Official Youtube channel of Smt.Agnimitra Paul;BJP MLA from Asansol South(West Bengal),GENERAL SECRETARY of West Bengal BJP/Fashion Designer


Agnimitra Speaks

স্বাধীনতা সংগ্রামী ও উত্তরপ্রদেশের প্রাক্তন রাজ্যপাল, দ্য নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া সরোজিনী নাইডুর প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

1 year ago | [YT] | 53

Agnimitra Speaks

রাজ্য জুড়ে নারী নির্যাতন,খুন-ধর্ষণ ও মহিলাদের নিরাপত্তা দিতে পুলিশি ব্যর্থতার প্রতিবাদে আজ ভারতীয় জনতা পার্টির ডাকে দুর্গাপুর ডি.সি অফিস ঘেরাও কর্মসূচিতে উপস্থিত আছি।উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক তথা দুর্গাপুর পশ্চিমের বিধায়ক মাননীয় লক্ষণ চন্দ্র ঘড়ুই মহাশয় সহ অন্যান্য নেতৃত্ব।

বাংলার নারীদের সুরক্ষার স্বার্থে বিজেপির প্রতিবাদ চলছে ও চলবে।

1 year ago | [YT] | 90

Agnimitra Speaks

স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের আত্মবলিদান দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

1 year ago | [YT] | 35

Agnimitra Speaks

কিংবদন্তি ফুটবলার শৈলেন মান্নার প্রয়াণ দিবসে বিনম্র শ্রদ্ধার্ঘ্য।

1 year ago | [YT] | 31

Agnimitra Speaks

https://youtu.be/kPr9o5eDfuo

ব্যারাকপুরের মোহনপুরে ধর্ষিতা নাবালিকার ধর্ষণের প্রতিবাদে আজ মোহনপুর থানা ঘেরাও কর্মসূচিতে উপস্থিত আছি।উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী কৌস্তভ বাগচী,রাজ্য বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র ও ব্যারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি মনোজ বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য নেতৃত্ব।

থানা ঘেরাও কর্মসূচির পরে আমরা মোহনপুর থানার ওসির সঙ্গে সাক্ষাৎ করলাম।আমাদের দাবি,অবিলম্বে দোষীকে আইন অনুযায়ী উপযুক্ত শাস্তি দিতে হবে।তা না হলে,বাংলার নারীদের সুরক্ষার স্বার্থে বিজেপির আন্দোলন চলছে ও আগামী দিনেও চলবে।

1 year ago | [YT] | 25

Agnimitra Speaks

মহা শিবরাত্রি উপলক্ষ্যে আজ রাজ্য মহিলা মোর্চার সম্পাদিকা দোলা সোরেনের আমন্ত্রণে ওনার বাড়ির নতুন শিব মন্দির উদ্বোধন করলাম।মহা শিবরাত্রি উপলক্ষ্যে রাজ্যবাসীর মঙ্গলকামনায় বাবার মাথায় জল ঢাললাম।

হর হর মহাদেব🙏🚩

1 year ago | [YT] | 82

Agnimitra Speaks

হুগলির চন্দননগরের বাসিন্দা তরুণী সুতন্দ্রা চট্টোপাধ্যায়।রবিবার গভীর রাতে গাড়িতে চন্দননগর থেকে গয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেলেন ওই তরুণী-সহ মোট পাঁচ জন।বুদবুদ থানা এলাকার একটি পেট্রল পাম্পে গাড়িটি তেল নেওয়ার জন্য দাঁড়ায়। সেই সময় কয়েক জন যুবক একটি গাড়িতে চেপে এসে কটূক্তি করতে থাকেন।তার পর তাঁরা গাড়ি নিয়ে আগের গাড়িটির পিছু ধাওয়া করেন।ভয়ে প্রথম গাড়িটির চালক দ্রুত বেগে গাড়ি ছোটাতে থাকেন।পানাগড়় বাজারের রাইসমিল রোডের মুখে মত্ত যুবকদের গাড়ি তরুণীদের গাড়িটি আটকানোর চেষ্টা করে এবং সেটিতে ধাক্কা মারে।নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি প্রথমে রাস্তার ধারের একটি দোকানে ধাক্কা মারে।তার পর একটি শৌচাগার এবং লোহার যন্ত্রাংশে ধাক্কা মেরে উল্টে যায়।ঘটনাস্থলেই মৃত্যু হয় চন্দননগরের বাসিন্দা ওই তরুণীর।

আজ সেই মৃতা তরুণীর বাড়িতে গিয়ে তার মায়ের সঙ্গে সাক্ষাৎ করলাম এবং এই কঠিন সময়ে সবরকম ভাবে তাঁদের পাশে থাকার আশ্বাস দিলাম।

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর শাসনে বাংলায় নারীদের কোনও সুরক্ষা নেই।মমতার দলদাস পুলিশ সবক্ষেত্রে অপরাধীদের আড়াল করতে ব্যস্ত।কোথাও কোনও পুলিস পেট্রোলিং নেই।সিসিটিভি ক্যামেরা নেই।পুলিশ এই ঘটনার তদন্ত অন্যপথে নিয়ে যেতে চাইছে।কিসের স্বার্থে!পুলিশ এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি।লজ্জা!বাংলার যেকোনো প্রান্তে কোনও মেয়ে একা রাস্তায় বেরোতে নিরাপদ বোধ করছে না।"অভয়ার"ঘটনার পরে বাংলার নারীদের সুরক্ষার স্বার্থে মমতা সরকার অনেক পদক্ষেপ নেওয়ার কথা বলেছিল,আসলে তা বাস্তবায়িত হয়নি।প্রায় প্রতিদিনই এই ধরণের ঘটনা বাংলায় ঘটে চলেছে।তৃণমূল দ্বারা পরিচালিত এই রাজ্যে এখন ইভটিজিং ,শ্লীলতাহানি ও ধর্ষণের মতন ঘটনা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।বাংলার নারীদের সুরক্ষার স্বার্থে মমতা ব্যানার্জী কোনও পদক্ষেপ নেয়নি।উনি মুখ্যমন্ত্রী তথা পুলিশমন্ত্রী হিসাবে সম্পূর্ণরূপে ব্যর্থ।

1 year ago | [YT] | 35

Agnimitra Speaks

বিশিষ্ট রাজনীতিবিদ, সুবক্তা, ভারত সরকারের প্রাক্তন বিদেশমন্ত্রী ও দিল্লির প্রাক্তন মুখ‍্যমন্ত্রী, শ্রীমতী সুষমা স্বরাজ জী'র জন্মদিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।

1 year ago | [YT] | 125

Agnimitra Speaks

পুলওয়ামা হামলায় বীরগতিপ্রাপ্ত ভারতের শহীদ বীর সেনা নায়কদের আমার শ্রদ্ধাঞ্জলি ও সশ্রদ্ধ প্রণাম জানাই।

1 year ago | [YT] | 60