This is the official YouTube channel of Bangladesh Islami Chhatrashibir.
Bangladesh Islami Chhatrashibir has been working since 6th February 1977. Since its establishment, Bangladesh Islami Chhatrashibir, an organization beloved by the talented youths, working on a mission to call the youth to the way of Allah and to nurture the next generation of citizens of the country as men of character and good conduct.
Aim and Objective:
The aim and objective of this organization is to seek the pleasure of Allah (SWT) by molding entire human life in accordance with the code prescribed by Allah (SWT) and exemplified by His Messenger (PBUH).
Content Royalty:
The content creation team produces content for this channel. All rights reserved to 'BANGLADESH ISLAMI CHHATRASHIBIR'. Third-party materials (e.g. music, video clips, photos, art, etc.) have been used with special authorization and permission.
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
"নিছক একটা রাষ্ট্র-ব্যবস্থা প্রতিষ্ঠা করাই আমাদের উদ্দেশ্য নয়। প্রকৃতপক্ষে মানুষের সামগ্রিক জীবনে ইসলাম নির্ধারিত পরিপূর্ণ বিপ্লব সৃষ্টি করাই আমাদের চূড়ান্ত লক্ষ্য।"
সাইয়েদ আবুল আ'লা মওদূদী রহিমাহুল্লাহ
(২৫ সেপ্টেম্বর, ১৯০৩ – ২২ সেপ্টেম্বর, ১৯৭৯)
বই : ইসলামি দাওয়াত ও কর্মনীতি
#Chhatrashibir #Bangladesh
1 day ago | [YT] | 1,918
View 17 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
"আল্লাহ প্রদত্ত দ্বীন-ইসলামের সর্বপ্রথম নির্দেশ এই যে, দুনিয়ার সকল মানুষ নিরংকুশভাবে একমাত্র আল্লাহর দাস হয়ে জীবনযাপন করবে এবং তাদের গলায় আল্লাহর দাসত্ব ছাড়া অন্য কারো দাসত্বের শৃঙ্খল থাকবে না।"
সাইয়েদ আবুল আ'লা মওদূদী রহিমাহুল্লাহ
(২৫ সেপ্টেম্বর, ১৯০৩ – ২২ সেপ্টেম্বর, ১৯৭৯)
বই : ইসলামী আন্দোলনের নৈতিক ভিত্তি
#Chhatrashibir #Bangladesh
1 day ago | [YT] | 1,829
View 16 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন
বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ২০২৬-২০২৭ সাংগঠনিক সেশনের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
এক যৌথ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ ছাত্র মজলিসের নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি জাকারিয়া হোসাইন জাকির এবং নবমনোনীত সেক্রেটারি জেনারেল মুহাম্মদ ইসমাঈল খন্দকারকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, “বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস দেশের ছাত্রসমাজে ইসলামী মূল্যবোধের প্রসার, নৈতিকতার উন্নয়ন এবং ছাত্রদের অধিকার আদায়ে দীর্ঘ সময় ধরে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে। আমরা বিশ্বাস করি, নবনির্বাচিত সুযোগ্য ও দক্ষ নেতৃত্বের হাত ধরে এই পথচলা আগামী দিনে আরও বেগবান হবে।”
নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, দেশের বর্তমান প্রেক্ষাপটে একটি ইনসাফপূর্ণ শিক্ষাব্যবস্থা গঠন, ক্যাম্পাসে সুস্থ ধারার রাজনৈতিক পরিবেশ বজায় রাখা এবং দেশপ্রেমিক নাগরিক তৈরিতে ছাত্র মজলিস আরও বলিষ্ঠ ভূমিকা রাখবে। আমরা ছাত্রশিবিরের পক্ষ থেকে নতুন কমিটির নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং সাংগঠনিক দায়িত্ব পালনে মহান আল্লাহর সাহায্য ও সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।
3 days ago | [YT] | 3,462
View 25 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
কুবি শিক্ষকের সন্তান অপ্রতীম হত্যাকাণ্ড ও দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে, সপ্তম শ্রেণির মেধাবী ছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতীমকে নির্মমভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ১৯ সেপ্টেম্বর এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, “বিশ্ববিদ্যালয়ের মতো একটি সুরক্ষিত এলাকায় এ ধরনের বর্বরোচিত হত্যাকাণ্ড দেশের ভেঙে পড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম বহিঃপ্রকাশ। এ ঘটনায় সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।” নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সম্পন্ন করে এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।
নেতৃবৃন্দ উদ্বেগ প্রকাশ করে বলেন, “কুমিল্লায় অপ্রতীম হত্যাকাণ্ডের ঘটনা কোনো বিচ্ছিন্ন বিষয় নয়; বরং গত কয়েক দিনে দেশজুড়ে ঘটে যাওয়া একাধিক নৃশংসতার ধারাবাহিকতায় এটি জননিরাপত্তার অবনতিরই প্রতিফলন। সম্প্রতি ময়মনসিংহে কিশোরের হাতে শিশু খুন, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড এবং বিভিন্ন প্রান্ত থেকে ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি এবং গণহত্যাকারী নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের জ্বালাও-পোড়াওসহ বিভিন্ন অপরাধের বিস্তারে জনমনে উদ্বেগ আরও তীব্র হয়েছে।”
বিবৃতিতে ছাত্রনেতৃবৃন্দ বলেন, “চলতি সেপ্টেম্বর মাসে দেশের বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধ'র্ষ'ণের ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যে জামালপুরের মাদারগঞ্জে সাত বছরের এক শিশুকে ধ'র্ষ'ণের পর নৃ'শং'স'ভা'বে হ'ত্যা করে লা'শ ঘরের মেঝেতে পুঁতে রাখার ঘটনা ঘটেছে। একই সময়ে ঢাকায় ১১ বছর বয়সী শিশু গৃহকর্মী তানিয়ার ওপর দীর্ঘদিন ধরে চালানো অমানুষিক নির্যাতনের ঘটনাও প্রকাশ্যে এসেছে। এ ছাড়া শিশু আছিয়া, রামিসাসহ বিভিন্ন সময়ে সংঘটিত শিশু হত্যাকাণ্ডের বিচার না হওয়া এবং বিচারহীনতার সংস্কৃতির ফলে বারবার এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। এসব ঘটনা শিশুদের নিরাপত্তা, সামাজিক মূল্যবোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ তৈরি করেছে।”
নেতৃবৃন্দ দেশের ক্রমবর্ধমান অরাজক পরিস্থিতির জন্য বর্তমান সরকারের ব্যর্থতাকে দায়ী করে বলেন, “৫ আগস্টের অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত পতিত স্বৈরাচারের দোসররা রাষ্ট্রকে অস্থিতিশীল করতে নানামুখী তৎপরতায় লিপ্ত রয়েছে। তারা বো*মা*বা*জি, জ্বা*লা*ও-পো*ড়া*ওসহ বিভিন্ন না'শ'ক'তা'মূলক কর্মকাণ্ড শুরু করেছে। অথচ এসব কর্মকাণ্ড নিয়ন্ত্রণে সরকার কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। প্রশাসনের উদাসীনতা এবং কোনো কোনো ক্ষেত্রে সহযোগিতার সুযোগ নিয়ে অপরাধীরা বেপরোয়া হয়ে উঠেছে।” নেতৃবৃন্দ অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ, গোয়েন্দা নজরদারি জোরদার এবং পুলিশ প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত ও কার্যকর করার দাবি জানান।
পরিশেষে নেতৃবৃন্দ অপ্রতীম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার পাশাপাশি সারা দেশে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা নিহত অপ্রতীমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মহান আল্লাহর কাছে তাঁর রূহের মাগফিরাত কামনা করেন।
4 days ago | [YT] | 1,592
View 9 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
"যেই শাহাদাত অঙ্গুলি দিয়ে আমি প্রতিদিন সাক্ষ্য দেই যে এক আল্লাহ ছাড়া আর কোন মাবুদ নেই। সেই আঙ্গুল দিয়ে অসত্য কোনো কথা লিখতে পারবো না। আমরা এক আল্লাহ ছাড়া আর কারো কাছে আত্মসমর্পণ করি না। আমরা হয় জিতি, না হয় মরি।"
ওমর আল-মুখতার
(২০ আগস্ট ১৮৫৮ – ১৬ সেপ্টেম্বর ১৯৩১)
#Chhatrashibir #Bangladesh
1 week ago | [YT] | 3,323
View 19 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
ছাত্রশিবিরের ১৯৪তম শহীদ মনিরুল ইসলামের পিতার ইন্তেকালে শোক প্রকাশ
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ১৯৪তম শহীদ মনিরুল ইসলামের শ্রদ্ধেয় পিতা আলহাজ্ব কমর উদ্দিন আজ সকাল ৮টা ৪০ মিনিটে দীর্ঘদিন অসুস্থ থাকার পর নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
আজ এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, “শহীদ মনিরুল ইসলামের সম্মানিত পিতা মরহুম আলহাজ্ব কমর উদ্দিনের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর জীবনের নেক আমলসমূহ কবুল করুন, তাঁকে ক্ষমা করুন এবং জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুন।”
নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। একইসঙ্গে মহান আল্লাহর কাছে তাঁদের এ শোক ও কঠিন সময়ে সবরে জামিল ধারণ করার তাওফিক কামনা করেন।
1 week ago | [YT] | 3,567
View 40 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
ডেঙ্গু একটি ভাইরাসজনিত সংক্রামক রোগ, যা প্রধানত সংক্রমিত Aedes মশার কামড়ে মানুষের শরীরে ছড়ায়। সময়মতো সঠিক পরিচর্যা ও চিকিৎসা গ্রহণ করলে অধিকাংশ রোগী সুস্থ হয়ে ওঠেন; তবে গুরুতর ক্ষেত্রে রক্তপাত, শক সিনড্রোম ও অঙ্গ-প্রত্যঙ্গের জটিলতা দেখা দিতে পারে। তাই লক্ষণ সম্পর্কে সচেতনতা, দ্রুত চিকিৎসা এবং মশার বংশবিস্তার রোধই ডেঙ্গু মোকাবিলার মূল উপায়।
ডেঙ্গুর লক্ষণসমূহ:
১. হঠাৎ উচ্চ জ্বর ডেঙ্গুর অন্যতম প্রধান লক্ষণ।
২. তীব্র মাথাব্যথা ও চোখের পেছনে ব্যথা হতে পারে।
৩. শরীর, মাংসপেশি ও গাঁটে ব্যথা দেখা দিতে পারে।
৪. বমি বমি ভাব, বমি ও ক্ষুধামন্দা হতে পারে।
৫. ত্বকে লালচে দাগ বা ফুসকুড়ি দেখা দিতে পারে।
৬. রক্তপাত, অতিরিক্ত দুর্বলতা বা শ্বাসকষ্ট হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
ডেঙ্গুর কারণসমূহ:
১. ডেঙ্গু ভাইরাস মূলত এডিস মশার কামড়ে মানুষের শরীরে ছড়ায়।
২. ফুলের টব, টায়ার, ড্রাম, বালতি ও অন্যান্য পাত্রে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করে।
৩. ঘর ও আশপাশের পরিবেশে পানি জমে থাকলে মশার প্রজনন বাড়ে।
৪. খোলা পানির পাত্র ও অব্যবহৃত সামগ্রীতে পানি জমতে দেবেন না।
৫. গরম, বর্ষা ও আর্দ্র আবহাওয়া এডিস মশার বিস্তারে সহায়ক।
৬. ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে মশা কামড়ানোর পর সেই মশার মাধ্যমে অন্য ব্যক্তিও আক্রান্ত হতে পারেন।
ডেঙ্গুর চিকিৎসা ও প্রতিকার:
১. পর্যাপ্ত বিশ্রাম নিন এবং পানি, ওআরএস ও অন্যান্য তরল বেশি পান করুন।
২. জ্বর ও ব্যথায় চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল গ্রহণ করুন; অ্যাসপিরিন ও আইবুপ্রোফেন এড়িয়ে চলুন।
৩. হালকা, সহজপাচ্য ও পুষ্টিকর খাবার খান; বমি হলে অল্প অল্প করে বারবার তরল পান করুন।
৪. চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় রক্ত পরীক্ষা ও নিয়মিত ফলো-আপ করুন।
৫. তীব্র পেটব্যথা, বারবার বমি, শ্বাসকষ্ট, অতিরিক্ত দুর্বলতা বা রক্তপাত হলে দ্রুত হাসপাতালে যান।
৬. চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ সেবন করবেন না।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মেডিকেল জোন।
#Chhatrashibir #Bangladesh
1 week ago | [YT] | 1,001
View 3 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
জাতীয় ছাত্রশক্তির নবগঠিত কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন
‘জাতীয় ছাত্রশক্তি’র প্রথম জাতীয় কাউন্সিলে নবগঠিত কেন্দ্রীয় কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ (১৩ সেপ্টেম্বর ২০২৬) এক যৌথ অভিনন্দন বার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ নবনির্বাচিত নেতৃবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ বলেন, “একটি দীর্ঘ স্বৈরাচারী শাসনের অবসান এবং ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের পর বৈষম্যহীন নতুন বাংলাদেশ পুনর্গঠনে ছাত্রসমাজের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আমরা প্রত্যাশা করি, জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত নেতৃত্ব দেশের শিক্ষাঙ্গনগুলোতে সুস্থ ধারার ছাত্ররাজনীতি চর্চা, শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিতকরণ এবং সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে জোরালো ভূমিকা পালন করবে।”
নেতৃবৃন্দ আরও বলেন, “ছাত্রসমাজকে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং ফ্যাসিবাদের পুনরুত্থানের যেকোনো অপচেষ্টাকে রুখে দিয়ে একটি ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে আশাবাদী।”
নেতৃবৃন্দ জাতীয় ছাত্রশক্তির নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আবু বাকের মজুমদার, সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী এবং সাংগঠনিক সম্পাদক আবু তৌহিদ মো. সিয়ামসহ নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।
1 week ago | [YT] | 3,090
View 17 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
"সিরাতের আলোকিত পথ ধরি,
সুন্নাহর সৌরভে জীবন গড়ি"
অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত 'রোড টু সিরাহ' জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতা ২০২৬'-এর পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
তারিখ : আগামীকাল (১১ সেপ্টেম্বর), শুক্রবার
সময় : বিকেল ৩টা (পরীক্ষা: সকাল ১০টা)
স্থান : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, ঢাকা
প্রধান অতিথি :
ডা. শফিকুর রহমান (এমপি)
– মাননীয় বিরোধীদলীয় নেতা ও আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সভাপতি :
নুরুল ইসলাম
– কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সম্মানিত মেহমানবৃন্দ :
☞ অধ্যাপক শামছুল আলম
(সাবেক ভিসি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়)
☞ আল্লামা কামাল উদ্দিন জাফরী
(বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ ও গবেষক)
☞ মাওলানা জয়নুল আবেদিন
(সাবেক অধ্যক্ষ, তা'মীরুল মিল্লাত কামিল মাদরাসা)
☞ মাওলানা রফিকুল ইসলাম খান,এমপি।
(সহকারী সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী)
সঞ্চালক : সিবগাতুল্লাহ সিবগা
– সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
#রোড_টু_সিরাহ
#RoadToSirah2026
#SirahCompetition
#Chhatrashibir
#সীরাতপাঠপ্রতিযোগিতা
1 week ago | [YT] | 2,761
View 16 replies
BANGLADESH ISLAMI CHHATRASHIBIR
ভাইভার নম্বর বাড়িয়ে সরকারি চাকরিতে দলীয়করণের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের প্রতিবাদ
একটি বৈষম্যহীন ও মেধাভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে সংঘটিত ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ভূলুণ্ঠিত করে সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডে ভাইভার নম্বর কয়েক গুণ বাড়িয়ে নিয়োগ প্রক্রিয়ায় দলীয়করণের সুদূরপ্রসারী ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। নিয়োগে মেধা ও যোগ্যতার মূল্যায়ন নিশ্চিত করতে এই বৈষম্যমূলক বিধিমালা অনতিবিলম্বে বাতিলের জোর দাবি জানানো হয়েছে বিবৃতিতে।
আজ ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে এক যৌথ বিবৃতিতে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, “প্রক্সি বা জালিয়াতি রোধের ঠুনকো অজুহাত দেখিয়ে সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা মূলত সরকারি চাকরিতে দলীয় প্রাধান্য বিস্তারের একটি সুপরিকল্পিত চক্রান্তের অংশ। নতুন বিধিমালায় ১৭ থেকে ২০তম গ্রেডের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বর সম্পূর্ণ সমান (২৫+২৫) করা হয়েছে। একই সঙ্গে অন্যান্য গ্রেডে ভাইভার নম্বর সর্বোচ্চ ৪০০ শতাংশ পর্যন্ত বাড়ানোর আত্মঘাতী প্রস্তাব করা হয়েছে। এর আওতায় ১১ ও ১২তম গ্রেডে ভাইভা ৫০ ও লিখিত ১০০ এবং ১৩ থেকে ১৬তম গ্রেডে ভাইভা ৪০ ও লিখিত ৬০ নম্বর করা হচ্ছে। এর মাধ্যমে লিখিত পরীক্ষায় অর্জিত মেধা ও যোগ্যতার মূল্যায়নকে খর্ব করে দেশের বিপুলসংখ্যক যোগ্য চাকরিপ্রার্থীর ন্যায্য অধিকার হরণের পথ তৈরি করা হচ্ছে।”
নেতৃবৃন্দ তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “বর্তমান শাসকগোষ্ঠী রাষ্ট্রক্ষমতার রন্ধ্রে রন্ধ্রে দলীয়করণ ও একনায়কতন্ত্র কায়েম করতে মরিয়া হয়ে উঠেছে। ইতোমধ্যে আমরা দেখেছি, সিটি কর্পোরেশন থেকে শুরু করে জেলা প্রশাসন ও সচিবালয়ের গুরুত্বপূর্ণ পদগুলোতে মেধা ও যোগ্যতার তোয়াক্কা না করে স্রেফ দলীয় পদবি বিবেচনায় বিতর্কিত ও চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠান তথা বিশ্ববিদ্যালয়গুলোতে মেধা ও যোগ্যতার পরিবর্তে অন্ধ দলীয় আনুগত্যকে প্রাধান্য দিয়ে ভিসি (উপাচার্য) ও প্রশাসনিক কর্মকর্তা নিয়োগের মাধ্যমে শিক্ষাব্যবস্থাকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এর বাইরেও ব্যাংক-বিমা, বিচার বিভাগ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্বায়ত্তশাসিত সংস্থাগুলোতে সৎ ও যোগ্যদের সরিয়ে যেভাবে মেরুদণ্ডহীন ও দলীয় দাসদের বসানো হচ্ছে, তা বিগত গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট সরকারের পদাঙ্ক অনুসরণের শামিল।”
নেতৃবৃন্দ আরও বলেন, “সরকারি চাকরিতে যোগ্য জনবল নিয়োগের ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার মধ্যে যৌক্তিক ভারসাম্য থাকা জরুরি। প্রশাসনের ৬৫ শতাংশের বেশি জনবল ১১ থেকে ২০তম গ্রেডের আওতাভুক্ত হওয়ায় প্রস্তাবিত সিদ্ধান্তের প্রভাব পড়বে দেশের বিপুলসংখ্যক সাধারণ ও যোগ্য চাকরিপ্রার্থীর ওপর। জালিয়াতি প্রতিরোধের দোহাই দিয়ে ভাইভার নম্বর বাড়িয়ে দেওয়া কোনো গ্রহণযোগ্য সমাধান হতে পারে না। জালিয়াতি রোধে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও কঠোর নজরদারির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়াকে আরও স্বচ্ছ করা সম্ভব। একই সঙ্গে যোগ্যতা ও মেধার যথাযথ মূল্যায়ন নিশ্চিত করতে বিশ্বের উন্নত রাষ্ট্রগুলোর কার্যকর নিয়োগ পদ্ধতি অনুসরণ করে দেশের নিয়োগ ব্যবস্থাকে যুগোপযোগী করা প্রয়োজন।”
নেতৃবৃন্দ অনতিবিলম্বে এই বিতর্কিত বিধিমালা বাতিল করে শতভাগ স্বচ্ছ ও লিখিত পরীক্ষা-নির্ভর মেধাভিত্তিক নিয়োগ প্রক্রিয়া বহাল রাখার জোর দাবি জানান। একইসঙ্গে দেশের তরুণ ও ছাত্রসমাজের মেধা ও ন্যায্য অধিকার সুরক্ষায় এবং জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে মেধাভিত্তিক সমাজ বিনির্মাণে সরকারকে আরও দায়িত্বশীল ও সংবেদনশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
2 weeks ago | [YT] | 2,366
View 20 replies
Load more