Rabiul Islam Biddut

Rabiul Islam Biddut-Shares content about Culture| History|Tradition| Nature| Travel and diverse life stories of people.
Rabiul Islam Biddut channel will try to upload new vlog videos, Bengali vlogs, travel vlogs. I hope you will like my vlogging. Please subscribe to Rabiul Islam Biddut vlog channel and stay with me. Thank you

*** For businees inquiries-rabiulislam01021982@gmail.com


Rabiul Islam Biddut

পৃথিবীর দুর্গম জায়গায় ভ্রমণের অভিজ্ঞতা পাওয়াটা খুবই বিরল। একই সঙ্গে পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন অঞ্চলগুলোর মানুষেরা কীভাবে জীবন যাপন করে, তা জানতে পারাটা আরও বিরল অভিজ্ঞতা। যুক্তরাজ্যভিত্তিক ফটোগ্রাফার কেভিন হল সেই বিরল অভিজ্ঞতাই লাভ করেছেন। বিবিসিতে লেখা এক নিবন্ধে তিনি সেই অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
ইতোকোর্তোরমিত হলো ছোট একটি গ্রাম। সেখানে মাত্র ৩৭০ জন মানুষ বসবাস করেন। গ্রামের ঘরগুলো বর্ণিলভাবে রং করা। গ্রামটিতে নেই কোনো রাস্তাঘাট। সেখানে পৌঁছানোর উপায় হলো হেলিকপ্টার, নৌকা ও স্নোমোবাইল নামের যানে চড়া। এ ছাড়া প্রায় ৪০ কিলোমিটার দূরে নের্লেরিট ইনাট বিমানবন্দরগামী ফ্লাইটে চড়েও যাওয়া যায়। এ ফ্লাইট সপ্তাহে দুবার হয়। এর মধ্যে একটি আসে আইসল্যান্ড থেকে, আর অন্যটি পশ্চিম গ্রিনল্যান্ড থেকে।
ইতোকোর্তোরমিতের খুব কাছাকাছি কোনো গ্রাম বা শহর নেই। এই গ্রামের সবচেয়ে নিকটবর্তী শহরের অবস্থান প্রায় ৮০০ কিলোমিটার দূরে। গ্রামের আশপাশের এলাকা বরফময়। সেখানকার হিমষিতল এলাকায় বাস করে মেরুভালুক, মাস্ক অক্স আর লাখ লাখ সামুদ্রিক পাখি। এই গ্রামটি নিয়ে ভিডিও দেখতে চাইলে পেজটিতে ফলো ও লাইক দিয়ে পাশেই থাকুন। ধন্যবাদ।
#rabiulislambiddut #greenland #ittoqqortoormiit #travel

2 weeks ago | [YT] | 1

Rabiul Islam Biddut

ফুটবলে পালিচড়ার মেয়েদের সাফল্য চলছেই!

বলা হয় ফুটবলকন্যাদের গ্রাম পালিচড়া। রংপুর শহর থেকে ১০-১৫ কি.মি. দূরের এক গ্রাম পালিচড়া। গেল কয়েক বছর হলো এই গ্রামে ফুটবলবিপ্লব ঘটে গিয়েছে! এখানকার মেয়েরা ফুটবলার হতে চায় একদম ছোটবেলা থেকেই! বাংলাদেশে পালিচড়ার মতো এমন গ্রামের সংখ্যা হাতে গোনা! আমরা রংপুর বিভাগ নামে মেয়েদের যে দলটা বয়সভিত্তিক বিভিন্ন টুর্ণামেন্টে সাফল্য দেখি কিংবা টেলিভিশন খুললে রংপুরের বিভাগের যে জয়ের খবর শুনি তা ওই পালিচড়ার মেয়েদের কল্যাণে!

আপনার মনে প্রশ্ন জাগতে পারে একটা বিভাগকে কিভাবে একটা গ্রাম প্রতিনিধিত্ব করতে পারে! তাহলে শুনুন ২০ সেপ্টেম্বর রাজশাহীতে জেএফএ অনূর্ধ্ব-১৪ জাতীয় পর্যায়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে রংপুর বিভাগ ২-০ গোলে ময়মনসিংহ বিভাগকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছেছে। ১টি করে গোল করেছেন সাগরিকা ও স্মৃতি।

মজার ব্যাপার হলো, যে ১১ জন রংপুর বিভাগের হয়ে খেলেছেন তারমধ্যে ৯জনই পালিচড়ার মেয়ে। তার মানে ৯ জনের গ্রাম রংপুরের নিভৃত এক পল্লীতে। ভাবা যায়, এরাই দিনের পর দিন গোটা রংপুর বিভাগকে গর্বিত করে যাচ্ছে। এরাই সাফল্যের মূল রুপকার।

কেন পালিচড়ায় ফুটবল এভাবে এগিয়ে গেল, অন্যরা কেন পারছে না? নেপথ্যে একজন ফুটবলপাগল মানুষ আছেন পালিচড়ায়! যার কল্যাণে পালিচড়ার মেয়েদের এই অপ্রতিরোধ্য অগ্রযাত্রা। তিনি মিলন মিয়া। যিনি নিজের বাড়িতে থাকতে দিয়ে মেয়েদের প্রশিক্ষণ দেন বিনা খরচায়! এমন একজন ফুটবলপাগল পালিচড়ায় আছে বলেই রংপুর বিভাগের মেয়েদের এমন সাফল্য! অভিনন্দন রংপুর বিভাগের মেয়েদের! অভিনন্দন মিলন! আপনারা আরও এগিয়ে যান।
#rabiulislambiddut #rangpur #palichara #rangpurdivision #football

5 months ago | [YT] | 1

Rabiul Islam Biddut

ঘোড়ায় গাড়িতে চলে মুকুলের সংসার!
চরের একমাত্র বাহন ঘোড়ার গাড়ি। যাত্রী এবং মালামাল আনা নেওয়ার বেলায় ব্যবহার করা হয় এই ঘোড়ার গাড়ি। ছোট বড় মিলিয়ে গাইবান্ধায় ১৬৫টি চর রয়েছে। ভাবা যায়, একটা জেলায় কতগুলো চর! এই চরের বেশিরভাগ মানুষ অত্যন্ত কষ্ট করে জৗবনযাপন করেন। সবচেয়ে বড় সমস্যা হলো রাস্তা! চরগুলোতে রাস্তা নেই! বিকল্প ভাবার মানুষও নেই। চরের এত মানুষ তাদেরকে ভালো রাখার কিংবা দেখভাল করারও কেউ নেই! তাদের দিকে একটু দৃষ্টি দিলে দেশের অর্থনীতিতে তারাও বড় ভুমিকা রাখতে পারে। বিশেষ করে কৃষিতে। কিন্তু মুকুলদের দিকে দৃষ্টি রাখবে কে? ঘোড়ার গাড়ি চালিয়ে এভাবেই চলবে মুকুলদের সংসার! মুকুলের জীবন সংগ্রাম নিয়ে ভিডিও আসতে চলেছে। দেখার আগাম আমন্ত্রণ।
#rabiulislambiddut #charrasulpur #char #charlife #Gaibandha #Bangladesh

5 months ago | [YT] | 0

Rabiul Islam Biddut

আকাশে সাদা মেঘের ভেলা মাটিতে শুভ্র কাশবন!

এ যেন অন্যরকম অনুভূতি! মৃদু বাতাসে কাশফুলগুলো যখন দোল খেতে থাকে তখন মনেও দোলা লাগে! অভূতপূর্ব দৃশ্য যতবারই দেখি ততবারই ভালো লাগে। এরআগেও আমি গিয়েছিলাম চর গুপ্তমনিতে ওখানকার কাশবন আরও ঘন এবং অনেক বেশি।

কিছুদিন আগে গিয়েছিলাম নতুন করে জেগে ওঠা চর রসুলপুরে। তখনও কাশফুল তার শুভ্রতা সেভাবে ছড়ায়নি। যে জায়গাটায় আমি দাঁড়িয়ে আছি শুধু সেখানেই কেবল একটু কাশফুল তার সৌন্দর্য্য ছড়াচ্ছে।

চড়ের বাসিন্দা মুকুল জানালেন, সপ্তাহখানেকের মধ্যেই কাশবন আপন আলোয় উদ্ভাসিত হবে। শরৎ মানেই কাশফুল! যারা এটা মিস করতে চান না তারা বালাসি ঘাট থেকে স্বল্প দুরত্বের নৌকায় চড়ে নতুন চর রসুলপুরে যেতে পারেন। সত্যিই এ এক অপার্থিব সৌন্দর্য্য!
#rabiulislambiddut #biddut #char #charrasulpur #kashbon #kashful
#beautiful #beauty #Natureofbeauty #nature

5 months ago | [YT] | 0

Rabiul Islam Biddut

আবার সেই রসুলপুরে....

গ্রামে কেউ বলে কলুম ফুল কেউ বলে কলমি ফুল। আজকাল খুব একটা এই ফুল দেখা যায় না। যমুনা নদীর চরে দেখা মিলল কলমি ফুলের। তাই ফ্রেমবন্দী হয়ে গেলাম। আমার ঠিক পেছনেই উত্তাল যমুনা। তপ্ত দুপুরে ছবির জন্য পোজ দেওয়াটাও বেশ কষ্টকর। এখান থেকে কয়েক কদম দূরে চোখ ফেললেই দেখা মিলবে কয়েকটি ঘর। এটা চর রসুলপুর। তবে এটা আসল রসুলপুর নয়। সেখানে বাড়িঘর এখানকার তুলনায় বেশি। এখানে কেবল সাত-আটটি ঘর উঠেছে। পাঁচ-ছয়টি পরিবার এসে বসতি গড়ে তুলেছে। তারাও এই চর থেকে পেছনের আরেকটি চরে ছিলেন। কিন্তু যমুনার করাল গ্রাসে নদীঘর বিলিন হয়ে যাওয়ায় গেল দু’বছর হলো তারা এখানে এসেছে।

মূলত আমি গিয়েছিলাম তাদের জীবনযাত্রা দেখার জন্য। বরাবরই চরের মানুষের জীবন আমাকে ব্যথিত করে। এবারও তার ব্যতিক্রম হয়নি। যদিও সময় বদলেছে। তারপরেও চরের মানুষের অপ্রতুলতার তো শেষ নেই! কত কষ্টই না তাদের করতে হয়!

জীবন যে সংগ্রাম সেটা চরের মানুষের চেয়ে আর ভালো কে-ই বা বুঝবে! নতুন একটা কনটেন্ট তৈরি করছি এই মানুষদের নিয়ে। দেখার আগাম আমন্ত্রণ রইল।
#rabiulislambiddut #চর #চরেরজীবন #গাইবান্ধা #চররসুলপুর #Gaibandha
#char #charlife #charbangladesh #Bangladesh #river #bangladeshriver

5 months ago | [YT] | 0

Rabiul Islam Biddut

এসএসসি পাশ করে কলেজেও ভর্তি হয়েছিলেন তিনি। সংসারের অভাব অনটনে পড়াশোনা ছেড়ে দিয়েছেন। এখন তার পেশা ঘোড়ার গাড়ি চালানো। ঘোড়াকে খাওয়ানো ও অন্যান্য আনুষাঙ্গিক খরচ বাদ দিয়ে মাসে ২০-২২ হাজার টাকা আয় করছেন মুকুল। চর রসুলপুরে বছর দুয়েক হলো নতুন চর জেগেছে। সেখানে তারা বাড়ি করে বসতি গড়েছেন। আগে ছিলেন খানারজানি চরে। এত অসুবিধার মাঝেও চরেই থাকতে চান মুকুল। ফসল ফলানোর পাশাপাশি ঘোড়ার গাড়ি চালিয়ে আয়টাও তো মন্দ নয়!
#rabiulislambiddut #lifeofChar #Gaibandha #charrasulpur

5 months ago | [YT] | 2

Rabiul Islam Biddut

কোথায় এই রেস্টুরেন্ট?
#rabiulislambiddut

5 months ago | [YT] | 1

Rabiul Islam Biddut

নন্দন পার্কে আমরা সকলে...
#rabiulislambiddut #নন্দনপার্ক #NandanPark #savar #Dhaka

5 months ago | [YT] | 0

Rabiul Islam Biddut

এই জায়গাটি এখন ট্রেডমার্ক হয়ে গিয়েছে! অল্প কিছু সময়ের জন্য হলেও যেতে পারেন। ভালো লাগবে!
#rabiulislambiddut #Gaibandha #ghagat

6 months ago | [YT] | 1

Rabiul Islam Biddut

ভর দুপুরে একদিন একাকি আনমনে...!
#rabiulislambiddut #alone

6 months ago | [YT] | 0