Shashwati Roy Writer



Shashwati Roy Writer

হোক নাকিছু ভালোবাসার আবাদ
শাশ্বতী রায়।

অনাবাদী হৃদয় ভুমিতে ভালোবাসার
আবাদ,
যদি এসে একবার বাড়ায় কেউ কোমল হাত ।
খরস্রোতা নদীর বুকে যেমন চলে গোপন পরিক্রমা অভিসারের,
তেমনি আঁকিবুকি করে চলে আল্পনায় ভরে যায় গাভিন নদী, ভুলে যায় -খরখরে বুকে জাগায় আবেগের টানে।
নীলাকাশে তারারা ক্ষীণ পোয়াতি আলো জ্বালে নতুন ভোরের আশায়।
দিবাকর রাতের চিতল বুক চিরে জন্মদেয় নতুন প্রভাত, ভেঙে যায় সকল নিস্তব্ধতা।
নিকস কালে রাত্রির বুকে জমা রেখে দেয় বিরহী হৃদয়ের সমস্ত কান্না।
বুনে যায় নতুন স্বপ্ন উজান নদীর বুকে
জাগবে নতুন চর, বাঁধবে ঘর,অনাবাদী বুকে ভালবাসার হবে চাষ।

6 days ago | [YT] | 1

Shashwati Roy Writer

মধ্যবিত্তের মুখচোরা চাঁদের আলো
কলমে ঃ শাশ্বতী রায়।
২৬/০১/২৫
গোধুলির আলোর নীতি মালা নির্জনতার ভীর ঠেলে সাঁজের প্রদীপ জ্বালা,
গোছানো অভিমান মৌনতার সাক্ষী নিকশকালো অন্ধকারের দাপা দাপি,স্বপ্ন দেখার আকুতিরা বালিশের পাড় ধরে স্বপ্ন বুনে।
জীবনের নিষ্পত্তি না হলেও মৃত্যুর প্রহর গুণে যায়।
বেঁচে আছে বলে দলাপাকানো ভাতের মত গলায় আটকে যায় শান্তির বাতাবরণ। সুখ মিললেও দারুচিনির দ্বীপের মতো হাত ছানি দেয়।
জীবন ভালোবাসার প্রমান দেয় সারিবাঁধা ছালছাড়া অর্জুন গাছের অভিমানের মতো ক্ষত নিয়ে ।
মধ্যবিত্তের মুখচোরা
চাঁদের আলোতে অদেখা পথের নিশানা,তবু পা ফেলা, রাত্রির আঁধার সরিয়ে অগোছালো কিছু কবিতার উপমা।

2 weeks ago | [YT] | 2

Shashwati Roy Writer

মধ্যবিত্তের মুখচোরা চাঁদের আলো
কলমে ঃ শাশ্বতী রায়।
২৬/০১/২৫
গোধুলির আলোর নীতি মালা নির্জনতার ভীর ঠেলে সাঁজের প্রদীপ জ্বালা,
গোছানো অভিমান মৌনতার সাক্ষী নিকশকালো অন্ধকারের দাপা দাপি,স্বপ্ন দেখার আকুতিরা বালিশের পাড় ধরে স্বপ্ন বুনে।
জীবনের নিষ্পত্তি না হলেও মৃত্যুর প্রহর গুণে যায়।
বেঁচে আছে বলে দলাপাকানো ভাতের মত গলায় আটকে যায় শান্তির বাতাবরণ। সুখ মিললেও দারুচিনির দ্বীপের মতো হাত ছানি দেয়।
জীবন ভালোবাসার প্রমান দেয় সারিবাঁধা ছালছাড়া অর্জুন গাছের অভিমানের মতো ক্ষত নিয়ে ।
মধ্যবিত্তের মুখচোরা
চাঁদের আলোতে অদেখা পথের নিশানা,তবু পা ফেলা, রাত্রির আঁধার সরিয়ে অগোছালো কিছু কবিতার উপমা।

3 weeks ago | [YT] | 1

Shashwati Roy Writer

সম্পর্ক নিয়তির নির্ঘটন
কলমে ঃ শাশ্বতী রায়।
১৫/০৩/২৫
নিয়তির পান্ডুলিপি বোঝা বড় দায়!
কার সাথে সম্পর্ক হবে?
কতটা সময় সম্পর্কে চলমান থাকবে?
সেটা সম্পূর্ণ নিয়তির নির্ঘটন।
কিন্তু তার পরও আমাদের হাতে
যেটা থাকে সেটা সম্পর্ক কে
বাঁচিয়ে রাখা।

যেমন করে টবে চারাগাছ লাগিয়ে
তার পরিচর্যা করা হয় -
জল, খইল, সার দিয়ে
তেমনি, সম্পর্ককে ও বাঁচিয়ে
রাখার জন্য
যত্ন করতে জানতে হয়।
তবেই সম্পর্ক দীর্ঘ হবে এবং
মজবুত হবে,
না হলে সম্পর্ক হয় পানসে হবে
না হলে হাড্ডি সার কঙ্কাল হয়ে
সম্পর্কের অবসান ঘটবে।

3 weeks ago | [YT] | 0

Shashwati Roy Writer

শেষ শীতের গোছানো অভিমান
কলমে ঃ শাশ্বতী রায়।

কুয়াশার লুকোচুরির পেলব মাখে না আর
শীতের ঠোঁটের গভীরে কুয়াশার চুমু চুইয়ে চুইয়ে না পড়ার সংলাপ।
অতিথি পাখির ঘরে ফেরার তাড়া,
সোহাগি সকালের সোনা ঝরা রোদের গা নাড়া দিয়ে ঝলমলিয়ে
ওঠা।
জীবনের নিয়নবাঁতি যেন পোড়াকাঠের শেষাংশ পড়ে থাকা,
রাতে সাথে দাপাদাপিতে বিধ্বস্ত
দুটি চোখের পাতা, বৃক্ষের ছড়ানো ছিটানো শাখাপ্রশাখায় শিশির চুম্বন
থাক না আর কিছুক্ষণ।
সে অধরা চাঁদ এসেছিল ঠোঁটের স্পর্শে আর কিছুটা প্রেমের রোমাঞ্চকর স্মৃতিচারণ করি না
অবলোকন।
আগোছালো কবিতার ডালপালা
শিশিরের নেশায় ভিজুক না কিছুক্ষণ, ভিজতে দাও না কিছু টা গোছানো অভিমান।

1 month ago | [YT] | 3

Shashwati Roy Writer

শৈত্য প্রবাহের তীব্রতা
কলমে ঃ শাশ্বতী রায়।
০৫/০১/২৫
প্রতি বারের ন্যায় শৈত্য প্রবাহের তীব্রতা
কুয়াশায় চারিদিকে মোড়া,
সারাদিনে দেখা যায়নি দিবাকরের উজ্জ্বল প্রভা।
চারিদিকে কাঁপছে বুড়ো থেকে শিশু,
ঘরের বৌদের নিস্তার নেই কাজ থেকে,
পেট বোঝেনা শীতগ্রীষ্ম তার খাবার চাই শুধু।
হিমের ভারে কেউ চালাচ্ছে রুম হিটার
কেউবা শীতের হাত থেকে জ্বালছে আগুন,
কেউবা বা সেকছে হাত গিন্নির রান্নার চুলোয়, কেউবা খেঁজুর রস জ্বালের তাফালের চুলোয় আগুন পোহায়।
পুরুষদের কাজে যেতে মন নাহি চায়,
তবু যেতে হয় পেটের দায়, দ্বায়িত্ব পালনে ছুটছে কাঁপন তুলে,প্রিয়ার বুকের ওম ফেলে
যেতেই হবে শীতে কর্মস্থলে,
এও এক কঠিন বাস্তবতা।
বস্ত্রহীন পড়ে আছে কত৷ অনাথ, পাগল বাস্তু হারা,
যার যতটা কাপড় তার ততটা শীতের বহর।

1 month ago | [YT] | 0

Shashwati Roy Writer

শিরোনামঃ শতবর্ষ পরে
কলমে ঃ শাশ্বতী রায়।
০৪/০১/২৪
শতবর্ষ পরে আসবে নতুন প্রজন্মের কবি,
লিখবে ওআঁকবে নতুন বৈচিত্র্যের ছবি।
চিরদিন কেউ রইবে না ভবে সকলেই একদিন হারিয়ে যাবে।

কালের গহ্বরের বিলীন হবে
একদিন সব মিলিয়ে যাবে ,
স্মৃতির দলীল ও হারিয়ে যাবে
ধূলো মলিন হবে যবে।

শুধুই পদচিহ্ন রবে পড়ে
তার উপর পড়বে ধূলো,
আবার নতুন পদচিহ্ন আঁকবে
নতুন প্রজন্ম আবার সরাবে মলিন ধূলো।

হারিয়ে যাবে অস্থি মজ্জা
কঙ্কালের পর কঙ্কাল জমবে,
কে কার খবর রাখবে বলতো?
তবুও জয়গান গাইবো নতুন
প্রজন্মের কবি হে,
স্বাগত স্বাগত জানাই তোমাকে।
শতবর্ষ পরে আসবে নতুন কবি
জাগবে আবার নতুন রবি।

1 month ago | [YT] | 0

Shashwati Roy Writer

তুই নেই মুঠো দুরাভাষে
কলমে ঃ শাশ্বতী রায়।
৩০/০১/২৫
মুঠোফোন টা বাজে সকাল সাঁঝে
দৌড়ে আসি ভাবি তোর আদুরে কথা আসবে ভেসে।

না না তা এলোনা, ভাবনা মোর মিছে মিছে
তুই নেই আজ মুঠো ফোনটা রয়ে গেছে
তুই নেই বলে সকালটা বিষাদে ভরে গেছে।
কড়া দুপুর টা ঝিমিয়ে গেছে
বিকালটা একটা পোড়া রুটির মত ঝলসে গেছে।

বাতাসে বাতাসে উল্লাস জাগে না
পাঁজরে শুধু হা-হাকার জাগে।
সন্ধ্যাটা আর গোধূলীর রঙ ছড়ায় না
পাখি নীড়ে ফেরে বঁধু মোর ফেরে না।

বুকের পাঁজর গুলো ভেঙ্গে হয় খান খান
অন্তরে গুমড়ে উঠে সুর কান্নার।
যে হৃদয় ছিলো তোর সোহাগে ভরপুর
সে হৃদয়ে আজ জাগে তোর বিরহের সুর।

গভীর অন্ধকারে পাশ বালিশটা জড়িয়ে বুকে
আর্তচিৎকারে মন মরে ধুকে ধুকে।
তোর প্রতীক্ষায় আজো কাটে নীরব সময়
কাক ডাকা ভোরে আর কেউ ডাকে না আমায়।

আহ্লাদী সুরে পাগলীটা মোরে কেউ বলে না!!
ভালো বাসি ভালোবাসি কেউ বলে না!!!
শুধু মুঠো ফোনটা পড়ে আছে
তোর আদুরে নিঃশ্বাস নিয়ে রিংটোন টা আর বাজে না!!!!
আমি তবুও বেয়ে যাই তোর সুখানুভুতির খেয়া।

2 months ago | [YT] | 0

Shashwati Roy Writer

মায়ের বন্দনা🙏🙏
কলমে ঃ শাশ্বতী রায়।

এসোএসো গো মা বীণাপানি
সাদরে বন্দিলাম মা গো তোমার চরণ।
পূর্বেতে বন্দিলাম মাগো সূর্য দেবের চরণ,
উত্তরে বন্দিলাম মাগো হিমালয় পর্বত।
দক্ষিণে বন্দিলাম মাগো ক্ষীরোদ সাগর
পশ্চিমে বন্দিলাম মাগো সর্ব দেব-দেবীর চরণ।

ধান-দূর্বা বেলপাতা পুষ্প মাল্য পঞ্চমিষ্টি পঞ্চফলে
করিবো গো মা বিদ্যাবতী তোমার অর্চন।
মোরা অতি অভাজন হৃদয়ের প্রেমার্ঘ্য দিলাম অঞ্জলি,তুমি তৃতীয় নয়নে জ্বালাও আলোর দীপালি।

মাগো সোনার খাটে বসো গাে মা রূপার খাটে পাও
পূজো পেয়ে খুশি হয়ে বর দিয়ে যাও।
এটুকু মিনতি করি ছোট, বড়, বৃদ্ধ, যোগী, কবি, সাহিত্যিক, শিল্পী সংস্কৃতি বিকাশে মননে দক্ষতা বৃদ্ধি করো,
তুমি সমস্ত আধার কাটিয়ে আলো হয়ে ঝরো।
তুমি অষ্ট সিদ্ধি অষ্টতারা,
সাধন তন্ত্রে সবার সেরা।🙏🙏

2 months ago | [YT] | 0

Shashwati Roy Writer

মানবতার গায়ে কুষ্ঠ
কলমে ঃ শাশ্বতী রায়।
১৬/০২/২৫
মানবতার গায়ে কুষ্ঠ ব্যাধি একুশ ম্লান
কে সারাবে এই দুরারোগ্য ব্যাধি?
কুরে কুরে খাচ্ছে দেশ, জাতি, সমাজ
হে মহাবিশ্ব জাগাও হে শুভশক্তি ।

মানবতার শাখায় নবপল্লব ভরুক
নতুনকুড়ি আসুক সুগন্ধি ফুলফোটাও
অশান্ত অস্থির মন্বন্তর দিশাহারা
কে দেখাবে আঁধারের যাত্রীদের আলো?

কেন ঝরছে আজো রক্ত বাজছে দামামা
মানবিকতা বিবর্জিত মস্তিষ্কেের নিউরণনে
টক্সিনে ভরপুর সমাজ ঘৃণ্য বর্বরোচিত
অপ্রতিরোধ্য বেপরোয়া নেশায় মত্য হননে।

2 months ago | [YT] | 0