শোনোনা বাংলার প্রথম পুরোদস্তুর পডকাস্ট মিডিয়া। দৃশ্যদূষণ থেকে বাঙালিকে ছুটি দিতে চায় শোনোনা। প্রথম ৩৬০ ডিগ্রি বাংলা অডিও প্ল্যাটফর্ম। এই মাধ্যমে আমরা শোনাবো বাংলার ও বাঙালির রাজনীতি, সংস্কৃতি, ইতিহাস, খাদ্য, স্বাস্থ্যের আজ কাল পরশুর কথা। জীবনের খুঁটিনাটি তুলে ধরার পাশাপাশি কল্পনায় শান দিতে থাকবে গল্পপাঠ। থাকবে রকের আড্ডা থেকে বিদগ্ধ জনের কথাবার্তা।

Shonona is the first-ever podcast media from Bengal that intends to capture a wide range of content, providing a much welcome relief to those Bengali listeners dreaming of getting rid of visual pollution. This is the first 360 bengali audio platform. Through this platform, listeners would encounter thought-provoking themes, ranging from politics, culture, history, food, health, etc. Our unique style of storytelling is bound to enrich the imagination of every single of our listeners. There will be wise and witty conversations cutting across the boundaries of conventional seriousness as much as of our characteristic Bengali "Parar adda".


Shonona

https://youtu.be/XmtSqh6zj_A

নকশাল আন্দোলনের খুঁটি-নাটি!
নকশাল আন্দোলনের সময় কেমন ছিল বাংলা? সেই কাহিনি শুনতে ক্লিক করুন লিঙ্কে।

1 week ago | [YT] | 5

Shonona

'দিমাগি নকশাল'! এইমুহূর্তে সারা দেশজুড়ে জনপ্রিয় এই শব্দের আঁতুড় ঘর কিন্তু বাংলা। ৭০-এর দশকের কলকাতার বহু অলিতে গলিতে পরে থাকতো বহু বেনামী লাশ! সেই রক্তাক্ত বাংলা জুড়ে তখন নকশাল আন্দোলনের ঝড়। কেমন ছিল বাংলার নকশাল আন্দোলন? সেই গল্প শুনতে চোখ রাখুন শোনোনা-র ইউটিউব চ্যানেলে ঠিক আজ সন্ধ্যায়।





#DimagiNaxal #naxal #নকশাল #historyofbengal #shonona

1 week ago | [YT] | 1

Shonona

নাহ, AI Trend নয়! 40s to 90s — পাঁচ দশকের অভিজ্ঞতার গল্প, তাঁদের নিজেদের মুখে।

সেকালের পুজো, প্রেম-বিয়ে, গান-সিনেমা-থিয়েটার, যুদ্ধ, দাঙ্গা, নকশাল আন্দোলন থেকে জরুরি অবস্থা—একটা সময়কে তাঁরা শুধু দেখেননি, বেঁচেছেন।

এই সিরিজে সেই সময়ের মানুষগুলোর মুখে শুনব তাঁদের জীবনের গল্প, স্মৃতি, অভিজ্ঞতা আর হারিয়ে যাওয়া সময়ের অজানা ঘটনাবলি।

AI দিয়ে বানানো nostalgia নয়—এটা সত্যিকারের মানুষের স্মৃতির আর্কাইভ। ❤️

শুনুন “স্মৃতির সিন্দুক — হারানো সময়ের অজানা ঘটনাবলি” আর সাবস্ক্রাইব করে রাখুন


#স্মৃতিরসিন্দুক #40sTo90s #বাংলারইতিহাস #Nostalgia #পুরনোদিনেরকথা #BengaliPodcast #Shonona #Memories #Kolkata #OldDays #trends #80s #70s #60s #50s #40s #retro #caa #calcuttakillings #worldwar

3 weeks ago | [YT] | 7

Shonona

১৯৪৭—শুধুই একটি বছর নয়। এই বছর দেখেছে স্বাধীনতা, আবার দেখেছে দেশভাগের নির্মমতা। সেই বিভাজনের স্মৃতি, হারিয়ে ফেলা শিকড় আর উদ্বাস্তু জীবনের লড়াই আজও বেঁচে আছে বহু মানুষের মনে।

‘স্মৃতির সিন্ধুক’-এর এই বিশেষ পর্বে ৮৯ থেকে ৯৫ বছর বয়সী ছয়জন প্রবীণ মানুষের সাক্ষাৎকারে উঠে এসেছে সেই সময়ের নানা অজানা অভিজ্ঞতা ও স্মৃতি।

যাঁরা তাঁদের জীবনের কথা আমাদের সঙ্গে ভাগ করে নিয়েছেন—

• মানিক গুপ্ত — ৮৯ বছর
• শ্রী অনিল কুমার ভট্টাচার্য — ৯৫ বছর
• সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য — ৮৯ বছর
• ভক্তি দাস — ৯১ বছর
• শেফালী সেন — ৯২ বছর (প্রয়াত)
• সবিতা মুখার্জী — ৯০ বছর

শেফালী সেন আজ আর আমাদের মধ্যে নেই। কিন্তু তাঁর বলা কথা, তাঁর স্মৃতি এবং তাঁর অভিজ্ঞতা থেকে যাওয়া সেই সময়ের ইতিহাস আজও আমাদের কাছে অমূল্য। তাঁকে জানাই আন্তরিক শ্রদ্ধা।

এই মানুষগুলোর বয়স শুধু একটা সংখ্যা নয়—তাঁদের স্মৃতিই এক জীবন্ত ইতিহাসের দলিল।

দেশভাগের সেই সময় তাঁরা কী দেখেছিলেন? কীভাবে বদলে গিয়েছিল তাঁদের জীবন? কীভাবে হারিয়েছিলেন শিকড়, ঘর ও পরিচিত পৃথিবী?

জানতে শুনুন ‘স্মৃতির সিন্দুক’—যেখানে ইতিহাসের কথা উঠে আসে ইতিহাসের সাক্ষীদের মুখে।


#Shonona #স্মৃতিরসিন্দুক #দেশভাগ #Partition1947 #উদ্বাস্তু #BengalPartition #PartitionMemories #RefugeeStories #BengalHistory #OralHistory #KolkataHistory #ForgottenStories #HistoryThroughMemories

1 month ago | [YT] | 10

Shonona

১৯৪৭— শুধুই একটি বছর নয়! এই বছর দেখেছে স্বাধীনতা একই সঙ্গে দেখেছে একটা বিভাজন, অসংখ্য মানুষের জীবনে এক গভীর ক্ষত।
উদ্বাস্তু মানুষের চোখে দেশভাগের স্মৃতি, হারিয়ে ফেলা শিকড় আর নতুন করে বেঁচে থাকার লড়াই—আজও যার রেশ রয়ে গেছে।

এই ইতিহাস শুধু বইয়ের পাতায় নয়, বেঁচে আছে মানুষের স্মৃতিতে।
‘স্মৃতির সিন্ধুক’-এ শুনুন সেই সময়ের কথা—যাঁরা দেখেছেন, অনুভব করেছেন, তাঁদের মুখেই।

কথা বলবেন: সবিতা মুখার্জী | শেফালী সেন | ভক্তি দাস | সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য | শ্রী অনিল কুমার ভট্টাচার্য | মানিক গুপ্ত

ইতিহাস ও স্মৃতির পাতা থেকে উঠে আসা এমন আরও গল্প শুনতে Shonona-কে Follow ও Subscribe করুন।

#Shonona #স্মৃতিরসিন্ধুক #দেশভাগ #Partition1947 #উদ্বাস্তু #BengalPartition #বাংলারইতিহাস #ইতিহাসেরগল্প #PartitionMemories #RefugeeStories #BengalHistory #KolkataHistory #মৌখিকইতিহাস #OralHistory #ForgottenStories

1 month ago | [YT] | 9

Shonona

একটি ছবি, আর তার আড়ালে লুকিয়ে থাকা এক টুকরো ইতিহাস।দেশভাগ, উদ্বাস্তু জীবন, যুদ্ধ ও দুর্ভিক্ষের স্মৃতি থেকে শুরু করে নকশাল আন্দোলনের উত্তাল সময়—সেই সময়ের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও স্মৃতির কথাই উঠে এসেছে এই বিশেষ পর্বে।

কথা বলেছেন —
সাবিতা মুখার্জি | শেফালি সেন | ভক্তি দাস | সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য | শ্রী অনিল কুমার ভট্টাচার্য | মানিক গুপ্ত

পোস্টারের সুবর্ণলতার ছবিটি যেন সেই সময়ের এক নীরব দলিল—একটি প্রজন্মের যন্ত্রণা, স্মৃতি ও ইতিহাসকে এক ফ্রেমে ধরে রাখা।

সেই সময়ের আরও অজানা গল্প ও স্মৃতি জানতে আমাদের Follow করুন এবং YouTube-এ Subscribe করুন।
ইতিহাসের হারিয়ে যাওয়া কথাগুলো শুনতে থাকুন - শোনোনা। 🎙️

#Shonona #স্মৃতিরসিন্দুক #সুবর্ণলতা #দেশভাগ #উদ্বাস্তুজীবন #বাংলারইতিহাস #নকশালআন্দোলন #NaxalMovement #BengalHistory #PartitionMemories #KolkataHistory #OralHistory #HistoricalMemories #শোনোনা

1 month ago | [YT] | 2

Shonona

বড় সিনেমার পর্দায় 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'- এর হাত ধরে উঠে এসেছে বাংলার নিজের রবিনহুড অনন্ত সিং-এর গল্প! তবে তাঁর গল্প প্রায় এক বছর আগেই তুলে ধরেছিলাম আমরা। সেই গল্প শুনতে হলে ক্লিক করুন লিংকে - https://youtu.be/S1hU0cgFDiE

1 month ago | [YT] | 9

Shonona

একটা কণ্ঠ ছিল, প্রতিবাদের, রবীন্দ্রনাথের, মানুষের গর্জনের ! আজ দেবব্রত বিশ্বাসের জন্মদিন।
শুভ জন্মদিন জর্জদা।

১৯১১ সালের ২৩ আগস্ট কিশোরগঞ্জে জন্ম নেওয়া এই মানুষটি পরবর্তীকালে বাংলা গানের জগতে এমন এক স্বতন্ত্র পরিচয় তৈরি করেছিলেন, যা আজও আলাদা করে চেনা যায়। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি গণসঙ্গীতেও তাঁর গুরুত্বপূর্ণ উপস্থিতি ছিল। তাঁর কণ্ঠ ছিল গভীর, তাঁর গায়কী ছিল নিজের মতো, আর গানকে নিজের অনুভব দিয়ে ছুঁয়ে দেখার সাহসটাই তাঁকে অন্যদের থেকে আলাদা করেছিল।

প্রায় ৩০০টি রবীন্দ্রসঙ্গীত রেকর্ড করেছিলেন তিনি। ‘তুমি রবে নীরবে’, ‘আকাশভরা সূর্যতারা’, ‘যেতে যেতে একলা পথে’, ‘পুরানো সেই দিনের কথা’—তাঁর গলায় এই গানগুলো শুধু গান হয়ে থাকেনি, হয়ে উঠেছে এক একটা আলাদা অভিজ্ঞতা। এমনকি তাঁর গাওয়া রবীন্দ্রসঙ্গীত ঋত্বিক ঘটকের ‘মেঘে ঢাকা তারা’, ‘কোমল গান্ধার’ এবং ‘যুক্তি তক্কো আর গপ্পো’-তেও বিশেষভাবে জায়গা করে নিয়েছিল।

কিন্তু জর্জদার গল্পটা শুধু তাঁর গাওয়া গানগুলোর নয়। তাঁর গায়কী নিয়ে রবীন্দ্রসঙ্গীতের প্রথাগত প্রতিষ্ঠানের সঙ্গে মতবিরোধও হয়েছিল। একটা সময় সেই মতভেদ এতটাই তীব্র হয় যে তিনি রবীন্দ্রসঙ্গীত গাওয়াই বন্ধ করে দেন। তবুও তাঁর গান থেমে থাকেনি—শ্রোতাদের মধ্যে থেকে গেছে, প্রজন্ম পেরিয়ে থেকেছে।

তাই আজ, তাঁর জন্মদিনে তাঁকে শুধু কিংবদন্তি কোনো গায়ক হিসেবে মনে করার দিন নয়। আজ মনে করার দিন সেই শিল্পীকে, যিনি নিজের কণ্ঠে নিজের একটা ভাষা তৈরি করেছিলেন।
কিছু শিল্পী সময়ের সঙ্গে পুরোনো হয়ে যান। আর কিছু শিল্পী সময়ের বাইরে চলে যান। দেবব্রত বিশ্বাস সেই দ্বিতীয় দলের। শুভ জন্মদিন, জর্জদা। আপনার গান এখনও ঠিক আগের মতোই আমাদের থামিয়ে দেয়। 🖤

#দেবব্রতবিশ্বাস #জর্জদা #DebabrataBiswas #GeorgeBiswas #রবীন্দ্রসঙ্গীত #RabindraSangeet #BengaliMusic #BanglaMusic #BengaliCulture #বাংলাসংস্কৃতি #RabindraSangeetArtist #BengaliLegend #শোনোনা #Shonona

1 month ago | [YT] | 12

Shonona

আসছে...
ইতিহাসের পাতায় চাপা পড়ে থাকা এক ভয়াবহ অধ্যায়…
দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও বাংলার দুর্ভিক্ষ—সাত প্রবীণের স্মৃতিতে! শুনুন শুধুমাত্র শোনোনায়!

#Shonona #বাংলারইতিহাস #বাংলারদুর্ভিক্ষ #দ্বিতীয়বিশ্বযুদ্ধ #worldwar

1 month ago | [YT] | 6

Shonona

আসছে...
বিশ্বজুড়ে চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাবে সবথেকে বেশি ক্ষতি হয়েছিল এই বাংলার! হিন্দু-মুসলিম দাঙ্গার পাশাপাশি এই সোনার বাংলা দেখেছিল এক ভয়াবহ দুর্ভিক্ষ। সেই ভয়ানক দিনগুলির গল্প শুনতে চাইলে চোখ রাখুন শোনোনার ইউটিউব চ্যানেলে!


#shonona #bengalipodcast #bengaliaudiostory #podcast

1 month ago | [YT] | 2