বাংলায় আল-কুরআন

আসুন, সহজ বাংলায় আল-কুরআনকে বুঝি এবং হৃদয়ে ধারণ করি।

একজন মুসলমান হিসেবে আপনি ও আমি পাঁচ ওয়াক্ত সালাতে কুরআন তিলাওয়াত করি। কিন্তু তিলাওয়াতকৃত সেসব আয়াতের বাংলা অর্থ আমরা জানি কি?

বেশিরভাগ ক্ষেত্রেই উত্তর আসবে, "না"। কারণ আমরা প্রথাগতভাবে ছোটবেলায় আমপারা পড়ে যেসব সূরা হিফজ বা মুখস্ত করেছি সেগুলো তিলাওয়াত করেই সালাত আদায় করি। দুঃখের বিষয় সেসকল সূরার বাংলা অর্থ হয়ত আমরা জানি না কিংবা তিলাওয়াতের সময় অনুধাবন করি না। তদুপরি আমাদের মধ্যে কেবল আরবিতে কুরআন তিলাওয়াতের প্রবণতা বেশি দেখা যায়। কখনো হয়ত বাংলা অর্থ পড়া হয় কখনো হয় না। কিন্তু আমাদেরকে অর্থ বুঝে কুরআন পড়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এ কাজটিকে আপনার প্রতিদিনের সঙ্গী করাই এই চ্যানেলের মূল উদ্দেশ্য।

এই চ্যানেলের ভিডিওতে আমরা নিয়মিত কুরআনের একটি সূরা বা কয়েকটি আয়াতের অর্থ জানার চেষ্টা করব(ইনশাআল্লাহ) ৷ ভিডিওগুলোর ডেস্ক্রিপশনে থাকবে উক্ত সূরা বা আয়াতের সাবলীল ব্যাখ্যা বা তাফসীর। আশা করি এর মাধ্যমে আমরা কুরআনকে হৃদয়ে ধারণের পাশাপাশি আমাদের ইসলামি জ্ঞানকে আরও সমৃদ্ধ করতে পারব, ইনশাআল্লাহ।

আসসালামু আলাইকুম।
-সম্পাদিত
৯ এপ্রিল, ২০২৫