টুকিটাকি টুর (Snippets Tour)

This is টুকিটাকি টুর (snippets Tour) channel. Here I share my recorded video and beautiful moments. I will share my thought and historical documentary.


টুকিটাকি টুর (Snippets Tour)

পদত্যাগ করে দেশ ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানা। ‪@ProthomAlo‬

1 year ago | [YT] | 0

টুকিটাকি টুর (Snippets Tour)

এতগুলো মানুষের প্রাণ.......!
কিছু ভুল সিদ্ধান্ত নেওয়ার কারণে ঝরে গেল। কারো অকাল মৃত্যু কখনও কাম্য নয়। একটা মৃত্যুতে পুরো একটা পরিবার শেষ হয়ে যায়।
আল্লাহ তুমি সবাইকে এই শোক সইবার তাওফিক দাও। এতগুলো বাচ্চা বাচ্চা ছেলে! আল্লাহ তুমি হেফাজত কর। আর কোন মৃত্যুর সংবাদ যেনো না শুনতে হয়। আর নেয়া যাচ্ছে না। হয় ক্ষমতা ছাড়েন না হয় দেশ ছাড়েন।

#studentmovement2024

1 year ago | [YT] | 0

টুকিটাকি টুর (Snippets Tour)

চড়ুইভাতি! আহা সেই শৈশব। ❤️❤️❤️

2 years ago | [YT] | 0

টুকিটাকি টুর (Snippets Tour)

রাতে ওটি এসিস্ট করার সময় স্যার হঠাৎ বললেন-
স্যার-তোমার বয়স ২৮/২৯ হবে?
আমি-জ্বী স্যার,কেনো স্যার?
স্যার-হালকা হেসে বললেন,এমনি জিজ্ঞাসা করলাম।
একটু পর স্যার আবার জিজ্ঞেস করলেন-
স্যার-তুমি বিয়ে করছো?
আমি-জ্বী স্যার।
স্যার-বউ নিয়ে ঘুরো না?
আমি-আপাতত ঘুরতে পারছি না স্যার।
স্যার-কেনো? টাকা কামাই করতেছো?
আমি-জ্বী স্যার।ডিউটি,স্টাডি আর টাকা কামাই করছি।
স্যার-কত টাকা জমাইলা?
আমি-মোটামুটি স্যার।
স্যার-মোটামুটি কেনো?কিছু টাকা দেই তোমাকে তাহলে।
আমি-দেন স্যার।কত দিবেন?
স্যার-তুমি কত চাও?
আমি-স্যার ৪/৫ লাখ দিয়ে দেন স্যার।
স্যার-গলা ফাটিয়ে হেসে বললেন-তোমাকে ৫০লাখ দেই।
আমি-হেসে বললাম, তাহলে তো ভালো হয় স্যার।
স্যার-কিন্তু আমাকেও কিছু দিতে হবে তাহলে।তোমার বয়সটা আমাকে দাও।তুমি টাকার অভাবে ঘুরতে যাচ্ছো না আর আমি বয়সের ভারে যাচ্ছি না।
ডাক্তার যখন হইছো,না খেয়ে মরবা না,কিন্তু প্রাণের যত্ন না নিলে আনন্দের অভাবে মরে যাবা একটা সময়।

-Dr.Ashiqul Azad Amio

2 years ago | [YT] | 3

টুকিটাকি টুর (Snippets Tour)

Gloomy weather and red rose......!
Captured by me.
Looking good or bad?

2 years ago | [YT] | 2

টুকিটাকি টুর (Snippets Tour)

বর্তমান যুগের ব্যস্ততা সর্বস্ব জীবনের ইঁদুর দৌড়ে আমাদের শরীর ও মন যখন রোজকার একই পরিবেশের ক্লান্তি এবং একঘেয়েমিতে ভরে ওঠে, তখন নিত্যদিনের সেই চেনা চারপাশ থেকে আমাদের মন একটুখানি মুক্তির আনন্দের জন্য ছটফট করে। সেই সময় মনকে কিছুদিনের জন্য বিশ্রাম দিতে এবং নিজের ক্লান্তি ও একঘেয়েমি দূর করে জীবনের পরবর্তী ব্যস্ততার জন্য তৈরি হতে প্রয়োজন ভ্রমণের।

ভ্রমণ আমাদের শরীর তথা মন উভয়কে বিশেষভাবে প্রভাবিত করতে সক্ষম। ভ্রমনের ফলে একদিকে আমাদের মন যেমন জীবনের ক্লান্তি ও গ্লানি দূর করে সতেজ হয়ে উঠে, অন্যদিকে আমাদের শরীরও সকল জড়তা কাটিয়ে সতেজতায় পূর্ণ হয়ে ওঠে। এমনকি বিভিন্ন রোগ মুক্তির ক্ষেত্রেও ভ্রমণের বিশেষ গুরুত্ব রয়েছে।

যথাযথ স্থান নির্বাচন একটি সুন্দর ভ্রমণের অভিজ্ঞতা লাভের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ভ্রমণের স্থান নির্ভর করে ভ্রমণকারীর মানসিক অবস্থা, শারীরিক সক্ষমতা, পারিবারিক পরিস্থিতি, আর্থিক স্বচ্ছলতা ইত্যাদি বিষয়ের উপর। আমি সাধারণতঃ চিরাচরিত জীবন থেকে ছুটি নিয়ে প্রকৃতির বুকে ভ্রমণের উদ্দেশ্যে ছুটে যেতেই ভালোবাসি। পাহাড়, নদী, সমুদ্র ও জঙ্গল এই সবই আমার অত্যন্ত পছন্দের বিষয়।
তবে সপরিবারে যাওয়ার হলে বিশেষ চিন্তাভাবনা করে ভ্রমণের স্থান নির্বাচন করতে হয়।

2 years ago | [YT] | 2

টুকিটাকি টুর (Snippets Tour)

আমাদের জাতীয় ফলের নাম কী?

2 years ago | [YT] | 2