies
Load more