'the POST', Bangladesh's first Meta Non-Fiction new media, a human story hub. POST breaks and redefines the essence of News-Narrative.
In a world of information tsunami dominated by fictional realities, POST stands to uncover and speak stories that matter. From national to international, from lives to politics-culture-sports- entertainment, we deliver human content beyond headlines. In a sea of noise and post truth, choose clarity, choose insight, choose depth— choose POST.


the POST

প্রসঙ্গত-গত ২৭ সেপ্টেম্বর সকালে শরীরচর্চা শেষ করে টি-শার্ট ও হাফপ্যান্ট পরে মেট্রোরেলে উঠতে যাওয়ায় অ্যাথলেট প্রশিক্ষক সাজ্জাদ হোসেনের পোশাককে ‘অশালীন’ বলে ফার্মগেট মেট্রো স্টেশনে দায়িত্বরত পুলিশ সদস্য তাঁকে টিকিট পাঞ্চ মেশিনের সামনে ৪০ মিনিট দাঁড় করিয়ে রাখেন। যদিও মেট্রোরেলে চলাচলের জন্য কোনো ড্রেসকোড নেই।

#MetroRail #MahatheroMuhammad #Liberalphobia #Islamophobia #PersonalLiberty #Thepost

8 hours ago | [YT] | 18

the POST

সোনা জয়ের প্রত্যাশায় আইচি-নাগোয়ার এশিয়ান গেমস খেলতে গিয়েছিল ছেলেদের বাংলাদেশ ক্রিকেট দল। ফিরতে হচ্ছে খালি হাতে। এর আগে যে তিনবার বাংলাদেশ দল এশিয়ান গেমস ক্রিকেটে খেলেছে, প্রতিবারই পদক নিয়ে ফিরেছে—২০১০ সালে প্রথমবার তো জিতেছিল সোনাও।
শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নামা বাংলাদেশ শুরুতে বেশ সুবিধাজনক অবস্থানেই ছিল। ১০ ওভারে শ্রীলঙ্কা ৪ উইকেটে তুলেছিল ৫১ রান। কিন্তু শেষ ১০ ওভারে বাংলাদেশের বোলারদের এলোমেলো বোলিংয়ের তারা করে ১৬৫ রান। ব্যাটিংয়েও শুরু থেকে হতাশ করা বাংলাদেশ অলআউট হয়েছে মাত্র ১০২ রানে।

#MohammadSalahuddin #BDCricket #AsianGames #BCB #BDvsSL #ThePost

8 hours ago | [YT] | 2

the POST

'এই পরিস্থিতি তৈরি হওয়ায় ইরানি নেতৃত্ব নিজেদের অবস্থান নিয়ে বেশ আত্মবিশ্বাসী। তারা মনে করছে দীর্ঘায়িত সংঘাত যুক্তরাষ্ট্রের ওপর অর্থনৈতিক চাপ বাড়াবে এবং আলোচনায় ইরানের অবস্থান শক্তিশালী করবে। তবে দীর্ঘ যুদ্ধ ইরানের নিজের অর্থনীতির জন্যও মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
যুক্তরাষ্ট্রের সামরিক চাপ ইরানকে আত্মসমর্পণ করাতে পারেনি; বরং ইরান আন্তর্জাতিক বাণিজ্যে নতুন হুমকি তৈরি করার সুযোগ পেয়েছে। কিন্তু দীর্ঘায়িত যুদ্ধ ইরানের অর্থনীতির ক্ষতি কাটাতে সাহায্য করবে না। সৌদি আরবও তাদের বাণিজ্যিক নিরাপত্তার জন্য ইরানের ওপর নির্ভরশীল হতে চাইবে না। তারা বরং যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপের দিকে আরও ঝুঁকে পড়তে পারে।'- লিখেছেন হামিদরেজা আজিজি

#IranUSWar #StraitOfHormuz #MiddleEastConflict #DonaldTrump #Geopolitics #ThePost

9 hours ago | [YT] | 11

the POST

'এটাই তাদের পলিটিক্স।
রাজশাহীতে আম্মার, ঢাকায় জুবায়ের আর মোসাদ্দেক -- সত্যি, এরা শিবিরের প্যানেলে নির্বাচিত নয় (অবশ্য এদেরকে শিবিরের ক্যাডার ছাড়া, আর কেউ কি কিছু ভাবে?)। অথচ, শিবিরের পক্ষে ত্রাসসৃষ্টি ও সহিংসতা কায়েম করেছে এরাই। বস্তুত শিবিরের প্যানেলে নির্বাচিত আর কাউকে মব ভায়োলেন্সে তেমন দেখাও যায় না (সর্বমিত্র ব্যতিক্রম, চাকমা পোলারে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছিল। তার কায়দাটা অবশ্য মবের নয়, লাঠি হাতে, পুলিশি হয়রানির)।
অবশ্য প্রথম আলো-ডেইলি স্টার-ছায়ানটে আগুন দেয়া হয় যে রাতে, সে রাতে জাবি ও রাবির শিবিরের নির্বাচিত নেতারা খোলস থেকে বেরিয়ে উস্কানিমূলক-সহিংস বক্তৃতা দিয়েছিল। এ নিয়ে আল জাজিরায় জামাতের নেতা ডা. শফিককে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনার শিবিরের পোলাপান এসবের পেছনে ছিল তো! তিনি উত্তর দিলেন, শিবিরের সাথে জামাতের আনুষ্ঠানিক কোনো সম্পর্ক নাই। অথচ লেজুড়বৃত্তির রাজনীতির বিরোধী, এসব সাবেক ‘সাধারণ শিক্ষার্থী’রা ঠিকই দাঁড়িপাল্লার পক্ষে ক্যাম্পেইন করেছিল।
এই যে কায়দাকানুনের-কৌশলের জাশির রাজনীতি, সারাজীবন তারা এসবই করেছে। প্রয়োজনমতো তারা অস্বীকার করে, দায়িত্ব নেয় না। অথচ এদের বাইরে রেখে এসাইন করা হয়েছে, ক্যাডারগিরি করার জন্য। গুপ্ত রাজনীতি করতে করতে, যখন স্বাভাবিক রাজনীতি করার সুযোগ এসেছে, তখনও তাদের খাসলত বদলাচ্ছে না।
এগুলো রাজনীতি নয়, পুরো ব্যাপারটা একটা লুকোচুরি-ষড়যন্ত্রের কলাকৌশল মাত্র। জাশি এখনও রাজনীতি করতে জানে না। তারা তা শিখে নি।
কিছু প্রাণী আছে, এরা স্যাঁৎসেঁতে-অন্ধকার জায়গায় বসবাস করে, আলোর সংস্পর্শে এলে এরা বিচলিত হয়, বিব্রত হয়।'- লিখেছেন ড. ফাহমিদুল হক

#DrFahmidulHaq #JamaatEIslami #ChhatraShibir #SalahuddinAmmar #ThePost

10 hours ago | [YT] | 73

the POST

ঢাকার মাদক বাণিজ্যে অপ্রাপ্তবয়স্কদের সম্পৃক্ততার চিত্র উঠে এসেছে নতুন এক গবেষণায়। ‘Unveiling Patterns and Sociodemographic Characteristics of Drug Trafficking in Dhaka City, Bangladesh’ শীর্ষক গবেষণাটি ১০ আগস্ট ২০২৬ PLOS ONE-এ প্রকাশিত হয়। গবেষণায় ঢাকার মাদক বিক্রির সঙ্গে যুক্ত ১,০১৬ জনের সাক্ষাৎকার নেওয়া হয়। গবেষণায় নেতৃত্ব দেন University of Birmingham ও Independent University, Bangladesh-এর শিক্ষক ড. শাফায়াত হোসেন। অংশগ্রহণকারীদের ২৭.৪ শতাংশের বয়স ছিল ১৫ বছর বা কম। কর্মসংস্থানের অভাব ও জবরদস্তি এই বয়সীদের মাদক বাণিজ্যে জড়ানোর গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উঠে এসেছে। তবে নমুনা এলোমেলোভাবে নির্বাচিত না হওয়ায় এই হার পুরো ঢাকার মাদক বিক্রেতাদের প্রতিনিধিত্ব করে না।

#DhakaNews #CrimeResearch #DrugTrafficking #ChildExploitation #kishorgang #ThePost

11 hours ago | [YT] | 10

the POST

'ইন্টারনেটভিত্তিক সংবাদমাধ্যমের বিস্তৃতি ঘটবে, সেটা স্বাভাবিক। কিন্তু সেই বিস্তৃতিটাও আমার কাছে মনে হয় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। যে কারণে এখানেও একটা বিশৃঙ্খলা আছে। রাষ্ট্র এক্ষেত্রে এই দায়িত্বটি পালন করতে ব্যর্থ হয়েছে। রাষ্ট্রের যে কাজ—এই গণমাধ্যম ব্যবস্থাপনার কাজ—গণমাধ্যম নিয়ন্ত্রণের কাজ কিন্তু রাষ্ট্রের নয়, রাষ্ট্রের কাজ হচ্ছে গণমাধ্যমের জন্য একটা সহায়ক পরিবেশ তৈরি করা। সেই কাজটি করতে গেলে সবার জন্য যেন সমান ক্ষেত্র তৈরি হয়, সেটি নিশ্চিত করা। সেই কাজটি করা হয়নি। কারণ, যেসব বিচার-বিবেচনায় আপনি কাউকে কাউকে টেলিভিশন বা রেডিও চ্যানেল প্রতিষ্ঠার বা পরিচালনার সুযোগ করে দিয়েছেন, সেগুলো ঠিক ছিল না। আপনি যেহেতু দশ-বিশ ডলার দিয়ে একটা ডোমেইন নেম কিনতে পারেন, কিনেই আপনি চালিয়ে যেতে পারেন। ওইসব ইন্টারনেটভিত্তিক সংবাদমাধ্যমগুলোর সামর্থ্য আছে কি না—দেশব্যাপী কিংবা অন্তত আঞ্চলিক পর্যায়ে হলেও— নিউজ গ্যাদারিং অপারেশন চালানোর ক্ষমতা আছে কি না, পরিপূর্ণ পেশাদারদের নিয়ে একটি পূর্ণাঙ্গ বার্তাকক্ষ পরিচালনার সামর্থ্য আছে কি না। এই জিনিসগুলো চলে যাচ্ছে অপেশাদারদের হাতে এবং অনেক ক্ষেত্রে অসৎ ব্যক্তিদের হাতে, অসাধু ব্যক্তিদের হাতে। সেখানে সরকার বা রাষ্ট্র কিন্তু চুপ করে আছে। সরকারের সেখানে একটা দায়িত্ব আছে।'- বলেছিলেন তৌফিক ইমরোজ খালিদী

#ToufiqueImroseKhalidi #bdnews24 #MediaPolicy #JournalismEthics #PressFreedom #Thepost

12 hours ago | [YT] | 8

the POST

'সমস্যা সমাধান না করে সরকার আওয়ামী লীগের পথেই হাঁটছে। আইনের আশ্রয় নেওয়ার নামে আইনকে ব্যবহার করে বিরোধী দলকে দমনের পথ বেছে নেওয়া হচ্ছে, যা সরকারের জন্য সুখকর হবে না।'- বলেছেন এটিএম আজহারুল ইসলাম

#MajorAkhtaruzzaman #JamaatEIslami #ATMAzharulIslam #AirportIncident #ThePost

13 hours ago | [YT] | 4

the POST

বিশ্ব ফুটবলে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফা র‍্যাঙ্কিংয়ে পঞ্চম। বিপরীতে ভারতের অবস্থান ১৩৮ নম্বরে। কিন্তু র‍্যাঙ্কিংয়ের ফারাকই সব নয়। কারণ, গত সপ্তাহে ৪৪ নম্বরে থাকা পানামার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভারত।
শনিবার বাংলাদেশ সময় রাত ৮টায় কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে গড়াবে ব্রাজিল ও ভারতের মধ্যকার এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি।

জুলাইয়ে বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ের কাছে হেরে বিদায়ের ধাক্কা কাটিয়ে উঠতে চাইছে দলটি। ‘বিশ্বকাপে আমরা যথেষ্ট প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি। সময়টা কঠিন ছিল। তবে নতুন প্রজন্মের জন্য এটি নতুন করে শুরু করার সুযোগ। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে এসব ম্যাচ আমাদের জন্য ভালো প্রস্তুতি। নিজেদের সামর্থ্য দেখানোর সুযোগও।’- বলেছেন ব্রাজিল দলের কোচ কার্লো আনচেলত্তি

#INDvsBRA #CarloAncelotti #BrazilFootball #IndianFootball #FIFAFriendly #ThePost

14 hours ago | [YT] | 1