এই চ্যানেল এ বাংলা হিন্দি আধুনিক, ছায়াছবি, লোকসঙ্গীত ,রবীন্দ্রসঙ্গীত সব গানের স্বরলিপি সহ শেখান হয় , কীবোর্ড বাজানো শেখান হয় ও যে কোন গানের chords schedule দেওয়া হয়। এ ছাড়াও কিভাবে রেওয়াজ করতে হয়,সুর সাধনা করতে হয় ও গান ও voice quality ভালো করতে হয় তা শেখান হয়।
#harmonium_tutorial
#হারমোনিয়ম_শিক্ষা
#keyboard_tutorial
#indian_classical_learning
#how_to_learn_music
#learn_music_for_beginners
#Music_class


Indubala Music

🌸🎶
Indubala Music Academy -এর উদ্যোগে
রবীন্দ্রজয়ন্তীর আন্তরিক আয়োজন ✨
রবীন্দ্রনাথের গান, আবৃত্তি ও ভাবনার মাধ্যমে এক সুন্দর সাংস্কৃতিক সন্ধ্যায় আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। ❤️

🗓️ ১০ই মে, রবিবার
🕔 বিকেল ৫টা থেকে

সকল ছাত্রছাত্রী ও তাঁদের পরিবারকে উপস্থিত থাকার জন্য আন্তরিক অনুরোধ রইল।
এসো, কবিগুরুর সুর ও সাহিত্যের আলোয় একসাথে কাটাই একটি স্মরণীয় সন্ধ্যা। 🌼

#RabindraJayanti #IndubalaMusicAcademy #RabindranathTagore #CulturalEvening #MusicAndRecitation #BengaliCulture #RabindraSangeet 🌿

4 weeks ago | [YT] | 14

Indubala Music

🎶 গান শিখতে চান একদম শুরু থেকে?
Indubala Music Academy নিয়ে এলো সঠিক গাইডলাইন ও ট্রেনিং।
সুর, তাল, লয়, রিয়াজ—সব শেখানো হয় যত্ন সহকারে।
📞 Admission Enquiry: 099033 09291
আজই যোগাযোগ করুন।

গান একদম শুরু থেকে শিখতে চাইলে ধাপে ধাপে এগোলে ভালো হয়—
১. স্বর চেনা (সা রে গা মা...)
প্রথমে শুদ্ধ স্বর ঠিকভাবে ধরার অভ্যাস করুন। প্রতিদিন সারেগামা প্র্যাকটিস করুন।
২. রিয়াজ শুরু করুন
প্রতিদিন 20–30 মিনিট
আকার (আ-আ-আ) প্র্যাকটিস
এক স্বরে দীর্ঘক্ষণ ধরে গাওয়া (breath control)
সরগম ওঠা-নামা
৩. তাল ও লয় শিখুন
Rhythm এবং লয় বোঝা খুব জরুরি। হাততালি দিয়ে সহজ তিনতাল, কাহারবা ইত্যাদি ধরতে শিখুন।
৪. হারমোনিয়াম/তানপুরা নিয়ে স্বর মিলান
Harmonium দিয়ে সা ধরুন, pitch matching করুন।
৫. সহজ গান দিয়ে শুরু করুন
প্রথমে সরল সুরের ভজন, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি বা basic classical-based songs।
৬. মৌলিক শাস্ত্রীয় শিক্ষা নিন
Hindustani Classical Music-এর বেসিক—
আলঙ্কার
পলটা
ছোট খেয়াল (পরে)
৭. একজন ভালো গুরুর কাছে শিখুন
গুরু থাকলে ভুল কম হয়, গলা ঠিকভাবে তৈরি হয়।
একদম শুরুর দৈনিক রুটিন
10 মিনিট — সা রে গা মা
10 মিনিট — আলঙ্কার
10 মিনিট — একটি সহজ গান
5 মিনিট — শোনা (ভালো গায়কদের)
সবচেয়ে আগে: সুর ঠিক করা এবং নিয়মিত রিয়াজ — এ দুটোই ভিত্তি।
#IndubalaMusicAcademy #SingingClasses #MusicLessons #LearnSinging #VocalTraining #IndianClassicalMusic #HarmoniumClass #RabindraSangeet #NazrulGeeti #OnlineMusicClass #KolkataMusicTeacher #BeginnerSinger #MusicEducation #BanglaMusic #ReelsViral

1 month ago | [YT] | 34

Indubala Music

August মাসের Competition Topic - "দেশাত্মবোধক গান "

যারা অংশ গ্ৰহণ করবেন এই গানের ভিডিও বানিয়ে post করবেন নিচের গ্রুপে 👇
www.facebook.com/share/g/19kwTRMQCH/

Post করার প্রসেস:-
#indubalamusic
আপনার নাম
district name

লিখে আগামী 28th August এরমধ্যে।
Winner , 1st runner up এবং Viewers choice Winner এর নাম ঘোষণা হবে (Indubala Music )Youtube Channel এ 31st August ঠিক রাত 8 টায় ...
Winner এবং public choice Winner পাবে Certificates from Indubala Music Academy

নিচে আপনাদের preparation এর জন্য video ও স্বৰলিপি দেওয়া রইলো 👇

১. ধনধান্য পুষ্প ভরা-
https://youtu.be/_uZxx_zWD9s
২. মুক্তির মন্দির সোপান তলে -
https://youtu.be/OKhWrFZw42Q
৩. একবার বিদায় দে মা -
https://youtu.be/2ACSDfQ0y6U

স্বৰলিপি দেওয়া আছে এই গানটির আমার Youtube Channel এর recent post এবং আমার telegram চ্যানেল

10 months ago | [YT] | 25

Indubala Music

এই মাসের Competition Topic - "রবীন্দ্রসঙ্গীত "

যারা অংশ গ্ৰহণ করবেন এই গানের ভিডিও বানিয়ে post করবেন নিচের গ্রুপে 👇
www.facebook.com/share/g/19kwTRMQCH/

Post করার প্রসেস:-
#indubalamusic
আপনার নাম
district name

লিখে আগামী 28th July এরমধ্যে।
Winner , 1st runner up এবং Viewers choice Winner এর নাম ঘোষণা হবে (Indubala Music )Youtube Channel এ 31st july ঠিক রাত 8 টায় ...
Winner এবং public choice Winner পাবে Certificates from Indubala Music Academy

নিচে আপনাদের preparation এর জন্য video ও স্বৰলিপি দেওয়া রইলো 👇

১. তুমি রবে নীরবে - https://youtu.be/VpFTcPUeULo
২. মাঝে মাঝে তব
https://youtu.be/YgLjmqPDQUg
৩. চাঁদের হাসি বাঁধ
https://youtu.be/Ydib_mmxJ2I

স্বরবিতানের স্বৰলিপি দেওয়া আছে এই গানটির আমার Youtube Channel এর recent post এবং আমার telegram চ্যানেল এ t.me/indubala_music_academy

10 months ago | [YT] | 18

Indubala Music

একজন শিশুর জন্য সংগীত শিক্ষা
কেন জরুরি বিষয় !!!

মানুষ তার জীবনের মূল ভিত গঠন করে ছোটবেলা থেকেই। একজন শিশুর শৈশব কেমন কাটছে এবং তার শিক্ষা ও শিক্ষার পরিবেশ কেমন, আসলে এটাই ঠিক করে দেয় যে, একজন শিশুর ভাবিভবিষ্যত কী? আর একারণেই বলা হয় "আজকের শিশু আগামীদিনের ভবিষ্যৎ।" শিশুর সঠিক বিকাশ ও সফল ভবিষ্যৎ গঠনের জন্য যেমন একাডেমিক ও পারিবারিক সুশিক্ষা স্বরুপ নৈতিকতা, শিষ্টাচার, মানবিকতা শেখা জরুরি, তেমনি সাংগীতিক শিক্ষাও শিশুর জীবনে অনন্য ও গুরুত্বপূর্ণ বিষয়।

সাংগীতিক শিক্ষা বলতে শুধু গান শেখাকে বোঝায় না। এর মধ্যে বিভিন্ন বাদ্যযন্ত্র, তাল-লয়, সুর, রাগ, রিয়াজ, শ্রবণশক্তি, অনুভূতি এবং সাংস্কৃতিক বোধ অন্তর্ভুক্ত রয়েছে। এটি শিশুর হৃদয় ও মস্তিষ্ককে একযোগে জাগ্রত করে। সংগীত শেখার মাধ্যমে শিশুরা শুধুমাত্র গান গাওয়া শিখে না, বরং জীবনের সৌন্দর্য, রুচি, সংবেদনশীলতা এবং আত্মনিয়ন্ত্রণের পাঠও শিখে যায়। তাছাড়া গবেষণায় দেখা গেছে, যারা ছোটবেলা থেকে সংগীত শিক্ষা পায়, তাদের স্মরণশক্তি, মনোযোগ এবং শেখার ক্ষমতা অন্যদের তুলনায় অনেক বেশি হয়। আরেক গবেষণায় দেখা গেছে, সংগীত শিক্ষা শিশুর মস্তিষ্কের ডান ও বাম অংশের সক্রিয়তাকে বাড়িয়ে তোলে। এর ফলে শিশুদের স্মরণশক্তি, বিশ্লেষণ ক্ষমতা ও সমস্যা সমাধানের দক্ষতা বাড়ে। সংগীত শেখার সময় তাল, লয় ও সুরের প্রতি মনোযোগ দিতে হয়, যা শিশুদের একাগ্রতা বাড়ায়।

সঙ্গীত শিশুদের মনকে প্রশান্ত করে এবং আবেগকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। একজন শিশু যখন সংগীতের সঙ্গে যুক্ত হয়, তখন তার মনে এক ধরনের স্থিরতা ও আনন্দ অনুভব হয়। এটি তার দুঃখ অবসাদ দূর করে এবং মনোবলকে দৃঢ় করে।

সাংগীতিক বিষয়াদি মুখস্থ করা, সুর ও লয় মেনে চলা শিশুর স্মৃতিশক্তি বাড়ায়। বিশেষজ্ঞদের মতে, যারা সংগীত চর্চা করে, তাদের একাডেমিক পারফরম্যান্সও অনেক ভালো হয়।

সংগীত শিশুদের সৃজনশীল করে তোলে। তারা নতুন নতুন সুর ভাবতে শেখে, নিজের মত করে গান গাইতে শেখে, যা তাদের কল্পনা শক্তিকে আরও প্রসারিত করে। এর ফলে ভবিষ্যতে তারা উদ্ভাবনী চিন্তাশক্তি নিয়ে কাজ করতে সক্ষম হয়।

সংগীত শিশুদের সঠিক উচ্চারণ ও বাক্য গঠনের দক্ষতা বাড়ায়। বিশেষ করে যারা ছোটবেলা থেকেই কবিতা আবৃত্তি ও গান গায়। তারা দ্রুত নিজ ভাষাসহ অন্য ভাষা রপ্ত করতে পারে।

সংগীত শিক্ষা একটি ধৈর্যের কাজ। প্রতিদিন রিয়াজ করতে হয়, নিয়ম মেনে চলতে হয়। এটি শিশুর মধ্যে শৃঙ্খলা, আত্মনিয়ন্ত্রণ ও স্থায়িত্ব গড়ে তোলে। শিশুরা এই অভ্যাস থেকে জীবনের অন্যান্য দিকেও নিয়ম মেনে চলতে শেখে।

সংগীত চর্চার মাধ্যমে যখন একজন শিশু স্টেজে গান গায় বা অন্যদের সামনে পারফর্ম করে, তখন তার সাহস, আত্মবিশ্বাস বেড়ে যায়। সে নিজের প্রতিভাকে প্রকাশ করতে শেখে। এটা ভবিষ্যতে কথা বলা, উপস্থাপনা করা, কিংবা কোনো জনসম্মুখে নেতৃত্ব দেওয়ার সময় কাজে আসে।

যখন কোনো শিশু সংগীত দলের সঙ্গে অনুশীলন করে, তখন সে অন্যদের সঙ্গে মিলেমিশে চলতে শেখে। এতে তার সামাজিকতা, সহযোগিতা এবং সহমর্মিতা তৈরি হয়।

সংগীত একটি জাতির সংস্কৃতির পরিচায়ক। শিশু যখন সংগীত শেখে বা করে, তখন সে তার মাতৃভাষা, ঐতিহ্য, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ সম্পর্কে সচেতন হয়। সে গানের মাধ্যমে সমাজের সমস্যা, প্রকৃতির সৌন্দর্য সম্পর্কেও শিক্ষা পায়।

মানসিক চাপ দূর করতে সংগীত অত্যন্ত কার্যকরি ভূমিকা রাখে। তাছাড়া শিশুরা ভবিষ্যতে সংগীতের মতো সৃষ্টিশীলতায় দক্ষ হয়ে জীবন গড়তে পারে। তাই সংগীতকে পেশা হিসেবেও নেওয়া যায়। যেমন: গায়ক, সুরকার, সংগীত শিক্ষক, সাউন্ড ইঞ্জিনিয়ার ইত্যাদি।

তাই শিশুদের মধ্যে সুস্থ মন, সুন্দর চিন্তা, সৃজনশীলতা ও মানবিক গুণাবলি গড়ে তোলার জন্য সাংগীতিক শিক্ষা অপরিহার্য বিষয়। তাই আমরা যদি সত্যিকার অর্থেই আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যুগোপযোগী মানুষ, ভালো নাগরিক ও সফল মানুষ হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে একাডেমিক ও পারিবারিক সুশিক্ষার পাশাপাশি সাংগীতিক শিক্ষাকেও গুরুত্ব দিতে পারি। শিশুদের সংগীত চর্চার জন্য অনুকূল পরিবেশ ও সুযোগ তৈরি করতে পারি। কারণ, আজকের এই শিশু-ই একদিন হবে আমাদের সমাজের নেতা, শিক্ষক, শিল্পী কিংবা সেবক। আর তাদের হাত ধরেই নির্মিত হবে এক সুন্দর ভবিষ্যৎ।

মানুষের মস্তিষ্কে কিছু বিশেষ রাসায়নিক (chemical) তৈরি হয়, যেগুলো আমাদের মনের উপর প্রভাব ফেলে। ডোপামিন (Dopamine) আর সেরোটোনিন (Serotonin) হলো সেই রকম দুটি রাসায়নিক, যাদের বলা হয় "হ্যাপি হরমোন"। মানে এগুলো মন ভালো রাখতে সাহায্য করে। যখন আমরা প্রিয় গান শুনি, তখন আমাদের মস্তিষ্কে একটা সুখের অনুভূতি তৈরি হয়। ঠিক তখনই ডোপামিন বের হয় এবং এটি আমাদের উত্তেজনা, আনন্দ ও তৃপ্তি দেয়। যেমন: নতুন কিছু শিখে খুশি হওয়া, ভালো লাগা, অথবা পছন্দের গান শুনে হাসি আসা।

সেরোটোনিন বের হওয়া মানে আমাদের মাথা ঠান্ডা করে, দুশ্চিন্তা কমায় আর মুড ভালো করে। যেমন: মন খারাপ থাকলে গান শুনে ধীরে ধীরে মন ভালো হয়ে যাওয়া। যে কারণে গান বাজনা করা মানুষ অন্য শ্রেণি পেশার মানুষ থেকে প্রাণচঞ্চল, হাসিখুশি, সদালাপী, মিষ্টিভাষী ও সহজসরল প্রকৃতির হয়।

youtube.com/@indubalasmusic?si=kVpOJgafPrbfw-pW

#fypシ゚ #highlightseveryone #everyonehighlights #story #সংগৃীত #followforfollowback

10 months ago | [YT] | 48

Indubala Music

অনেকদিন পর নতুন ভাবে নতুন করে ভিডিও আসবে নতুন টপিক এর উপর… Regular Basis …
কি ভিডিও চাইছ তোমরা জানিও…
কি Excited তো?? বলো বলো

10 months ago | [YT] | 36

Indubala Music

সঙ্গীত পড়াশুনার ক্ষতি করে না, উন্নত করে
Meditation এর মত কাজ করে , বুদ্ধি বৃদ্ধি করে ,রোজ ১ ঘণ্টা করে রেওয়াজ পড়াশুনায় মনোনিবেশ করার ক্ষমতা, মনে রাখার ক্ষমতা বাড়ায় ।
তাই পরীক্ষার অজুহাতে সঙ্গীত শিক্ষা বন্ধ না করে প্রতিদিন ১ ঘণ্টা করে সঙ্গীত চর্চা করুন ।
আমি Computer Science Engineering এ M.tech করছি বরাবরই প্রথম সারির ছাত্রী নিরন্তর ছোট থেকে সঙ্গীত চর্চা চলে এসেছে পড়াশুনার অজুহাতে বন্ধ হয়নি কখনও, তবে আমার মেধা, স্মৃতি ,পড়াশুনা কে অনেক মাত্রায় উন্নত করেছে সঙ্গীত Scientifically অবশ্যই।
শুধু আমার কথা না, স্যার আইনস্টাইন একজন বিরাট মাপের Musician ছিলেন, উনি বলেছিলেন " আমি যদি বিজ্ঞানী না হতাম আমি অবশ্যই একজন মিউজিসিয়ান হতে চাইতাম " । বিজ্ঞান চর্চার সাথে তার সঙ্গীত চর্চাও চলত সব্যসাচীর মতো, তার IQ নিয়ে কথা নাই বা বললাম।
হ্যাঁ এটিও Scientifically proved ,Music IQ level বাড়াতে সাহায্য করে।
তাই সঙ্গীত চর্চা করুন ও করতে দিন। তবে হ্যা Scientific সঙ্গীত চর্চা , যা ইচ্ছা শিখলেও হবে না আর গাইলেও চলবে না। বুঝে শিখুন, বুঝিয়ে শেখান ,সঠিক শিখুন ,সঠিক শেখান, এই নিয়ে না হয় আরেকদিন লিখব। আজ এটুকুই,
" Happy World Music Day "

সপ্তাহে ন্যূনতম ২-৩ ঘণ্টা গান,
ভবিষ্যতের জন্য হতে পারে বড় সম্পদ।
সঙ্গীত শুধু বিনোদন নয় –
এও এক শিক্ষা, এও এক জীবনগাথা।
🎵 ২১শে জুন – বিশ্ব সঙ্গীত দিবস

Important Tips on music: www.youtube.com/playlist?list...

#WorldMusicDay #MusicForTheFuture #MusicAndEducation #RaiseWithRhythm #indubala_music #parishad #examboard #joinwithus #indubala_music_academy #harmonium_tutorial #music #harmonium #OnlineMusicClasses #indubala_music_tutorial

Concept Copyright - সর্ব ভারতীয় সঙ্গীত ও সংস্কৃতি পরিষদ

11 months ago (edited) | [YT] | 44

Indubala Music

23 may - 23 June
1 Month Voice Training Course Batch শুরু হচ্ছে আগামী শুক্রবার রাত 9টা থেকে

MUSIC THEORY & VOICE TRAINING COURSE

Time-
প্রতি শুক্রবার রাত 9-10 টা

১. ক্লাস হবে online ভিডিও কলিং এর মাধ্যমে zoom / google meet app এ
২. কোর্স টাইম 1 month
৩. Fees of course - 299/-
400bdt(for bangladesh)
৪. Course notes দেওয়া হবে।

✍️ কি কি শেখানো হবে কোর্সে?

•Music theory
•Proper Voice training
•সঙ্গীত সৃষ্টি
•রেওয়াজের প্যাকেজ
•অলঙ্কার রেওয়াজের সঠিক নিয়ম
•scale
•কি কি রেওয়াজ করলে মুড়কি, মীড় , •গমক, কাজ আসবে?
•Vibrato আনতে কি রেওয়াজ করবে? •খালি গলায় স্কেল ঠিক রাখার পদ্ধতি?

যারা ভরতি হতে চান তাড়াতাড়ি জানান যোগাযোগ করুন +919903309291 নং এ
অথবা whatsapp করুন নিচের লিংকে wa.me/919903309291

1 year ago | [YT] | 2

Indubala Music

সকলকে শুভ নববর্ষ । নতুন বছরে নতুন ভাবে পরমেশ্বরের আশীর্বাদ নিয়ে শুরু হোক আমাদের Musical Journey ....

আসতে চলেছে নতুন ভিডিও নতুন কিছু চমক। তোমরা রেডি তো??
কি কি ভিডিও চাও কমেন্টে জানাও

1 year ago | [YT] | 11

Indubala Music

আচ্ছা তোমরা সবাই আমায় চেনো জানো ভালোবাস, অনেক দিন পর আবার রেগুলারলি ভিডিও আসবে ।কীসের উপর ভিডিও চাইছো তাড়াতাড়ি কমেন্ট করো ☺️☺️

1 year ago | [YT] | 61