তুমি যদি SSC 27/দাখিল ২৭ ব্যাচের শিক্ষার্থী হয়🫵 তাহলে শুধু মাত্র তোমার পরীক্ষা পর্যন্ত আমার সাথে থাকো ⏰ ইনশাআল্লাহ তোমাকে পাশ করার দায়িত্ব আমার 🎯


EduHacks BD

Alhamdulillah❤️❤️

4 weeks ago | [YT] | 4

EduHacks BD

🌙 মাত্র ৫ বছর বয়সেই পুরো পবিত্র কুরআন মুখস্থ! ❤️📖

ফিলিপাইনের Bangsamoro অঞ্চলের শিশু মোহাম্মদ আবদুলমোহাইমেন ক্যাম্পং মাত্র ৫ বছর বয়সে পবিত্র কুরআনের সম্পূর্ণ ৩০ পারা মুখস্থ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে।

এত অল্প বয়সে এমন অসাধারণ অর্জন সত্যিই বিস্ময়কর ও অনুপ্রেরণাদায়ক। 🥹❤️

আল্লাহ তাআলা তাকে কুরআনের আলোয় আলোকিত করুন এবং তার জীবনে কুরআনের শিক্ষা বাস্তবায়নের তাওফিক দান করুন। আমিন। 🤲

#কুরআন #হাফেজ #হিফজ #ইসলাম #Bangsamoro #Quran #Hafiz #IslamicReminder

1 month ago | [YT] | 6

EduHacks BD

৪৫ বছর বয়সে এসএসসি পাস কাঠমিস্ত্রি নাছিমুল হক! 🎓

পেশায় তিনি একজন কাঠমিস্ত্রি। নাম নাছিমুল হক। ৪৫ বছর বয়সে এসে তিনি এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন।

নাছিমুল হক জানান, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে অন্যান্য সদস্যরা তাকে নির্বাচিত করতে চেয়েছিলেন। কিন্তু তার এসএসসি সনদ না থাকায় তিনি সেই সুযোগ পাননি।

বিষয়টি তাকে ভীষণভাবে অনুপ্রাণিত করে। এরপর ২০২৪ সালে তিনি নবম শ্রেণিতে ভর্তি হন। অবশেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৪.৬২ জিপিএ পেয়ে সফলভাবে উত্তীর্ণ হন।

তার এই সাফল্য প্রমাণ করে—শেখার কোনো বয়স নেই। ইচ্ছাশক্তি ও পরিশ্রম থাকলে যেকোনো বয়সেই স্বপ্ন পূরণ করা সম্ভব। ❤️

#SSC2026 #শিক্ষা #অনুপ্রেরণা #সাফল্য #নাছিমুলহক

1 month ago | [YT] | 7

EduHacks BD

শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম শুরু ও ক্লাস শুরুর সম্ভাব্য সময়সূচি জানা গেছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রস্তাব অনুযায়ী, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হতে পারে। আর ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর পরিকল্পনা করা হয়েছে। এ বিষয়ে একটি প্রস্তাবনা তৈরি করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বুধবার (১২ আগস্ট) গণমাধ্যমের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রস্তাবনাটি শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা রয়েছে। মন্ত্রণালয়ের অনুমোদন পাওয়ার পর একাদশ শ্রেণির ভর্তি ও ক্লাস শুরুর চূড়ান্ত সময়সূচি প্রকাশ করা হবে।


বোর্ডের প্রস্তাবনা অনুযায়ী, ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়ে ভর্তি কার্যক্রম শেষ হবে ১০ নভেম্বরের মধ্যে। এরপর ১২ নভেম্বর থেকে একাদশ শ্রেণির ক্লাস শুরুর প্রস্তাব করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান বলেন, ‘আগামীকাল প্রস্তাবনা আকারে মন্ত্রণালয়ে জমা দেওয়া হবে। এরপর মন্ত্রণালয় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

1 month ago | [YT] | 5

EduHacks BD

🌿 প্রিয় SSC–26 🌿

"ভালো ফলাফল না হওয়া মানেই জীবন থেমে যাওয়া নয়।
আল্লাহর ওপর ভরসা রাখো, ধৈর্য ধরো—ইনশাআল্লাহ সামনে আরও উত্তম কিছু অপেক্ষা করছে।"

1 month ago (edited) | [YT] | 0

EduHacks BD

ক্লাস নবম-দশম শ্রেণি বা SSC/দাখিল 27 প্রস্তুত থেকো সবাই!

2 months ago | [YT] | 5

EduHacks BD

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হয়েছে (SSC Result Publication Date Announced by Education Minister)। আগামী ২০ জুলাই, ২০২৬ তারিখে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

বৃহস্পতিবার, ১৮ জুন সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।

2 months ago | [YT] | 5

EduHacks BD

সবাইকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম ঈদ মোবারক 🥰🎀

3 months ago | [YT] | 10

EduHacks BD

গণিত, বাংলা ১ম ও ২য় পত্রের MCQ তে 30 নাম্বার এর মধ্যে 30 নাম্বার পেতে MISSION আসছে 🎯 প্রস্তুত ৯-১০ম বা SSC/দাখিল ২০২৭🔥

3 months ago | [YT] | 7

EduHacks BD

⏰এইমাত্র ২০২৭ সালের SSC শিক্ষার্থীদের পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে 🤯 বিস্তারিত 👇

২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। আর পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৭। একইসঙ্গে আগামী বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন থেকে। এ পরীক্ষা চলবে ১৩ জুলাই পর্যন্ত।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ের সভাকক্ষে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী বছরের পরীক্ষার তারিখ ঘোষণা করেন।

তিনি জানান, এর আগে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও সংশ্লিষ্টরা এতে আপত্তি জানান। পরে পরীক্ষার তারিখ পিছিয়ে নিয়ে এই নতুন সিদ্ধান্ত হয়।🥹🫡

4 months ago | [YT] | 6