About BLC:
Bangladesh Law Centre (BLC) is a full-service law firm in Dhaka with the motto- “Commitment, Excellence & Solution” focusing on a unique holistic approach that blends its expertise, research and relentless efforts. BLC brings together barristers, advocates, consultants, paralegal and administrative staffs, seasoned professionals averaging more than two decades of experience in a variety of areas of civil litigation, criminal litigation, company matters, corporate & commercial issues, Tax, VAT, other business matters, dispute resolution, ADR, arbitration, administrative law, constitutional law, family law, land law, real estate issues and labour law. The firm upholds extremely high standards of professionalism and provides quality and timely legal services to domestic and international clients. Within this short span of time our relentless efforts, research, solutions, one-stop services, multi-disciplinary approach took us at the level of leading law firms in Bangladesh.


BD Law Centre

বকেয়া-পাওনা-ক্ষতিপূরণের টাকা আদায়ের জন্য বাণিজ্যিক আদালতে মামলা

বাণিজ্যিক দলিলের শর্ত লঙ্ঘনের কারণে (যেমন- বিল অব এক্সচেঞ্জের টাকা না দেওয়া বা বিল অব ল্যাডিংয়ের শর্ত ভেঙে পণ্য নষ্ট করা) যদি কোনো পক্ষের আর্থিক ক্ষতি হয়, তবে হারানো অর্থ বা চুক্তিতে উল্লেখিত ক্ষতিপূরণ আদায়ের গ্রাউন্ডে মামলা দায়ের করা যায়।

বকেয়া পাওনা আদায়:
পণ্য সরবরাহ বা সেবা প্রদানের পর যদি অপর পক্ষ ইনভয়েস বা চুক্তি অনুযায়ী বিল পরিশোধ করতে ব্যর্থ হয়, তবে পাওনা টাকা আদায়ের গ্রাউন্ডে মামলা করা যায়। এটি ব্যাংকের ক্ষেত্রে ঋণখেলাপিদের বিরুদ্ধেও প্রযোজ্য।

ক্ষতিপূরণ দাবি:
চুক্তিভঙ্গ বা বাণিজ্যিক দলিলের শর্ত লঙ্ঘনের কারণে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হলে, সেই ক্ষতির সমপরিমাণ বা চুক্তিতে উল্লেখিত পূর্বনির্ধারিত ক্ষতিপূরণ (Liquidated Damages) আদায়ের জন্য মামলা করা যায়।

#ব্যবসা_আইন #আইনি_পরামর্শ #businesslaw #commerciallaw #legaladvice #bangladeshlaw #bdlawcentre #বকেয়া_পাওনা #বকেয়া_ টাকা_আদায় #পাওনা_ টাকা_আদায় #ক্ষতিপূরণ

12 hours ago | [YT] | 1

BD Law Centre

LC ডকুমেন্ট সংক্রান্তে বাণিজ্যিক আদালতে মামলা

ঋণপত্র হলো বিক্রেতার জন্য পেমেন্টের নিশ্চয়তা এবং ক্রেতার জন্য পণ্য প্রাপ্তির আশ্বাস। কিন্তু এতে ছোট কোনো ভুল বা "Discrepancy" থাকলে ব্যাংক পেমেন্ট আটকে দিতে পারে।

সৃষ্ট বিরোধ:
এলসির পেমেন্ট দেওয়া বা না দেওয়া
এলসি-র শর্তের অসামঞ্জস্যতা (Discrepancy),
জালিয়াতি (Fraud),
ব্যাংক কর্তৃক অর্থ পরিশোধে অস্বীকৃতি,
বিলম্বে নথিপত্র উপস্থাপন (Late Presentation),
পেমেন্ট বন্ধে ইনজাংশন দাবি ।

#ব্যবসা_আইন #আইনি_পরামর্শ #businesslaw #commerciallaw #legaladvice #bangladeshlaw #bdlawcentre #LC_ডকুমেন্ট #ডকুমেন্ট #বাণিজ্যিক_আদালত

18 hours ago | [YT] | 1

BD Law Centre

ব্যবসায়িক চুক্তি-ডকুমেন্ট সংক্রান্তে বাণিজ্যিক আদালতে মামলা

বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনার জন্য সম্পাদিত বিভিন্ন চুক্তিপত্রও বাণিজ্যিক দলিল হিসেবে বিবেচিত হয়।

দলিলের নামগুলো হল:
অংশীদারিত্ব চুক্তি (Partnership Agreement),
যৌথ উদ্যোগ চুক্তি (Joint Venture Agreement)
ফ্র্যাঞ্চাইজ চুক্তি (Franchising Agreement)
শেয়ারহোল্ডার চুক্তি (Shareholder Agreement)
বীমা পলিসি (Insurance Policy)।
আধুনিক বাণিজ্যে প্রফর্মা ইনভয়েস (Proforma Invoice),
বাণিজ্যিক চালান (Commercial Invoice),
প্যাকিং লিস্ট (Packing List),
সার্টিফিকেট অব অরিজিন (Certificate of Origin)
এগুলোও বাণিজ্যিক দলিল হিসেবে গণ্য করা হয়।

#ব্যবসা_আইন #আইনি_পরামর্শ #businesslaw #commerciallaw #legaladvice #bangladeshlaw #bdlawcentre #ব্যবসায়িক_চুক্তি #ব্যবসায়িক_ডকুমেন্ট #বাণিজ্যিক #ব্যবসায়িক

22 hours ago | [YT] | 1

BD Law Centre

ব্যাংকিং ডকুমেন্ট সংক্রান্তে বাণিজ্যিক আদালতে মামলা

ব্যবসায়ী ও ব্যাংকারদের সাধারণ লেনদেনের প্রধান হাতিয়ার হলো এই দলিলাদি। অধ্যাদেশের ২(ঘ)(১) ধারায় "ব্যাংকার" এবং "আর্থিক প্রতিষ্ঠান" এর কথা বিশেষভাবে উল্লেখ থাকায় এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

দলিলের নামগুলো হল:
ঋণপত্র (Letter of Credit (LC)),
Back to back LC
বিনিময় বিল (Bill of Exchange),
বিল অব লেডিং (Bill of Lading (BOL)),
অঙ্গীকারপত্র (Promissory Note),
ব্যাংক গ্যারান্টি (Bank Guarantee),
পারফরমেন্স বন্ড
ট্রাস্ট রসিদ (Trust Receipt),
ইত্যাদি।

#ব্যবসা_আইন #আইনি_পরামর্শ #businesslaw #commerciallaw #legaladvice #bangladeshlaw #bdlawcentre #ব্যাংকিং_ডকুমেন্ট

1 day ago | [YT] | 1

BD Law Centre

পণ্য পরিবহনের ডকুমেন্ট সংক্রান্তে বাণিজ্যিক আদালতে মামলা

এই দলিলগুলো মূলত স্থল-নৌ-সমুদ্র-আকাশ পথে পণ্য পরিবহনের ক্ষেত্রে পণ্যের স্বত্ব বা দখল প্রমাণে ব্যবহৃত হয়।

ডকুমেন্টগুলো হলো:
ডেলিভারি অর্ডার (Warrant or Order for Delivery),
রেলওয়ে রসিদ (Railway Receipt),
নৌ-বহনপত্র (Bill of Lading (BOL)),
ডক ওয়ারেন্ট (Dock Warrant),
বিমান পথে পরিবহন রসিদ (Airway Bill),
গুদামজাতকরণ সনদ (Warehouse Keeper’s Certificate),
ইত্যাদি।

#ব্যবসা_আইন #আইনি_পরামর্শ #businesslaw #commerciallaw #legaladvice #bangladeshlaw #bdlawcentre #পণ্য_পরিবহনের_ডকুমেন্ট #পণ্য_পরিবহন #ডকুমেন্ট_সংক্রান্তে

2 days ago | [YT] | 0